Home আঞ্চলিক সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এ. এস. এইচ. কে সাদেক’র ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এ. এস. এইচ. কে সাদেক’র ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

36


আলমগীর হোসেন কেশবপুর ।।


কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সফল শিক্ষামন্ত্রী, কেশবপুরের রুপকার প্রয়াত এ. এস.এইচকে সাদেকের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মরনসভা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন সভাপতিত্ব করেন।স্মরনসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি এইচ এম আমির হোসেন ও তপন কুমার ঘোষ মন্টু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায় ও কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তো, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, শফিকুল ইসলাম মুকুল, সামছুদ্দিন দফাদার, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ, ছাত্রলীগের আহবায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক প্রমুখ । এ ছাড়াও কেশবপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, কেশবপুর ছিলো একটি অন্ধকার এলাকা। সেই অন্ধকারকে আলোকিত করতেই সাদেক সাহেবের এখানে আবির্ভাব ঘটেছিলো। উন্নয়নের মাধ্যমে কেশবপুরের জনগণের মনে তিনি যে স্থান করে নিয়েছেন সেটা কেউ কেড়ে নিতে পারবে না।উল্লেখ্য, সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এ এস এইচকে সাদেক যশোর-৬ কেশবপুর আসন থেকে ১৯৯৬ সালে ও ২০০১ সালে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং ৯৬ সালের আওয়ামী লীগ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা এবং  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে কার্যকর ভূমিকার জন্য ২০১০ সালে মরণোত্তর একুশে পদক পান। এএসএইচকে সাদেক স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দীন আহম্মেদের সচিব ছিলেন।এছাড়া তিনি প্রতিরক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দেশের জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসাবে দায়িত্ব পালনকালে ১৯৮৮ সালের ২৫ জানুয়ারি তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়ে একজন সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে ১৯৯২ সালে বঙ্গবন্ধু আদর্শের রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন এবং কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য মনোনীত হন।২০০৭ সালের ৯ সেপ্টম্বর তার কেশবপুরস্থ বাসভবনে সকাল ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৭৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।