Home আঞ্চলিক সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে কোভিড ১৯ এর কাপড়ের মাস্ক...

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে কোভিড ১৯ এর কাপড়ের মাস্ক বিতরণ

7

সাতক্ষীরা প্রতিনিধি ।।

সাতক্ষীরা শহরে জেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে পথচারীদের মাঝে বৈশ্বিক মহামারী কোভিড ১৯ এর প্রতিরোধে স্বাস্থ্যসম্মত উন্নতমানের কাপড়ের মাস্ক বিতরণ করেছে। শুক্রবার ২৩ জুলাই বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন শ্রেণি প্রেসার  মানুষের মাঝে বিনামূল্যে বৈশ্বিক মহামারী  কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্যসম্মত উন্নতমানের তিন স্তর বিশিষ্ট  কাপড়ের মাস্ক বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন, সাতক্ষীরা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ডিসি) মোঃ হুমায়ুন কবির। তিনি বৈশ্বিক মহামারী কোভিড-১৯ প্রতিরোধে সাতক্ষীরা জেলা শহরের নারকেল তলা হতে খুলনা রোড মোড় পর্যন্ত সড়কের দোকান, পথচারী, অটোরিকশা ও ভ্যান চালকদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। তিনি বলেন, খুলনা রোড মোড়, লাবনী মোড়, দিঘির পাড় এবং নাড়িকেল তলা মোড়ে অবস্থিত জেলা প্রশাসনের স্টল থেকে মাস্কগুলো সংগ্রহ করার জন্য জেলা বাসীর কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন।