Home আঞ্চলিক নড়াইল এক্সপ্রেস ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বাস-মিনিবাস শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী...

নড়াইল এক্সপ্রেস ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বাস-মিনিবাস শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতারণ

11

মোঃ আবু তাহের, নড়াইল

নড়াইলে ১২৯৫ বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নে কর্মহীন  অসহায় দিনমুজুর শ্রমিকদের মাঝে এক্সপ্রেস ফাউন্ডেশন ও নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০০ শত প্যাকেট খাদ্যসামগ্রী বিতারন করেন, এক্সপ্রেস ফাউন্ডেশন ও নড়াইল জেলা প্রশাসন। আজ (১০ জুলাই) শনিবার দুপুরে নড়াইল নতুন বাস টার্মিনালে এ খাদ্যসামগ্রী শ্রমিকদের মধ্যে বিতারণ কালে হরিলুটের ঘটনা ঘটে। সারাদেশের ন্যায় নড়াইলেও করোনা মহামারী রুপ ধারন করায় অসহায় হয়ে পড়েছে শ্রমিকবৃন্দ, বিগত এক বছর ধরেই করোনার ভাইরাসের কারনে গণপরিবহন, দুরপাল্লার পরিবহন বন্ধ থাকায় শ্রমিকগণ অসহায়ের মধ্যে জীবন যাঁপন করছেন, মাঝে মধ্যে গণপরিবহন, দুরপাল্লার বাস স্বাস্থ্যবিধী মেনে চলাচল করলেও করোনা ভাইরাসের প্রভাব বৃদ্ধির লক্ষে আবারও বন্ধ হয়ে যায় গণপরিবহন সহ অন্নান্য যানবাহন। তারই ধারাবাহীকতায় নড়াইলের শ্রমিকগণ অসহায় অবস্থায় পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিনযাঁপন করছেন। কর্মহীন অসহায় দিনমুজুর শ্রমিকদের মাঝে এক্সপ্রেস ফাউন্ডেশন ও জেলা প্রশাসনে পক্ষ থেকে ৪০০ শত প্যাকেট খাদ্যসামগ্রী বিতারনের সময় উপস্থিত ছিলেন, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জেল সিকদার, সাধারণ সম্পাদক সাদেক হোসেন খান, বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও নড়াইল জেলা আওয়ামী-লীগের সাংগঠনিক সম্পাদক মো: সর্দার আলমঙ্গীর হোসেন, প্যানেল মেয়র মো:জহিরুল হক, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী মো:মশিয়ার বিশ্বাস, সাধারন সম্পাদক পদপ্রার্থী মো:জাহাঙ্গীর সহ শ্রমিক ইউনিয়নের অন্নান্য নেতা কর্মিগণ উপস্থিত ছিলেন প্রমূখ। খাদ্যসামগ্রী মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, সাবান, তৈল সহ অন্নান্য খাদ্যসামগ্রী।

খাদ্যসামগ্রী বিতারন কালে অনিয়মের অভিযোগ করে শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোঃ ফোরকান সহ একাধীক পৌরসভার শ্রমিকগণ অভিযোগ করে জানান, খাদ্যসামগ্রী দুই রকমের হওয়ায় একটা ছোট এবং একটা বড়। বড় প্যাকেট গুলা পৌরসভার শ্রমিকদের মাঝে বিতারনের কথা থাকলেও পৌরসভার শ্রমিকদের মাঝে বিতারন না করে ইউনিয়নের শ্রমিকদের মাঝে বিতারন করে স্বজনপ্রীতি  করেছেন সাধারন সম্পাদক সাদেক হোসেন খান বলে একাধীক ব্যক্তী অভিযোগ করেন। এমন কর্মকান্ড নিয়ে তিব্র উত্তেজনা বিরাজ করলে মুহুর্তের মধ্যে খাদ্যসামগ্রী যে যার মত করে জোর করে সিনিয়ে নিয়ে যায় নেতাদের সামনেই।

এসময় সাদেক হোসেন খান ও ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জের সিকদার শ্রমিকদের এভাবে খাদ্যসামগ্রী নিতে বাধাঁ দেন।