ঢাকা অফিস ।।
৩ বছর ২ মাস কারাগারে আটক থাকার পর ৩১৩ মামলায় উচ্চ আদালত থেকে গত ১৯ জুলাই জামিন পেয়ে অবশেষে মুক্তি পেলেন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী এ তথ্য জানিয়েছেন। ২০১৮ সালে দায়ের করা রমনা থানার সর্বশেষ মামলায় জামিন পেলে কাশিমপুর কারাগার-২ থেকে সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মুক্ত হন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ২০১৮ সালের ৮ জুলাই বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়।










































