Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

60
ছবি: খুলনার ঐতিহাসিক হাদিস পার্ক।

ডুমুরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ৬০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়,উপজেলা সদরে কালিবাড়ি মোড় এলাকায় মোস্তফা খানের নির্মাণাধীন একটি কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকা ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।এ বিষয়ে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে বিষপান করে সে আত্মহত্যা করেছে।

জনমূখী জনপ্রশাসন নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকার:জনপ্রশাসন প্রতিমন্ত্রী

তথ্য বিবরনী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনমূখী জনপ্রশাসন নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকার। সাধারণ মানুষ যাতে স্বস্তির সাথে নাগরিকসেবা পায়, সেজন্য সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। করোনাকালে মানুষের জন্য কাজ করে জনপ্রশাসন তার দক্ষতা প্রমাণ করেছে।

তিনি সোমবার সন্ধ্যায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের সাথে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বেগবান করতে প্রশাসনের সকল স্তরে সমন্বয় নিশ্চিত করা হচ্ছে। প্রশাসনের গতিশীলতায় সাধারণ মানুষ তিনদিনে জমির পর্চা পাচ্ছে এবং ২১ দিনে জমির মিউটেশন করতে পারছে। প্রশাসনের নিরপেক্ষতায় বির্তকহীন স্থানীয় সরকার নির্বাচন বাস্তবায়ন সম্ভব হয়েছে। ডিসেম্বরের শুরুতে সরকার বিস্তৃতভাবে করোনা টিকা প্রদানের পরিকল্পনা করেছে। তখন প্রতিটি ইউনিয়নে প্রতিদিন এক হাজার পাঁচশত জনকে টিকা দেওয়া হবে।

‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে একই স্থানে প্রতিমন্ত্রী খুলনা বিভাগের সকল জেলা প্রশাসক ও প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

রূপসায় যুবলীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা

 রূপসা প্রতিনিধি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তজার্তিক সম্মাননা এসডিজি পুরস্কার পাওয়ায় খুলনা –৪ আসনের এমপি আব্দুস সালাম মূশের্দীর সহযোগিতায়  রূপসা উপজেলা যুবলীগের আয়োজনে আনন্দ মিছিল ও আলোচনা সভা ২৭ সেপ্টেম্বর বিকালে রূপসা ঘাট এলাকায় অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামানের সভাপতিত্বে  এ সময় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জেলা স্বেচ্ছা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো আরিফুর রহমান মোল্লা, সৈয়দ মোরশেদুল আলম বাবু, আ. মজিদ ফকির, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক,  ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, আলহাজ্ব এসহাক সরদার, আওয়ামীলীগ নেতা সেলিম মোল্লা, স ম জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক আকতার ফারূক, রিনা পারভিন, মো. অহিদুজ্জামান, যুবলীগ নেতা নাসির হোসেন সজল, প্রদীপ বিশ্বাস, মো. নুরুজ্জামান, শ্রমীক নেতা এইচ এম রোকন, কুষকলীগ নেতা মান্নান শেখ, স্বেচ্ছাসেবকলীগ নেতা  রুহুল আমিন রবি, রাজীব দাস, যুবমহিলালীগের সারমিন সুলতানা রুনা,যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, সামসুল আলম বাবু, নাজির শেখ, মামুন শেখ, বাদশা মিয়া, আব্দুল মজিদ শেখ, মেজবাউর রহমান, কামরুজ্জামান সোহেল, জসিম সরদার, শাহানাজ কবির টিংকু, রতন মন্ডল, সুব্রত বাকচী, আজমল ফকির, আবুল কালাম আজাদ, শফিকুর রহমান ইমন, মহিউদ্দিন মানিক, খালিদ হোসেন, আজমল শেখ, হারুন মোল্লা, সাইফুল ইসলাম, শারাফাত হোসেন উজ্জল, ফরিদ শেখ, গিয়াস কামাল, তরিকুল ইসলাম, আব্দুল জব্বার, তারেক আজিজ লিপিকা দাস, তুষার দাস সোহাগ প্রমূখ।

দৈনিক সময়ের খবর’র সম্পাদক এর বোনের ইন্তেকালে বৃহত্তর আমরা খুলনাবাসীর শোক

খবর বিজ্ঞপ্তি।।

দৈনিক সময়ের খবর’র সম্পাদক, সময় টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান ও খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. তরিকুল ইসলামের বড় বোন সাজেদা বেগম বেবী (৬৩) ২৫  সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। ২৬ সেপ্টেম্বর বাদ জোহর বসুপাড়া রহমতপাড়া জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে বসুপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমদেমর আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ, সহ-সভাপতি কবি সৈয়দ আলি হাকিম, ডা. আব্দুস সালাম, কামরুল ইসলাম কামু, সরদার আবু তাহের, জামাল উদ্দিন মোড়ল, শেখ হেদায়েত হোসেন হেদু, এড. আমিনুর রহমান মিঠু, শেখ হেমায়েতুল ইসলাম ও মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মো. মনির হোসেন, এম এ জলিল, এমডি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, ইঞ্জি. এস এম শফিকুর রহমান, মুন্সি আহমেদ হোসেন, জমসের আলি খান খোকন, মীর কাওসার আহমেদ মিজু, মো. ইমরান খান, মো. কামরুল ইসলাম, ফিরোজ আহমেদ, মাসুদ হোসেন, আরিফ হোসেন, মো. জিসান, সাব্বির, রাতুল প্রমুখ।

খুলনা প্রেসক্লাব আয়োজিত কেরাম (একক) প্রতিযোগিতা-২০২১

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘কেরাম (একক) প্রতিযোগিতা-২০২১’-এর রবিবারের সেমিফাইনাল খেলায় নূর ইসলাম রকি জয়লাভ করেছেন।

সেমিফাইনালে নূর ইসলাম রকি ২-১ সেটে আলমগীর হান্নানকে পরাজিত করেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্লাব সদস্য আসাদুজ্জামান খান রিয়াজ ।

আগামীকাল ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় অনুষ্ঠিতব্য ফাইনালে রফিউল ইসলাম টুটুল বনাম নূর ইসলাম রকি একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া দুপুর ১২.৩০ মিনেটে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় আলমগীর হান্নান বনাম মোঃ রফিক আলী প্রতিদ্বন্দ্বিতা করবেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম ।

বঙ্গবন্ধুর সমাধিসৌধে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শ্রদ্ধা

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন দাকোপ উপজেলার দু’জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান।

গতকাল সোমবার বেলা ১২টার দিকে টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর সমাধিসৌধে এ শ্রদ্ধা নিবদেন করেন তারা। এসময় উপজেলার লাউডোব ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ যুবরাজ ও পানখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাব্বির আহমেদ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এতে অংশ নেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, পানখালী ইউপির সাবেক চেয়ারম্যান শিকদার সোহরাব হোসেন, ইউপি সদস্য আনন্দ মোহন সরদার, এসএম সাইদুর রহমান, এসএম মাসুদুর আলম, ইদ্রিজ আলী সবুজ, সংরক্ষিত নারী ইউপি সদস্য কহিনুর আক্তার বিউটি, শিউলী বেগম, সাবিনা ইয়াসমিন প্রমুখ। এছাড়া লাউডোব ইউপি সদস্য নিহার রঞ্জন ম-ল, নিতাই জোয়াদ্দার, বিকাশ বাইন, সুব্রত সরদার, তাপস হালদার, লক্ষ্মী ম-ল, আনিসুর রহমান বাবলু, জবা ম-ল, তন্ময় রায়, সঞ্জিব রায়, আলম শেখ প্রমুখ।

জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিব্দন্দ্বিতায় শেখ যুবরাজ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাব্বির আহমেদ বিজয়ী হন।

বিশ্ব পর্যটন দিবসে বাগেরহাটে আট কিলোমিটার দীর্ঘ রোড শো

বাগেরহাট প্রতিনিধি

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাগেরহাটে আট কিলোমিটার দীর্ঘ যান্ত্রিক রোড শো অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে সোমবার(২৭ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে  রোড শো-টি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘির পাড়ে গিয়ে আট কিলোমিটার দীর্ঘ এই রোড শো শেষ হয়। রোড শো-তে দুই শতাধিক মোটরসাইকেল, সরকারি উর্দ্ধোতন কর্মকর্তাদের জীপ, টুরিস্ট পুলিশের গাড়ি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শ্রেণি পেশার সহগ্রাধিক মানুষ অংশগ্রহন করেন।

রোড শো শেষে গোড়া দিঘির পাড়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিমের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর ফজলে সাইদ ডাবলু, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাংবাদিক বাবুল সরদার, আজমল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যের দুটি বাগেরহাটে অবস্থিত। একটি সুন্দরবন এবং অপরটি ষাটগম্বুজ। এই দুই বিশ্ব ঐতিহ্য ঘীরে বাগেরহাটে পর্যটন শিল্পের বিকাশের অনেক সুযোগ রয়েছে। আগামীতে এই দুই স্থাপনাকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশে সকলকে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

আলোচনাসভায়  বাগেরহাটের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সংস্কৃতিকর্মী ও পযটন সংশি¬ষ্টরা অংশগ্রহন করেন। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পিদের কন্ঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাগেরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর অগ্রগতি নিয়ে মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আক্তার।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সমাজকল্যান মন্ত্রণালয়ের উপসচিব জাহানারা বেগম, খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুর রহমান, বাগেরহাটের নবাগত সিভিল সার্জন ডা: জালাল উদ্দীন আহম্মেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শাহীন হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় জেলার সকল বিভাগের কর্মকর্তা সেচ্ছাসেবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেয়।

সভায় করোনা পরিস্থিতিতে বাগেরহাটের বিভিন্ন বিভাগসমূহ কিভাবে করোনাকে মোকাবিলা করছেন তার উপর বিস্তারিত আলোচনা করা হয়।

সভা শেষে প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আক্তার বাগেরহাট জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকায় “আমাদের গ্রামঃ ক্যান্সার কেয়ার এ্যান্ড রিসার্স সেন্টার” নির্মান প্রকল্প পরিদরর্শণ করেন।

বাগেরহাটে নবাগত সিভিল সার্জনের যোগদান

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে নবাগত সিভিল সার্জন হিসেবে যোগদান করেছেন ডা. জালাল উদ্দীন আহমেদ। রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানের পর সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।এর আগে তিনি কিশোরগঞ্জ জেলার বাজিদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন। বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তা ৩১তম সিভিল সার্জন হিসেবে বিদায়ী সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবিরের স্থলাভিষিক্ত হলেন।

বাগেরহাট-খুলনা মহাসড়কের কাটাখালী গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড এখন মরণ ফাঁদ

পি কে অলোক,ফকিরহাট।

বাগেরহাট-খুলনা মোংলা ও মাওয়া মহা-সড়কের গুরুত্বপূর্ণ ও জনবহুল কাটাখালী বাসস্ট্যান্ড এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। তিন রাস্তার মোড়ের অধিকাংশ স্থানে পিচ ও কার্পেটিং উঠে বড়বড় ট্রেম হয়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে, সেখান থেকে চলাচল করলেই সড়ক দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে যানবাহন চালকদের। বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ ভেঙ্গে যাওয়া স্থান গুলিতে মাঝে মধ্যে তাদের শ্রমিক দিয়ে ইট বালু বা কিছু পাথরের খোয়া দিয়ে জোড়াতালি দিলেও তা কোন কাজে আসছেনা। যে কারণে জনবহুল ও গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে।

জানা গেছে, বাগেরহাট-খুলনা মোংলা ও ঢাকা-মাওয়া মহা-সড়কের কাটাখালী বাসস্ট্যান্ড একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ মোড় হিসাবে দেশের বিভিন্ন স্থানে এর সুপরিচিতি রয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তর মোংলা বন্দরে যেতে হলে এই মোড়ের উপর দিয়ে সকলকে যেতে হবে। শুধু তাই নয়, ঢাকা হতে খুলনা বা দেশের অন্যান্য স্থানে যেতে হলে এই মোড়ের উপর দিয়ে যেতে হবে। কিন্তু সেই মোড়ের এমন শোচনীয় অবস্থা স্থানীয় জনগনকে রীতিমত ভাবিয়ে তুলছে। এই বাসস্ট্যান্ডের তিনটি মোড়ের অধিকাংশ স্থানে পিচ বা কার্পেটিং উঠে বড়বড় ট্রেম হয়ে এমন ভাবে উচু হয়ে রয়েছে যে, কোন যানবাহন চালক মোড়ের উপর দিয়ে যেতে গেলে উচু ট্রেমের উপর তার চাকা উঠে যাচ্ছে। আর চাকা উঠে গেলে যানবাহনটি চালকের নিয়ন্ত্রনের বাইরে চলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।

স্থানীয় আব্দুল হালিম, মোঃ শামীম, সিরাজুল ইসলাম ও রাজু আহম্মেদসহ একাধিক ব্যাক্তিরা বলেন, ভারী ভারী ও বড়বড় যানবাহনের চাপের কারণে সড়কের অধিকাংশ স্থানের পিচ বা কার্পেটিং উঠে তা এক জায়গায় জড়ো হয়ে ট্রেমের সৃষ্টি হচ্ছে। আর এই ট্রেমের কারণে প্রতিদিন ছোটবড় দুঘর্টনা ঘটেই চলেছে। বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ মাঝে মধ্যে কিছু কিছু স্থানে তাদের শ্রমিক দিয়ে ইট বালু ও পাথরের খোয়া দিয়ে মেরামত করলেও তা কোন কাজে আসছেনা। তারা আরো বলেন, এই বাসস্ট্যান্ডে যানবাহনের যে প্রচান্ড পরিমান চাপ তাতে টেকসই ভাবে মেরামত করা না হলে ইট বালু বা সামান্য পাথরের খোয়ায় কোন কাজ হবে না। তারা অতিদ্রত টেকসই মেরামতের জোর দাবী করেছেন।

ফকিরহাটে মিষ্টির প্যাকেটে গাঁজা পাচারকালে কারবারীকে আটক

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে অভিনব কায়দায় মিষ্টির প্যাকেটে করে গাঁজা পাচারকালে জাহিদ হাসান (৩৬) নামে এক মাদক কারবারীকে আটক করেছেন মডেল থানা পুলিশ। গোপন সংবাদ পেয়ে রবিবার রাত ৮টার দিকে মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস,আই) মোঃ রফিকুল ইসলাম ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে সংগীয় ফোর্স আট্টাকী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা মিষ্টির প্যাকেট থেকে ২শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যাক্তি বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্র্র্রামের মতলেব সরদারের পুত্র। ফকিরহাট মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, আটককৃত মাদক কারবারী জাহিদ হাসান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পূজায় আইন শৃঙ্খলা সঠিক রাখার জন্য উপজেলা প্রশাসন সহ সকলকে একসাথে কাজ করার আহ্বান :সালাম মূশের্দী এমপি

রূপসা প্রতিনিধি ।।

খুলনা-৪আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসডিজি নানা ক্ষেত্রে সফলতা অর্জনের পর টেকসই উন্নয়নের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলার ক্ষেত্রে যুগান্তকারী সাফল্যের জন্য এই বিশ্ব স্বীকৃতি দেয়া হয়েছে।

তিনি জানান, অর্থনীতিবিদ জেফ্রিস্যাক্স বিশ্বব্যাপী করোনা মহামারী চলাকালে ও এসডিজি অর্জনে শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার জন্য তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশে কৃষি ও কৃষকের উন্নয়নে বঙ্গবন্ধু যা করেছেন সে ধারাবাহিকতা বজায় রেখেছেন। কৃষিবান্ধব সরকার হিসেবে শেখ হাসিনা উৎপাদন, পণ্যমূল্য, পণ্য বাজারজাতকরণ, উপকরণ সরবরাহ এবং ঋণ ও প্রণোদনা প্রদানের মাধ্যমে দেশে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। বর্তমান সরকারের সময় কোন অশান্তি সৃষ্টিকারীকে ছাড় দেওয়া হবে না।

সাতক্ষীরা বাংলাদেশ ভারত দেবহাটা সীমান্ত থেকে আটক-৫

খান নাজমুল হুসাইন

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ও ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে র‌্যাব। রোববার রাতে উপজেলার পুষ্পকাটি এলাকার সরদার বাড়ি মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুই জন নারী ও তিন জন পুরুষ রয়েছে। আটককৃতরা হলেন, দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের দাউদ আলী গাজীর ছেলে আনারুল ইসলাম (৩৯), খুলনা জেলার ফুলতলা থানার পয়গ্রামের মৃত মাহবুব মোল্লার ছেলে টুটুল মোল্লা (৩৩), তার স্ত্রী মারুফা বেগম (২৩), একই জেলার তেরখাদা থানার লস্কর গ্রামের ওবায়দুল মোল্লার ছেলে রবিউল মোল্লা (২২), একই এলাকার রাবেয়া বেগম (২০)।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন জানান, আটককৃত উক্ত ৫ বাংলাদেশী নাগরিক বিনা পাসপোর্টে দেবহাটা থানাধীন পুষ্পকাটি গ্রামস্থ সরদার বাড়ি মোড়ে সাতক্ষীরা টু শ্যামনগর গামী মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর ভারত এবং বাংলাদেশ গমনাগমন করার জন্য অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল তাদের আটক করেন। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে পাস পোর্ট আইনে মামলা দিয়ে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখার আয়োজনে গতপরশু রবিবার দিনব্যাপী নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানের মধ্যে ছিল সকাল ১০ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, বেলা ১১ টায় কেক কাটা, বেলা ১২ টায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপজেলা সভাপতি ইন্দ্রজিৎ টিকাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম খান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিউটি রাণী পাল ও সহ-সাধারণ সম্পাদক লিটন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংক ম্যানেজার দেবু টিকাদার, বটিয়াঘাটা সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মানস পাল। অন্যান্যের মধ্যে উপস্থিত উপজেলা আ’লীগ নেতা বিএম মাসুদ রানা, সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট  মোঃ মোস্তফা বিলাল, উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক বিপ্রদাস রায়, সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এস এম এ ভূট্টো, এ্যাডভোকেট অনিল মল্লিক,বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি হিরন্ময় রায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা রাজু হালদার, ফাল্গুনী গোলদার, প্রবীর মন্ডল, ডাঃ সবুজ সরকার,ডাঃ দেবাশীষ রায়, অরূপ জোয়াদ্দার,শেখ ওয়াশিয়া রহমান, বন্ধনা রায়, বিউটি বিশ্বাস,হেমজ,উত্তম টিকাদার, সুদীপ্ত মল্লিক,সঞ্জিবন মিস্ত্রী, মধুসূদন মল্লিক, নিপুণ বালা, সজল বালা, দিপংকর ঢালী প্রমূখ। অনুষ্ঠানের পূর্বে উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

গিলাতলা যুব সংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত

  ফুলবাড়ীগেট, প্রতিনিধি

ঐতিহ্যবাহী গিলাতলা যুব সংঘের উদ্যোগে সোমবার আটরা গিলাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শেখপাড়া, গোলামনগর, ৬ নং ওয়ার্ডের পালপাড়া, কেডিএ আবাসিক , বালিরঘাট রোড, মক্তবমোড় সহ   বিভিন্নস্থানে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন গিলাতলা যুব সংঘের সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ তারেক। এ সময়  উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মামুম বিল্লাহ, সহ সভাপতি মোঃ ইসমাইল হোসেন, যুগ্ন সম্পাদক ইসমাইল হোসেন, মোঃ তাজিম বিশ^াস, তুরান হোসেন, মোঃ ফেরদৌস ইসলাম, শেখ রাজু প্রমুখ । করোনাকালীন সময়ে সহ   গিলাতলা যুব সংঘ  নানা সামাজিক কর্মকান্ড করে আসছে , এছাড়া বর্ষা মৌশুমে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ ।

যোগিপোল ইউনিয়নের নবনির্বাচিত মহিলা মেম্বার ফিরোজা আর নেই

  ফুলবাড়ীগেট, প্রতিনিধি

সদ্য সমাপ্ত যোগিপোল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত (৪,৫,৬) নং ওয়ার্ড এর সংরক্ষিত ইউপি সদস্য ফিরোজা বেগম আর নেই, তিনি ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না – লিল্লাহী – রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর তিনি ১ ছেলে ২ মেয়ে সহ অসখ্য গুনগ্রাহী  রেখেগেছেন । সোমবার সকাল ১০ টায় কুয়েট রোডস্থ নুরে মদিনা জামে মসজিদের সামনে জানাযা শেষে যোগিপোল কবরস্থানে দাফন করা হয় । জানাযায় উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, যোগিপোল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন,কাজী জাকারিয়া রিপন, ম্ঃো ইউসুফ আলী খলিফা, মোড়ল হাবিবুর রহমান, মাষ্টার মনিরুল ইসলাম, আবু সাইদ হাওলাদার আব্বাস, আবু হেনা বাবলু, তৈয়বুর রহমান লিটন, নবনির্বাচিত ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, গোলাম কিবরিয়া, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আমজাদ, মোঃ শরিফুল ইসলাম, হাফিজুর রহমান, বেগ খালিদ হোসেন সহ এলাকার সামাজিক, রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । উল্লেখ্য ইউপি সদস্য  ফিরোজা বেগম দির্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগিতেছিলেন গত ২৫ সেপ্টেম্বর তার শারিরিক অবস্থার অবনতি হলে খুমেক হাসপাতালে ভর্তি করা হয় ।

বটিয়াঘাটায় শারদীয়া দুর্গোৎসব পালনে প্রতিমা তৈরীর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে

প্রশান্ত বিশ্বাস, বটিয়াঘাটা

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উংসব শারদীয়া দুর্গোৎসবের বাকি আর মাত্র  চৌদ্দ  দিন। উৎসবের দিন যতই ঘনিয়ে আসছে ততই সনাতনীদের মাঝে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। ইতিমধ্যেই হিন্দু জন অধ্যূষিত এ উপজেলার সাতটি ইউনিয়নে সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে প্রায় শতাধিক পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে জোরে সোরে।মূর্তির মাটি লেপন কাজ শেষ হয়েছে গত সপ্তাহে। চলছে মাটি শুঁকানোর কাজ।আগামী সপ্তাহের প্রথম দিকে শুরু হবে রং তুলির আঁচড়।এবারও উপজেলার মধ্যে উল্লেখযোগ্য পূজা মন্ডপ গুলি হলো বটিয়াঘাটা বাজার নাট মন্দির, হেতালবুনিয়া ছিলিন্দামারী সার্বজনীন  দূর্গা মন্ডপ,মল্লিকের মোড় সার্বজনীন,চক্রাখালী সার্বজনীন,কচুবুনিয়া সার্বজনীন, সাচিবুনিয়া সার্বজনীন, কৈয়া বাজার সার্বজনীন দূর্গা মন্ডপ, শৈলমারী সার্বজনীন দূর্গা মন্ডপ, পুঁটিমারী সার্বজনীন মন্ডপ,তেঁতুলতলা সার্বজনীন মন্ডপ, ছয়ঘরিয়া সার্বজনীন মন্ডপ,  ছিলিন্দামারী সার্বজনীন মন্ডপ,মাইলমারা সার্বজনীন, পার বাটিয়াঘাটা সার্বজনীন, বারোআড়িয়া সার্বজনীন, সুন্দর মহল সার্বজনীন, কোঁদলা সার্বজনীন, কাতিয়ানাংলা সার্বজনীন, গোপালখালী সার্বজনীন, আমতলা সার্বজনীন, সুখদাড়া সার্বজনীন, হালিয়া সার্বজনীন, কুন্ডুপাড়া সার্বজনীন, টালিয়ামারা সার্বজনীন, জয়পুর সার্বজনীন, আমিরপুর সার্বজনীন, ভাদগাতী সার্বজনীন, শ্যামগন্জ সার্বজনীন, তলাপাড়া সার্বজনীন, জালিয়াপাড়া সার্বজনীন, টালিয়ামারা রায়পাড়া সার্বজনীন পূজা মন্ডপ প্রমূখ।এবারও ব্যক্তিগতভাবে গোপাল বিড়ি ফ্যাক্টরী পূজা মন্ডপে অনুরুপ পূজা অনুষ্ঠিত হবে। এবার মা দূর্গা আসছেন ঘোটকে করে অর্থাৎ ফলম- ছত্রভঙ্গ স্তুুরঙ্গমে।আর গমন করবেন ফলম- দোলায়ং মড়কং ভবেৎ।অর্থাৎ শস্য,ফলাদির মড়কের সমূহ সম্ভাবনা রয়েছে।আগামী ২৪ আশ্বিন ১১ অক্টোবর সোমবার পূর্বাহ্ণে দেবী দূর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহীত পূজা প্রসস্তা এবং দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস।আগামী ১২ অক্টোবর ২৫ আশ্বিন মঙ্গলবার দেবীর নবপত্রিকা প্রবেশ ও মহা সপ্তমী। ২৬ আশ্বিন ১৩ অক্টোবর বুধবার দেবী দূর্গার মহা অষ্টমী ও সন্ধিপূজা সমাপন।১৪ অক্টোবর ২৭ আশ্বিন বৃহস্পতিবার দেবীর নবমী রাত্রি অর্থাৎ নবমী বিহীত পূজা। আগামী ২৮ আশ্বিন ১৫ অক্টোবর শুক্রবার সকাল ৮.৫০ থেকে  ৯.৫৭ এর মধ্যে দেবীর বিসর্জন। বিগত দুই বছর ধরে বৈশ্বিক করোনা পরিস্থিতির কারনে সনাতনীদের প্রধান এ উৎসব উদযাপন করতে না পারায় এবার করোনা পরিস্থতি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে  থাকায়  গোটা উপজেলার সনাতনীদের ধারণা  হয়তোবা এবার তাঁদের প্রধান বৃহত্তম উৎসব  শারদীয়া দুর্গোৎসব   আমেজের সাথে করতে পারবে এ আাশায়  বুক বেঁধেছে। সব মিলিয়ে প্রধান এ উৎসবকে ঘিরে দল মত পথ নির্বিশেষে  গোটা উপজেলায় উৎসবের আমেজ বইতে শুরু করেছে।

তথ্য অধিকার দিবস উপলক্ষে খুলনায় সুজনের আলোচনা সভা ও র‌্যালী

খবর বিজ্ঞপ্তি।।

২৮ সেপ্টেম্বর মঙ্গলবার আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস। “তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গীকার; তথ্যই শক্তি, তথ্যই মুক্তি” এ শীর্ষক শিরোনামে দিবসটি পালন উপলক্ষে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা কমিটি সোমবার নানা কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল বেলা ১১টায় নগরীর রয়্যালের মোড়ে সিটি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ, লিফলেট বিতরণ শেষে র‌্যালী ও পরে সুজন অফিসে আলোচনা সভা। সুজন প্রতিনিধি খলিলুর রহমান সুমনের পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের বিভাগীয় কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা। সরকারি এমএম সিটি কলেজে লিফলেট বিতরণকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর তন্ময় কুমার সাহা ও উদ্ভিদ বিভাগের সহকারি অধ্যাপক এবিএম অহিদুল ইসলাম মত বিনিময় সভায় অংশ নেন। কর্মসূচীতে বক্তৃতা করেন ও অংশ নেন দৈনিক কালেরকণ্ঠের স্টাফ রিপোর্টার কৌশিক দে বাপী, কালবেলার খুলনা ব্যুরো চীফ রিতা রাণী দাস, বাংলা ট্রিবিউনের খুলনা বিভাগীয় প্রতিনিধি হেদায়েৎ হোসেন মোল্লা, সময়ের খবরের সিনিয়র স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম নুর ও মোঃ মিলন, সাংবাদিক নেতা মাহবুবুর রহমান মুন্না, এসএ টিভির সাংবাদিক রকিবুল ইসলাম মতি, পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আহমেদ মুসা রঞ্জু, আমরা খুলনাবাসীর এস এম মাহবুবুর রহমান, সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, একুশের আলো খুলনার প্রধান নির্বাহী মাহবুবুল হক, গণসংহতি আন্দোলন জেলা কমিটির সমন্বয়ক মুনীর চৌধুরি সোহেল, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, অবকাশ গণগ্রন্থাগারের সম্পাদক খন্দকার খলিলুর রহমান, নাগরিক নেতা আফজাল হোসেন রাজু, সত্যজিত দেবনাথ, রুবিনা আক্তার, মিতা রাণী সরকার, নজরুল ইসলাম, শর্মিলা গাইন, তমাসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। রাষ্ট্রের মালিক হিসেবে কার কি কাজ এবং তা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, সে ব্যাপারে চোখ-কান খোলা রেখে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সকলেই যাতে স্ব স্ব দায়িত্ব যথাযথ ভাবে পালন করে, সে ব্যাপারেও চাপসৃষ্টিকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। এ সমাজে তথ্য না দেয়ার সংস্কৃতি দীর্ঘ দিনের। এ সংস্কৃতি ভাঙ্গতে হবে। গড়তে হবে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ন্যায়বিচারভিত্তিক, আতœনির্ভরশীল রাষ্ট্র।

বিশ^ পর্যটন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

তথ্য বিবরনী

বিশ^ পর্যটন দিবস-২০২১ উপলক্ষ্যে এক আলোচনা সভা সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। বিশ^ পর্যটন দিবসে এবারের প্রতিপাদ্য ‘অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন’।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, পর্যটন মানুষকে ইতিহাস-ঐতিহ্যের বিষয়ে সচেতন করে। পাশাপাশি অর্থনীতিতে পর্যটন বিশেষ অবদান রাখতে পারে। খুলনা জেলার পর্যটনের আকর্ষণ বৃদ্ধি করতে জেলার ঐতিহাসিক নিদর্শনগুলো সবার সামনে তুলে ধরা প্রয়োজন। সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটনের জন্য কার্যকর পরিকল্পনা দরকার।

সভায় জানানো হয়, করোনাকালে বিশ^ পর্যটনের ৯৫ শতাংশ হ্রাস পেয়েছিলো। এতে ২০২১ সালের শেষ নাগাদ বৈশি^ক আর্থিক ক্ষতির পরিমাণ চার বিলিয়ন মার্কিন ডলার। বিশে^র বিভিন্ন দেশ পর্যটনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হয়। পর্যটন খাত হতে যুক্তরাষ্ট্র বছরে ২১১ মিলিয়ন ডলার ও ভারত বছরে ২৭ মিলিয়ন মার্কিন ডলার অর্জন করে। হংকং, ব্যাংকক, ম্যাকাও ও সিঙ্গাপুরের মত অঞ্চলে জাতীয় আয়ের ৫ থেকে ৯ শতাংশ আসে পর্যটন খাত হতে। বাংলাদেশের সুন্দরবনে ২০১৭-১৮ অর্থ বছরে দেশি-বিদেশি মিলে মোট দুই লাখ ২২ হাজার ১৭ জন পর্যটক ভ্রমণ করেন এবং পর্যটকদের থেকে সরকার প্রায় এক কোটি ৯৭ লাখ টাকার রাজস্ব অর্জন করে।

আলোচনা সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতœতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড প্রমুখ বক্তৃতা করেন।

অনুষ্ঠান শেষে পর্যটন দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 দেবহাটায় পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

কে এম রেজাউল করিম দেবহাটা :

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে কে সাম্প্রতিক সময়ে গ্রেফতার এবং দেশব্যাপী প্রতিমা ভাংচুর ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে দেবহাটায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দেবহাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পারুলিয়া ব্রীজের দক্ষিন পাশে সখিপুর বাজার সংলগ্ন সড়কের উপর এ কর্মসূচি পালিত হয়। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল মন্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ ও গাজীরহাট দূর্গা মন্দিরের সভাপতি নেতা শরৎ চন্দ্র ঘোষ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, সাধারণ সম্পাদক অজয় চন্দ্র ঘোষ, পালপাড়া দূর্গা মন্দিরের সভাপতি শংকর স্বর্ণকার, সাধারণ সম্পাদক দিলীপ দাশ, উত্তর পারুলিয়া দূর্গা মন্দিরের সভাপতি মধূসূদন দাশ, সদর পালপাড়া দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র পাল, নোড়ারচক দূর্গা মন্দিরের সভাপতি শংকর বিশ্বাস, অধ্যাপক মৃত্যুঞ্জয় কর্মকার, দক্ষিন পারুলিয়া জেলিয়াপাড়া দূর্গা মন্দিরের সভাপতি কার্তিক চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক দিলীপ সরকার প্রমুখ। এসময় শিক্ষক গোপাল চন্দ্র স্বর্ণকার, সুকুমার দাশ (মেনা), পঙ্কজ তরফদার, নব কুমার ঘোষ, বলরাম স্বর্ণকার, মৌসূম চ্যাটার্জি, কল্যান চ্যাটার্জীসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংখ্যালঘু সম্প্রদায়ের সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দাকোপে এনার্জিপ্যাক জি গ্যাসের উদ্যোগে বিশ্ব নদী দিবস ২০২১ পালিত

 মোঃ শামীম হোসেন – বাজুয়া

“নদীমাতৃক এই দেশ,বাঁচলে নদী-বাঁচবে পরিবেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে চুনকুড়ি এনার্জিপ্যাক জি গ্যাস প্ল্যান্টের উদ্যোগে বিশ্ব নদী দিবস ২০২১ পালিত হয়েছে। এ লক্ষে নদীর পাশে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন এনার্জিপ্যাক জি গ্যাস প্ল্যান্টের হেড অব এডমিন এস এম শহীদুল ইসলাম। বেলা ১১ টায় জি গ্যাস প্ল্যান্টস্থ পশুর নদীর পাড়ে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে উপস্থিত ছিলেন, জি গ্যাসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাদেকুর রহমান, সিনিয়র এক্সিকিউটভ এডমিন মাসুদুল হাসান, সহকারী ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলামসহ জি গ্যাসের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

নারী নির্যাতন ও বাল্যবিয়ের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে সবাইকে উদ্যোগ নিতে হবে

 খবর বিজ্ঞপ্তি

নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে গঠিত ফুলতলা ও বটিয়াঘাটা উপজেলা প্লাটফর্ম সদস্যরা বলেছেন, নারী নির্যাতন ও বাল্যবিয়ে এই সমাজের অভিশাপ। অশিক্ষা এবং কূসংস্কার এই অভিশাপ থেকে জাতিকে মুক্ত হতে দিচ্ছে না। এই অভিশাপমুক্তির জন্য রাষ্ট্রীয়ভাবে অনেক কর্মকা- পরিচালনা করা হচ্ছে। এই কাজে সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরী। রাষ্ট্র এবং নাগরিকদের যৌথ উদ্যোগই সমাজকে অভিশাপমুক্ত করতে পারে।

সোমবার সকালে নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে ফুলতলা উপজেলা প্লাটফর্ম-এর শেয়ারিং সভায় সদস্যবৃন্দ এ কথা বলেন। ফুলতলা উপজেলা পরিষদের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। প্লাটফর্মের আহ্বায়ক ও নারীনেত্রী শাহিদা ইসলাম নয়ন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তৃতা করেন প্লাটফর্মের সদস্য সচিব ও ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ম-সদস্য সচিব ও পাইকগাছা প্রেস ক্লাবের স্ধারণ সম্পাদক গৌরহরিদাস, ইউপি সদস্য হোসনেয়ারা বেগম, সামছুন্নাহার বেগম, নারীনেত্রী রেনজুমানারা খানম, সাংবাদিক মোঃ রাসেল শেখ প্রমূখ।

অপর দিকে বিকেলে বটিয়াঘাটা ইউপি মিলনায়তনে বটিয়াঘাটা প্লাটফর্মের এক সভা প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন বটিয়াঘাটা ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন ম-ল, প্লাটফর্মের আহ্বায়ক নারীনেত্রী আশালতা ঢালী, সদস্য সচিব ও নাগরিক নেতা প্রহ্লাদ জোদ্দার, ডাঃ মোঃ গোলাম হোসেন প্রমূখ।

সভা দু’টিতে নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করতে প্লাটফর্ম সদস্যরা স্ব স্ব অবস্থানে থেকে বহুমুখী কর্মসূচী গ্রহণ করেছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে বাল্যবিয়ে ও নারী নির্যাতন বন্ধে জাতীয় হটলাইন ব্যবহার, আলোচনা সভা, উঠান বৈঠক, ব্যক্তির সাথে ব্যক্তির আলোচনা, প্রচারাভিযান ইত্যাদি।

নড়াইল শহরের প্রস্তাবিত সড়কটি ফোরলেন করার পক্ষে-বিপক্ষে মানববন্ধন কর্মসূচি

মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইল শহরের প্রস্তাবিত সড়কটি ফোরলেন করার পক্ষে-বিপক্ষে মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে চেষ্টা চালাচ্ছেন জেলা ও পুলিশ প্রশাসনের উর্দ্ধোতন কর্মকর্তাবৃন্দ। এর  আগে মানববন্ধনে অংশগ্রহনের জন্য উভয় পক্ষের লোকজন আসতে শুরু করে। সোমবার সকালে উভয় পক্ষ নড়াইল রুপগঞ্জ এলাকায় মানববন্ধন কর্মসূচির ডাক দেয়। শহরের বিভিন্ন  গুরুত্বপূর্ণস্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এসময় জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পিতা গোলাম মর্তুজা স্বপন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা

বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারন সম্পাদক এস এম পলাশ। অপরদিকে ফোরলেন না করার পক্ষে জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, নজরুল ইসলামসহ বেশ কিছু সংখ্যক ব্যবসায়ীরা তার সাথে ছিলেন।

ডুমুরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

ডুমুরিয়া থানা পুলিশ অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ডুমুরিয়া বাজারের কালিবাড়ি মোড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান, সোমবার দুপুর ১টার দিকে ডুমুরিয়া বাজারের কালীবাড়ী মোড়ে মোস্তফা খানের নির্মানাধীন বিল্ডিং এর একটি কক্ষে একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে থেকে অজ্ঞাতনামা ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি মারা যান । এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া যায়নি।

কয়রায় খাল থেকে দিনমজুরের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

খুলনার কয়রা উপজেলার হরিকাটি গ্রামের একটি খাল থেকে কার্তিক সরদার (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তিনি ওই গ্রামের মৃত. রঘুনাথ সরদারের ছেলে।

নিহতের স্ত্রী অর্চনা সরদার জানান, রবিবার সন্ধ্যার পর থেকে তার স্বামী নিখোঁজ ছিলেন। রাতে বাড়ি না ফেরায় তার মোবাইল নাম্বারে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। সোমবার সকালে বিলে ধান রোপন করতে যাওয়া লোকজন খালে মরদেহ ভাসতে দেখে তাকে জানায়। সেখানে গিয়ে তিনি মরদেহ শনাক্ত করেন। পরে গ্রামবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তারা মরদেহ উদ্ধার করে। কার্তিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মামুন সানা জানান, কার্তিকের সঙ্গে গ্রামের কারো শত্রুতা ছিল না। তিনি দিনমজুরি করে সংসার চালাতেন। তার ৫ বছরের একটি ছেলে ও ৩ বছরের একটি মেয়ে রয়েছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ রবিউল হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৪০০ গ্রাম গাঁজা ও ১৮০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর নয়াবাটির আব্দুস সালামের ছেলে মো. আলামিন আকন (২৬), মেগার মোড়ের রজব আলী খন্দকারের ছেলে মো. সোহেল খন্দকার (৪১), বয়রা বকুলতলার  মো. রহমান কাজীর ছেলে মো. উজ্জল হোসেন কাজী (২৪) ও  বাগেরহাট জেলার শরণখোলা থানার ধানসাগর গ্রামের মৃত. আব্দুর রশিদের ছেলে মো. ফরিদ সরদার (২৮)। 

কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময়  ৪০০ গ্রাম গাঁজা ও ১৮০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।