০ স্টাফ রিপোর্টার
নগরীর সদর থানাধীন বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের সচেতনতা উপেক্ষা করে জনসমাগম করায় ৮জনকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। সোমবার (৭ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৬ জানায়, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের ভ্রাম্যমান আদালত। এসময় ভাইরাসের সচেতনতা উপেক্ষা করে জনসমাগম করায় ২০১৮ সালের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইনে মোট ৮জনকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেছেন।










































