আসাদ, দিঘলিয়া।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত দলীয় বিশেষ কর্মী সভা গতকাল বিকাল ৪:০০ টায় দিঘলিয়ার সেনহাটিতে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেয়ার বিকল্প নাই। তিনি আরও বলেন, ইতোমধ্যে নৌকার বিপক্ষে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদেরকে দলীয়ভাবে বহিষ্কার করা হয়েছে। এরপর ও যদি কেউ নির্বাচনে নৌকা এবং দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী করেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসনে এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারী।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবিএম আব্দুস সালাম, মোস্তফা কামাল খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শরফুদ্দীন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, সদস্য বেগম শামসুননাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, মমতাজ শিরিন ময়না, আওয়ামীলীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থী মোঃ ফিরোজ মোল্লা, ফারহানা হালিম, উপজেলা আওয়ামী লীগের নেতা এস এম গোলাম রহমান, মাস্টার ইউনুস আলী, রফিকুল ইসলাম, সেলিম মল্লিক, শেখ আনসার আলী, মঞ্জুর হোসনে, কে এম আসাদুজ্জামান, খান সাইদ সহ জেলা যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ খুলনায় ফিরার পথে দিঘলিয়ার নগর ঘাটে নৌকা প্রতিকের প্রার্থী মোঃ ফিরোজ মোল্লার পক্ষে এক পথ সভায় অংশ নেন।











































