Home আঞ্চলিক খুলনার মশিয়ালীতে ট্রিপল হত্যা মামলার আসামি কবির শেখ রিমান্ডে

খুলনার মশিয়ালীতে ট্রিপল হত্যা মামলার আসামি কবির শেখ রিমান্ডে

7

০ স্টাফ রিপোর্টার

নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের চাঞ্চল্যকর ট্রিপল হত্যা মামলার আসামি কবির শেখ ওরফে হুমায়ুন কবীর (৫০) এর দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (জুন) মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আশরাফুল আলম আসামিকে আদালতে হাজির করে ৭দিনের রিমা-ের আবেদন করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম রিমা-ের আদেশ প্রদান করেছেন। কবির শেখ খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের মৃত. হাসান আলী শেখের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আশরাফুল আলম জানান, যশোরের শার্শা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিল। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৬ জুলাই রাতে নগরীর খানজাহান আলী থানার মশিয়ালীতে প্রভাবশালী জাকারিয়া-জাফরিনদের গুলিতে গ্রামের নজরুল ইসলাম, গোলাম রসুল সাইফুল ইসলাম নিহত হয়। সময় গুলিবিদ্ধ হয় আরও ১০জন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী জাকারিয়ার আত্মীয় জিহাদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে জাকারিয়াদের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় নিহত সাইফুল ইসলামের পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় ২২জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১৫-১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন যার নং-১২। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন মশিয়ালী গ্রামের মৃত. হাসান আলি শেখের ৪ছেলে মিল্টন শেখ (৪৫), জাকারিয়া শেখ (৩৭), জাফরিন শেখ (৩২) কবির শেখ (৫০), একই গ্রামের নুরু শেখের ছেলে রাজু শেখ (২৮), ইলিয়াসের ছেলে আশিক (২২), মোকছেদ শেখের ছেলে জুয়েল শেখ (৪০), আলমগীর শেখ (৩৮), জাহাঙ্গীর শেখ (৩৫) মুরাদ শেখ (৩২), আব্দুল জব্বারের ছেলে আরিফ (৩৩), নুর ইসলামের ছেলে হাসান (২০), ফারুকের ছেলে রবিন (২০), ইনছার আলি ছেলে বাবু (২০), মৃত আক্তার আকুঞ্জির ছেলে  রহিম আকুঞ্জি (২২), মৃত সালাম আকুঞ্জির ছেলে তৌহিদ আকুঞ্জি (২২), বাবুল শেখের ছেলে মিঠু শেখ (৩৩), মৃত আদিল শেখের ছেলে আজিম শেখ (৩৫), নিজার শেখের ছেলে নাজমুল শেখ (২২), কুরবান শেখের ছেলে আরমান শেখ (২০), জমির উদ্দিনের ছেলে মনিরুল (২৭) ইব্রাহিম শেখের ছেলে নুর ইসলাম (২০)