কৃমিনাশক খাওয়ানোর পর মারা গেল ১৩ টি ভেড়া
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
হতদরিদ্্র আফজাল-আরজিনার দম্পতির মাঠে কোন চাষযোগ্য জমি ও সন্তান কোনটিই নেই। কয়েক বছর আগে মাত্র ৫ টি বিদেশেী জাতের ভেড়া কিনে সন্তানের মত করে পালন করছেন। এগুলো প্রথম দিকে বাড়ির মধ্যে ঘরোয়া পরিবেশে ধীরে ধীরে বেড়ে উঠেছে। বংশবিস্তারের মাধ্যমে বর্তমানে ৩০ টি ভেড়া হয়েছিল । যা এখন বসতভিতের ছোট খামার করে পালন করছিলেন। সম্প্রতি ভেড়াগুলোর পায়খানা স্বাভাবিক না হওয়ায় বুধবার সকালে কালীগঞ্জ প্রাণী সম্পদ অধিদপ্তর হতে কৃমিনাশক এভিনেক্স এনে নির্দেশনা মোতাবেক গর্ভবতী ছাড়া অন্যগুলোর খাওয়ানোর পর ওই দিন সন্ধ্যা পর্যন্ত মোট ১১ টি ভেড়া মারাগেছে। বৃহস্পতিবার আরও দুটির অবস্থা খারাপ হওয়ায় জবাই করা হয়েছে। মোট ১৩ টি ভেড়া খামার শুন্য হয়েছে। এ পর্যন্ত আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দম্পত্তির দাবি। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তর ওই কৃষকের ঔষধ দেয়ার সত্যতা স্বীকার বলা হচ্ছে সঠিক নিয়ম-কানুন বলে দেয়া হয়েছে। এটা মেনে খাওয়ালে এমনটি হওয়ার কথা নয়। তবে ভেড়াগুলো কেন মারা গেল তার সঠিক কারন চিহ্নিত করতে এগুলোর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বলা যাবে ভেড়াগুলোর মৃত্যুর কারন।

সরেজমিনে ভুক্তভোগীর বাড়িতে গেলে দেখা যায়, মৃত ভেড়াগুলো পড়ে আছে। আর তাদের গায়ে হাত বুলিয়ে অঝোরে কাঁদছেন আফজাল হোসেন সমানে কাঁদছেন স্ত্রী আরজিনা বেগমও। আর নিঃসন্তান অসহায় দম্পতিকে সান্ত¦না দিচ্ছেন।
ক্ষতিগ্রস্থ আফজাল হোসেন জানান, রেনেটা কোম্পানীর এভিনেক্্র প্উাডার খাওয়ানোর পরই একে একে ভেড়াগুলো মারা যেতে শুরু করে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মোট ১৩ টি ভেড়া মারাগেছে। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমি প্রায় ৫ বছর ধরে এগুলো সন্তানের মত করে বাড়িতে পালন করছি। এখন আমার ছোট বড় ৩০ টি ভেড়া হয়েছে। আমাদের কোন সন্তান নেই। ওরাই ছিল আমাদের এক একটি সন্তান।

আরজিনা বেগম জানান, এখন আমার সবশেষ। বিগত কয়েক বছরের সাধনা শেষ হয়ে গেলো। আমি সারাদিন ওদের পেছনে সময় দিই। আমার সন্তান না থাকায় ওদেও বাচ্চা সন্তানের মত করে করে বুকে করে নিয়ে বেড়ায়। বিগত ৫ বছর আমরা স্বামী-স্ত্রী ওদেরকে আগলিয়ে রাখি। প্রতিটি ভেড়া ১৫ থেকে ২০ হাজার দাম হয়েছে। দিনমজুর স্বামী মাঠে কোন চাষযোগ্য জমি না থাকায় পরের ক্ষেতে কামলা খেটে বাড়ি ফিরে ওদের পেছনে সময় দেন। এখন আমাদের ভবিষৎ শেষ হয়ে গেলো। আমরা কি করে ধারদেনা পরিশোধ করবো। আর কি নিয়েই বা বাঁচবো বলছেন আর মাটিতে লুটিয়ে আহাজারি কওে বাতাস ভারী করছেন।
প্রতিবেশি আব্বাচ আলী জানান, নিঃসন্তান এ দম্পতি খুব দরিদ্র। এতো অভাব তাদের যে বর্ণনা করার মত না। নিজেরা ঝুপড়ি ঘরে বসবাস করে কিন্ত ভেড়াগুলির জন্য ৬০ হাজার টাকা ঋন নিয়ে আরামদায়ক সেট কওে দিয়েছে। মঙ্গলবার কৃমি নিধনের জন্য কালীগঞ্জ প্রানী সম্পদ অফিস থেকে ঔষধ এনে বুধবার খাওয়েছিল। কিছুক্ষন পরেই ভেড়াগুলো অসুস্থ হতে থাকে। বুধবার দিনভর মোট ১১ টি মারা গেছে। আর বৃহস্পতিবার ২ টি। এখনও আছে আরও কয়েকটি সেগুলো অফিস থেকে ঔষধ এনে আবার খাওয়ানোর পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তারপরও আশঙ্কা একটু থেকেই গেছে।
তিনি আরও জানান, ২/৩ ঘন্টার মধ্যেই একে একে ৭ টি ভেড়া মারা যায়। এদিকে এমন খবর পেয়ে ভুক্তভোগীর বাড়িতে হাজির হন উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা সুজিত কুমার পাল ও হেলাল উদ্দিন। তারা মৃত ভেড়ার অস্ত্রোপচার করে নাড়ি, কলিজা ও খাবার খড় এবং সেবনকৃত ঔষনের নমুনা সংগ্রহ করেন। অসহায় এই পরিবারের জন্য গ্রামের সবাই আহাকার করছেন।
চিকিৎসক সুজিত কুমার জানান, খামারী একদিন আগে পশু হাসপাতাল থেকে কৃমিনাশক ঔষধ এনেছিলেন। এমনটি হওয়ার কথা নয়। তবে ভেড়াগুলি কি কারনে মারা গেল তা ঔষধ ও ভেড়ার খাবার পরীক্ষার পরই জানা যাবে। সাথে সাথে এখনও অসুস্থগুলোর ঔষধ দেন।
উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুজ্জামান জানান, ভেড়া মারা যাচ্ছে খবর শুনেই তিনি দু’জন কর্মকর্তাকে ওই খামারে পাঠিয়েছিলেন। তারা বিষয়টির তদন্ত ও সেবনকৃত ঔষনের নমুনা নিয়ে এসেছেন। তিনি জানান, ছাগল ও হাস মুরগীর কৃর্মি নাশকের জন্য সরকারীভাবে রেনেটা কোম্পানীর এভিনেক্্র পাওডার তাদেরকে সরবরাহ করা হয়েছে। সেই খাওয়ানো ঔষধটি ড্যামেজ কি না তার ল্যাব টেষ্টে পরিক্ষার জন্য ঢাকাতে পাঠানো হয়েছে। তবে, ঔষধ সেবনের ক্ষেত্রেও গরমিল হলে এমন অবস্থা হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরো জানান, খামারী একজন দরিদ্র মানুষ। তার ক্ষতির কথা বিবেচনা করে অফিসের মাধ্যমে প্রনোদনা দেবার ব্যবস্থা তিনি করবেন বলে যোগ করেন তিনি।











































