Home আঞ্চলিক খুলনা বিভাগে করোনায় আরও ১৮ মৃত্যু

খুলনা বিভাগে করোনায় আরও ১৮ মৃত্যু

20

স্টাফ রিপোর্টার ।।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৬৮ জনের। সোমবার (১৬ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার তথ্য জানান। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে খুলনায় ছয়, কুষ্টিয়ায় ছয়, মেহেরপুরে তিন, যশোরে দুই চুয়াডাঙ্গায় এক জন রয়েছেন। সকাল পর্যন্ত বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি আছেন মোট ৯২৭ জন করোনা আক্রান্ত রোগী। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ চার হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন দুই হাজার ৮২৯ জন। আর ৮৭ হাজার ১৮১ জন সুস্থ হয়েছেন।

খুলনার দুই হাসপাতালে একদিনে মৃত্যু

খুলনার দুই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে পাঁচ গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এক জন মারা গেছেন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচ জন হলেন- খুলনা মহানগরীর শেখপাড়া এলাকার আয়েশা সিদ্দিকা (৫০), সোনাডাঙ্গার হারুন অর রশিদ (৬৭), সদরের রওশন আরা (৬৫), রূপসার মোকসেদ আলী (৮৩) কয়রার সবুরুন্নেছা (৬৫)।  গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালে কুদ্দুস শেখ (৫৫) নামের এক জন মারা গেছেন। তার বাড়ি দিঘলিয়ায়। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে চার জনের। ছাড়পত্র নিয়েছেন আট জন। আর মোট ২৮ জন ভর্তি রয়েছেন।