Home আঞ্চলিক সংগঠনকে সুশৃংখল করতে হলে পরিচ্ছন্ন ও পরীক্ষিত কর্মীর কোন বিকল্প নেই: সিটি...

সংগঠনকে সুশৃংখল করতে হলে পরিচ্ছন্ন ও পরীক্ষিত কর্মীর কোন বিকল্প নেই: সিটি মেয়র

9

খবর বিজ্ঞপ্তি ।।


খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, সমাজ ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদের আওয়ামী লীগে স্থান হবে না। হাইব্রিড বা অনুপ্রবেশকারীরাই অবৈধ কাজের সাথে জড়িত থাকে। সংগঠনকে শক্তিশালী ও সুশৃংখল করতে হলে পরিচ্ছন্ন ও পরীক্ষিত কর্মীর কোন বিকল্প নেই। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধু’র আদর্শকে মনে প্রাণে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর মতো মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থাকতে হবে। আমাদেরকে সাধারণ মানুষের কাছে যেতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ণের কথা মানুষকে বলতে হবে। সংগঠনের কর্মীদের আচার আচরণ সাধারণ মানুষকে প্রভাবিত করে। সুতরাং বঙ্গবন্ধু’র আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নিদের্শনাকে আমাদের বাস্তবায়ন করতে হবে।

গতকাল শুক্রবার সকাল ১০টায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে নগরীর সদর থানার ২৭ ও ২৮নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে যাচাই বাছাই সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জামালউদ্দিন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মোঃ শামীম, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফেরদৌস হোসেন লাবু, ২৮ নং ওয়ার্ডে সভাপতি বাবুল সরদার বাদল, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ এশারুল হক, ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আজম খান।
আজ ১৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় ২৫ ও ২৬নং ওয়ার্ডের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।



বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন গড়তে হলে পরীক্ষিত কর্মীদের দায়িত্ব দিতে হবে :বাবুল রানা


খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সকল অর্জনকে ম্লান করার ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার অর্জনকে সাধারণ মানুষের দোর গোড়ায় পৌছে দিতে হবে। সেজন্যে ওই সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, ভূমিদস্যু ও অনুপ্রবেশকারীদের কোন কমিটিতে স্থান দেয়া যাবে না। তিনি আরো বলেন, তৃণমূল থেকে উঠে আসা কর্মীরাই কমিটিতে স্থান পাবে। ত্যাগী পরীক্ষিত নেতার্কর্মীরাই আওয়ামী লীগ করবে ; কোন অনুপ্রবেশকারী নয়। কোন অবস্থাতেই ওই সকল অনুপ্রবেশকারী, অনৈতিক ব্যক্তিদের দলে স্থান দেয়া যাবে না। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন গড়তে হলে পরীক্ষিত কর্মীদের দায়িত্ব দিতে হবে। নিজ স্বার্থ উদ্ধারের জন্য অনেকে দলে অনুপ্রবেশ করবে, তাদের চিহ্নিত করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে একটি সমৃদ্ধশালী দেশ ও সমাজ গড়ার লক্ষ্যে সাদা মনের মানুষদের নিয়ে কমিটি গঠন করে শেখ হাসিনা’র ভিশন বাস্তবায়ন করতে হবে।  

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় দৌলতপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে দৌলতপুর থানা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, নির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, নির্বাহী সদস্য মনিরুজ্জামান খান খোকন। সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী। সভা পরিচালনা করেন দৌলতপুুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা হারুনুর রশীদ, কাউন্সিলর আব্দুস সালাম, কাউন্সিলর মনিরা আক্তার, কাউন্সিলর পারভিন আক্তার, কাউন্সিলর সাহিদা আক্তার, কাউন্সিলর শেখ সামসুদ্দিন আহমেদ প্রিন্স, মিতা বাগচী, ফারজানা ইসলাম নিপু, মফিজুর রহমান পিকু, কাজী আব্দুল কাদের মাষ্টার, আসিফুর রশিদ, আবুল হোসেন, শাহাদাৎ হোসেন মিনা, শেখ আবু জাফর, শেখ ওবায়েদ উল্লাহ, বাচ্চু মোড়ল, শেখ ওয়াহিদুজ্জামান, আব্দুর রউফ মোড়ল, আশুতোষ, কামাল উদ্দিন বাচ্চু, এম এ সেলিম, শাহীন জামান পন, শেখ মোহাম্মদ আলী রেফাউল্লাহ, শেখ সরোয়ার হোসেন, মাসুদ হাসান পিকু, আজিজ হাসান, মনিরুল তরফদার, জাফর ইকবাল মিলন, শেখ সোলায়মান প্রমূখ নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে অনৈতিক কাজের সাথে জড়িত থাকা এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপরাধে ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলামকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
ত্যাগী নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠনের জন্য সভায় সিদ্ধান্ত নেয়া হয়।



৩২নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক রেজাউল বহিষ্কার

অনৈতিক কাজের সাথে জড়িত থাকা এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপরাধে ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলামকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) খুলনা মহানগর ও দৌলতপুর থানা আওয়ামী লীগের যৌথ সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়। সংগঠনের কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিসহ প্রস্তাবিত কমিটিকে নির্দেশ প্রদান করেছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বন্দ।