Home আঞ্চলিক নৌবাহিনী কর্তৃক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

নৌবাহিনী কর্তৃক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

9

খুলনাঞ্চল রিপোর্ট

 করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের উপকুলীয় প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার কমান্ডার খুলনা নেভাল এরিয়া এর তত্ত্বাবধানে খুলনা মহানগরী দিঘলিয়া উপজেলার জাতীয় দৃষ্টিহীন দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা এনএসডিপি বাংলাদেশ এর ১০০০ পরিবারের মাঝে এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জয়াখালিস্থ নারী সংগঠন এর ৫০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর তত্ত্বাবধানে বাগেরহাট জেলার জয়মনি দাকোপ এর বাজুয়াত এলাকায় ১৮০০ কর্মহীন ছিন্নমুল পরিবারের মাঝে খাদ্য সহায়তা নগদ অর্থ প্রদান করা হয়। সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, আটা, লবণ, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট শুকনো খাবারসহ নগদ অর্থ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় প্রত্যন্ত এলাকার অসহায় দরিদ্র মানুষের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত ধরণের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।