Home আঞ্চলিক দাকোপে নৌকা প্রতীকের পক্ষে মহিলা সংসদ সদস্যর গণসংযোগ

দাকোপে নৌকা প্রতীকের পক্ষে মহিলা সংসদ সদস্যর গণসংযোগ

3


মোঃ শামীম হোসেন, বাজুয়া ।।

আগামী ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য দাকোপের বিভিন্ন স্থানে নৌকার পক্ষে গণসংযোগ করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা সংসদ সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। তিনি দাকোপের বাজুয়া, কৈলাজগন্জ, বানিশান্তা, দাকোপসহ সকল ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করে উন্নয়নের প্রতীক নৌকার পক্ষে ভোট চেয়ে দিন ব্যাপি গণসংযোগ করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন নৌকার কান্ডারী দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, নৌকা প্রতীকের প্রার্থী বিনয় কৃষ্ণ রায়, মিহির কুমার মন্ডল, মানস কুমার রায়, সুদেব কুমার রায় আওয়ামীলীগ নেতা অপরাজিত মন্ডল অপু, তুষার রায়, বিধান বিশ্বাস, কান্চন সরকারসহ নৌকার সমর্থকরা।