স্টাফ রিপোর্টার ।।
খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন ডুমুরিয়া বাজার এলাকায় ডা. তন্ময় অধিকারী এর চেম্বারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মেডিকেল এ্যাসিসটেন্ট হওয়া সত্ত্বেও ডাক্তার পদবী ব্যবহার করে অনুমোদনহীন এলোপ্যাথিক চিকিৎসা করায় দায়ে এক ভুয়া ডাক্তারকে এক মাসের সশ্রম কারাদ- প্রদান করেছে র্যাব-৬।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সিভিল সার্জন প্রতিনিধি ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সদের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। ডা. তন্ময় অধিকারী (২৭) নড়াইল জেলা সদরের তুলারামপুর গ্রামের কুমুদ রঞ্জন অধিকারীর ছেলে।
র্যাব-৬ জানায়, সোমবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন ডুমুরিয়া বাজার এলাকায় ডা. তন্ময় অধিকারী এর চেম্বারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল ওয়াদুদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এ্যাক্ট ২০১০/২৯ ( ১১) ধারা মোতাবেক তাকে ১ লাখ টাকা জরিমানা এবং এক মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে জেলা কারাগারে প্রেরণ করেন।
উল্লেখ্য, কথিত চিকিৎসক তন্ময় অধিকারীকে ৬ মাস আগেও একই অপরাধে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডা. সঞ্জীব কুমার দাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে কারাগার থেকে বেরিয়ে এসে পুনরায় রাজ মেডিকেল ফার্মেসীর সামনে একটি চেম্বার খুলে রোগী দেখা শুরু করেন।











































