Home আঞ্চলিক খুলনায় প্রায় তিন হাজার অসহায় মানুষ প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন

খুলনায় প্রায় তিন হাজার অসহায় মানুষ প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন

11

তথ্য বিবরনী

    খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে সাতটি ওয়ার্ডে করোনায় কর্মহীন হয়ে পড়া প্রায় তিন হাজার অসহায়, দুস্থ নিম্নআয়ের শ্রমজীবী প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেনএ মানবিক সহায়তার মধ্যে ছিলো জনপ্রতি সাত কেজি চাল এবং সবজি ক্রয়ের জন্য নগদ অর্থ।

     আজ (শুক্রবার) সকালে খুলনার মহেশ্বরপাশা জাতীয় তরুণ সংঘ চত্ত্বরে নম্বর ওয়ার্ডের চারশত ২৮ জন অসহায় দুস্থদের মাঝে কেসিসি’প্যানেল মেয়র-মোঃ আমিনুল ইসলাম মুন্না মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা খাদ্যসামগ্রী অর্থ বিতরণ করেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে অতিথিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন, অসহায় দুস্থ মানুষের পাশে রয়েছেন। করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বিধি-নিষেধ মানতে অতিথিরা সকলের প্রতি আহবান জানান।

    খাদ্যসামগ্রী বিতরণে বিজেএ’চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাকসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পরে তাঁরা নগরীর ৩, ৪, ১১, ১৪, ২৭ নম্বর ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে চারশত ২৮ জন হিসেবে মোট দুই হাজার পাঁচশত ৬৮ জন অসহায় দুস্থর মাঝে প্রধানমন্ত্রীর খাদ্যসহায়তা অর্থ বিতরণ করেন। এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।