Home আঞ্চলিক খুলনা জেলা যুবদল সভাপতি এস এম শামীম কবিরের পদত্যাগ

খুলনা জেলা যুবদল সভাপতি এস এম শামীম কবিরের পদত্যাগ

100

স্টাফ রিপোর্টার।।

যুবদল খুলনা জেলা শাখার সভাপতি এস এম শামীম কবির পদত্যাগ পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তিনি কেন্দ্রের সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। শামীম কবির স্বাক্ষরিত পদত্যাগ পত্রে তিনি ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা দেখিয়েছেন।

পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, ২০১৭ সালে ২৭ এপ্রিল কেন্দ্র ঘোষিত কমিটিতে তাকে খুলনা জেলার সভাপতি ও পরবর্তীতে কেন্দ্রের সহ-সাংগঠনিক সম্পাদকের (খুলনা বিভাগ) দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব প্রাপ্তির পর থেকে ভঙ্গুর খুলনা জেলা যুবদলকে শক্তিশালী করতে সক্ষম হয়েছেন।

এ ব্যাপারে শামীম কবিরের সাথে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত মোবাইলে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

তবে কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুব হাসান পিয়ারু সত্যতা শিকার করে খুলনাঞ্চলকে জানান, ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে সভাপতি অব্যহতি পত্র জমা দিয়েছেন। কেন্দ্রের সাথে আলোচনা হয়েছে। আমরা তাদের পদত্যাগপত্র গ্রহন করিনি।