Home আঞ্চলিক লকডাউনের দ্বিতীয় দিনেও ফকিরহাটের রাস্তাঘাট ফাঁকা

লকডাউনের দ্বিতীয় দিনেও ফকিরহাটের রাস্তাঘাট ফাঁকা

10

ফকিরহাট প্রতিনিধি

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে সাতদিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও বাগেরহাটের ফকিরহাটে কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারি আদেশ অমান্য করে অযথা ঘোরাফেরা, দোকানপাট খোলা রাখা, যানবাহন চলাচল এবং কাগজপত্র না থাকায় শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ৭ জনকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার ৭শত টাকা জরিমানা করে। এদিকে সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা মাঠে এ যোগে কাজ করা অব্যাহত রেখেছেন। ফকিরহাটের রাস্তাঘাট ও বাজার গুলোতে মানুষের চলাচল কম দেখা গেছে। জরুরী সেবাদানকারী দোকানপাট ছাড়া সকল অন্যান্য দোকানপাট ও মার্কেট বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা খাকলেও ক্রেতা ছিল খুবই কম। এদিকে কঠোর লকডাউনে ফকিরহাটে ইঞ্জিনচালিত যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শুধুমাত্র জরুরি প্রয়োজনে অল্প কয়েকটি ভ্যান চলতে দেখা গেছে। তবে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট দিয়ে বয়ে যাওয়া সড়ক দিয়ে পন্যবাহী ট্রাক ও কাভার ভ্যান চলতে দেখা গেছে।

ফকিরহাটে লকডাউন অমান্য করায় ৭ জনকে জরিমানা

বাগেরহাটের ফকিরহাটে কঠোর লকডাউনের মধ্যেও সরকারি আদেশ অমান্য করে অযথা ঘোরাফেরা, দোকানপাট খোলা রাখা, যানবাহন চলাচল এবং কাগজপত্র না থাকায় শুক্রবার সকাল হতে দুপুর ২টা পর্যন্ত মোট ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে উপরোক্ত জরিমানা আদায় করেন। এসময় পুলিশ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ##