মোঃ আবু তাহের, নড়াইল ।।
নড়াইল কালিয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১ (এক) কেজি গাঁজা ও ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ী আটক। শুক্রবার (১৭সেপ্টেম্বর) দুপুর ০৩:০০ ঘটিকায় কালিয়া থানা পুলিশের একটি চৌকস টিম এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ আল-বারীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কনস্টেবল পার্থ, মেহেদি ও তাওহিদ সহ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানাধীন বড়নাল গ্রামে অভিযান চালিয়ে খুলনা জেলার তেরখাদা থানাধীন তেরখাদা গ্রামের উত্তর পাড়ার জয়নাল মোল্লার ছেলে মোঃ মাসুম মোল্লা(২০) ও একই গ্রামের হাসেম ফকিরের ছেলে মোঃ রানা ফকির (২৫) উভয় আসামিদের বড়নাল এলাকা হতে গ্রেফতার করিয়া তাদের নিকট হতে ১ (এক) কেজি গাঁজা এবং ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।











































