Home আঞ্চলিক বিবেকানন্দ অক্সিজেন ব্যাংকে সিলিন্ডার প্রদান ও করোনা মুক্তির জন্য প্রার্থনা

বিবেকানন্দ অক্সিজেন ব্যাংকে সিলিন্ডার প্রদান ও করোনা মুক্তির জন্য প্রার্থনা

8

খবর বিজ্ঞপ্তি।।

বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ, খুলনা শাখা’উদ্যোগে ‘শিব জ্ঞানে জীব সেবা’মহান আদর্শ বাস্তবায়নে আজ আগস্ট, ২০২১ শুক্রবার বিকেল ৫টায় শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম, খুলনায় করোনায় আক্রান্ত রুগীদের শ্বাসকষ্ট নিবারণে গঠিত ‘বিবেকানন্দ অক্সিজেন বাংক‘-তিনজন মানবিক ব্যক্তি (১) বিশিসপ, ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক সুদেব কুমার বিশ্বাস ১টি, (২) সোনালী ব্যাংকের সাবেক এজিএম মানিক চন্দ্র ম-১টি ও (৩) কানাডা প্রবাসী সজল হালদার ১টি, মোট ৩টি সিলিন্ডার প্রদান করেছেন এবং যাঁরা আর্থিক সহযোগিতা করেছেন তাঁদের বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ-এর পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়া বিশ্ববাসীর করোনা মুক্তির জন্য শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম, খুলনার সভাপতি শ্রীমৎ স্বামী ধর্মানন্দজী মহারাজের মাঙ্গলিক বেদমন্ত্র পাঠের মাধ্যমে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি সুজিত কুমার মজুমদার-এর সভাপতিত্বে সময়ে উপস্থিত ছিলেনÑপরিষদের আজীবন সদস্য খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, পরিষদের উপদেষ্টা শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম, খুলনার সাধারণ সম্পাদক প্রণব রায় চৌধুরী, কয়লাঘাট কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপক কুমার দত্ত, পরিষদের প্রাক্তন সভাপতি উপাধ্যক্ষ দেবদাস ম-ল, শ্রীগুরু সংঘ, খুলনার সভাপতি সত্যপ্রিয় সোম বলাই, পরিষদের সহ-সভাপতি খুলনা মহানগর পুজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, পরিষদের সহ-সভাপতি প্রভাষক দেবাশিষ দাস, সঞ্জয় কুমার সরকার, হিমাংশু কুমার বৈরাগী, বিশ্বজিৎ নন্দী অপু, প্রাক্তন সাধারণ সম্পাদক প্রভাষক শুক্রাচার্য রায়, সাংগঠনিক সম্পাদক রনজিৎ কুন্ডু, সদস্য যথাক্রমে জয়জ্যোতি সরকার, সৈকত বর্মণ, ধর্মানুরাগী শংকরপ্রসাদ বালা, নিরঞ্জন ম-প্রমুখ। ‘বিবেকানন্দ অক্সিজেন ব্যাংক’ থেকে পরিষদের নিজস্ব সেচ্ছাসেবকদের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়। এজন্য আক্রান্ত ব্যক্তি বা তার পরিবারের পক্ষ থেকে পরিষদের সভাপতি মহোদয়ের (০১৭১২-৬৫৮৯৯৬, ০১৯৭২-৬৫৮৯৯৬) সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে। সাথে সাথে কোন সহৃদয় ব্যক্তি, পরিবার অথবা প্রতিষ্ঠান এই করোনা দুর্যোগে আমাদেরকে অক্সিজেন সিলিন্ডার প্রদান অথবা আর্থিক সহায়তা (বিকাশ ০১৯৭৬৪৮১০২৫, রকেট ০১৯৭৬৪৮১০২৫০) প্রদান করতে চাইলে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হবে।