স্টাফ রিপোর্টার ।।
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার পথের বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী চন্দনীমহল গ্রামের বাসিন্দা ইয়াসিন শেখ হত্যা মামলার আসামি সানী (১৯) আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার (২৮ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা এসআই সঞ্জিব কুমার আসামিকে আদালতে হাজির করেন। এসময় সানির দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান রেকর্ড করেছেন। সানি গাজী পাড়ার বাবুল খাঁয়ের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গত ২৫ জুলাই রাত সাড়ে ১০টার দিকে পুর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইয়াসিন মোল্যাকে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে তার আতœীয় স্বজনরা উত্তর চন্দনীমহল গাজী পাড়া থেকে তাঁকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত. বলে ঘোষণা করেন। এঘটনায় নিহত ইয়াসিন শেখের মা হাফিজা বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ৬/৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন যার নং- ৯।











































