Home আঞ্চলিক টাকার ব্যাগে লোভ ছিলনা ভ্যানচালক ইমরানের

টাকার ব্যাগে লোভ ছিলনা ভ্যানচালক ইমরানের

14

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ছাগল ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১০ লাখ ১০ হাজার টাকা ফিরে পেলেন। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে থানার এস আই জাকারিয়া হোসেন ও এএস আই তরিকুল ইসলামের নেতৃত্বে এ টাকাগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানতে পেরে দ্রুত অভিযান চালিয়ে উপজেলার তালেশ^র গ্রামের ইমরান নামে এক ভ্যান চালকের নিকট থেকে টাকাগুলি উদ্ধার করে ওই রাতেই হস্তান্তর করে।

উল্লেখ্য,আগের দিন মঙ্গলবার সকালে শহরের আড়পাড়া নতুন বাজার এলাকায় একটি ভ্যানের উপর ভুল করে ফেলে গিয়েছিলেন ওই ব্যাবসায়ী। 

ভুক্তভোগী ছাগল ব্যাবসায়ী পৌরসভাধীন শিবনগর গ্রামের আমির হোসেন জানান, মঙ্গলবার সকাল টার দিকে বারবাজার হাটে ছাগল কেনার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন। এরপর তার টাকার ব্যাগটি নিয়ে একটি ভ্যানযোগে শহরের আড়পাড়া নতুন বাজারে আসেন। কিন্ত ভ্যান থেকে নেমে ভূলক্রমে টাকার ব্যাগটি ভ্যানের উপরেই রেখে স্থান ত্যাগ করেন। পরবর্তীতে টাকার ব্যাগের কথা মনে পড়ে তার। এরপর দ্রুত শহরের ভ্যানস্ট্যান্ডে অপরিচিত ভ্যান চালককে খুঁজতে খুঁজতে টাকার চিন্তায় বেহুশ হয়ে পড়লে লোকজন বিষয়টি থানা পুলিশকে জানান। পরে ওই স্থানের টানিয়ে দেয়া সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ লোকজনের সহযোগীতায় ভ্যান চালকের পরিচয়  জানতে পেয়ে তড়িৎ অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে ভ্যান চালকের বাড়িতে পৌছলে তিনি টাকার ব্যাগ পাওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে তিনি পুলিশের সাথে থানায় এসে টাকার ব্যাগটি হস্তান্তর করলে হারানো টাকা পেয়ে সাভাবিক হয়ে বাড়ি ফেরেন তিনি।

আমির হোসেন আরও জানান, ওই ভ্যানচালক অবশ্যই সৎ মানুষ, কেননা তিনি ব্যাগটি পাওয়ার কথাটি অস্বীকার করেননি।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, ছাগল ব্যবসায়ীর হারিয়ে যাওয়া টাকার ব্যাগটি রাখার ভ্যানের সন্ধ্যানে ব্যাপক তৎপরতা শুরু করে পুলিশ। তারা ঘঁটনাস্থলের একটি সিসি টিভি ক্যামেরা থেকে ভ্যান চালকের ছবি সংগ্রহ করে অভিযানে নামেন এবং ওই ভ্যান চালকের নিকট থেকেই হারানো টাকা উদ্ধার করে ফেরত দেন। তিনি আরো জানান, সন্ধ্যান মেলার পর ভ্যান চালকের ভাষ্য ছিল, এতোগুলো টাকা ভরা ব্যাগটি পেয়ে তিনি নিজেও খুব চিন্তায় ছিলেন। তিনিও ব্যাগটি ফেরত দিতে মালিককে খুঁজছিলেন। সর্বশেষ পুলিশ তার বাড়িতে গেলে টাকা পাওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে রাতেই টাকার ব্যাগটি হস্তান্তর করা হয়।  সময় ওই ব্যবসায়ীর পরিবারের সদস্য ছাড়াও ওসিসহ থানা পুলিশের অনেক সদস্যই উপস্থিত ছিলেন।