Home আঞ্চলিক নিজেদের ব্যর্থতা আড়াল করতেই মিথ্যাচার করছে সরকারের মন্ত্রীরা: মঞ্জু

নিজেদের ব্যর্থতা আড়াল করতেই মিথ্যাচার করছে সরকারের মন্ত্রীরা: মঞ্জু

7
খুলনায় বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে বৃক্ষরোপন

খবর বিজ্ঞপ্তি।।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কলকাতায় আমোদ-প্রমোদকারীদের কাছে থেকে নিতে হবে না। জিয়ার সার্টিফিকেট তিনি নিজেই, জিয়ার সার্টিফিকেট বাংলাদেশের আপামর জনগণ। দেশ পরিচালনায় সীমাহীন ব্যর্থতা, গণতন্ত্র-ভোটাধিকারসহ মৌলিক মানবাধিকার হরণ, বিচারবহির্ভূত হত্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার চরম অবনতি ও লুটপাটকে আড়াল করতে এবং করোনা মোকাবিলার ব্যর্থতা থেকে দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই এ ধরনের মিথ্যাচার করছে সরকারের মন্ত্রীরা। তাদের একমাত্র কাজ হচ্ছে মিথ্যাচার, বিশোদগার, চরিত্র হনন ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর বিএনপির দুইদিনের কর্মসুচির শেষ দিনে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় সোনাডাঙ্গাস্থ সোলার পার্কে জিয়া ট্রি ( নিমগাছ) রোপনকালে তিনি এসব কথা বলেন। সাবেক সাংসদ মঞ্জু এসব মন্ত্রী-নেতাদের কাছে প্রশ্ন রেখে জানতে চান মুক্তিযুদ্ধের সময়ে তারা কোন সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন? আসলে জিয়ার বিপুল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর মুখ থেকে জিয়ার লাশ, মাজার ও মুক্তিযুদ্ধে অবদান নিয়ে অশালীন ও ঘৃণিত বক্তব্য প্রদানের পর থেকে আওয়ামী মন্ত্রী-নেতারা অতি উৎসাহে এ বিষয়ে মিথ্যাচার শুরু করেছে। তিনি বিনাভোটে নির্বাচিত সরকার হঠাও আন্দোলনের প্রস্তুতি নেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, মোশারফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, রেহেনা আক্তার, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মাহবুব কায়সার নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদি হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, এস এম শাহজাহান, নিজামুর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন পরাগ, একরামুল কবির মিল্টন, হাসানুর রশীদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল, আবু সাইদ সেখ, শরিফুল ইসলাম বাবু, ম শ আলম, শেখ জামিরুল ইসলাম, ইসাহাক তালুকদার, আকরাম হোসেন খোকন, সরদার রবিউল ইসলাম, জাহিদ কামাল টিটু, মোস্তফা কামাল, ইমতিয়াজ আলম বাবু, মেহেদি হাসান সোহাগ, আব্দুল আলিম, সিরাজুল ইসলাম লিটন, আব্দুল আলিম, লিটন খান, মনিরুজ্জামান মনি, সিদ্দিকুর রহমান, মোহাম্মাদ আলী, মাহবুব আলম বাদশা, বারেজক হাওলাদার, নুওে আব্দুল্লাহ, হেমায়ে়ত হোসেন হেদু, কাজী ফজলুল কবির টিটো, ইকবাল হোসেন, আলমগীর হোসেন, আলহাজ্ব মীর মো. বাবু, হাসান আল মামুন, কাজী নজরুল ইসলাম, আব্দুল হাকিম, কাজী একরাম মিন্টু, আবু জাফর, দেলোয়ার হোসেন, আনিসুর রহমান, সেলিম বড়মিয়া, রফিকুল ইসলাম, কাজী সেলিম, শাহারুজ্জামান মুকুল, রাজু মোল্লা, আমিন হোসেন মিঠু, শামিম আশরাফ, রিয়াজুল কবির, বাবুল মুন্সি, হাবিব খান, ডা. হালিম মোড়ল, শরিফুল ইসলাম, আশিকুর রহমান আশিক, সাজ্জাদ হোসেন জিতু, একরাম হোসেন, কাওসারী জাহান মঞ্জু, মুন্নি জামান, এড. কামরুনন্নাহার হেনা, আব্দুল আহাদ শাহীন, লাভলু শেখ, পলাশ মোল্লা, আনোয়ার হোসেন, নিলুফার ইয়াসমিন নিলু, মো. রুবেল হোসেন প্রমূখ।