Home আঞ্চলিক সাতক্ষীরায় গোপন বৈঠককালে জামায়াতের ১০ মহিলা নেতা-কর্মী আটক

সাতক্ষীরায় গোপন বৈঠককালে জামায়াতের ১০ মহিলা নেতা-কর্মী আটক

8

সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরায় জামায়াতের ১০ মহিলা নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৩টি জিহাদি বই। তারা সবাই জামায়াত ইসলামীর রুকনসহ বিভিন্ন পর্যায়ের নেত্রী। শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হুসেন।

তিনি বলেন, সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামে শফির বাঁশতলা এলাকার জনৈক আব্দুল জলিলের বাড়িতে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন জামায়াত ইসলামের ১০ মহিলা কর্মী শুক্রবার ভোরে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অর্ন্তঘাতমূলক কর্মকান্ড পরিকল্পনার প্রস্তুতিকালে সদর থানা পুলিশ তাদের আটক করেন। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের মাজেদা খাতুন(৪৫), ফিরোজা বেগম(৫৫), মর্জিনা খাতুন(৫০), ফরিদা খাতুন(৪৫), রাজিয়া খাতুন(৩৫), রাফিজা খাতুন(৪৫), বিউটি খাতুন(৪৫), সদর উপজেলার বাঁশদহা গ্রামের খাদিজা পারভিন(৪০), শহরের সুলতানপুরের চায়না পারভিন(৩৫) ও খুলনা জেলার নিরালা এলাকার আনোয়ারা বেগম(৫৮)।