Home আঞ্চলিক তালায় কোরবানির ঈদে সবার নজর কেড়েছে পাখি

তালায় কোরবানির ঈদে সবার নজর কেড়েছে পাখি

14

ইলিয়াস হোসেন, তালা

আসন্ন কোরবানির ঈদে সবার নজর কেড়েছে সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের শফিউল্লাহ খান শফির গরু যার নাম পাখি। পাখিকে ২ বছর ৩ মাস যাবত অনেক যতœ করে পালন করছেন শফিউল্লাহ খান শফির পরিবার।

শফিউল্লাহ খান শফি বলেন, ফ্রিজিয়ান জাতের এই গরুটির ওজন স্কেল অনুযায়ী ৮২৫ কেজি। গরুটি ৫ লক্ষ টাকা বিক্রয় করতে চায় । ইতোমধ্যে গরুটির দাম উঠেছে সাড়ে তিন লক্ষ টাকা। বিশাল আকারের এই গরুটির পরিচর্যা করা খুবই কঠিন। সারাদিনই প্রায় পাখিকে যতœ করতে হয়।

তিনি আরো জানান, খাওয়ানো গোসল করানো, চিকিৎসাসহ সব কিছুর লক্ষ্য রাখেত হয়। খাবারের তালিকায় রয়েছে ঘাস, বিচুলি, খৈল, গমের ভূষি ও দেশীয় সব খাবার । তার ছেলে মনিরুজ্জামান খাঁন বাচ্চু পড়াশুনার পাশাপশি গরুটির দেখাশুনা করছেন। তিনি আশাবাদী তার গরুটি সঠিক মুল্যে বিক্রয় হবে’।

সাবেক মেম্বার রফিকুল ইসলাম জানান, প্রতিদিন গরুটি দেখতে আশপাশের এলাকা থেকে লোকজন ভিড় করছে। গরুরি স্বাস্থ্য সম্মতভাবে পালন করা হয়েছে। গরুটি ইতিমধ্যে সাড়ে তিন লক্ষ টাকা দাম উঠেছে।

তালায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সাতক্ষীরার তালায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় নির্মিত ঘর পরিদর্শন করেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

শুক্রবার (৯ জুলাই) বিকালে তিনি উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে নির্মিত ঘরগুলো পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান ও জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু প্রমূখ।