খবর বিজ্ঞপ্তি ।।
আজ ২৩ জুলাই শুক্রবার, ঈদুল আজহার দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখা পরিচালিত আল-কারীম অক্সিজেন সেবা খুলনাতে বিভিন্ন ধরনের জনকল্যাণমুখী সেবা দিয়েছেন যা অব্যাহত রয়েছে।
ঈদের রাতে (চান রাতে) অসহায় ছিন্নমূল পথশিশুদের মাঝে নুতন কাপড় বিতরণ করা হয়, ফজরের নামাজের পর দৌলতপুরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারীর গোসল কাফন ও জানাজা, ঈদের নামাজ পড়ে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে রান্না সেমাই বিতরণ করা হয়, সেমাই বিতরণ শেষে দৌলতপুরে আরও একটি মৃত ব্যাক্তির গোসল ও দাফন, যোহরের পর অসহায় ছিন্নমূল মাঝে রান্না খাবার বিতরণ করা হয়, রাতেও প্যাকেট খাবার বিতরণ হয় সাথে বেশ কয়েকজন কে অক্সিজেন সেবাও দেওয়া হয়।
উপস্থিত ছিলেন পরিচালক আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, সহকারী পরিচালক মুফতী মাহবুবুর রহমান, সমন্বয়কারী শেখ মোঃ নাসির উদ্দীন, আবু মোহাম্মাদ বেলাল, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা আব্বাস আমীন, মুফতী শেখ আমীরুল ইসলাম, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব মোঃ আবুল কাশেম, মোঃ আব্দুর রশিদ, ফেরদাউস গাজী সুমন, ইব্রাহীম ইসলাম আবীর, মোমিন ইসলাম নাসিব, মোঃ আরিফুল ইসলাম, মোঃ সৈকত, মোহাম্মাদ বেলাল শিকদার, মিরাজ আল সাদী, মোঃ সাব্বির আহমাদ, মোঃ হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ আব্দুল্লাহ সজীব, উসামা আবরার, সুহাইল তানভীর সহ প্রমূখ নেতৃবৃন্দ।









































