যোগীপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী গণসংযোগ ও মতবিনিমিয় সভা
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
যোগীপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী শেখ আনিসুর রহমান নৌকা প্রতিকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও মতবিনিমিয় সভা ৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫ টায় ৭,৮ও নং ওয়ার্ড এর যোগিপোল ভাঙ্গা মসজিদ থেকে শুরু করে , ফকিরপাড়া হয়ে যোগিপোল সরকারি কবরস্থান ঘুরে যোগিপোল রেলগেটে এসে মতবিনিময় সভার মাধ্যমে শেষ হয় । গনসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ – সভাপতি বেগ লিয়াকত আলী, ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সুরুজ্জামান হানিফ, মোঃ সেলিম রেজা, শেখ জামিল আহম্মেদ, শেখ সেলিম, ইমরান হোসেন আল আমিন ফকির, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান , বেগ খালিদ হোসেন, ওলিয়ার রহমান রাজু, বেগ রাশেদুল ইসলাম সুমন, আসাদ মোড়ল, বেগ মুরাদ, মুরাদ মোড়ল, বেগ আসাদুজ্জামান, বেগ সিবলী, মিতুল মোল্যা, বেগ রাসেল , ডাঃ হাফিজুর রহমান, মোঃ কুরবান আলী, মোঃ শাহাজান, ইয়াসিন মৃধা, মোঃ রিয়াজ সহ দলিয় নেতাকর্মীবৃন্দ । গনসংযোগ কালে নেীকা প্রতিকের প্রার্থী শেখ আনিসুর রহমানের পক্ষে বেগ লিয়াকত আলী বলেন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ইউনিয়ন গড়তে ২০ সেপ্টেম্বর জননেত্রি শেখ হাসিনা মনোনিত প্রার্থীকে নৌকা প্রতিকে ভোট দেওয়ার বিকল্প নেই ।
নিসচা খানজাহান আলী থানা শাখার কমিটি গঠন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নিরাপদ সড়ক চাই খানজাহান আলী থানা শাখার কমিটি গঠন ও উদ্যোগে নিরাপদ সড়ক দিবস (অক্টোবর-২০২১) কেন্দ্রীয় কমিটির মাসব্যাপি কর্মসূচী সফল করার লক্ষে এক জরুরী সভা মঙ্গলবার সন্ধায় শিরোমণিস্থ সংগঠনের অস্থায়ি কার্যালয়ে নব নির্বাচিত সভাপতি ইউপি সদস্য শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিন, সংগঠনের নব নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটনের পরিচালনায় বক্তৃতা করেন মিনা মুরাদ হোসেন, আঃ সামাদ , ইমদাদুল হক , মাসুম বিল্লাহ,প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তৃতায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অক্টোবর মাস ব্যপি বিভিন্ন কর্মসূচী যথাযথ ভাবে পালন করার আহ্বান জানান। সভা শেষে ৩১ সদস্য নিরাপদ সড়ক চাই খানজাহান আলী থানা শাখার কমিটি ঘোষনা করা হয়। যথাক্রমে সভাপতি শেখ আঃ সালাম, সহ – সভাপতি শেখ মাসুম বিল্লাহ ও মোঃ আঃ সামাদ , সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটন, সহ সাধারন সম্পাদক মিন্টু কুমার দত্ত ও শেখ আবুল কালাম, অর্থ বিষয়ক সম্পাদক শেখ ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ লিমন মোল্লা, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষনা সম্পাদক শেখ শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মহিবুল্লাহ শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিয়া খালিদ হাসান, আইন বিষয়ক সম্পাদক মোঃ আশফাক আহম্মেদ পারভেজ, সমাজ কল্যান ও যুব ক্রিড়া সম্পাদক মোঃ বিপ্লব হোসেন, সাংকৃতিক সম্পাদক শেখ মাসুম আলী, মহিলা বিষয়ক সম্পাদক আরিফা খাতুন , কার্যকরি সদস্য রেজাউল ইসলাম রেজা, ফকির রবিউল ইসলাম, নুরল ইসলাম লিটন, আছিয়া আনছার, হাফেজ মোঃ ইব্রাহিম শেখ, এস এম সাইফুল্লাহ সোহেল, মোঃ সুজন মোল্লা, শেখ আলমগির হোসেন, সদস্য শেখ বাচ্চু, শেখ মহাসিন , মোঃ মোস্তাকিম বিল্লাহ , সাগর শেখ, নাজমুল শেখ, শেখ বাহাউদ্দিন, মোঃ রিফাত হোসেন, শেখ আসাদুজ্জামান, এছাড়া উপদেষ্টা পরিষদে আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধক্ষ্য এস এম এ দাউদ, খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস,সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান এস এ রহমান বাবুল ও সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিন ও শ্রমিক নেতা সৈয়দ জাকির হোসেনের নাম ঘোষনা করে পুর্নাঙ্গ কমিটি করা হয় ।
বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের জরুরী সভা
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ( রেজিঃ ১০) এক জরুরী সভা মঙ্গলবার বিকাল ৫ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেটের সামনে অনুষ্ঠিত হয় । ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক গোলাম রসুল খান। সভায় বক্তব্য রাখেন মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, , আমির মুন্সি, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা আজাহার মাদবর, বক্তিয়ার হোসেন, , সোনালী জুট মিল শ্রমিক নেতা মোঃ নুরে আলম, সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান, লুৎফর রহমান, মোকছেদ শেখ, চান মিয়া, আফিল জুট মিলের শ্রমিক নেতা কাবিলউদ্দিন, নিজামউদ্দিন, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, মোঃ কেসমত প্রমুখ । সভায় শ্রম পরিচালক মিজানুর রহমানের আশ^াসে এবং আগামি ৯ সেস্টেম্বর বিকাল ৩ টায় বয়রাস্থ শ্রম পরিচালকের দপ্তরে ত্রি পক্ষিয় বৈঠক ডাকায় আজ শ্রম প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে অনশন কর্মসূচি স্থগিত করা হয় বলে জানান শ্রমিক নেতারা এ ছাড়া আগামি ১০ সেপ্টেম্বর বিকাল ৫ টায় এ্যাজাক্স জুট মিল শ্রমিক ক্লাবে শ্রমিক সভার মাধ্যমে পরবর্তি কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান শ্রমিক নেতারা ।
বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আদর্শিক কর্মী ছাড়া কোন অবস্থাতেই সংগঠন শক্তিশালী হতে পারে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় বলে আজ অনেকে দলে অনুপ্রবেশ করছে। তারা তাদের ব্যবসা বা চাকুরী রক্ষার্থে আওয়ামী লীগে অনুপ্রবেশ করছে। ওরা আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে দলে অনুপ্রবেশ করবে। সুতরাং ওদেরকে চিহ্নিত করে দল গুছিয়ে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
মঙ্গলবার বেলা ১১টায় ৭ ও ৮ নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটির গঠনের লক্ষ্যে যাচাই বাছাই সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ,খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার। এসময়ে উপস্থিত ছিলেন, কাউন্সিলর মো. ডালিম হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. সেলিম আহমেদ, আব্দুস সাত্তার লিটন, জিয়াউর রহমান জিয়া, এ এস এম কামরুজ্জামান বাবলু। সভায় ৭ ও ৮ নং ওয়ার্ড কমিটি যাচাই বাছাই করে ওয়ার্কিং কমিটির অনুমোদনের জন্য প্রেরণ করা হয়।
ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল ৮টি বিদেশী পিস্তল সহ আটক : শার্শায় আনন্দ মিছিল
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসেন ৮টি বিদেশী পিস্তল সহ ডিবি পুলিশের হাতে আটকের পর কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক তাকে দল থেকে বহিস্কার করায় মংগলবার সন্ধ্যায় শার্শা উপজেলা ছাত্রলীগ সহ বিভিণœ পেশার মানুষ আনন্দ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বেনাপোলে। বেনাপোল বন্দর এলাকা সহ বাজারের বিভিণœ সড়কে আনন্দ মিছিল ও বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আ: রহিম সর্দার।
শার্শা উপজেলার ছাদত্রলীগ ও বিভিণœ শ্রেণী পেশার মানুষের উদ্যোগে এ আনন্দ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বাজারের ডাব্লু মার্কেটের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, বিশিস্ট সমাজ সেবক খলিলুর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন রাসেল, যুবলীগ নেতা জাকির হোসেন, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি আল মামুন ও সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম, ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক কামাল হোসেন।
নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসেনকে দলথেকে স্থায়ী ভাবে বহিস্কার করতে হবে। একজন অস্ত্র ব্যবসায়ী কখনই ছাত্রনেতা হতে পারেনা। এসব নামধারী ছাত্রলীগে নেতাদের কারনে দলের ভাবমূর্তি নস্ট হচ্ছে। তারা অস্ত্র ব্যবসায়ী আকুলের দৃস্টান্তমুলক শান্তির দাবি জানান।
অনুমতি ছাড়া ছবি ব্যবহৃত হওয়ায় নগর যুবলীগের কঠোর হুশিয়ারী
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্যদের ছবি তাদের অনুমতি ছারা প্যানা, পোষ্টারে ব্যবহার পূর্বেই নিষেধ করেছিল নেতৃবৃন্দ। তারপরও দেখা যাচ্ছে নগরীর সোনাডাঙ্গায় বাস স্ট্যান্ডের খুলনা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে অনুমতি না নিয়ে নগর যুবলীগের নেতৃবৃন্দদের ছবি ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ কঠোর হুশিয়ারি দিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, অনুমতি ছারা যারা ছবি ব্যবহার করেছেন তারা নিজ দায়িত্বে আপনাদের পোষ্টার ও প্যানা অপসারন করবেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে তারা বলেন, নেতৃবৃন্দদের অনুমতি ছারা কারোর ছবি কোন প্যানা বা পোস্টারে লাগিয়ে প্রচারনা করা যাবে না।
খুলনায় রেড ক্রিসেন্ট সোসাইটির ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
খবর বিজ্ঞপ্তি
‘উপকূলীয় দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি’র অধীনে খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে কমিউনিটি অর্গানাইজারদের ৪ দিন ব্যাপী দক্ষতা ও উন্নয়ন বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার বিকালে শেষ হয়েছে। নগরীর সিএসএস আভা সেন্টারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিডিআরআর প্রোগ্রামের সিনিয়র কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র কর্মকর্তা এ কে এম নাজমুল আলম, সিনিয়র টেকনিক্যাল অফিসার মোঃ মামুনুর রশীদ, খুলনা জেলা ইউনিট তরিকুল ইসলাম, খুলনা জেলা ইউনিটের যুব প্রধান আল আমিন শেখ প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে শেখ হারুনুর রশীদ বলেন, খুলনাঞ্চলে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নানা কার্যক্রম চলছে। দূর্যোগকালীন সময়ে দুর্গত মানুষের সেবা প্রদানের জন্য কমিউনিটি সংগঠকরা প্রশিক্ষণ নিয়েছেন। তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথভাবে কাজে লাগাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপকূলীয় অঞ্চল পাইকগাছা ও শরণখোলা এলাকার ২৬ জন প্রোগ্রাম অর্গানাইজার অংশ নেন।
দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের করোনায় ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে করোনায় ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর, ২১) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগীতায় জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ/কোভিট –১৯ এ আক্রান্তদের মধ্যে আর্থিক সাহায্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী। এসময় উপজেলার ১শত জন উপকারভোগী উপস্থিত ছিলেন এবং প্রতিজনকে মাথাপিছু ১ হাজার টাকা করে প্রদান করা হয়।
ভোমরায় নির্বাচনের দাবিতে দুই শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সুষ্ঠ নির্বাচনের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুটি সংগঠন। গত মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজি: নং- খুলনা- ১১৫৫ ও রেজি: নং-খুলনা-১১৫৯ কমিটির নেতা কর্মিরা কর্মবিরতি ও ভোমরা-সাতক্ষীরা সড়ক অবরোধ করে এ বিক্ষোভ সমাবেশ পালন করে। ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ১১৫৯ এর সহসভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ শ্রমিক ইউনিয়ন ১১৫৯ এর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, শ্রমিক ইউনিয়ন ১১৫৫ এর সাধারণ মাসুদ আলম, শ্রমিক নেতা মোঃ মনিরুল ইসলাম, শরিফুল ইসলাম খোকন, ইবাদুল হকসহ আরও অনেকেই। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের একটি পক্ষ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এক অদৃশ্য ইশারায় সহয়তায় গোপনে অবৈধভাবে শ্রম অধিদপ্তর থেকে নতুন কমিটি করে এনেছে। কিন্তু সাধারণ শ্রমিকরা এই কমিটি মানতে নারাজ। শ্রমিকরা চাচ্ছে সাধারণ সভার মাধ্যমে তপশিল ঘোষণা করে নিরপেক্ষ নির্বাচন। বক্তারা আরও বলেন, আমরা নিবার্চন করে বর্তমানে কমিটিতে আছি। করোনা পরিস্থিতির কারনে আমরা নির্ধারিত সময়ে নির্বাচন করতে পারিনি। আমরা এখন শুনছি গতবার যারা নির্বাচনে পরাজিত হয়েছেন তারা গোপনে কমিটি করেছে। তারা জোরকরে ক্ষমতায় আসতে চাইছে। এটা শুনার পর সাধারণ শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তারা কাজ বন্ধ করে সাধারণ সভা ও শান্তিপূর্ণভাবে নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ পালন করছে।
রূপসায় আওয়ামী লীগ নেতার মৎস্য ঘেরের মাছ ও মোটরসাইকেল চুরির
রূপসা প্রতিনিধি:
রূপসায় আওয়ামীলীগ নেতার মৎস্য ঘেরে থেকে প্রায় ২লাখ টাকার মাছ চুরির অভিযোগ থানায় জিডি করা হয়েছে। জানা যায়, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা পচার বটতলা পুরাতন রেল লাইনের পাশে নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আজমল ফকির দীর্ঘদিন ধরে মাছের ঘেরে সাদা মাছের চাষ করে আসছে। গত ৫সেপ্টেম্বর রাতে কে বা কারা ঐ মৎস্য ঘেরে বিশাক্ত দ্রব্য প্রয়োগ করে প্রায় ২ লাখ টাকার মাছ চুরি করে নিয়ে যায়। সকালে ঘের মালিকের লোকজন দেখতে পায় ঘেরে মাছ মরে ভেসে উঠেছে এবং মাছ চুরি নিয়ে গেছে। এছাড়া সকাল ১০টার দিকে একই মাছের ঘেরের পাশে রাখা আরটিআর এ্যাপাচী লাল রংয়ের ১৫০সিসি মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায় চোরেরা। আজমল ফকিরের লোকজন ঘেরের ঘরে মোটরসাইকেলটি রেখে পানিতে সবজির মাচা তৈরি কাজ করতেছিল। কিছু সময় পর দেখতে পাই গাড়ীটি নেই। বিভিন্ন স্থানে খুজাখুজি করে কোথায়ও পাওয়া যায়নি। এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান, এসকল কাজের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। থানায় জিডি করা হয়েছে।যার নং-২৫২ তাং-৬/৯/২১।
সাতক্ষীরায় ৮৭ টি কেন্দ্রে দেয়া হচ্ছে করোনা টিকার দ্বিতীয় ডোজ
সাতক্ষীরা প্রতিনিধি
সারা দেশের ন্যায় সাতক্ষীরায় করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছে। তবে এবার প্রচার-প্রচারনা কম থাকায় কেন্দ্র গুলোতে লোকজনের উপস্থিতি অনেক কম দেখা গেছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৮৭ টি কেন্দ্রে এ কার্যক্রম চলে। এর আগে প্রথম ডোজে ৪৮ হাজার ৬০০ জন ব্যক্তি সিনোফর্মের টিকা সিনোভ্যাক গ্রহন করেন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হোসাইন শাফায়াত জানান, গত ৭ আগস্ট প্রথম ডোজের গনটিকা প্রদান করা হয়। আজ তাদের দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। আজ যারা টিকা নিতে না পারবেন তারা স্ব-স্ব উপজেলায় গিয়ে পরে নিতে পারবেন বলে জানা গেছে।
পাইকগাছায় প্রশাসনের আদেশ উপেক্ষা করে যাতায়াতের পথে পাকা প্রাচীর নির্মান
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় উপজেলা প্রশাসন ও পৌরকর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে যাতায়াতের পথে পাকা প্রাচীর নির্মান করা হচ্ছে। ফলে ১০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
পাইকগাছা পৌরসভা ৫ নং ওয়ার্ডে মঙ্গলবার সকালে আবারও আবু বকর গাজীর ছেলে ইউনুছ গাজী চলাচলের রাস্তার মাঝখানে নিজ জমি দাবী করে প্রাচীর নির্মান করতে থাকে। গত ৩০ আগস্ট আরও একবার পাকা প্রাচীর তৈরি করতে যায়। শরীকরা কাজ বন্ধের জন্য পৌর মেয়র ও উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ করেন। সে অনুযায়ী প্যানেল মেয়র ও উপজেলা প্রশাসন মৌখিকভাবে কাজ বন্ধ করে দেয়। কিন্তু ইউনুছ গাজী সে নির্দেশ উপেক্ষা করে মঙ্গলবার আবারো সেখানে কাজ করতে যায। এ সময় পৌর কর্তৃপক্ষ নোটিশ দিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। জানা যায়, আবু বকর গাজীর চার ছেলে দেড় বিঘা জমি মালিক। বড় ছেলে রাস্তার পাশের অংশে বসবাস করেন। অন্যদের জন্য রাস্তা নির্মিত হয়। যেখানে শরীক তিন ভাই বসবাস করেন। যারা হলেন, আলমগীর কবির সবুজ, আব্দুল আজিজ সরদার ও আসলাম পারভেজ। এর নিকট বিক্রি করে দেয়। তারা প্রায় ১৫ বছর ধরে যাতায়াত করছে। প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক ঘটনাস্থলে পৌছে কাজটি বন্ধ করে দিলেও তারা কাজ অব্যাহত রাখার চেষ্টা করায় তা বন্ধ করা হয়েছে বলে তারা জানান। এ বিষয় মেয়র সেলিম জাহাঙ্গীর জানিয়েছেন, যাতায়াতের রাস্তা বন্ধ করা কারোর অধিকার নেই।
পাইকগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে প্রার্থীদের সাথে সহকারী পুলিশ সুপারের মতবিনিময় সভা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠ নিরেপক্ষ করতে গদাইপুর ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে প্রর্থীদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় গদাইপুর ইউনিয়ন কাউন্সিল চত্বরে মতবিনিময় সভায় প্রধান অতিথী ছিলেন সিনিয়র সহকরী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম। নির্মল চন্দ্র অধিকারীর সভাপতিত্বে ও পুলিশিং কমিটি উপজেলা সভাপতি দাউদ শরীফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, শেখ জিয়াদুল ইসলাম, শিক্ষক মোজামেল হক, সরদার আবুল কাসেম, এস আই শাহাদাত হোসেন, মোঃ সোহানুর রহমান, শেখ সোহরাওয়ার্দী, সাংবাদিক জিএম মিজানুর রহমান, এসএম বাুল আক্তার, শেখ হারুনর রশিদ হিরু, শফিয়ার রহমান, আসাদুল ইসলাম, খুকু মনিও রওশনারা। প্রধান অতিথি বলেন,ভোট শতভাগ সুষ্ঠু হবে এবং অবাধ, নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে।
বিন্দুর সাধারণ সম্পাদকের সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিন্দু’র সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হচ্ছেন সভাপতি বদরুজ্জামান বদু, সহ-সম্পাদক মাসুম নবী, জাকিয়া মাসুম, ড. সৈয়দ আবু নাসের, আলহাজ¦ মো. শহীদুল ইসলাম, আফ্রিদি, আনোয়ারা জাকির, মাজেদুর রহমান মামুন, মো. সজিব, ফারজানা ইয়াসমিন, ইতি ও সজিব। তিনি বেশ কিছু দিন ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
দাকোপে বিয়ের ৬ মাসের মাথায় নববধুর রহস্যজনক আত্মহত্যা
মোঃ শামীম হোসেন, বাজুয়া
বিয়ের ৬ মাসের মধ্যে শশুর বাড়ী থেকে লাশ হয়ে ফিরলো নববধু জাকিয়া সুলতানা। স্বামী পরিবার বিষয়টিকে আত্মহত্যা বলে দাবী করছে, তবে জাকিয়ার পরিবারের দাবী এটি হত্যাকান্ড। আলোচিত এই আত্মহত্যার রহস্য উন্মোচনে সকলের দৃষ্টি এখন ময়না তদন্ত রিপোর্টের দিকে। দাকোপ উপজেলা সদর পানখালী ইউপির হোগলা বুনিয়া গ্রামের গোলাম রসুল শেখের কন্যা জাকিয়া সুলতানা (২০)। ৬ মাস আগে পারিবারিক ভাবে বিয়ে হয় উপজেলার কামারখোলা গ্রামের রুহুল আমিন গাজীর পুত্র খানজাহান গাজীর সাথে। বিয়ের পর থেকে সুখেই কাটছিলো তাদের দাম্পাত্য জীবন। প্রতিবেশীদের ভাষ্য স্বামী শশুর শাশুড়ী নিয়ে হাসি আনন্দেই ছিল নববধু জাকিয়া। এরই মাঝে গত ৪ সেপ্টেম্বর সকালে জামাই খানজাহান মোবাইল ফোনে জাকিয়ার পিতা রসুল শেখকে জানায় জাকিয়া গুরুত্বর অসুস্থ তাকে উপজেলা হাসপাতালে নেওয়া হচ্ছে। রসুল শেখ হাসপাতালে এসে জানতে পারে তার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এবং ডাক্তার মৃত্যু ঘোষনা করায় খানজাহানের পরিবার লাশ নিয়ে তাদের বাড়ীতে ফিরে যাচ্ছে। পথি মধ্যে রসুল ট্রলার ঘুরিয়ে মেয়ের লাশ গ্রহন করে। বিষয়টি সে তাৎক্ষনিক দাকোপ থানা পুলিশকে জানালে পুলিশ এসে লাশের প্রাথমিক সুরতহাল এবং ময়নাতদন্ত শেষে জাকিয়ার পরিবারের কাছে হস্তান্তর করে। রসুল শেখসহ তার পরিবারের অভিযোগ আমরা হাসপাতালে পৌছানোর আগেই কেন তারা তড়িঘড়ি করে লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করল, ঝুলন্ত দেহ কেন পিতা পুত্র ছাড়া পুলিশ বা অন্য কাউকে দেখার সুযোগ দেওয়া হলনা ? তাদের দাবী জাকিয়ার মুখ এবং শরীরের একাধীক স্থানে লালচে দাগের চিহ্ন ছিল। তবে খানজাহানের পরিবার এমন চিহ্ন থাকার বিষয়টি অস্বীকার করেছে। সরেজমিন আত্মহত্যার ঘটনা স্থলে গিয়ে জানা যায়, ঘটনার দিন সকাল ৭ টার দিকে স্বামী খানজাহান ধান ক্ষেতে যায়। একই সময় তার পিতা রুহুলামিন গাজী পুত্রবধু জাকিয়ার দেওয়া ভাত খেয়ে পুকুরে মাছ মারতে যায়। এরই মাঝে খানজাহান বাড়ী ফিরে ঘরের দরজা বন্দ দেখে জানালা দিয়ে দেখতে পায় জাকিয়া ওড়নায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলছে। তখন সে লাথি মেরে দরজা খুলে চিৎকার দিয়ে বাবাকে ঘরে ডেকে নিয়ে তার সহযোগীতায় জাকিয়ার দেহ নামায়। পরবর্তীতে প্রতিবেশী স্বজনদের সহায়তায় ট্রলার যোগে উপজেলা হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত্যু ঘোষনা করে। তবে কাঠের ফ্রেম টিনের যে দরজায় লাথি মেরে খোলার দাবী তারা করেছে সেখানে দরজার ছিটকানি বা অন্য কোন অংশে সামান্যতম ক্ষতির কোন চিহ্ন দেখা যায়নি। এ ব্যাপারে খানজাহানের সাথে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বাড়ীতে থাকা তার পিতা রুহুলামিন গাজী এবং প্রতিবেশী ও স্বজনদের সাথে কথা বলে জানা যায়, মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত তাদের স্বামী স্ত্রী বা সংসারে কোন ধরনের ঝগড়া বিবাদের কথা কেউ কখন শুনেনি। এমনকি ওই রাতেও স্বামী স্ত্রী একসাথে স্বাভাবিক ভাবে ছিল। জানা যায় ঘটনার ২ দিন আগে জাকিয়ার শাশুড়ী তার একমাত্র জামাই কামরুলের বাড়ীতে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সেখানেই ছিল। জাকিয়া সুলতানা ছিল খানজাহানের দ্বিতীয় স্ত্রী। আত্মহত্যা সর্ম্পকে জানতে চাইলে দাকোপ থানার ওসি তদন্ত আশরাফুল ইসলাম বলেন, মৃতের পিতা গোলাম রসুল প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা করেছেন। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। মৃতের পরিবার এবং স্বজনদের দাবী তাকে হত্যা করা হয়েছে। ওই সময়ে খানজাহানের কল লিষ্টের কথোপকথোন প্রকাশ পেলে রহস্য উন্মোচন হবে এমন দাবী তাদের।
রামপালে প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তার ভুল চিকিৎসায় মারা গেলো খামারীর ১৭টি ছাগল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তার ভুল চিকিৎসায় এক খামারীর ১৭টি ছাগল মারা গেছে। এ নিয়ে ক্ষতিগ্রস্থ খামারী ওই কর্মকর্তার বিরুদ্ধে ভুল চিকিৎসার বিচার ও ক্ষতিপূরণের দাবীতে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখনও পর্যন্ত তার কোন প্রতিকার মিলেনি।
অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী গ্রামের শেখ মাসুদ রানা পেশায় একজন ব্যবসায়ী। সম্প্রতি তিনি তার নিজ বাড়ীতে একটি ছাগলের খামার গড়ে তোলেন। গত রবিবার তিনি পশু পালনের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা-অসুবিধার সম্পর্কে জানার জন্য উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে যান। সেখানে গিয়ে তিনি উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মমতাজুল হক সুজনের কাছে তার ছাগলের খামারের কথা জানিয়ে পরামর্শ চান। এরপর মঙ্গলবার ডা: মমতাজুল তার খামারে ছাগলগুলো দেখতে যান। দেখেশুনে ছাগলগুলোকে ভ্যাকসিন (কৃমি ও লিভার) দেয়ার পরামর্শ দেন তিনি। তার কথা মত খামারীও ভ্যাকসিন দিতে রাজি হলে ডা: মমতাজুল ভ্যাকসিনের একটি প্রেসক্রিপশন লিখে দেন। এ বাবদ তিনি খামারীর কাছ থেকেও এক হাজার টাকা ফি হিসেবে নেন। এরপর বুধবার সকালে ডা: মমতাজুল তার অফিস থেকে ভ্যাকসিন দিয়ে প্রাণী সম্পদ দপ্তর’র পেড়িখালী ইউনিয়নের দায়িত্বরত প্রতিনিধি আলাউদ্দিন শেখকে খামারীর বাড়ীতে পাঠান। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে আলাউদ্দিন শেখ ওই খামারীর ১৭টি ছাগলকে সেই ভ্যাকসিন পুশ করেন। কিন্তু ছাগল প্রতি দুই সিসি ওষুধ চামড়ায় পুশ করার কথা থাকলেও তিনি তা না করে মাংসের মধ্যে পুশ করেন। ভ্যাকসিন দেয়ার পর ওই দিন সকাল ৯টার পর থেকে ছাগলগুলো অসুস্থ্য হয়ে পড়ে। খিচুনি ও লাফালাফি করে পরবর্তীতে নিস্তেজ হয়ে মরতে শুরু করে ছাগলগুলো। ওই দিন অর্থাৎ বুধবার সকালে ও রাতে ৫টি, বৃহস্পতিবার ৭টি, শুক্রবার ২টি ছাগল মারা যায়। এভাবে মঙ্গলবার পর্যন্ত তার খামারের ১৭টি ছাগল মারা গেছে। প্রথম দফায় ৫টি ছাগল মারা যাওয়ার পর খামারী মাসুদ আবারো ডা: মমতাজুলকে খবর দিলে তিনি এসে বাকী অসুস্থ্য ছাগলের মধ্যে দুইটির অবস্থা খারাপ দেখে সেগুলোকে জবাই দিতে বলেন। তার সামনেই জবাই দেয়ার পর সেখান থেকেও তিনি খাওয়ার কথা বলে ১ কেজি মাংস নিয়ে যান। এরপর একের পর এক ছাগল মারা যাওয়ায় খামারী মাসুদ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কবীর হোসেন ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জাহিদুল হাসানের বরাবর লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগ নিয়ে গেলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম খামারীর সাথে চরম র্দুব্যবহার করেন বলেও অভিযোগ করেছেন খামারী মাসুদ।
এ বিষয়ে জানতে চাইলে প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মমতাজুল হক সুজন বলেন, তার ভুল চিকিৎসায় মারা গেছে এমন অভিযোগ সঠিক নয়। তবে যে (আলাউদ্দিন শেখ) ভ্যাকসিন পুশ করেছে সে চামড়ায় না করে মাংসে করাতে এমনটা হতে পারে। আমি চামড়ায় পুশ করতে বলেছি, মাংসে নয়। তারপরও বিষয়টি দেখতে হবে কেন এমন হলো। ভ্যাকসিনের মেয়াদ ঠিক ছিলনা কিনা এবং কি কারণে এমন হয়েছে তা উদঘাটন না করে বলা সম্ভব নয়।
পেড়িখালী ইউপি’র প্রতিনিধি আলাউদ্দিন শেখ বলেন, ইনজেকশন দিতে গেলে চামড়া ও মাংসে এদিক ওদিক হতে পারে। ওষুধে সমস্যা নাকি পুশে সমস্যা, নাকি ছাগলের অন্য কোন রোগ ছিল তা পরীক্ষা ছাড়া তো বলা সম্ভব না। ভুল চিকিৎসার বিষয়ে তিনি বলেন, চিকিৎসা ভুল না সঠিক বুঝবো কিভাবে। মানুষের তো পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ দেয়া হয়, আর পশুর পরীক্ষা-নিরীক্ষা ছাড়া ওষুধ দিতে হয়, দেখতে হয়। তবে তিনি দাবী করেন, আমি ৫ বছর ধরে এই কাজ করি, আমার ভুল হওয়ার কথা না।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জাহিদুল হাসান বলেন, এক ছাগলের খামারীর একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্তে একটি কমিটি করা হবে। তারপর কমিটির সিদ্ধান্ত মতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কবীর হোসেন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অভয়নগরে সাংবাদিক বানানোর প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে কথিত সাংবাদিক
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
যশোরের অভয়নগর উপজেলার বহুল আলোচিত চিটিংবাজ খ্যাত সাংবাদিক পরিচয়দানকারী কথিত সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে চাঁদাবাজীর অভিযোগ পাওয়া গেছে। চাঁদার টাকা না পেয়ে মাহাবুব ওই ভিডিও ইন্টারনেটে ফাঁস করে দিয়েছে বলে অভিযোগ। সাংবাদিকতার কার্ড করে দেয়ার কথা বলে ডেকে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করেছে বলে ভুক্তভোগী স্কুল ছাত্রীর পরিবার দাবি করেছে। এ ঘটনায় পুলিশ কথিত সাংবাদিক মাহবুবুর রহমান সহ অনিক বাঘা নামে অপর এক সহযোগিকে আটক করেছে। সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে নওয়াপাড়া এলাকা থেকে এ দুই লম্পট ও প্রতারককে আটক করে। এ ঘটনায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে অভয়নগর থানায় ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। যার অভয়নগর থানায় মামলা নং- ০৭, তাং- ০৭/০৯/২০২১ ইং। আটককৃতরা হলো অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামের বাশার মোড়লের ছেলে মাহাবুবুর রহমান (৪০) ও গুয়াখোলা গ্রামের নাসির বাঘার ছেলে অনিক বাঘা (২৬)। মামলার এজাহারে ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা উল্লেখ করেন, তার মেয়ে নওয়াপাড়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেনির ছাত্রী ও সঙ্গীত শিল্পী। ছোট বেলা থেকে মেয়েটির সাংবাদিকতা করার শখ। এটা জানতে পেরে লম্পট মাহাবুব তাকে সাংবাকিতার কার্ড করে দেয়ার প্রলোভন দেখায় এবং তার নিকট থেকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্মনিবন্ধনের কার্ড নেয়। এ সময় মাহবুব ওই শিক্ষার্থীর ফেসবুক আইডি নেয়। প্রায়ই তার সাথে ফেসবুক মেসেঞ্জারে নানা বিষয় নিয়ে কথা বলতে থাকে। হঠাৎ করেই মাহাবুব মেসেঞ্জারে ওই শিক্ষার্থীকে সাংবাদিকতার ফরম পূরণ করার জন্য তার বাড়িতে যেতে বলে। ওই শিক্ষার্থী বাড়িতে যেতে রাজী না হওয়ায় ভীষন ব্যস্ততা দেখিয়ে তাকে চলিশিয়া গ্রামে তার ঘেরের বাসায় যেতে বলে। গত ২১ আগস্ট জাতীয় শোক দিবসে বেলা দেড়টার দিকে ওই স্কুল ছাত্রী সাংবাদিকতার ফরম পূরণের জন্য লম্পট মাহাবুবের ঘেরের বাসায় গেলে তাকে সেখানে জোর পূর্বক ধর্ষণ করে মোবাইলে আপত্তিকর ভিডিও ধারণ করে। এবং ঘটনাটি কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়। পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় ব্লাকমেইলিং করে তার সাথে অপকর্ম করতে বিভিন্ন স্থানে যেতে বলে। কিছুদিন পর মেয়েটিকে ভিডিও ডিলিট করার কথা বলে নওয়াপাড়া বাজারস্থ কাঁচাবাজারের পেছনের একটি স’মিলে নিয়ে অনিক বাঘার সহযোগিতায় পুণরায় ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে মাহাবুব। এসময় সে ওই স্কুল ছাত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। মেয়েটি চাঁদার টাকা দিতে ব্যর্থ হওয়ায় তার অশ্লিল ছবি ও ভিডিও মেয়েটির বাবা ও ছোট বোনের ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠায় এবং টাকা না দিলে ফেসবুকে ফাঁস করার হুমকি দেয়। বাদী তার এজাহারে আরও উল্লেখ করেন, গত ৬ সেপ্টেম্বর মাহাবুবের সহযোগি অনিক বাঘা ০১৯৭৩-০৯৬৪৯৫ নম্বর থেকে ভুক্তভোগী মেয়েটির বাবাকে ফোন করে চাঁদার পঞ্চাশ হাজার টাকা পরিশোধের চাপ দেয়। অন্যথায় ভিডিও ফাঁস করার হুমকি দেয়। উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগী অসহায় পরিবারটি অভয়নগর থানা পুলিশকে ঘটনাটি অবহিত করে। পরে পুলিশ সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে কথিত সাংবাদিক মাহাবুব ও তার সহযোগি অনিক বাঘাকে আটক করে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাহাবুবুর রহমান ও অনিক বাঘাকে আদালতে উপস্থাপনের জন্য যশোরে নিয়ে যাওয়া হয়েছে। অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ কে এম শামিম হোসেন আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে আটক দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এবং সঠিক তদন্তপূর্বক আইনগত কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য, মাহাবুবুর রহমানের বিরুদ্ধে সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে এবং নিজেকে বড় মাপের সাংবাদিক পরিচয় দিয়ে চাকরি দেয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রেয়েছে। এছাড়া অসংখ্য প্রতারণা ও চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাছাড়া কমিউনিটি ব্যাংকিংয়ের ফাঁদ পেতে উপজেলার বহু অসহায় দরিদ্র মানুষকে পথে বসানোর অভিযোগ রয়েছে মাহাবুবুর রহমানের বিরুদ্ধে। নাম সর্বস্ব পত্রিকার কার্ড ব্যবহার করে সে উপজেলাব্যাপী এসকল অপকর্ম করার সুযোগ পেয়েছে বলে স্থানীয়দের দাবি।
নড়াইলে ইয়াবাসহ এক মাদক ব্যাবসাহি আটক
মোঃ আবু তাহের, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে পুলিশ সুপার প্রবির কুমার রায়, পিপিএম (বার) এর নির্দেশনায় নড়াইল সদর থানাধীন রামসিদ্ধি মোড় এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ২১ পিস ইয়াবসহ একাধিক মাদক মামলার আসামী কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। সোমবার রাত ১০ ঘটিকায় মোঃ তুফান শেখ (২৫), নামে ওই যুবক কে ইয়াবাসহ আটক করে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস অফিসার সহকারী উপ-পরিদর্শক এ এস আই মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সদর থানাধীন রামসিদ্ধি মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ তুফান শেখ (২৫) কে ২১ পিস ইয়াবাসহ আটক করেন। আটককৃত মোঃ তুফান শেখ (২৫), কালিয়া থানার আরজিকলীমন গ্রামের মোঃ আজিবর শেখ এর ছেলে। এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক এ এস আই মোঃ মাহফুজুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীকে ইয়াবাসহ আটক করেছি তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।
খালিশপুরে মহানগর যুবদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহঙ্কার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে কেন্দ্রীয় নেতা আলহাজ¦ রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে নগরীর খালিশপুরে দোয়া মাহফিল ও পাঁচশ’ প্যাকেট খাবার বিতরণ করা হয়। গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) খুলনার খালিশপুর চরেরহাট রোলিং মিল মাদ্রাসা ও এতিমখানায় মহানগর যুবদলের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরে এতিম, দুস্থ, পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে পাঁচশ’ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত থেকে খাবার বিতরন করেন খুলনা মহানগর যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সহ-সভাপতি স. ম আব্দুর রহমান, জাহিদুল ইসলাম জাহিদ, শাহিনুল ইসলাম পাখি, শেখ শাদী, হাবিব বিশ্বাস, যুবদল নেতা জাহিদুর রহমান রিপন, সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম সান্টু, ইঞ্জিনিয়ার শাহিন উদ্দীন, মন্জুরুল সৌরভ, রফিকুল টিটু, মাহাবুবুর রহমান বাবুল, সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম রুবেল, আলতাফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, নাজমুল হাসান নাসিম, আমিন হোসেন মিঠু, ছাত্রনেতা রসিউর রহমান রুবেল, মোঃ সুমন, যুবদল নেতা মোঃ আব্দুল আলিম, রফিকুল ইসলাম, গোলাম জুলকার নাঈম, আশরাফুল ইসলাম সেতু, গোলাম মোস্তফা, নাজমুল হাসান, নূরুল হক নূরু, রুহুল আমিন, শেখ মোঃ তুষার, মোঃ সেলিম হোসেন, মোঃ মাইনুদ্দীন, ইন্জিনিয়ার মুশফিকুর রহমান মিলন, উজ্জল, গোলাম সরোয়ার, মোঃ মাসুদ, মোঃ রুস্তম আলী হাওলাদার, লিটন হোসেন লিটু, মোঃ জাকির হোসেন, মোঃ জিনাত হোসেন, বাবু মোল্লা, শফিকুল ইসলাম, মাস্টার রাজিব ও বাদল হোসেন প্রমূখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ মহিবুল্লাহ। আগামী ১১ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষ্যে খুলনা মহানগর যুবদলের ধারাবাহিক এ কর্মসূচি চলমান থাকবে।
পাউরুটি বিস্কুট তৈরীতে মেশানো হচ্ছে মানবদেহের ক্ষতিকর রাসায়নিক ॥ ৫০ হাজার টাকা জরিমানা
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মুসলিম বেকারীর তৈরীকৃত খাবারে স্থানীয় মানুষের আস্থা অনেক দিনের। প্রতিষ্ঠানটির তৈরীকৃত বেকারী খাদ্যে ছিল ব্যাপক চাহিদাও। বাবা চাচার সে ঐতিহ্যের ব্যবসা ধরে রেখেছিলেন ছেলেরা। কিন্ত তাদের ছেলেরা এখন এ বেকারী একাংশে যারা পরিচালনা করছেন তাদের কর্মকান্ডে আস্থাশীল সেই মানুষেরাই আজ হতবাক। কেননা বেকারীর একাংশের পাউরুটি বিস্কুট তৈরীর কারখানায় মেশানো হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর ইউরিয়াসহ রাসায়নিক দ্রব্য। যে কারনে জেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে মঙ্গলবার দুপুরে সরাসরি উদ্ধার করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিন্নাতুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমান আদালতে জরিমানা গুনতে হয়েছে ৫০ হাজার টাকা ও অনাদায়ে ৩ দিনের কারাদন্ড দেন। বেকারীর কারখানায় ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোহম্মদ শরিফুল ইসলাম ও র্যাবের এএসআই,তারেক আমান বান্নার নেতৃত্বে পরিচালিত র্যাবের একটি টিম ঝিনাইদহ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের সহযোগীতায় বেকারিটি থেকে মানদেহের জন্য ক্ষতিকর দ্রব্য উদ্ধারে অংশ নেন। পরে বিকাল ৩ টার দিকে শহরের চিত্রানদীতে ফেলিয়ে দিয়ে তা ধবংস করা হয়।
শহরের ফয়লা গোহাটা রোডস্থ বেকারীর একাংশে অভিযান চলাকালীন সময়ে চারপাশে ভীড় করা উৎসুক লোকজন মিডিয়াকর্মিদেরকে বলেন, এ বেকারীর তৈরীকৃত রুটি বিস্কুটে মানুষের খুব আস্থা অনেক দিনের। কিন্ত আজকের অভিযানে যা উদ্ধার করা হলো মানুষ তা দেখে ও শুনে হতবাক হয়েছে। মানুষের জীবন নিয়ে এটা কালীগঞ্জের মানুষের আস্থার জায়গায় কুড়ালের আঘাতের মত।
ঝিনাইদহ- র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোহম্মদ শরিফুল আহসান জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, দীর্ঘদিন ধরে কালীগঞ্জের মুসলিম বেকারীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে পাউরুটি, বিস্কুটসহ অন্যান্য খাদ্য সামগ্রী তৈরী করে পাইকারী বিক্রি করা হচ্ছে। এরপর মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে বেকারীটিতে অভিযান চালিয়ে খাদ্যে ব্যবহৃত ইউরিয়াসহ অন্যন্য রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিন্নাতুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমান আদালতে বেকারীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদয়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। পরে এগুলো জনসম্মুখে চিত্রানদীতে ফেলে নষ্ট করা হয়।
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ১৬৬ জন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। আর খুলনা, বাগেরহাট, যশোরে একজন করে মারা গেছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৩৭ জন করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে ৩, সাতক্ষীরায় ১১, যশোরে ২৭, নড়াইলে ১২, মাগুরায় ৩, ঝিনাইদহে ১৭, কুষ্টিয়ায় ৩৮, চুয়াডাঙ্গায় ১১ ও মেহেরপুরে চারজন শনাক্ত হয়েছে।
সাতক্ষীরায় ১০৫ ড্রাম ভেজাল মধু জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার হরিনগর বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ করেছে র্যাব। এ সময় দুই ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হরিনগর বাজারের মায়ের দোয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম ও নজরুল ইসলামের দোকান থেকে ১০৫টি ড্রামে সংরক্ষণ করা ভেজাল মধু উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে শহিদুল ইসলামকে ৫০ হাজার ও নজরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজার গিফারী। এ সময় র্যাব কর্মকর্তা ইসতিয়াক হোসেন ও বিএসটিআই সাতক্ষীরা জেলা কর্মকর্তা সাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।
ফেনসিডিল রাখায় দুজনের ৫ বছরের কারাদন্ড
মেহেরপুর প্রতিনিধি
ফেনসিডিল রাখার অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে পাঁচ বছর করে সশ্রম কারাদ- ও দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদ-াদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল ২য় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ আদেশ দেন।
দ-িতরা হলেন, মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর মধ্যপাড়ার শামসুল হকের ছেলে টকলু এবং একই গ্রামের কাছারিপাড়ার উজির আলীর ছেলে শরিফুল ইসলাম। তাদের মধ্যে শরিফুল ইসলাম পলাতক রয়েছে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজি শহীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২ ডিসেম্বর মেহেরপুর ডিবি পুলিশের একটি দল মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে অভিযান চালিয়ে টকলু ও শরিফুলকে ২৫ বোতল ফেনসিডিলসহ আটক করে। এসময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল। এ ঘটনায় গাংনী থানায় মামলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তার তৎকালীন ডিবির ওসি আখতারুজ্জামান তদন্ত শেষে ২০১৫ সালের ১৮ জুন চার্জশিট দাখিল করেন। মামলায় ১২ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদ- দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদ-াদেশ দেন আদালত। মামলায় কৌশলী ছিলেন- রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি কাজি শহীদ এবং আসামিপক্ষের আতাউল হক আন্টু।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ দুই হাজার পাঁচশত ৭৫ জন
তথ্য বিবরণী
খুলনা জেলায় মঙ্গলবার এক লাখ দুই হাজার পাঁচশত ৭৫ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ ৫৩ হাজার পাঁচশত ৯৩ এবং মহিলা ৪৮ হাজার নয়শত ৮২ জন। যার মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ৪২ হাজার তিনশত ২২ জন এবং নয়টি উপজেলায় মোট ৬০ হাজার দুইশত ৫৩ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে পাঁচ হাজার দুইশত ৯১ জন, বটিয়াঘাটায় সাত হাজার সাতশত ২৩ জন, দিঘলিয়ায় ছয় হাজার সাতশত ১৯ জন, ডুমুরিয়ায় ১১ হাজার তিনশত ৫২ জন, ফুলতলায় দুই হাজার সাতশত ৬৪ জন, কয়রায় সাত হাজার ৯৯ জন, পাইকগাছায় ছয় হাজার চারশত ৮৩ জন, রূপসায় পাঁচ হাজার ছয়শত ৭৯ জন ও তেরখাদায় সাত হাজার দুইশত নয় জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। মঙ্গলবার নগরীর পাঁচটি হাসপাতালে তিন হাজার ৪৩ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় সাত হাজার চারশত ৬৭ জন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা: সংবাদ সম্মেলনে কাউন্সিলরবৃন্দ
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে দেয়া অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন পৌরসভার কাউন্সিলরবৃন্দ। মঙ্গলবার দুপুরে কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ১৩টি বিষয় তুলে ধরে এ দাবি করা হয়। প্রেসক্লাবের হলরুমে পৌরসভার প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ। লিখিত বক্তব্য পাঠকালে বি এম শহিদুজ্জামান শহিদ বলেন, কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ পৌরসভার মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে কোটেশন করে টাকা উত্তোলন, করোনাকালিন বরাদ্দ সঠিকভাবে বন্টন না করা, হাটবাজারসহ অন্যান্য খাতের টাকা অনিয়ম, আর্থিক সাহায্য প্রদানের নামে আতœসাত, এলজিএসপি-৩ প্রকল্পের ঠিকাদার নিয়োগে অনিয়ম, ডিজিটাল স্কীন স্থাপণে অনিয়ম, কিশোর গ্যাং লালন পালন, মেয়রের ঢাকা গমন, পৌরসভায় জনবল নিয়োগ ও টিআর প্রকল্পে অনিয়মসহ ১৩টি অভিযোগ এনে সরকারের বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছেন। এ বিষয়ে গত ৬ সেপ্টেম্বর পৌরসভার মাসিক সভায় যাচাই বাছাই করে দেখা গেছে, তিনি যে অভিযোগ করেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, পিপিআর ২০০৬ ও ২০০৮ এর তফশীল-২ এর ৬৯ (১) এবং ৬ এর ক ও গ অনুযায়ী মেয়রকে কোটেশন করার ক্ষমতা দেয়া হয়েছে। তারপরও তিনি নিয়মিতভাবে মাসিক মিটিং করেন এবং মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী কোটেশনসহ অন্যান্য যাবতীয় উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে থাকেন। তিনি আরও বলেন, এলজিএসপি-৩ প্রকল্পের নিয়মানুযায়ী প্রকল্পের কাজ বাস্তবায়নের ক্ষেত্রে ইজিপি পদ্ধতিতে দরপত্র আহবান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী ঠিকাদাররা দরপত্র দাখিল করেন। এরপর সিপিটিইউ কেন্দ্রীয়ভাবে লটারীর মাধ্যমে ঠিকাদার নিয়োগ করেন। এখানে মেয়র বা কাউন্সিলরদের ঠিকাদার নিয়োগের কোন সুযোগ নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহিদুজ্জামান বলেন, পৌর এলাকায় কোন কিশোর গ্যাং আছে কিনা সেটা তাদের জানা নেই। মেয়র রফিকুল ইসলামের দায়িত্বকালে পৌরসভায় কোন স্থায়ী জনবল নিয়োগ দেয়া হয়নি। এছাড়া স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দকৃত টিআর পৌরসভায় দেয়া হয় না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে পৌর এলাকায় ১২টি টিআর প্রকল্প গ্রহণ করেন। যার উন্নয়ন কাজ এখনও চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, কাউন্সিলর আতিয়ার রহমান, জিএম কবীর হোসেন, আফজাল হোসেন বাবু, কামাল খান, আব্দুল হালিম, খাদিজা খাতুন ও আসমা খাতুন।
এ বিষয়ে খন্দকার আজিজের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, মেয়র রফিকুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির বিষয় উল্লেখ করে সরকারের ২৩টি দপ্তরে অভিযোগ দিয়েছি। যা সম্পূর্ণ সত্য। ইতিমধ্যে তদন্তও শুরু হয়েছে। আমার অভিযোগের ভিত্তিতে বুধবার কেশবপুরের জেলা পরিষদ ডাকবাংলোয় স্থানীয় সরকার বিভাগ মেয়রের বিরুদ্ধে একটি তদন্ত করবেন।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর বিদায়ী সংবর্ধনা
বটিয়াঘাটা প্রতিনিধি
সরকারী স্কলারশীপ নিয়ে ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট এর উপর মাস্টার্স থিসিস অর্জন করতে যাওয়া সদ্য বিদায়ী বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর বিদায়ী সংবর্ধনা গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় স্থানীয় পরিষদ সন্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবদুল হাই সিদ্দিকী এর সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অফিসার্স ক্লাব ও উপজেলা প্রেসক্লাবের পৃথক পৃথক আয়োজনে অনুষ্ঠিত এ বিদায়ী সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, সিঃ মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, সমাজসেবা কর্মকর্তা অমিত কান্তি সমাদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, সাংবাদিক পরিতোষ রায়, সাংবাদিক বিপ্র রায় চৌধুরী, সাংবাদিক এসএমএ ভূট্রো, সাংবাদিক পরাগ গাইন সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ১০নং ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
নগরীর খালিশপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ১০নং ওয়ার্ড কার্যালয়ের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। ০৬ সেপ্টেম্বর সোমবার বিকাল সারে ৫ টার সময় খালিশপুর চিত্রালী দূর্বারসংঘ ক্লাবের মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ১০নং ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন করেন খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী ফয়েজ মাহমুদ। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাঃ এস এম সায়েম মিয়া’র সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ নেতা এস এম শ্রাবণ আহমেদ-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনির, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু, খালিশপুর থানা আওয়ামী লীগ নেতা ওয়াহিদুজ্জামান ডারউইন, সাবেক মহানগর যুবলীগ নেতা মোঃ মাসুদ পারভেজ। এসময় আরও উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ এনায়েত হোসেন, মহানগর ছাত্রলীগ নেতা চয়ন কান্তি বিশ্বাস, দেবাষিশ মিস্ত্রি দেবা, যুবলীগ নেতা মেহেদী হাসান টিপুসহ দলের অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন অনুষ্ঠানে সাবির্ক সহযোগিতায় ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ১০নং ওয়ার্ড শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল¬াহ আল মামুন (আকাশ) ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ১০নং ওয়ার্ড ভাষানী ইউনিটের সভাপতি মোঃ মাইনুর রহমান স্বাধীন।
নওয়াপাড়ায় ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সী শ্রমিক ইউনিয়নের অনুদানের টাকা প্রদান
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
যশোরের অভয়নগর উপজেলায় অভয়নগর নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সী শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক মোঃ ওসমান মল্লিক, সদস্য নং ২৮০ এর এককালিন অনুদানের টাকা তার পরিবারের সদস্যদের নিকট প্রদান করা হয়। মৃত শ্রমিকের বড় ছেলে মোঃ জাহাঙ্গীর মল্লিক ও ছোট ছেলে কামরুজ্জামান মল্লিক সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটের সময় সংগঠনের কার্যালয়ে, অভয়নগর নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আলহাজ্ব ইব্রাহিম হোসেন বিশ্বাস এর নিকট থেকে এককালিন অনুদানের টাকা গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাঘা, সহ সভাপতি মোঃ ফারুক আল নৃর, সহ সাধারণ সম্পাদক আমির আলি গোলদার, কোষাধ্যক্ষ শেখ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, প্রচার সম্পাদক শেখ আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক মোল্যা হাবিবুর রহমান কার্যনির্বাহী সদস্য মোঃ মিন্টু বিশ্বাস, খন্দকার ইকবল হোসেন, গজী আনিচুর রহমান আনিচ প্রমুখ।
অভয়নগরে তারেক জিয়া পরিষদের সংবর্ধনা অনুষ্ঠিত
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
যশোরের অভয়নগরে তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মনোনীত হওয়ায় অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর তারেক জিয়া পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মনোনীত হওয়ায় সোমবার বিকেলে থানা বিএনপির নিজস্ব কার্যালয়ে মোঃ জিয়াউর রহমান মোল্লাকে সংবর্ধনা প্রদান করেছে অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর তারেক জিয়া পরিষদ। উক্ত সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর তারেক জিয়া পরিষদের আহবায়ক মোঃ রিপন শেখ,সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মোল্লা, তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আজিজুর রহমান রিপন, তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত যুগ্ম আহবায়ক সংবর্ধিত অতিথি মোঃ জিয়াউর রহমান মোল্লা, যশোর জেলা তারেক জিয়া পরিষদের আহবায়ক সুজাউদ্দিন কচি, সদস্য সচিব ইব্রাহিম খলিল টুলু, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, সদস্য নাজমুল ইসলাম, আজিয়ার রহমান। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, অভয়নগর থানা বিএনপির প্রচার সম্পাদক হাবিবুর রহমান খোকন, বিএনপি নেতা ফরহাদ হোসেন, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সাবেক জি এস মোল্লা হাবিবুর রহমান, মোঃ মনজুর আহম্মেদ, ইকবাল হোসেন কোরাইশি, মাহাবুব হাজরা, আঃ গফফার, নওয়াপাড়া পৌর বিএনপি নেতা মোঃ আসাদুজ্জামান জনি অভয়নগর থানা যুবদলের সাবেক আহবায়ক মোঃ মাসুদ রানা, ,যশোর জেলা যুবদল নেতা মোঃ আঃ রশিদ, মোঃ কামাল হোসেন, আফজাল হোসেন, মাসূদ পাভেজ সাথি, আকরাম আক্তার কুরাইশি পাপ্পু, মোঃ রাজু আহম্মেদ, সাদ্দাম হোসেন, জাকির হোসেন মোল্যা, ইউমুস শেখ, শাহজালাল, ঝন্টু পাটয়ারী, জাহিদুল ইসলাম, ইব্রাহিম হোসেন, মুস্তাক আহম্মেদ, ইমদাদুল হক, রেজেয়ান হোসেন, বিপ¬ব, কৃষক দল নেতা মোঃ বিল্লাল মোল্যা, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ হাফিজুর রহমান মুরাদ, মোঃ সোহেল হোসেন, আলতাফ হোসেন ,সাগর শেখ, মুস্তাক হোসেন মোল্লা, মোঃ সম্রাট, মামুন হোসেন, অভয়নগর থানা ছাত্রদল নেতা অনিক রহমান জুয়েল, তাওহীদ আল ওসামা, আরশাদুল ইসলাম, রুবেল হোসেন, মামুন হোসেন, ইস্রাফিল হোসেন, তবিবুর রহমান সাদ্দাম, হসিবুর রহমান, মোঃ হাবিবুল্লাহ, জিহাদুল ইসলাম, অভয়নগর থানা তারেক জিয়া পরিষদের সাধারন সম্পাদক মোঃ তাওহীদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন নওয়াপাড়া পৌর তারেক জিয়া পরিষদের সদস্য মোঃ সাব্বির েেহাসেন, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অভয়নগর থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম।
সুন্দলীতে গণটিকা কার্যক্রমের ২য় ডোজ সম্পন্ন
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
সারাদেশের গণটিকা কার্যক্রমের ধারাবাহিকতায় গত ৭আগস্ট অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ৬শ মানুষের মধ্যে ১ম ডোজের টিকা প্রদান করার ১মাস পর গতকাল ৭সেপ্টেম্বর ২য় ডোজের টিকা প্রদান করা হয়েছে। গতকাল সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকাল থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় বিকাল ৩টায়। টিকা প্রদানকালে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নির্মলকান্তি কর্মকার, সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সুন্দলী ইউনিয়ন আ’লীগ সভাপতি অধীর কুমার পাঁড়ে, সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম ধর, ইউনিয়ন করোনা ভাইরাস নিয়ন্ত্রন কমিটির সদস্য উজ্জ্বল বিশ^াস প্রমূখ। সার্বক্ষণিক গণটিকা কার্যক্রম পরিচালনা করেন স্বাস্থ্য সহকারী ভগীরথ কুমার মন্ডল ও ফেরদৌসী খানম।
নওয়াপাড়া ইন্সটিটিউট অডিটরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইন্সটিটিউট অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাবের নেতৃত্বে অভয়নগরের উন্নয়নমূলখ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মতবিনিময় সভায় নওয়াপাড়ায় বাইপাস সড়ক নির্মান, ভৈরবত্তোর জনপদের জন্য আলাদা প্রশাসনিক সুবিধা প্রদান, অভয়নগরের মা ও শিশু হাসপাতা সচলকরণ, নড়াইল-ফুলতলা রোডে (হাইওয়ে) ব্রিজ তৈরী, আমডাঙ্গা খাল সংস্কার ও ভবদহ সমস্যান সমাধানকল্পে আলোচনা করেন উপস্থিত আলোচকবৃন্দ। সুন্দলী ইউনিয়ন আ’লীগের সভাপতি অধীর কুমার পাঁড়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, অভয়নগর উপজেলার পরিষদ ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন আহমেদ, বাঘুটিয়া ইউনিয়ন আ’লীগের সিনিয়ন সভাপতি আতিয়ার রহমান, অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আজিজুর রহমান, বাঘুটিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শওকত মল্লিক, সুন্দলী ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ^াস, শুভরাড়া ইউনিয়নের সাবেক ওয়ার্ড সদস্য জগদীশ শিকদার, সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ, আ’লীগ নেতা মতিয়ার রহমান, ভারত মল্লিক, আনন্দ মোহন ধর, ধনঞ্জয় সরকার, পলাশ বিশ^াস প্রমূখ।











































