Home জাতীয় শাশুড়ি-পুত্রবধূর গোসলের ছবি ম্যাসেঞ্জারে ছড়িয়ে পালিয়েছে যুবক

শাশুড়ি-পুত্রবধূর গোসলের ছবি ম্যাসেঞ্জারে ছড়িয়ে পালিয়েছে যুবক

14

ঢাকা অফিস

নারায়ণগঞ্জের বন্দরে এক নারী ও তার পুত্রবধূর গোসলের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ঘটা এ ঘটনায় তাদের প্রতিবেশি এক যুবকের বিরুদ্ধে বন্দর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সোমবার রাতে ভুক্তভোগী শাশুড়ি প্রতিবেশি মো. তারেকের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২ থেকে ৩ জনকে আসামি করে ওই মামলা করেন। অভিযুক্ত তারেক উপজেলার ফরাজিকান্দা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। ঘটনার পরই সে পালিয়ে গেছে। পুলিশ তারেককে গ্রেপ্তারের চেষ্টা করছে।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ভুক্তভোগী ওই নারী মামলায় উল্লেখ করেন,তাদের প্রতিবেশি তারেক তার ও তার পুত্রবধূর গোসল এবং বিভিন্ন সময় বাসার ভেতরে কাজ করাকালীন বিভিন্ন ভঙ্গিমার আপত্তিকর ছবি তোলে ও ভিডিও ধারণ করে। তিনি বলেন, ওই নারী জানিয়েছেন, গত ২৫ জুন রাত ১টা ৩৬ মিনিটে নাদিম  তার ফেসবুক আইডি থেকে ম্যাসেঞ্জার গ্রুপে আপত্তিকর ওইসব ছবি ও ভিডিও ভাইরাল করে তাদের সম্মানহানি করে।