Home জাতীয় রওশন এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন, দোয়া প্রার্থনা

রওশন এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন, দোয়া প্রার্থনা

6

ঢাকা অফিস ।।

সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি’আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর ছেলে সাদ এরশাদ এমপি। রওশন এরশাদ বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান এসব তথ্য জানান।

রওশন এরশাদপুত্র রাহগীর আলমাহি সাদ এরশাদ তার মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, বিরোধীদলীয় নেতার করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।