Home আঞ্চলিক মোড়েলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার করোনা সামগ্রী দিলেন এমপি এ্যাড. মিলন

মোড়েলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার করোনা সামগ্রী দিলেন এমপি এ্যাড. মিলন

25

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ও করোনা সামগ্রী দিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য, স্বাস্থ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।

শনিবার সকাল ১১টায় স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত ১৫টি অক্সিজেন সিলিন্ডার ও ৫টি কনসেনটেটর মেশিন ও করোনা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এ আনুষ্ঠানিক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকোনুজ্জামান, আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, যুবলীগ যুগ্ম আহ্ববায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ সহ বিভিন্ন  নেতৃবৃন্দ।

প্রধান অতিথি এ্যাড. আমিরুল আলম মিলন বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে বিভ্রান্ত ছড়ানো যাবে না। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় প্রতিটি মানুষ পর্যায়ক্রমে করোনার টিকা গ্রহনের আওতায় আসবে। #

মোড়েলগঞ্জে গৃহিনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোড়েলগঞ্জ এক গৃহিনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধা ৭টার দিকে পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রাম থেকে রেশমা বেগম(২৭) এর মরদেহ নীজ বাড়ি থেকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। দুই সন্তানের মা রেশমা বেগম ওই গ্রামের দিনমজুর রেজাউল খানের স্ত্রী।

এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন মৃধা ও স্থানীয়রা বলেন, বেলা ৩ টার দিকে রেজাউল মাঠে কাজের জন্য গেলে ৫টার দিকে খবর পান তার স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গৃহিনী রেশমা বেগমের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ থানায় আনা হয়েছে। পোষ্টমর্টেম করানো হবে।