আন্দোলন সংগ্রাম সফল করতে এই সরকারের পতন ঘটাতে প্রথম বুলেটটা নিজের বুকে নেয়ার কথা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। বুধবার বিকেলে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের নামে সাজানো মামলা ও সাজা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ইশরাক বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি- এই আন্দোলন সংগ্রাম সফল করতে এই সরকারের পতন ঘটাতে প্রথম বুলেটটা নেয়ার জন্য আমার বুক পেতে দেব। পেছন দিয়ে পালিয়ে যাব না। তিনি আরো বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে এসে আমি আপনাদের বলতে চাই, তরুণ প্রজন্ম জেগে উঠেছে। আমরা এই সাম্রাজ্যবাদী শক্তি মেনে নেব না। স্বাধীনতার ৫০ বছর পরেও আমরা নিজেদের মধ্যে মারামারি, ক্ষমতায় যাওয়ার যে একটা লালসা সেখান থেকে বিবাদ, বিভাজন, বিরোধ, মারামারি, হানাহানি করছি। এখানে লাভ কার হচ্ছে?
গেরিলা মুক্তিযোদ্ধা ও অভিভুক্ত ঢাকা সিটির সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি আজও লজ্জিত। কারণ আমরা নতুন প্রজন্ম এখনো ভোটের অধিকার ও গণতন্ত্র খুঁজে বেড়াই। নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তুলেন।
অন্যদিকে ঢাকা উত্তরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে খিলগাঁও তালতলা মার্কেটসহ এর আশ-পাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেন পুলিশ সদস্যরা। পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও মোতায়েন করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সভাপতি এবং মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ এফ এম আব্দুল আলিম নকির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে বিএনপি নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ বক্তব্যে রাখেন।
– ঢাকা অফিস











































