0 খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ প্রফেসর মোঃ বজলুল করিম এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। শুক্রবার (১৬ জুলাই) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বি. করিমকে একজন খ্যাতিমান প-িত উল্লেখ করে বলেন, বি. করিমের মৃত্যুতে দেশ একজন বরেণ্য শিক্ষককে হারাল। গুণী এই শিক্ষাবিদ খুলনা অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ও বি. করিম স্যার নামেই সর্বাধিক পরিচিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয় ও ব্রজলাল কলেজের ইতিহাস সহ বহু গ্রন্থের রচয়িতা ও সম্পাদনার সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাদামাটা জীবন-যাপন করেছেন এই খ্যাতনামা শিক্ষাবিদ। দর্শন শাস্ত্রের বোর্ড ও বিশ্ববিদ্যালয়ে পাঠ্য অনেক গ্রন্থের রচয়িতা ও ১৯৬২-১৯৯৬ পর্যন্ত একটানা দক্ষিরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারি বিএল কলেজে দর্শনশাস্ত্রে শিক্ষকতা করেছেন। বর্তমান বিএনসিসি সাবেক ইউওটিসি’র একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সেনাবাহিনীর অনানারি মেজর পদে অতিষ্ঠিত হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। ৮০ ও ৯০ দশকের সাড়াজাগানো ফুটবলার রুমি রিজভি করিমের পিতা এবং তিঁনি নিজেও একজন ক্রীড়াবিদ ছিলেন। বি. করিম এঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি বিএনপি নেতৃবৃন্দ গভীর সহমর্মিতা ও সমবেদনা জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
উল্লেখ্য, সরকারি বিএল কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ বজলুল করিম (বি. করিম) শুক্রবার সকাল ৭টায় দৌলতপুরের পাবলা নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
ছাত্রদল নেতা কামালের মাতা ও যুবদল নেতা সালাউদ্দিনের পিতার মৃত্যুতে বিএনপির শোক
মহানগর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক, কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এর মাতা মোসা. তানজিলা বেগম (৬৩) শুক্রবার ভোর ৫টায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে ১পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা বায়তুল শরফ জামে মসজিদে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে খুলনা মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক গাজী সালাউদ্দিনের পিতা আহম্মদ শেখ (৮০) বৃহস্পতিবার বিকাল ৪ টায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না..রাজেউন)। শুক্রবার বাদ জুম্মা জংশন রেলওয়ে জামে মসজিদে মরহুমের জানাজা শেষে গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়। সাবেক ছাত্রনেতা এসএম কামাল হোসেন এর মাতা ও যুবনেতা গাজী সালাউদ্দিনের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি। খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ। বিবৃতিতে মরহুম ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।










































