Home আঞ্চলিক খুলনায় র‌্যাবের অভিযানে পর্ণ ভিডিও সংরক্ষন ও সরবরাহের অপরাধে গ্রেপ্তার ২

খুলনায় র‌্যাবের অভিযানে পর্ণ ভিডিও সংরক্ষন ও সরবরাহের অপরাধে গ্রেপ্তার ২

16

স্টাফ রিপোর্টার

নগরীর হরিণটানা থানার জিরোপয়েন্ট নোমানী মার্কেট সোহেল হার্ডওয়্যার ও মা টেলিকম দোকানে অভিযান চালিয়ে পর্ণ ভিডিও সরবরাহের সরঞ্জামাদিসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামী হলেন নগরীর বোখারীয়া পাড়া মাদ্রাসা গলির  মো. ইদ্রিস আলী শেখের ছেলে  মো. সোহেল শেখ (২৬) ও লবণচরা হাসনাবাদ এলাকার মৃত. মনসুর আলী হাওলাদারের ছেলে  মো. কাইয়ুম হাওলাদার (২৭)।

র‌্যাব-৬ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর হরিণটানা থানার জিরোপয়েন্ট নোমানী মার্কেট সোহেল হার্ডওয়্যার ও মা টেলিকম দোকানে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় পর্ণ ভিডিও সরবরাহের কাজে ব্যবহৃত ২টি সিপিইউ, ২টি মনিটর, ২টি মাউস, ২টি কিবোর্ড, ১০টি কার্ড রিডার ২টি পাওয়ার ক্যাবল,  ২টি ভিজিএ কেবল, ৩টি মেমোরী কার্ড  ও একটি মোবাইল ফোনসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হরিণটানা থানায় পর্ণগ্রাফী আইনে মামলা রুজু করা হয়েছে।