স্টাফ রিপোটার ।।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মজিদ স্বরণী রোডের রহিম প্লাজায় অবস্থিত আল-আকসা মার্কেটের আর্টিস্ট নামের একটি কাপড়ের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৭ টায় এ অাগ্নিকান্ডের সূচনা হয়। সকাল সাড়ে ৯ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, খবর পেয়ে খুলনা সদর স্টেশনের ৪টি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ টিমের নেতৃত্বে আছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন ।
আর্টিস্টের ম্যানেজার সাইফুল ইসলাম জানান, ওই কাপড়ের দোকানে প্রায় ৬০ লক্ষ টাকার মালামাল ছিল। এছাড়া সরাঞ্জামসহ প্রায় এক কোটি টাকার মালামাল ছিল। যার প্রায় সবকিছু পুড়ে গেছ।











































