রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সহিংসতার ঘটনাস্থল পরিদর্শনে ওয়ার্কার্স পার্টি ও যুব মৈত্রীর নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার দুপুর ১:৩০টায় খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘর, সমাধি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর-লুটপাট ও ক্ষয়ক্ষতি দেখতে ঘটনাস্থলে পরিদর্শনে যান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও যুব মৈত্রীর নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে আলাপ করেন ও সহমর্মিতা জানিয়ে সর্বদা তাদের সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ গত ৭ আগস্ট শনিবার প্রকাশ্য দিবালোকে সহিংসতা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মন্দির-বাড়িঘর-দোকানপাট ভাংচুর ও সম্পদ লুটের সাথে জড়িতদের অবিলম্বে প্রেফতার, বিচার ও শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার কথা বলেন। এছাড়া নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত মন্দিরসমূহ সংস্কার করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার এবং এলাকার মানুষদের মধ্যে ভয়ভীতি দূর করে আস্থা ফিরিয়ে আনতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান। এ সময়ে উপস্থিত ছিলেনÑবাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিপংকর সাহা দিপু, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম, সম্পাদকম-লীর সদস্য ও শ্রমিকনেতা কমরেড খলিলুর রহমান, পার্টির মহানগর নেতা ও যুব মৈত্রীর জেলা সাধারণ সম্পাদক কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, শ্রমিকনেতা ইয়াসিন, ছাত্রনেতা রাইসুল ইসলাম সজল প্রমুখ নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মকান্ডে অফুরাণ প্রেরণার উৎস হয়েছিলেন বাংলার মহিয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব: বাবু এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসেবে নয়, একজন নীরব দক্ষ সংগঠক হিসেবে যিনি বাঙালির মুক্তি সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং বঙ্গবন্ধুকে হিমালয় সমআসনে অধিষ্ঠিত করেছেন তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তিনি বলেন, বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকান্ডে অফুরাণ প্রেরণার উৎস হয়েছিলেন বাংলার মহিয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার বিকালে পাইকগাছা সরকারি কলেজ চত্বরে পাইকগাছা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম মুস্তাফিজ বাচ্চুর সভাপতিত্বে ও পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, উপস্থিত ছিলেন আ’লীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, ছাত্রলীগ নেতা শাহিন শাহ বাদশা, রাশেদুজ্জামান রাসেল, হুসাইন আহমেদ রানা, মাজহারুল ইসলাম মিথুন, অহিদুজ্জামান, ফয়সাল আলম ফাহিম, বাবলু গাজী, সামাদুল গাজী, রসুল গাজী, আব্দুর রহিম, বাবলু গাজী, সামাদুল ইসলাম, খালিদ শাহরিয়ার, রাকিব হোসেন, আবির হোসেন, আহাদ গাজী, অপি মন্ডল প্রমুখ।
রূপসায় পূর্ব শক্রতার জেরে কুপিয়ে জখম করেছে এক ব্যক্তিকে,মামলা দায়ের
রূপসা প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলায় যুগীহাটি গ্রামের মুস্তাকিম শেখকে পূর্ব শক্রতার জের ধরে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুত্ব জখম করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় মুস্তাকিম বাদী হয়ে এজাহার নামীয় ৭ জনও অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামী করে রূপসা থানায় মামলা দায়ের করেছে। যার নং-১১/তাং-২৫/৭/২১ইং। প্রধান আসামী সাগরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার আইচগাতি ইউনিয়নের যুগীহাটির বাসিন্দা মোঃ জামাল শেখের ছেলে মোঃ মুস্তাকিম শেখ এর সাথে আসামী সাগরের সাথে পূর্ব শক্রতা চলে আসছিল। তারই জের ধরে গত ২৩ জুলাই রাত ১০ টার সময় একই এলাকায় তার বন্ধু অসুস্থ সুমনকে দেখে ফেরার পথে প্রধান আসামী সাগর সরদারসহ বিভিন্ন মামলার আসামীরা দা, ছুরি, লাঠি ও লোহার রড় দেশীয় অস্ত্র- সস্ত্র নিয়ে তার পথ গতিরোধ করে মেরে ফেলার হুমকি দেয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। মুস্তাকিম তার প্রতিবাদ করিলে তাকে হত্যার উদ্দ্যেশে মাথায় কোপ মারিলে সেই কোপ ঠেকাতে গেলে তার হাতে লেগে গুরুত্ব জখম হয়। পরে অন্য আসামীরা লাঠি দিয়ে পিটিয়ে তাকে আহত করে। মারপিটের সময় মুস্তাকিম এর চিৎকারে আশপাশের লোক মোস্তফা সরদার রাতুলসহ অনেকেই উপস্থিত হলে আসামীরা চলে যায় এবং ভুক্তভোগী মুস্তাকিমকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে আসামীরা তার বাড়িতে গিয়ে ঘরের দরজা, টিনের বেড়া ও চালা ভাংচুর করে। যার ক্ষতির পরিমান ২০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়। এজাহার ভুক্ত আসামীরা হলেন, একই গ্রামের ইব্রাহীমের ছেলে সোলাইমান, আবু বকর এর ছেলে জিহাদ ,রাজ্জাক ওরফে জিদ্দার ছেলে মনিরুজ্জামান মনির, খোকন মোড়লের ছেলে সোহান, কবির শেখের ছেলে অভি, আল আমীন সহ আরও অনেকেই। এদিকে আসামীদের হাত থেকে মুস্তাকিমকে রক্ষা করার দায়ে মোস্তফা সরদার রাতুলকে আসামী করে ঘটনার ৩ দিন পর মামলা দায়ের করেন ২নং আসামী সোলাইমান শেখ। রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান, মামলা দাখিলের পর আসামী সাগরকে গ্রেফতার করে জেল হজতে প্রেরন করা হয়েছে ।
করোনা আক্রান্ত হয়ে রামপালের রাজনগর ইউপি চেয়ারম্যান ডাবলু’র মৃত্যুতে শোক
স্টাফ রিপোর্টার
রামপাল উপজেলার ৫ নং রাজনগর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আ. হান্নান ডাবলু (৫৯) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না ইলাইহি……রাজিউন। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ১ কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযায় বুধবার সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে নিশ্চিত করেছে তার আত্মীয় ও ইউপি সদস্য সরদার আ. ওহাব। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. আবু সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি মো. সামসুদ্দিন, ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, সদর ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু, পেড়িখালী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, বাঁশতলী ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী, বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান মো. ছাবির আহমেদ তালুকদার, তরফদার মাহাফুজুল হক টুকু, মো. নাসির উদ্দীন, রামপাল উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি এ্যডভোকেট মহিউদ্দিন শেখ, রামপাল বাজার বণিক সমিতির সভাপতি শেখ আবু দাউদ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক এ, এইচ আমিনুল হক নান্টু, সহ সম্পাদক মোতাহার মল্লিক প্রমুখ।
ডুমুরিয়ায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৬০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।গত সোমবার রাতে উপজেলার বাগদাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।থানা পুলিশের এসআই মোঃ হামিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার রাতে অভিযান চালিয়ে বাগদাড়ি এলাকার কামরুল মোড়লের ছেলে জিয়ারুল মোড়ল (৩২),জহুর মোড়লের ছেলে শাহাবুল মোড়ল (৫০) ও শরাফপুর এলাকার ইলিয়াজ শেখের ছেলে খায়রুল শেখ (২৫) কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়এ প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে এবং ধৃত আসামীদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
ডুমুরিয়ায় চাঁদাবাজি মামলায় দু’ইউপি সদস্যসহ গ্রেফতার-৩
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় চাঁদাবাজি মামলায় দু’্ইউপি সদস্যসহ ৩ জনকে আটক ও চাঁদাবাজির ৫’লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।গত সোমবার রাতে উপজেলার আন্দুলিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।এ ঘটনায় নিজামুল হক মুকুল বাদি হয়ে ৬জনকে আসামী করে থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছে। মামলার বিবরণী ও এলাকাবাসি সূত্রে জানা যায়,উপজেলার রঘুনাথপুর গ্রামস্থ লিয়াকত সরদারের ছেলে ব্যবসায়ী একরামুল হক বকুলের সাথে আন্দুলিয়া গ্রামস্থ কুয়েত প্রবাসী আমিরুল আকুঞ্জির স্ত্রী দু’সন্তানের জননী তুবা বেগমের প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে বকুল প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতো।তারই জের ধরে গত রবিবার ঘটনার রাতে ব্যবসায়ী বকুল ওই বাড়িতে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে।এরপর দু’ই্উপি সদস্য জিএম মনিরুজ্জামান (৪৭) ও আব্দুল হক আকুঞ্জিসহ ৬জন বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ওই রাতেই ৫ লক্ষ টাকা চাঁদা আদায় করে তাকে ছেড়ে দেয়।বিষয়টি জানাজানির পরদিন বকুলের ভাই মুকুল সরদার বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করে। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,মামলার এজাহার নামীয় আসামী জিএম মনিরুজ্জামান,আব্দুল হক আকুঞ্জি ও রাসেল গাজীকে গ্রেফতারও তাদের স্বীকারোক্তিতে চাঁদাকৃত ৫লক্ষ টাকা উদ্ধার পূর্বক জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিন নিয়েছেন সাত হাজার আটশত ৩৬ জন
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলায় মঙ্গলবার সাত হাজার আটশত ৩৬ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ চার হাজার একশত ৫৭ এবং মহিলা তিন হাজার ছয়শত ৭৯ জন। এ পর্যন্ত এক লাখ ৭৪ হাজার ছয়শত ছয় জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় চার হাজার দুইশত ১৯ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার ছয়শত ১৭ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে এক হাজার আটশত ৩৩ জন, বটিয়াঘাটা ৮৪ জন, দিঘলিয়ায় দুইশত পাঁচ জন, ডুমুরিয়ায় দুইশত ৫৪ জন, ফুলতলায় একশত ৮৮ জন, কয়রায় চারশত ৯৫ জন, পাইকগাছায় একশত ৪২ জন, রূপসায় দুইশত ৪৬ জন এবং তেরখাদায় একশত ৭০ জন টিকা গ্রহণ করেছেন। সোমবার মহানগরের দুইটি হাসপাতালে দুইশত ৮৬ জন এবং খুলনা জেলার দুইটি উপজেলায় দুইশত ৪৪ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
ঝিনাইদহে করোনায় কর্মহীনদের আর্থিক সহায়তা প্রদান
তথ্য বিবরণী
খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় করোনায় কর্মহীনদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। ঝিনাইদহ জেলা প্রশাসন ও সোনালী ব্যাংক লিমিটেডের যৌথ উদ্যোগে মঙ্গলবার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও কর্মচারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ৪৫টি কিন্ডারগার্টেন স্কুলের তিনশত ৬২ জন শিক্ষককে জনপ্রতি দুই হাজার টাকা এবং ৫০ জন কর্মচারী জনপ্রতি এক হাজার টাকা করে মোট সাত লাখ চুয়াত্তর হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এই সহায়তা বিতরণ করেন।
ট্রাক শ্রমিক ইউনিয়নের সাময়িক বরখাস্তকৃত তিন সদস্যকে পুনর্বহাল
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গাস্থ নিজস্ব কার্যালয়ে গত সোমবার খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-৬২২) কার্য্য নির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম হোসেন। বিগত কার্য্যনির্বাহী কমিটির সভায় ইউনিয়নের তিন সদস্য মোঃ মাসুদ আহমেদ বাদল (সদস্য নং-২৬৯৩), মোঃ মাকসুদুল ইসলাম প্রিন্স (সদস্য নং- ১৮৪৭) ও মোঃ সেলিম হায়দার (সদস্য নং-৭৭৬৩) এর ইউনিয়নের সদস্য পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। ইউনিয়নের বর্তমান কার্যনির্বাহী কমিটির সোমবার’র সভায় সর্বসম্মতিক্রমে তাদের সদস্য পদে পুর্নবহাল করার সিদ্ধান্ত গৃহীত হয়। কার্য্যনির্বাহী কমিটির সভায় সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাগেরহাটে ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় (সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত) ১৬৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫০৯ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৫ হাজার ৮০২ জন। সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৭০৭ জন। এ পর্যন্ত বাগেরহাটে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩২ জন। মঙ্গলবার (০৯ আগস্ট) বিকেলে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, সর্বশেষ রিপোর্টে জেলার ১৬৬ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাড়িয়েছে ১৯ দশমিক ৮৭ শতাংশ।
বাগেরহাটে দুই মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মিঠুন বালা(২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কোদালিয়া ইউনিয়নের পদ্মডাঙ্গা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এসময় দুই মোটরসাইকেলের চালক পরিতোষ মন্ডল (২৫) ও আইয়ুব মোল্লা (২৩) আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত মিঠুন বালা উপজেলার দত্তডাঙ্গা গ্রামের স্কুল শিক্ষক নির্মল বালার ছেলে। আহত পরিতোষ মন্ডল চাউলটুরী গ্রামের বিবেশ্বর মন্ডলের ছেলে এবং আইয়ুব মোল্লা একই এলাকার হুমাউল মোল্লার ছেলে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, উপজেলার কোদালিয়া ইউনিয়নের পদ্মডাঙ্গা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মিঠুন বালা নামে একজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। দুই মোটরসাইকেল চালক আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে বলে জানান তিনি।
প্রাণের বাগেরহাটে’র পক্ষ থেকে তিন শতাধিক কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
স্টাফ রিপোটার,বাগেরহাট
ফেসবুক গ্রুপ “প্রাণের বাগেরহাটে”র পক্ষ থেকে করোনায় কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে বাগেরহাট জেলা পরিষদ মিলনাতায়নে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাব্বেরুল ইসলাম, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দীন হায়দার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করীম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, প্রাণের বাগেরহাটের চিফ এডমিন শাওন পারভেজ, এডমিন গাজী রেজওয়ান শাথিল, প্রাণের বাগেরহাটের স্বেচ্ছাসেবকবৃন্দ সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
এদিন বাগেরহাটের বস্ত্র ব্যবসায়ী কর্মচারী, কাটা কাপড় ব্যবসায়ী কর্মচারী, ছিট কাপড় ব্যবসায়ী কর্মচারী, পাদুকা ব্যবসায়ী কর্মচারী এবং গার্মেন্টস ব্যবসায়ী কর্মচারীদের মধ্যে এই জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রাণের বাগেরহাট ফেসবুক গ্রুপের চীফ এ্যাডমিন শাওন পারভেজ বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এই প্লাটফর্মের মাধ্যমে আমরা মানুষকে নানা ধরণের সহযোগিতা করে আসছি। বিভিন্ন সময় খাদ্য সামগ্রী বিতরণ, পথ শিশুদের পোশাক প্রদান, রান্না করা খাবার বিতরণসহ নানা প্রকার সামাজিক কাজ করছি আমরা। ভবিষ্যতেও এ ধরণের কাজ অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ফেসবুক গ্রুপ প্রাণের বাগেরহাট অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমি তাদের জনকল্যাণ মূলক এসব কর্মকান্ডকে সাধুবাদ জানাই। ভবিষ্যতেও তাদের এ ধরনের সেবা মূলক কাজ অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী ইয়াসিন আলীকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ আগষ্ট) ভোরারাতে উপজেলার রায়টা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এনিয়ে, বর্তমানে এ মামলায় সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিসহ মোট ৩৪ জন জেল হাজতে রয়েছেন। গ্রেফতারকৃত ইয়াছিন আলী কলারোয়া উপজেলার রায়টা গ্রামের আক্তার আলীর ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাড়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী ইয়াসিন আলী দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মোট ৪ টি মামলা রয়েছে। মামলা নং-এসটিসি-২০৮/১৫, জিআর-২৫৯/১৪, এসটিসি-২০৭/১৫, এসটিসি-২০৮/১৫। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ভোর রাতে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য ঃ ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে সদর হাসপাতাল থেকে দেখে মাগুরা ফিরে যাবার পথে কলারোয়ায় সন্ত্রাসীদের হামলা শিকার হন। এতে শেখ হাসিনা অক্ষত থাকলেও তার সফরসঙ্গী ফাতেমা জাহান সাথী, জোবায়দুল হক রাসেল, ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, শহিদুল হক জীবন, আবদুল মতিনসহ কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন। এ ঘটনায় কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোসলেমউদ্দিন ২৭ জনকে আসামী করে নালিশী আদালত সাতক্ষীরায় একটি মামলা করেন। পরবর্তীতে এ মামলা খারিজ হয়ে গেলে ২০১৪ সালের ১৫ অক্টোবর ফের মামলাটি পুনরুজ্জীবিত হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের বিরুদ্ধে চার্জশীট দেন। চলতি বছরের ২৭ জানুয়ারী এই মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির সাবেক সাংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৪ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। এর মধ্যে বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবু জেলহাজতে অসুস্থ হয়ে মারা গেছেন। বর্তমানে ইয়াসিন আলীসহ মোট ৩৪ জন দন্ডপ্রাপ্ত আসামী কারাগারে রয়েছেন।
বঙ্গমাতার জন্মবার্ষিকীতে ছাত্রলীগের বৃক্ষ রোপন ও মাস্ক বিতরণ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন করেছে ছাত্রলীগ। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে তিনটি গাছের চারা রোপন করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। পরে তারা ফয়লা বাজারে জনসাধারণের মাঝে ৩শ মাস্ক বিতরণ ও করোনা প্রতিরোধের প্রচারণা চালান। এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুন্সী বোরহান উদ্দিন জেড। বঙ্গমাতার জন্মবার্ষিকীর এ কর্মসূচীতে উপজেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ ও উজড়কুড় ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারের আগুনে পুড়ছে সাধারণ মানুষ: খুলনা বিএনপি
খবর বিজ্ঞপ্তি
চাল, ডাল, তেল, পিয়াঁজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগন দিশেহারা হয়ে পড়েছেন বলে মন্তব্য করে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, মুনাফাখোর ও মজুদদারদের কারসাজির কারনে পণ্যমূল্য আকাশচুম্বি। দুর্নীতি লুটপাট ও অসাধু চক্রকে যারা নিয়ন্ত্রনে আনবে তারাই জালিয়াতির সাথে জড়িত। রক্ষক এখন ভক্ষকে পরিনত হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একদিকে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে মানুষ, তার উপরে লাগামহীন মূল্যবৃদ্ধিতে নিম্ন আর মধ্যম আয়ের মানুষের জীবন এখন বিপর্যস্ত। করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার, আর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারের আগুনে পুড়ছে সাধারণ মানুষ। জীবন বাচাঁতে নাভিশ্বাস ওঠা ক্রেতা বাধ্য হয়ে বাড়তি দামেই বাজার সেরে ঘরে ফিরছেন। করোনাভাইরাসের সংক্রমণের ক্রান্তিকালে মানুষ যখন চাকরি-বাকরি হারিয়ে কোনোরকমে বেঁচে থাকার চেষ্টা করছে, ঠিক তখন পণ্যের দাম বৃদ্ধিতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে না দেশে কোন সরকার আছে। জনগনের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকারের কাছে জনগনের স্বার্থ আজ উপেক্ষিত। ১০ টাকায় চাল ও ঘরে ঘরে চাকুরী দেয়ার কথা বেমালুম ভুলে গেছে। সরকারের এমপি-মন্ত্রী, আমলা ও দলীয় নেতা-কর্মীরা দুর্নীতি, লুটপাট ও অর্থপাচার করে দেশের অর্থনীতি ধংসস্তুপে পরিনত করেছে। বাজারে নিত্যপণ্যের দামের লাগাম টানতে সরকারকে উদ্যোগ নিতে হবে। নেতৃবৃন্দ জিনিসপত্রের মূল্যের ঊর্ধ্বগতি রোধ করে সাধারণ মানুষকে সুন্দরভাবে বেঁচে থাকার নিশ্চয়তা প্রদানে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
সিটি মেয়রের শোক
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আব্দুল হান্নান ডাবলু এবং মোংলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তরফদার মোতালেব হোসেন মুক্ত’র ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুম ডাবলু এবং মরহুম মুক্ত’র রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সাংবাদিকদের খুলনা বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সঠিক তথ্য তুলে ধরে সাংবাদিকদের বেশি বেশি করে লেখা-লেখীর মাধ্যমে করোনা সম্পর্কে মানুষের মন থেকে ভুল-ভ্রান্তিগুলো দূর করা প্রয়োজন। যাতে করে সর্ব স্তরের মানুষের মধ্যে এই ভাইরাসের বিষয়ে সচেতনতা সৃস্টি হয় এবং মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্যেদিয়ে করোনার হাত থেকে নিজেকে নিরাপদ রাখতে পারে। মঙ্গলবার অনলাইনে জুম সংযোগের মাধ্যমে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় খুলনা বিভাগের খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলা’র অর্ধশত কর্মরত সাংবাদিক অংশ গ্রহন করেন।
যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি’র (জেএইচইউ), সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (সিসিপি) ও উজ্জীবন কর্মসূচির যৌথ উদ্যোগে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দেশের ৮ বিভাগের ৫০০ সাংবাদিককে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেয়ার কর্মসূচী গ্রহন করেছে। তারই ধারাবাহিকতায় আজ খুলনা বিভাগের খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলা’র সাংবাদিকদেরকে নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কোর্সটির সামগ্রিক দিক নির্দেশনা প্রদান করছেন উজ্জীবন বাংলাদেশ এর চীফ অব পার্টি ডা: কাজি ফয়সাল মাহমুদ ও সমন্বয় করছেন আউটরিচ কর্মকর্তা এএফএম ইকবাল। বিএমএসএফ-এর মহাসচিব খায়রুজ্জামান কামালের সার্বিক তত্বাবধানে প্রকল্পটি সমন্বয় করছেন সিনিয়র সাংবাদিক ও বিএমএসএফ-এর মিডিয়া রিলেশন কো-অর্ডিনেটর সৈয়দ সফি।
প্রশিক্ষণ কর্মশালায় করোনা ভাইরাসের হাত থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায়, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম কি, টিকা নেয়ার প্রয়োজনীয়তা, কার্যকারিতা, দায়িত্বশীল সাংবাদিকতা সহ প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মশালায় অন্যাদের মধ্যে উজ্জীবনের টেকনিক্যাল এ্যাডভাইজার ডা. তাজকেরা নুর লিপি, ডা. নুসরাত সুলতানা, কনসালটেন্ট জন্স হপকিন্স উম্মে কাউসার সুমনা, বাংলাদেশ সংবাদ সংস্থার ডেপুটি চীফ নিউজ এডিটর সম্পাদক মো. শওকত আলী, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক শাহানাজ বেগম পলি, বিএমএসএপ’র সহ সভাপতি শাপলা রহমান, প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারিদের
মধ্যে খুলনার নূরুজ্জামান, এনামুল হক, আজগর হোসেন সাব্বির, যশোরের এইচ আর তুহিন, ইন্দ্রজিত রায়, সাতক্ষীরার মোস্তাফিজুর রহমান উজ্জল, এম কামরুজ্জামান, আসাদ সরকার, অসীম বরন চক্রবক্রী, আজিজুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।
ফকিরহাটে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন
ফকিরহাট প্রতিনিধি
জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের ফকিরহাট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়। এরপূর্বে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, তাঁর রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:আমজাদ হোসেন সরদার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাছরুল মিল্লাত প্রমূখ।
ফকিরহাট বাজার কাপুড়িয়া পট্টি গন্ধেস্বরী মান্দিরের উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট বাজার কাপুড়িয়া পট্টি গন্ধেস্বরী মায়ের মান্দিরে শনিবার রাত ১০টায় স্বল্প পরিসরে শ্যামা কালি পূজা অনুষ্ঠিত হয়েছে। এরপূর্বে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু সহ মন্দির কমিটির সভাপতি সত্য রঞ্জন চক্রবর্তী, সাধারন সম্পাদক মিন্টু কুন্ডু, সহ-সাধারন সম্পাদক কার্তিক দত্ত, কোষাধক্ষ্য অমিও কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক আনন্দ দে সহ মন্দির কমিটির সদস্যবৃন্দ ও ফকিরহাট সনাতন জাগরনী সংঘের’ সদস্যবৃন্দ।
টাকা ছাড়া ফাইল ছাড়ে না সাতক্ষীরার তালা এলজিইডির হিসাব সহকারী মুস্তাফিজ
ইলিয়াস হোসেন, তালা (সাতক্ষীরা)ঃ
সাতক্ষীরার তালা এলজিইডি চলছে অফিসে রমরমা ঘুষ বাণিজ্য। প্রতি ফাইলে ৫০০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দিতে হয় হিসাব সহকারী মোস্তাফিজুর রহমানকে। এভাবে রাতারাতি কোটিপতি বনে গেছে হিসাব সহকারী মুস্তাফিজুর রহমান।
বুধবার তালা উপজেলা প্রকৌশলীর কার্যলয়ে যেয়ে হিসাব সহকারী মুস্তাফিজুর রহমানের কাছে পেমেন্ট সার্টিফিকেট চান মেসার্স আকবর কন্সট্রাশনের প্রোপাইটর আকবর হোসেন। এসময় হিসাব সহাকরী মুস্তাফিজুর রহমান ঐ ঠিকাদারের কাছে ৫শ টাকা দাবি করেন। ঠিকাদার টাকা দিতে রাজি না হওয়ায় তার সাথে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন হিসাব সহাকরী মুস্তাফিজ। এক পর্যায়ে তাদের ভিতর বাকবিতা-ার সৃষ্টি হয়।
এ সময় ঘটনা স্থলে উপস্থিত ঠিকাদারদের মধ্যে আসিব হোসেন শোভন অভিযোগ করে বলেন, ফাইল প্রতি মুস্তাফিজ ৫শ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন অর্থাৎ এক টাকার ফাইলেও দশমিক পাঁচ শতাংশ হিসাব করে টাকা দিতে হয় তাকে। অন্যথায় সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে অসৌজন্য মূলক আচরণসহ নানান অজুহাত দেখাতে থাকে সে।
নাম না প্রকাশের শর্তে এক ঠিকাদার বলেন, হিসাব সহকারি মুস্তাফিজ যে উপজেলায় কর্মরত থাকে সেখানেই ঠিকাদারদের জিম্মি করে তার রমরমা ঘুষ বাণিজ্যের অভয়অরণ্য গড়ে তোলে। তার চাহিদা মতো টাকা না দিলে চরম ভূগান্তি ফেলেন ঠিকাদারদের। আমার মনে হয় তালায় যেহেতু কোনো হিসাব রক্ষক নেই সংগত কারণেই ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ কে ম্যানেজ করে সে এই ঘুষ বাণিজ্যের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
অভিযুক্ত হিসাব সহকারি মুস্তাফিজুর রহমান এর সাথে মুঠো ফোনে ঘুষ বানিজ্যের অভিযোগ এর বিষয় জিঞ্জাসাবাদে তিনি কোন কথা না বলে ফোনটি কেটে দেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদার এ প্রতিবেদককে বলেন, আমি আপনার নিকট হতে বিষয়টি শুনলাম। যদি সে দূণীতি করে থাকে তাহালে উপরোস্ত কর্মকর্তার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবো। দোষী প্রমানিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।
নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৭তম জন্ম বার্ষিকী পালিত
মোঃ আবু তাহের, নড়াইল
নানা আয়োজনের মধ্যদিয়ে নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এসএম সুলতান স্মৃতি কমপ্লেক্স ও শিশুস্বর্গে কোরআন খানি, শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পন, স্মৃতিচারণ, মাজার জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমী, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মূর্ছনা সঙ্গীত একাডেমীসহ সরকারি ও বে-সরকারি বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টায় চিত্রশিল্পী সুলতানের সমাধিতে পুস্পমাল্য অর্পন করা হয়। চিত্রশিল্পীর ৯৭তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ফখরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার মো: রিয়াজুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি মলয় কুন্ডু, সেক্রেটারী শরফুল আলম লিটু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সেক্রেটারি শামীমূল ইসলাম টুলু, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, সুলতান আর্ট কলেজের অধ্যক্ষ অনাদী বৈরাগী। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় জন্মগ্রহন করেন। তিনি ১৯৮২ সালে একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পান, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট এবং ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সম্মাননা হিসেবেও স্বীকৃতি পান তিনি। সুলতানের শিল্পকর্মের বিষয়বর ছিল বাংলার কৃষক, জেলে, তাঁতি কামার, কুমার, মাঠ, নদী, হাওর, বাঁওড়, জঙ্গল, সবুজ প্রান্তর ইত্যাদি। শিল্পী সুলতানের ছবি ভারতের সিমলা, পাকিস্তানের লাহোর, করাচি, নিউইয়র্ক, বোস্টন, মিশিগান বিশ্ববিদ্যালয়, লন্ডন, এবং বাংলাদেশ শিল্পকলা
একাডেমী ও জার্মান সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকায় খ্যাতনামা বিভিন্ন চিত্রশিল্পীদের সঙ্গে যৌথভাবে প্রদর্শিত হয়। ১৯৯৪ সালের ১০ অক্টোবর চিরকুমার, অসাম্প্রদায়িক এই শিল্পী দীর্ঘদিন শ্বাসকষ্টে ভোগার পর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। নড়াইলের নিজ বাড়ির আঙ্গিনায় তাকে সমাহিত করা হয়। সুলতানের স্মৃতিকে ধরে রাখার জন্য তাঁর নিজ বাড়িতে নির্মিত হয়েছে এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা।
যশোরের শার্শা হাসপাতালে করোনা রোগীদের জন্য ২টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান
বেনাপোল প্রতনিধি
যশোরের করোনা রোগীদের জন্য অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা রোগীদের জন্য ২টি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়। অপর দিকে একই সময় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ২টি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়।
সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশ পুলিশের এ্যাডিশনাল ডিআইজি (এন্টিটোরিজম ইউনিট) মনিরুজ্জামান পিপিএম, বিপিএম বার নিজস্ব অর্থয়নে করোনা রোগীদের জীবন বাঁচাতে অতি জরুরী প্রয়োজনীয় ৪টি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী, শার্শা থানার অফিসার ইনচার্য বদরুল আলম খান, সদর ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোরাদ হোসেন, এসআই মুস্তাফিজুর রহমানসহ সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারত ভ্রমণকারী যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় সরকারের প্রায় ৪২ কোটি টাকার রাজস্ব ঘাটতি
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ২০২০-২১ অর্থবছরে ভারত ভ্রমণকারী যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় ভ্রমন কর বাবদ সরকারের ৪১ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৫০০ টাকার রাজস্ব ঘাটতি হয়েছে।
গত বছরের চেয়ে যাত্রীর সংখ্যা কমেছে ৮ লাখ ৩২ হাজার ৬৪৭ জন। ভ্রমণ খাতে এ সময় রাজস্ব ঘাটতি হয়েছে ৪১ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। ভ্রমণে নিষেধাজ্ঞার কারনে চিকিৎসা, পর্যটন ও বাণিজ্যিক খাতে এর বড় ধরনের প্রভাব পড়েছে। তবে কর্তৃপক্ষ বলছেন, দেড় বছর ধরে চলমান করোনার বিরূপ প্রভাবে নানা বিধি নিষেধে কমেছে যাত্রী পারাপার।
কাস্টমস সুত্র জানায়, প্রতিবছর বেনাপোল বেনাপোল দিয়ে চিকিৎসা,ব্যবসা,শিক্ষা আর ভ্রমণে প্রায় ১৮ লাখ যাত্রী যাতায়াত করে দু’দেশের মধ্যে। ভ্রমন কর বাবদ সরকারের বছরে প্রায় ১০০ কোটি টাকার রাজস্ব আহরণ হয়ে থাকে।
করোনা সংক্রমণ রোধে গত বছরের ১৩ মার্চ ভারত সরকার ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে। বন্ধ হয়ে যায় বাংলাদেশীদের ভারতে যাতায়াত। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গত বছরের ১৫ আগস্ট ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করে স্বল্প পরিসরে মেডিকেল ও বিজনেস ভিসা চালু করে ভারত।
চলতি বছর ভারতে ফের করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়লে ২৩ এপ্রিল বাংলাদেশ সরকার ভারতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এতে আবারো বন্ধ হয়ে যায় যাত্রী পারাপার।বর্তমানে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে মেডিকেল ভিসা চালু রয়েছে শুধু মুমূর্ষু রোগীদের জন্য ।
খুবিতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ আগস্ট সীমিত আকারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বর্তমান করোনাভাইরাসজনিত (কোভিড-১৯) সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণপূর্বক গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯-২০ মিনিটে মুজিববর্ষ উপলক্ষে স্থাপিত কালজয়ী মুজিব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১১টায় ওয়েবিনারে আলোচনা সভা। আলোচনা অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং সকালে মন্দিরে প্রার্থনা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খুবিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পর্কিত দু’দিনব্যাপী প্রশিক্ষণ শুরু আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সম্পর্কিত কর্মকর্তাদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হচ্ছে আগামীকাল। প্রথম দিন আজ ১১ আগস্ট বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপ-রেজিস্ট্রার-তদূর্ধ্ব কর্মকর্তারা অনলাইন প্রশিক্ষণে অংশ নেবেন। দ্বিতীয় দিন ১২ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ২য় শ্রেণির কর্মকর্তা থেকে সহকারী রেজিস্ট্রার/সহকারী পরিচালকরা অনলাইন প্রশিক্ষণে অংশ নেবেন।
আগামীকাল বুধবার সকাল ১০টায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ও ইউজিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। সম্মানিত অতিথি থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সিইটিএল’র পরিচালক প্রফেসর ড. ফিরোজ আহমদ ও আইকিউএসইদ’র পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান। সভাপতিত্ব করবেন জীববিজ্ঞান স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও খুলনা বিশ্ববিদ্যালয় এপিএ টিমের সভাপতি প্রফেসর খান গোলাম কুদ্দুস।
প্রশিক্ষণ প্রদান করবেন ইউজিসি’র সদস্য ও এপিএ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আবু তাহের, ইউজিসি’র এপিএ ফোকালপার্সন মোঃ গোলাম দস্তগীর, সরকারের আইসিটি বিভাগের সিনিয়র সহকারী সচিব আর. এইচ. এম আলাওল কবির। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ও ফোকাল পয়েন্ট, এপিএ এস এম আবু নাসের ফারুক এ তথ্য জানিয়েছেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু একাডেমির রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
তথ্য বিবরনী
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে।
রচনা প্রতিযোগিতা বাড়ি থেকে লিখে এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার ছবি বাড়ি থেকে একেঁ আগামী ১২ আগস্ট সকাল সাড়ে ১১ টার মধ্যে খুলনা শিশু একাডেমির কার্যালয়ে জমা দিতে হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১১ বাই ১৬ ইঞ্চি মাপের কার্টিজ পেপারে ছবি আঁকতে হবে। ছবির পিছনে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, শ্রেণি, প্রতিষ্ঠানের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
রচনা প্রতিযোগিতা এ ফোর সাইজের কাগজের এক পাতায় লিখতে হবে। উভয় পাতায় লেখা যাবে না। আলাদা কাগজে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, শ্রেণি, প্রতিষ্ঠানের নাম ও মোবাইল লিখে খাতার প্রথম পাতায় পিনআপ করে দিতে হবে।
রচনা প্রতিযোগিতায় কেবল ‘গ’ বিভাগ অর্থাৎ অষ্টম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী অংশ নিতে পারবে। জন্য বিষয়: বঙ্গবন্ধু ও বাংলাদেশ। রচনা এক হাজার শব্দের মধ্যে লিখতে হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুইটি বিভাগ যথাক্রমে- ‘ক’ বিভাগ প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ও ‘খ’ বিভাগে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ক বিভাগের বিষয় ও মাধ্যম উন্মুক্ত এবং খ বিভাগের বিষয়: ‘বঙ্গবন্ধু ও সোনার বাংলা’। মাধ্যম জল রং/প্যাস্টেল রং।
আগামী ১৫ আগস্ট সকাল সাড়ে ১০ টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
মহেশপুর সীমান্তে ২ জন আটক
ঝিনইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত হতে বাংলাদেশে আসার অপরাধে ২জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার ভোররাতে মহেশপুর উপজেলার গোয়ালপুর গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ফরিদপুরের ভাংগা থানার খাপুড়া গ্রামের বায়জিত শেখ এবং মোড়লগঞ্জ থানার ধানসাগর গ্রামের ইলিয়ার হোসেন।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের খবরে সীমান্ত এলাকায় অভিযান চালায় তারা। এসময় ওই ২ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহে কিন্ডারগার্টেন স্কুলের সাড়ে ৪’শ শিক্ষক-কর্মচারীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদাণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে করোনায় কর্মহীন হয়ে পড়া কিন্ডারগার্টেন স্কুলের প্রায় সাড়ে ৪’শ শিক্ষক-কর্মচারীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদাণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সোনালী ব্যাংকের পক্ষ থেকে এ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, সোনালী ব্যাংক ঝিনাইদহ প্রিন্সিপাল অফিসের ডিজিএম ইকবাল কবির, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা চঞ্চল, সাধারণ সম্পাদক বজলুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪’শ ১২ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে নগদ ৭ লাখ ৭৪ হাজার টাকা বিতরণ করা হয়।
আ’লীগ নেতা এসএমএ রবের ২১ তম শাহাদৎ বার্ষিক আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা এসএমএ রবের ২১ তম শাহাদৎ বার্ষিকী আজ বুধবার। এসএমএ রব বিগত ২০০০ সালের ১১ আগস্ট জুম্মার নামাজ আদায় করতে নিজ বাস ভবন থেকে সোনাডাঙ্গা আবাসিক এলাকার মসজিদে যাওয়ার পথে সস্ত্রাসীদের গুলিতে শাহাদাৎ বরণ করেন। মৃত্যুর সময় এসএমএ রব আওয়ামী লীগ মনোনীত খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ছিলেন। এছাড়া তিনি খুলনা চেম্বার অব কমার্সের একাধিকবার সভাপতি ও দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
এদিকে এসএমএ রবের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগ,এসএমএ রব স্মৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও তার পরিবারের পক্ষ্য থেকে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আওয়ামী লীগ ঃ খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে বেলা ১১ টায় মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জালি অর্পণসহ দোয়ার আয়োজন করা হয়েছে।
রব স্মৃতি পরিষদ ঃ শহীদ এসএমএ রব স্মৃতি পরিষদের উদ্যোগে কোরআন খতম, বেলা ১১ টায় বসুপাড়াস্থ মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ,বাদ যোহর বায়তুন নূর জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহাফিল শেষে নিউ মার্কেট সংলগ্ন রব স্মৃতি চত্বরে গরীবদের মাঝে খাবার বিতরণ করা হবে। অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বৃহত্তর চট্্রগ্রাম জনকল্যান সমিতি,এসএমএ রব শপিং কমপ্লেক্স,আরাফাত গ্রুপ অব ইন্ড্রাষ্ট্রি লিঃ এর পক্ষ্য থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
মোংলায় বিয়ার ও মদসহ আটক ১
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলার বাস স্ট্যান্ড এলাকা থেকে মদের ও বিয়ারসহ একজনকে আটক করেছে র্যাব।
র্যাব-০৬ জানায়, মোংলার স্থায়ী বন্দর বাস স্ট্যান্ড সংলগ্ন অনুপম খানের আবাসিক হোটেলের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটের সময় সেখানে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে মাদকদ্রব্য্যসহ মোঃ বিল্লাল গাজী (২২) কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬ ক্যান বিদেশী বিয়ার ও ৬ বোতল দেশীয় মদ জব্দ করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
বিল্লাল বরগুনা জেলার বেতাগী থানার গ্রামদ্দন এলাকার মোঃ মোস্তফা গাজীর ছেলে।
ইসলামী আন্দোলন খুলনা মহানগর সভাপতির করোনা টিকা গ্রহণ
খবর বিজ্ঞপ্তি ।।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি ও আল-কারীম অক্সিজেন সেবার পরিচালক মুফতি আমানুল্লাহ গতকাল মঙ্গলবার (১০ আগস্ট ) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ১৯ টিকার প্রথম ডোজ গ্রহন করেন।
এ সময় তিনি নিজে টিকা গ্রহনের পাশাপাশি খুলনা নগরবাসীকে টিকা গ্রহনের আহ্বান জানান।
টিকা গ্রহণের সময় তার সাথে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন মিয়া, ইসলামী যুব আন্দোলন মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, যুব আন্দোলন নগর সাংগঠনিক সম্পাদক ও আল-কারীম অক্সিজেন সেবার টিম প্রধান গাজী ফেরদাউস সুমন, যুব আন্দোলন নগর প্রকাশনা সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম নাসিব, ক্বারী মোহাম্মদ জামাল ছাত্রনেতা হাফেজ ওসামা আবরার, মোহাম্মদ নুর আহমদ প্রমুখ।
শিয়ালী গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট খুলনার সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গত ৭ আগস্ট খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, মন্দিরের বিগ্রহ, ব্যবসা প্রতিষ্ঠান, সমাধি, বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে আজ ১০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় বাম গণতান্ত্রিক জোট, খুলনা জেলা কমিটির এক সভা সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন, খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ, খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু প্রমুখ। সভায় বক্তারা এ জঘণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, দ্রুত মন্দিরগুলো পুনঃ সংস্কার, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। সভায় উক্ত ঘটনার প্রতিবাদে আগামী ১২ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টায় পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শ্রমিকদল নেতা বকুলের ইন্তেকালে মহানগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল খুলনা শাখার সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং বর্তমানে উপদেষ্টা, বিএনপি নেতা কাজী আবুল হাসান বকুল (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেল ৩টায় ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খি রেখে যান। তিনি সদালাপী, হাস্যউজ্জল ও পরোপকারী মানুষ ছিলেন। নিজ জেলা নোয়াখালিতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমদেমর আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
২৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এড. সৈয়দা সাবিহার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা নগর কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী, বিশিষ্ট মানবাধিকার নেতা এড. সৈয়দা সাবিহা খাতুন দ্বিতীয় দফায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এড. সৈয়দা সাবিহা খাতুন বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন। এর আগে গত বছর তিনি প্রথম দফা করোনায় আক্রান্ত হয়েছিলেন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী এড. সৈয়দা সাবিহা খাতুনের সুস্থতা কামনায় ২৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর মতি মসজিদে রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মহানগর তাঁতী দলের আহবায়ক মুহাম্মদ আবু সাঈদ শেখ, ওয়ার্ড সভাপতি শাহাবুদ্দিন মন্টু, সাধারণ সম্পাদক নাসির খান, জামাল মোড়ল,
সেলিম বড় মিয়া, মো. আকবর হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, আব্দুস সাত্তার খান পিনু, আশরাফ উদ্দিন রতন, শফিকুল ইসলাম শাহিন, আলমগীর হোসেনসহ অনেকে।
তাঁতী দল নেতা ইব্রাহিম আজাদ এর পিতার ইন্তেকালে মহানগর তাঁতী দলের শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খুলনা সদর থানার যুগ্ম আহবায়ক ইব্রাহিম আজাদ এর পিতা মো. মহারাজ হাওলাদার (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। মঙ্গলবার (১০ অগাস্ট) বিকেল পৌনে ৪টার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর তাঁতী দলের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন মহানগর তাঁতী দলের আহবায়ক মুহাম্মদ আবু সাঈদ শেখ, সদস্য সচিব ম শ আলম,
যুগ্ম আহবায়ক রিয়াজুর রহমান, সৈয়দ গাজী, এড. আসলাম হোসেন, সেলিম বড় মিয়া, একলাচ মোল্যা, মোক্তার হোসেন, মোল্যা আলী আহমেদ, মুনসুর আলী বাবলু, মাসুদ রেজা, ডা. হালিম মোড়ল, সৈয়দ হুমায়ুন কবির, আলী আজগর, দেলোয়ার মাতুব্বর, মো. ফারুক হোসেন, হাবিবুর রহমান, ইউনুস শেখ, আফসার উদ্দিন ডাবলু, সুমন মাতুব্বর, হায়দার মোল্যা, জাহিদ মল্লিক প্রমুখ।
রূপসায় হিন্দু গ্রামে ভাঙচুর: ২ দিনের রিমান্ডে ১১ জন
রূপসা প্রতিনিধি
খুলনা রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামের কয়েকটি মন্দির ও দোকান ভাঙচুর এর ঘটনায় থানায় মামলা হওয়ার পর পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। খুলনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক মো. সাইফুজ্জামান মঙ্গলবার দুই দিনের দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছে। এ দিকে প্রকৃত ঘটনা উদঘটনের জন্য খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী ৩১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।
আদালত সূত্র জনায়, শনিবার (৭ আগষ্ট) সন্ধ্যায় চাঁদপুর, শিয়ালী গ্রামসহ আশপাশের গ্রামের কিছু লোক একত্রিত হয়ে ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ করে বাড়িঘর ভাঙচুর করে। এসময় তাদের ঘরের মালামাল লুট করা হয় বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে তারা মহাশশ্মান মন্দির, পূর্বপাড়া সার্বজনীন মন্দির ও মন্দিরের ভেতরের কিছু মুর্তি ভাংচুর করে। এ ঘটনায় পূজা উদযাপন পরিষপষা পনশভ শক্তিপদ বসু বাদী হয়ে মামলা দায়ের করেন। রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ড চায়। ওই দিন রিমান্ড না দিয়ে আদালত শুনানীর দিন ধার্য করে তাদের কারাগারে পাঠান।তদন্ত কর্মকর্তার আবেদনে আদালত মঙ্গলবার আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তারকৃতরা হলো, শরীফুল ইসলাম, শেখ মঞ্জুরুল আলম, মো. শরিফুল শেখ, আকরাম ফকির, মো. সোহেল শেখ, জামিল বিশ্বাস, শামিম শেখ, সম্রাট মোল্লা ও মমিনুল ইসলাম। উল্লেখ্য শিয়ালি গ্রামের পূর্বপাড়া মসজিদের ইমাম নাজিমকে লাঞ্চিত, মসজিদের ভিতরে থাকা মুসাল্লিদের ইট নিক্ষেপ ও হাতা হাতির ঘটনা ঘটে ৬ আগষ্ট রাতে ইশার নামাজের সময়। একদিন পর মন্দির এবং স্থানীয় কিছু দোকান ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়।
ঘটনার পর এলাকায় জেলা পুলিশ সুপার সহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। মসজিদের ইমাম নাজিম সমাদ্দার জানান, গত ৫ আগষ্ট মসজিদের সামনে দিয়ে হিন্দু সম্প্রদায়ের ২৫/৩০ জন পুরুষ/ মহিলা ঢোল ও উলু দিয়ে নাম কীর্তন করতে করতে মন্দিরের দিকে যায়। ঢোল ও উলুর উচচ শব্দের কারনে মসজিদে ইশার নামাজের বিঘ্নতা সৃষ্টি হয়। গত ৬ আগষ্ট ইশার নামাজের সময় তারা আবারও ঢোল ও উলু দিয়ে মসজিদের সামনে উ”চ শব্দে কিছু সময় ধরে বাজাতে থাকে। তখন ইমাম তাদের কাছে গিয়ে বলেন, ভাই মসজিদে নামাজ চলছে এখান থেকে একটু সামনে গিয়ে বাজান। এই কথা শুনে শিব ধর নামে এক ব্যক্তি আমাকে গলা ধাক্কা দেয় এবং বলে মসজিদ এখানে রাখা যাবে না।
এসময় ৬/৭ জন মুসাল্লিদের সাথে ২৫/৩০ জন হিন্দু সম্প্রদায়ের লোকের সাথে কথা কাটা কাটি হয় এবং মসজিদে ইট নিক্ষেপ শুরু করে। এর আগে মাসুম নামে এক যুবক মসজিদের কাছে ঢোল না বাজানোর জন্য তাদেরকে অনুরোধ করলে তাকেও মারতে আসে। পরবর্তীতে ৭ আগষ্ট বিকালে শিয়ালী গোয়াড়া শ্বশান মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। এঘটনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশাকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট তদন্ত কোমিটি গঠন করা হয়।
গৃহবধূকে নির্যাতন করে গভীর রাতে বাপের বাড়ি ফেলে গেল স্বামী
সাতক্ষীরা প্রতিনিধি
যৌতুকের টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন সাতক্ষীরার গৃহবধূ রাবেয়া খাতুন। তাকে মারপিট করে অচেতন অবস্থায় বাবার বাড়িতে গভীর রাতে ফেলে এসেছে স্বামী নুরুজ্জামান। গুরুতর জখম রাবেয়া এখন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
রাবেয়া খাতুন সাতক্ষীরার দেবহাটা উপজেলার শ্রীরামপুর গ্রামের আবদুর রহিমের ছেলে ট্রলি চালক নুরুজ্জামানের স্ত্রী ও সদর উপজেলার বৈচনা গ্রামের মহসিন আলি মেয়ে। আট বছর আগে নুরুজ্জামানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরে রয়েছে একটি শিশু সন্তান।
রাবেয়ার ভাই মো. সালাহউদ্দিন বলেন, বিয়ের পর থেকে কারণে অকারণে তার বোনকে মারধর করে স্বামী নুরুজ্জামান। সে তার কাছে প্রায়ই যৌতুকের টাকা চায়। তিনি বলেন দরিদ্র মানুষ যা পারি তাই দিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করি।
তিনি বলেন, চাহিদামতো যৌতুকের টাকা না পেয়ে নুরুজ্জামান রাবেয়ার ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। বেশ কিছুদিন ধরে তাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হবে বলে হুমকি দিতে থাকে নুরুজ্জামান।
সালাহউদ্দিন বলেন, রোববার একই বিষয়ে স্বামী নুরুজ্জামান, শ্বশুর আবদুর রহিম ও শাশুড়ি আনজুমান আরা তাকে মারপিট করে। তার হাত পা ও দেহের বিভিন্ন অঙ্গে মারাত্মক জখম করে। মার খেয়ে রাবেয়া যখন চেতনা হারিয়ে ফেলে তখন তাকে শ্রীরামপুর থেকে নুরুজ্জামান ও তার সহযোগীরা বাবার বাড়ি বৈচনা গ্রামে ফেলে রেখে চলে যায়। হুমকি দিয়ে যায় যৌতুক দিতে না পারলে তোদের বোনকে পাঠাবি না। তারা এ নিয়ে কোনা মামলা করলেও ভালো হবে না বলে হুমকি দেয়।
সালাহউদ্দিন জানান, রাতে গ্রাম্য ডাক্তার দিয়ে তার চিকিৎসা করানো হয়। সোমবার সন্ধ্যায় তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, মঙ্গলবার আমরা থানায় মামলা করবো।
মারপিটের ঘটনা সম্পর্কে জানতে চাইলে রাবেয়ার চাচা শ্বশুর শহিদুল ইসলাম বলেন, যৌতুকের জন্য নয়, আমার বৌমা কালীগঞ্জে এক মৃত ব্যক্তির বাড়িতে যেয়ে কিছু টাকা কাউকে না বলে নিয়ে এসেছিল। পরে ওই বাড়ির লোকজন এসে সেই টাকা তার কাছ থেকে উদ্ধারও করে। এই চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্বামী নুরুজ্জামান ও তার পরিবারের লোকজন রাবেয়াকে অস্বাভাবিকভাবে মারধর করেছে। এই ধরনের নির্যাতন করাটাই চরম অন্যায় কাজ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তবে রাবেয়ার ভাই মো. সালাউদ্দিন দাবি করেন, টাকা চুরির ঘটনা নয়, এটা নাটক মাত্র। তার কাছে যৌতুক আদায়ের জন্যই এই নির্যাতন করা হয়েছে।
মাগুরায় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন আরেক ভাই
জেলা প্রতিনিধি মাগুরা
মাগুরায় চাচাতো ভাইকে লাঠির আঘাত থেকে বাঁচাতে গিয়ে ফারুক হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (সোমবার) মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, শত্রুজিৎপুর মোল্যা পাড়ার হাসিবের সঙ্গে পাট কেনা-বেচা নিয়ে নিহতের চাচাতো ভাই হাবিব ঝামেলায় জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় ফারুক হোসেন চাচাতো ভাইকে উদ্ধার করতে গেলে নিজেই লাঠির আঘাতে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) গৌতম জানান, মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহানগর বিএনপির সভাপতির সহধর্মীনি ও থানা বিএনপির প্রচার সম্পাদক
খবর বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক খুলনা মহানগর বিএনপির সভাপতি , সাবেক এমপি , নজরুল ইসলাম মঞ্জুর সহধর্মীনি এ্যাডঃ সৈয়দা সাবিহার ২য় দফা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার আশু সুস্থ্যতা কামনা ও খানজাহান আলী থানা বিএনপির প্রচার সম্পাদক মোল্লা সোহাগ হোসেন গুরুতর অসুস্থ হওয়ায় সুস্থতা কামনা করে ১০ আগষ্ট মঙ্গলবার বাদ আছর শিরোমনি বাজার জামে মসজিদে খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি এস এ রহমান বাবুল, থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মিজানুর রহমান , আঃ রব মুন্সি, মিনা মুরাদ হোসেন, শেখ হাসিবুল হাসান, মোঃ জাহিদুল ইসলাম, আলহাজ¦ শেখ আল আমিন, খয়বর হোসেন, মোঃ নাসিরউদ্দিন, মোঃ আলমগির হোসেন, আবুল কালাম , মোঃ সাহেব আলী, মোল্লা শরিফুল ইসলাম, হাদিউজ্জামান, মেহেদি হাসান বাপ্পি, হাফিজ আকুঞ্জি প্রমুখ । দোয়া পরিচালনা করেন শিরোমনি বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আতাউর রহমান ।
শিরোমনি বাজার বায়তুল মামুর জামে মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শেখ ইকবাল হোসেন
খবর বিজ্ঞপ্তি
শিরোমনি বাজার বায়তুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মীর আঃ গফফারের মৃত্যুতে মসজিদ কমিটির এক জরুরী সভা সোমবার ঈশা বাদ মসজিদ প্রাঙ্গনে কমিটির কার্যকারি সভাপতি শেখ ইমাদুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় বক্তৃতা করেন কমিটির সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গির হোসেন, সহ সভাপতি শেখ আক্তার হোসেন, মোল্লা আবুল হোসেন, ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম, শেখ ওমর ফারুক , শেখ জাকির হোসেন, শেখ আঃ জলিল, মোঃ জাকির হোসেন, শেখ জাকির হোসেন, শাহিদুল ইসলাম আলহাজ¦ আল আমিন হোসেন, শেখ আলমগির হোসেন, শেখ আঃ আজিজ, কামরুল ইসলাম, মোঃ বরকত, পলাশ হোসেন, আমিন, শেখ মুশফিকুর রহমান প্রমুখ । সভায় সাবেক ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শেখ ইকবাল হোসেন কে শিরোমনি বাজার বায়তুল মামুর জামে মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত করেন । সভা শেষে সাবেক সভাপতি মরহুম আলহাজ¦ মীর আঃ গফফারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় । দোয়া পরিচালনা করেন শিরোমনি বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আতাউর রহমান ।
দেবহাটায় কৃষি অধিদপ্তরের কৃষকদেরকে বিভিন্ন কৃষি পন্য ও বৃক্ষ প্রদান
কে এম রেজাউল করিম দেবহাটা ॥
দেবহাটায় কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার প্রান্তিক কৃষকদেরকে বিভিন্ন কৃষি পন্য ও বৃক্ষ প্রদান করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার দুইদিনব্যাপী উপজেলা পরিষদ সম্মুখে সকাল সাড়ে ১০ টায় আয়োজিত উক্ত কৃষি পন্য প্রদান অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহজাহান আলীসহ কৃষি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও কৃষকরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার রাজস্ব খাতের ২০ জন আমন ধান চাষী, তেল ফসলের ১৩ জন আমন ধান চাষীসহ ধান, গম, পাট প্রকল্পের ২ টি আমন ধান গ্রুপ, জিকেবিএসপিএডিপি এর ১৩ জন আমন ধান চাষী ও ৬ জন কৃষককে বিভিন্ন ফলের চারা (আম, মাল্টা, পেয়ারা, লিচু, বারোমাসি লেবু) দেয়া হয়। এছাড়া ধান চাষীদেরকে বিভিন্ন রকম সার দেয়া হয়েছে।
উপকুলীয় জনপদে অসময়ের তরমুজ কয়রায় কৃষিতে আলো ছড়াচ্ছে ফিরেছে আর্থিক স্বচ্ছলতা
শাহজাহান সিরাজ, কয়রা
উপকুলীয় জনপদ খুলনার কয়রায় প্রথম পরীক্ষামূলকভাবে বর্ষাকালীন তরমুজ চাষে সফলতা পেয়েছেন উপজেলার আমাদী ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কৃষক ব্রিশাঙ্ক সানা। স্থানীয় বাজারে এই তরমুজের বিশাল চাহিদা থাকায় এলাকার কৃষকদের মধ্যে এ নিয়ে বেশ আগ্রহ দেখা দিয়েছে। আর এটি সম্ভব হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ দৌলতপুর খুলনার সহযোগিতায় এবং গোপালগঞ্জ জেলায় কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের অর্থায়নে। আমাদী নৌকার চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জুয়েল বলেন, এই এলাকার কৃষকরা আগামীতে বর্ষা মৌসুমে তরমুজ চাষ করার জন্য আগ্রহী হয়ে উঠছে। কৃষি বিভাগের সহযোগিতা পেলে ব্যাপক এলাকা জুড়ে এর চাষাবাদ করা সম্ভব হবে। কয়রার প্রথম অসময়ের তরমুজ চাষী কৃষক ব্রিশাঙ্ক সানা বলেন, ২০২১ সালের মে মাসের ১ম সপ্তাহে তরমুজের বীজ রোপণ করি। বীজ লাগানোর ১ মাস পর থেকে চারা মাচায় উঠে। এর কিছুদিন পর থেকে ফুল ফল দেখা দেয়। আড়াই থেকে তিন মাসের ভিতরে তরমুুজ বিক্রয় করা শুরু করি। প্রতিটি তরমুজ ৪ থেকে ৬ কেজি ওজন হয়েছে, প্রতি কেজি তরমুজ ৭০ টাকা বিক্রয় করতে পারছি। স্থানীয় বাজারে অসময়ের তরমুজের বেশ চাহিদা রয়েছে। সরেজমিন গবেষনার বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান বলেন, প্রত্যন্ত এ জনপদে পরীক্ষামূলক ভাবে এই বছর অফসিজন তরমুজ চাষ শুরু করেছে। এতে করে তরমুজ চাষে সফল হয়েছে এই কৃষক। তিনি আরও বলেন, তরমুজ চাষ করতে গেলে উচু জমির দরকার হয়। ঘেরের আইলে তরমুজের বীজ রোপণ করে মাচা তৈরী করে দিলে কয়রায় তরমুজ চাষের অনেক সম্ভাবনা আছে। আগমীতে অনেকেই অসময়ে তরমুজ চাষ করার ব্যাপারে অনেক আগ্রহ দেখাচ্ছে। এসময় সরেজমিনে ক্ষেতে বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসানের সাথে কথা হলে তিনি বলেন, অসময়ে তরমুজ চাষে কৃষক আগ্রহী হওয়ার কারন হচ্ছে, দুইমাসে তরমুজ বিক্রির উপযোগী হয়ে যায়। কয়রায় আমাদীর মাটি তরমুজ চাষের জন্য উপযোগী। সরেজমিন গবেষণা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ হারুনর রশিদ বলেন, বর্ষাকালিন সময়ে তরমুজ চাষ বেশ লাভ জনক হয়ে থাকে। দেশের উর্বর মাটিকে ব্যবহার করে কৃষকরা এ জাতের তরমুজ চাষ করে বেশি লাভবান হবেন। এতে সচল হবে গ্রামীণ অর্থনীতি । চাকরীর পেছনে বৃথা সময় ব্যয় না করে যদি কৃষি কাজে শিক্ষিত তরুনরা এগিয়ে আসেন তাহলে নিজে স্বাবলম্বী হবে এবং দেশের মানুষের চাহিদা মিটাতে বিশেষ ভুমিকা রাখবে। যদি স্থানীয় বেকার যুবকরা এ কাজে এগিয়ে আসেন তাহলে তারা স্বাবলম্বী হতে পারবে। তার জন্য সরেজমিন গবেষনা বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
আমেরিকান প্রবাসীরা অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন সামগ্রী প্রদান
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
মানুষ মানুষের জন্য,তাও আমার নিজ এলাকার অসহায়-মানুষকে বাঁচাবার জন্য আমেরিকান প্রবাসী ঝিনাইদহের মহেশপুরের সন্তানরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার,অক্সি মিটার,হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল আমেরিকান প্রবাসীদের দেওয়া ১৪টি অক্সিজেন সিলিন্ডারসহ অক্সি মিটার,হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক হস্থান্তর করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য প্রভাষক এম এ আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত অক্সিজেন সিলিন্ডার,অক্সি মিটার,হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক হস্থান্তর অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুতানুজ্জামান লিটন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ হাসিবুস সাত্তার,জেলা পরিষদ সদস্য শেখ হাসেম আলী,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার,পান্তাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন, আমেরিকান প্রবাসীদের স্বজন আলমগীর হোসেন,যুবলীগের খন্দকার আবু জাফর বক্তব্য রাখেন।
খুলনা জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদকের চাচার মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শ্রমিক লীগ খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফের চাচা শেখ আবু জাফর (১০৪) গতকাল রাত ৮টায় দীর্ঘলিয়াস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না …. রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেনÑজাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, জেলা সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, সহ-সভাপতি মুন্সি সেলিম আহমেদ, মোঃ নিজামুল হক বাবলু, এস এম আসাদুজ্জামান আসাদ, মোঃ ফরিদ আহমেদ, মোঃ আলম হাওলাদার, তাছলিমা বেগম, তপন কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন আহমেদ, মঞ্জুর মোর্শেদ চৌধুরী রাহাত, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুখ হাসান, আলমগীর হোসেন, নজরুল ইসলাম শিকদার, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক কামরুল গাজী, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিক লীগ নেতা এইচ এম রোকন, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ জাহিদুর রহমান, মোঃ মফিজুল ইসলাম, মোঃ বোরহান হাওলাদার, মোঃ হায়দার আলী খান প্রমুখ।
আ’লীগ নেতার শোকাহত পরিবারের পাশে জেলা আ’লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তিঃ
বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধ্যা মোঃ আকরাম হোসেন গতকাল সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেণ(ইন্না…রাজিউন)। তার মৃত্যুর সংবাদ শুনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, যুবনেতা মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, রাফেল হোসেন বাবু, তাপস জোয়াদার, তানভীর রহমান আকাশ, স্বপন দেবনাথ, আবিদ হাসান ফাহিম প্রমুখ।











































