সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
করোনার কবলে ক্ষতিগ্রস্থদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কোভিড-১৯ এর প্রনোদনা প্যাকেজে স্বপ্লসুদে এসএমই ঋণ পেয়ে বেজায় খুশি কালীগঞ্জের পল্লী উদ্যোক্তারা। এবারে ওই প্যাকেজের আওতায় কালীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসের মাধ্যমে ৪ জন উদ্যোক্তাকে ৮ লাখ টাকা ঋন দেওয়া হয়েছে। ওই ঋনের টাকা স্থানীয় সাংসদ আনোয়ারুল আাজিম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরন করেন। এদিকে স্বল্পসুদে ঋন পেয়ে বেজায় খুশি উদ্যেক্তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা খায়রুল হক,আরও উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান ও পল্লী উন্নয়নকর্মি আতিয়ার রহমান প্রমুখ।
কালীগঞ্জ পল্লী উন্নয়ন অফিসসুত্রে জানাগেছে, মহামারি করোনার কবলে ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের জন্য প্রধানমন্ত্রী স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করেছেন। এ উপজেলার ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে সাড়ে ৪৯ লাখ টাকা ঋন বিতরন করা হবে। উদ্যোক্তা উপজেলা জটাঁরপাড়া গ্রামের মৎস চাষী শফিয়ার রহমান, ক্ষুদ্র ব্যাবসায়ী সিংদহ গ্রামের জামান আক্তার ও কোলা বাজারের তরিকুল ইসলাম এবং বালিয়াডাঙ্গা বাজারের কীটনাশক ব্যবসায়ী মাহিন উদ্দিন প্রত্যেকের হাতে ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকার ঋনের ব্যাংক জমার রশিদ হস্তান্তর করা হয়। এভাবে পর্যায়ক্রমে বরাদ্ধকৃত প্রনোদনার ঋনের টাকা বাকি উদ্যোক্তাদের মাঝে বিতরন করা হবে। এ সময় ঋণ পাওয়া উদ্যেক্তারা জানান, করোনার কবলে তাদের ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। ঠিক সে সময়ে প্রধানমন্ত্রীর ঘোষনা মত স্বল্প সুদে ঋন পাওয়ায় তারা আবার ঘুরে দাড়াতে পারবেন।









































