
খবর বিজ্ঞপ্তি ।।
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে হবে। নগরবাসির কাছে মার্জিত ও গ্রহণযোগ্য কমিটি উপহার দেয়া হবে। এই সকল কমিটিতে কোন ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী স্থান পাবে না। জাতির পিতা বঙ্গবন্ধু’র আদর্শে উজ্জীবিত কর্মীদেরই এই সকল ওয়ার্ড কমিটিতে রাখা হবে।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোন মার্সেলস্ম্যান নয়; সাংগঠনিক ও সামাজিক ব্যক্তিদের কমিটির সদস্য করবেন। যারা বঙ্গবন্ধু’র স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হসিনার পাশে থেকে অতন্ত্র প্রহরীর মত কাজ কওে যায়।
বৃহস্পতিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ০৯ ও ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে যাচাই বাছাই সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এসময়ে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, খালিশপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন, ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খসরুল আলম, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজী এনায়েত আলী আলো, ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোল্লা হায়দার আলী, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শাহজাহান জমাদ্দার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দু’টি কমিটি যাচাই বাছাই শেষে অনুমোদনের জন্য ওয়ার্কিং কমিটিতে প্রেরণ করার সিদ্ধান্ত হয়। আজ সকাল ১০টায় ১৮ ও ১৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের কমিটি যাচাই বাছাই করা হবে।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের শ্রদ্ধা নিবেদন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় আওয়ামী লীগ কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার নেতৃত্বে পরিষদের আহবায়ক এ্যাড. কাজী বাদশা মিয়া সদস্য সচিব এ্যাড. কাজী আবু শাহীন সদস্যদেও নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, জেলা আইনজীবী সমিটির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, এ্যাড. আহমেদ উল্লাহ পিলু, এ্যাড. কেএম ইকবাল হোসেন, এ্যাড. বিজন কৃষ্ণ ম-ল, এ্যাড. রবীন্দ্র নাথ ম-ল, এ্যাড. আব্দুল লতিফ, এ্যাড. শফিউল আলম সুজন, এ্যাড. এস এম তারিক মাহমুদ,এ্যাড. এস এম আবু রাসেল, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, এ্যাড. আল আমিন উকিল, এ্যাড. এস এম কামাল হাসান, এ্যাড. হিমাংশু, এ্যাড. মোল্লা মহব্বত, এ্যাড. সাহারা ইরানী পিয়া, এ্যাড. বন্যা, এ্যাড. রোজিনা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বঙ্গবন্ধু’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আ’লীগ নেতার মায়ের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
খালিশপুর থানা আওয়ামী লীগ সহ-সভাপতি খান হুমায়ূন কবীরের মাতা মরিয়ম বেগম (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় বার্ধক্য জনিত কারনে বৈকালী নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ৪ মেয়ে নাতি নাতনি, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা বাদ এশা বৈকালী জানাযা চত্বরে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, কাজী এনায়েত আলী আলো, মো. শাহজাহান জমাদ্দার সহ দলের ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে মরিয়ম বেগমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।










































