Home আঞ্চলিক খুলনায় প্রয়াত সভাপতি শফিউল বারী বাবু’র প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

খুলনায় প্রয়াত সভাপতি শফিউল বারী বাবু’র প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

16

খবর বিজ্ঞপ্তি ।।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবু’প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার কোরআনখানি এবং বাদ যোহর ৬নং কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্য্যালয়ে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে দলীয় কার্য্যালয়ের সম্মূখে সোনাডাঙ্গা থানা স্বেছাসেবক দলের উদ্যোগে দুস্থ্য পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

উক্ত দোয়া মাহফিলে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব সাহারুজ্জামান মোর্ত্তজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির প্রথম সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান বাপ্পী, কেন্দ্রীয় যুবদলের খুলনা বিভাগীয় সহ-সভাপতি খুলনা মহানগর সভাপতি মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক হোসেন ইস্তি, সদস্যসচিব তাজিন বিশ্বাস। মুনতাসির আল মামুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মইদুল হক টুকু, ইউসুফ মোল্লা, খায়রুজ্জামান সজীব, সাইফুল ইসলাম মল্লিক, কামরুল ইসলাম, লাবু বিশ্বাস, মাসুম পারভেজ পলাশ, মঞ্জুর শাহীন রুবেল, নাইম হাসান হাসিব, রিপন শিকদার, আল আমীন সেখ, মিজান সরদার, কবির গাজী, মোশারফ সরদার,পিএম শহীদ, আলাউদ্দিন জমাদ্দার, মোত্তালেব সেখ, আরিফ সিদ্দিকী মিলন, রফিকুল ইসলাম বাবু, নজরুল ইসলাম বাবু, মাহমুদুল হাসান মুন্না, ইয়াসির আরাফাত রনি, রাকিব সেখ, নুর ইসলাম নুরু, কালু সেখ প্রমূখ।