Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

19

বিএনপি অফিসে হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ

খবর বিজ্ঞপ্তি

খুলনায় বিএনপি অফিসে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে নগরীতে তা’ক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ নামধারী কতিপয় সন্ত্রাসী বিএনপি কার্যালয়ে হামলা চালায়।

বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্ব বলে আখ্যায়িত করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শফিকুল আলম তুহিন, এস এম মনিরুল হাসান বাপ্পী, মো মাসুদ পারভেজ বাবু, তৈয়েবুর রহমান, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শামীম কবীর, মিরাজুর রহমান মিরাজ, ইবাদুল হক রুবায়েদ, আতাউর রহমান রনু, রফিকুল ইসলাম বাবু, কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, শেখ ইমাম হোসেন, হাসিনুল ইসলাম নিক, তরিকুল ইসলাম তারেক, গোলাম মোস্তফা তুহিন, আইয়ুব মোল্লা, আনোয়ার হোসেন আনো, শরিফুল ইসলাম টিপু, সোহেল মোল্লা, নাদিমুজ্জামান জনি, মাশকুর হাসান ফ্রান্স, এম এম জসিম, মাহমুদ হাসান বিপ্লব, মঞ্জুর আরফিন, শাহীন মল্লিক রাজু, মুজাহিদুল ইসলাম টনি, ইসতিয়াক আহমেদ ইশতি, রাজিব খান, সিরাজুল ইসলাম সানি, সৈয়দ ইমরান, মাজহারুল ইসলাম রাসেল, সাইফুল মোড়ল, শহিদুল ইসলাম, আবু জাফর, রিপন আহমেদ, ইমতিয়াজ আলী সুজন, ইয়ামিন শেখ প্রমুখ।

৬ মার্চ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ১ম সভা

খবর বিজ্ঞপ্তি

আগামী ০৬ মার্চ শনিবার সকাল ১০.৩০ ঘটিকায় খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম বর্ধিত সভা ও বিকাল ৩টায় কার্যনির্বাহী কমিটির সভাকে সামনে রেখে আজ সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় কমিটির সদস্য সাবেক সাংসদ আলহাজ্ব মোল্যা জালাল উদ্দিন, সহ সভাপতি যথাক্রমে সাবেক সাংসদ এ্যাড. সোহরাব আলী সানা, এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. এম এম মুজিবুর রহমান, সাধারন সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, যুগ্ম সাধারন সম্পাদক যথাক্রমে মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ  কামরুজ্জামান জামাল ও এ্যাড.  ফরিদ আহমেদ।

প্রাক প্রস্তুতিমুলক সভায় আগামী বর্ধিত সভাকে সাফল্য মন্ডিত করার জন্য কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়।

মহানগর কৃষক লীগ ৩০নং ওয়ার্ড সম্মেলন প্রস্তুত কমিটির সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে আগামী ১২ মার্চ’২১ তারিখে অনুষ্ঠিতব্য ৩০নং ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুত কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এ্যাড. একেএম শাহজাহান কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ ফারুক হোসেন, ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিহাব উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর কৃষক লীগ নেতা শেখ হারুন মানু, মো. আইয়ুব আলী, রফিকুল ইসলাম ডাবলু, মো. আলমগীর মল্লিক, মো. শহিদুল হাসান শহিদ, ইমরুল ইসলাম রিপন, রাজু মোল্লা, বাবুল হোসেন, আবু হাসান, কানাই রায়, অনিক রায় সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কেসিসি মেয়র সম্পর্কে কুরুচীপূর্ণ বক্তব্যে খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের প্রতিবাদ

 খবর বিজ্ঞপ্তি

কেসিসি নির্বাচিত সফল মেয়র, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সততার রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, সর্বজন শ্রদ্ধেয় সফল ব্যক্তিত্ব সাবেক প্রতিমন্ত্রী ও সাংসদ, প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক সম্পর্কে গত ২৭শে ফেব্রুয়ারী শনিবার একটি রাজনৈতিক দলের সমাবেশে ঐ দলের একজন কেন্দ্রীয় নেতা কুরুচীপূর্ণ বক্তব্য রাখেন। যে বক্তব্য সকল প্রকার শিষ্টাচার বহির্ভূত।এই কুরুচীপূর্ণ বক্তব্য খুলনার সর্বস্তরের মানুষকে লজ্জিত ও অপমানিত করেছে। উক্ত বক্তব্য প্রদানকারী নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য জোর দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন পরিষদের  খুলনা মহানগর সভাপতি ও সোনাডাঙ্গা থানা আ’লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজ্,ু সিনিঃ সহ-সভাপতি ইউসুফ আলী সাদা, আলহাজ্ব শাহাদাৎ হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, সহ-সভাপতি শরীফ এনামুল কবির, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, সাবেক ছাত্র নেতা নুর হোসেন, আলহাজ রফিকুল ইসলাম বাবু, রোটাঃ ইঞ্জি. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খান, স ম হাফিজুল ইসলাম, মামনুরা জাকির খুকুমনি, ডাঃ হাফিজুর রহমান সোহেল, কালাম মোল্লা, প্রভাঃ ইফফাত সানিয়া ন্যান্সি, আলী নুর মাতুব্বর, রেজাউল করিম, আলহাজ্ব হাফেজ শেখ আসলাম, সাংবাদিক মামুন রেজা, আলহাজ্ব কাইয়ুম শেখ, সারাফাত উল্লাহ স্বপন, ওহিদ সিকদার, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, এ্যাড. জিনারুল ইসলাম, মহিদুল ইসলাম নান্নু, ইঞ্জি.শান্তনু বৈরাগী, বিশ্বজিত মন্ডল, মিসেস মুক্তা হক, মশিউর রহমান মিলন, এইচ এম আরিফ, ইঞ্জি.তানভীর রহমান নয়ন, শেখ তৌহিদুর রহমান, আওলাদুল আমিন, আফজাল হোসেন আমজালা, আঃ জব্বার কমান্ডার, আদম গাজী মান্দার, টিটু মল্লিক, আঃ সালাম সরদার, মিজানুর রহমান মিরান, শেখ আনোয়ার হোসেন, নিটল মল্লিক, সিরাজুল ইসলাম, রায়হান চৌধুরী, এজাজ আহম্মেদ প্রমুখ।

বিএনপি’র দেশকে ধ্বংস করার মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে: এমডিএ বাবুল রানা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, একটি দেশের উন্নয়ন করতে হলে সকলের ঐক্যবদ্ধ অংশ গ্রহণ প্রয়োজন। আর সকলকে ঐক্যবদ্ধ করে উন্নয়নের কাজটি করছেন প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা। তাঁর সুযোগ্য নেতৃত্বে সরকার প্রশাসনের সমন্বয়ে অতি অল্প সময়ে দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। দেশ ও জাতির এই অভূতপূর্ব উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপির নেতারা পাগলের প্রলাপ বকছে। তিনি আরো বলেন, বিএনপি’র দেশকে ধ্বংস করার মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। সেজন্যে সবত্রই মিথ্যাচার ও অপপ্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আর এ সকল মিথ্যাচার ও ধ্বংসাত্মক মহাপরিকল্পনা করছে তারেক রহমান। ল-নে বসে তারেক রহমান দেশকে ধ্বংস করার মহাপরিকল্পনার ষড়যন্ত্র চালাচ্ছে। তারেক রহমানের ইন্দনে শামসুজ্জামান দুদু সেই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করছে। সে জন্যেই দুদু তালুকদার আব্দুল খালেক সহ প্রশাসনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছে। তিনি সমাবেশ থেকে তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি দলের নেতাকর্মী ও খুলনাবাসির প্রতি আহবান জানিয়ে বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি’র দেশ ধ্বংসের মহাপরিকল্পনার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় দৌলতপুর বেবী স্ট্যা-ে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং প্রশাসন সহ নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রাখার প্রতিবাদে দৌলতপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দৌলতপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। সমাবেশ পরিচালনা করেন, যুবলীগ নেতা বাচ্চু মোড়ল। সমাবেশে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, মোজাম্মেল হক হাওলাদার, মনিরুজ্জামান খান খোকন, বীরমুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর তালাত হোসেন কাউট, শাহীন জামান পন, ওবায়দুল্লাহ রনো, এম এ সেলিম, মিজানুর রহমান তরফদার, সরোয়ার হোসেন, ওয়াজেদ আলী মজনু, আব্দুর রউফ মোড়ল, শাহাদাৎ হোসেন মিনা, মফিজুর রহমান হিরু, মনিরুল ইসলাম তরফদার, জাফর ইকবাল মিলন, হারুনুর রশিদ, শেখ ওয়াদুদুজ্জামান, মাকসুদ হাসান পিকু, গোলাম রাব্বানী টিপু, রানা পারভেজ সোহেল, শেখ সেলিম, ইব্রাহিম মার্শাল, জেসমিন সুলতানা শম্পা, জামিরুল বন্দ, মেহেদী হাসান মোড়ল, রাকিব মোড়ল, নিশাত ফেরদৌস অনি, এম রুহুল আমিন, কাওছার আলী, মো. শাহ আলম, শেখ তুহিন, সুমন দাস, শেখ জিয়াদ, মিজানুর রহমান মিল্টন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে এক বিশাল মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার পাদদেশে কুশপুত্তলিকা দাহের মধ্য দিয়ে শেষ হয়।

কপিলমুনিতে আগুন লেগে বসতবাড়ি পুড়ে গেছে

কপিলমুনি প্রতিনিধি

কপিলমুনির দক্ষিণ সলুয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মোঃ আয়ুব আলী গাজীর একটি বসতঘর পুড়ে ভষ্মীভূত  হয়েছে।

জানাযায়, বুধবার বেলা ১১ টার দিকে ঘরে থাকা ফ্রিজ, টিভি, মোবাইল, সেলাই মেশিন, আলমারি, পরীক্ষার সার্টিফিকেট, আইডি কার্ড,  খাট ও ঘরে থাকা  আসবাবপত্র, কাপড় সহ সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ আয়ুব আলী জানান, ঘরে ভেতরে থাকা নগদ ৪৬ হাজারটাকা সহ ঘরের সমস্ত জিনিসপত্র, যার মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মোড়েলগঞ্জে ১৬ দলীয় ব্যাডমিন্টন খেলার উদ্ধোধন

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে বারইখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান বিপু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায় “আর নয় মাদক, আর নয় ইভটিজিং এ প্রতিপাদ্যকে সামনে রেখে” ১৯তম ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় এ টুর্নামেন্টের উদ্ধোধন করেন বারইখালী ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো. শফিকুর রহমান লাল। এ সময় উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বারইখালী ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. সুলতান আহম্মদ ফকির, মোড়েলগঞ্জ পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা সরদার আব্দুল হান্নান, প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি দৈনিক পূর্বাঞ্চলের মোড়েলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফস হ ১৬ দলীয় ব্যার্ডমিন্টন টুর্নামেন্টের কমিটির সকল নেতৃর্বৃন্দসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। #

ফুলতলার আটরা ইউনিয়নে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মশালা

ফুলতলা প্রতিনিধি

খুলনার ফুলতলায় আশ্রয় ফাউন্ডেশন এবং সেতু বাংলাদেশ আয়োজিত উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহযোগিতায় “আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন” প্রকল্প অবহিতকরণ এক সভা মঙ্গলবার বেলা ১১টায় ফুলতলার শিরোমনি আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম। স্বাগত বক্তৃতা করেন কর্মসূচির উপজেলা প্রোগ্রাম ম্যানেজার অমিত ঘোষ। বিশেষ অতিথি ছিলেন আশ্রয় ফাউন্ডেনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুন, সেতু বাংলাদেশের উপ-পরিচালক এম.এম জুলফিকার আলী, ইউপি সচিব তুলশী দাশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শেখ আঃ সালাম, আম্বিয়া বেগম, এস এম বকতিয়ার পারভেজ, মোল্যা সোহরাব হোসেন, মাহমুদ হাসান, এম এম শাহজালাল, আবু জাফর, নজরুল ইসলাম, মফিজুল ইসলাম, সাথী রানী কুন্ডুসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

ফুলতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধু নিহত

ফুলতলা প্রতিনিধি

ফুলতলায় যশোর-খুলনা মহাসড়কের এ গফুর মেমোরিয়াল প্রাইভেট হাসপাতালের সম্মুখে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাথী বেগম (২৫) নামে এক গৃহবধু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আশরাফুল মল্লিক (৩০) গুরুতর আহত হয়ে ফুলতলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সোয়া ১টায়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, খুলনাগামী বালুর ট্রাক (নং-যশোর-ট-১১-৪৬৯৬) এ গফুর মেমোরিয়াল প্রাইভেট হাসপাতালে তার অসুস্থ্য বোনকে দেখতে রাস্তা পারাবারের সময় ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গৃহবধু সাথীকে চাঁপা দিয়ে পাশ্ববর্তী একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা খায়। এ সময় বৈদ্যুতিক ঘুটি হেলে যায় এবং বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এ সময় তার সাথে থাকা দামোদর গ্রামস্থ নতুনহাট এলাকার স্বামী আশরাফুল মল্লিক গুরুতর আহত হয়। ঘটনাস্থলে পুলিশ এসে নিহত গৃহবধুকে উদ্ধার করে। বাদি পক্ষের কোন অভিযোগ না থাকায় নওয়াপাড়া হাইওয়ে থানায় কোন মামলা হয়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং বিকালেই তার দাফন সম্পন্ন হয়। উল্লেখ্যঃ নিহত গৃহবধুর ৬ বছরের বাকপ্রতিবন্ধী একটি শিশু কন্যা রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ফুলতলায় ডিজিটাল আইনে উত্তম সরকার নামে এক ব্যাক্তিকে আটক

ফুলতলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ফেজবুকে বিভিন্ন কটুক্তি করার অভিযোগে উত্তম সরকার (৪০) নামে এক ব্যক্তিকে বুধবার দুপুরে দৌলতপুরস্থ নিজ বাড়ি থেকে ফুলতলা থানা পুলিশ আটক করেছে। সে দৌলতপুর থানার আরমান রোডের মৃতঃ মনোরঞ্জন সরকারের পুত্র।

থানায় এসআই কাউয়ুম জানান, উত্তম সরকার বিভিন্ন সময়ে তার ফেজবুকে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিভিন্ন কটুক্তি ও সমালোচনামুলক বক্তব্য দেন। এ ঘটনায় ফুলতলা থানার জামিরা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক কাজী মেহেদী হাসান বাদি হয়ে ফুলতলা থানায় ডিজিটাল আইনে মামলা (নং-০১, তারিখ-০৩/০৩/২১) দায়ের করেন। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে রিমান্ডাবেদন জানানো হয়।

ফুলতলায় বিধি বর্হিভূতভাবে পানি ব্যবস্থাপনা দলের কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি পেশ

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার গাড়াখোলা পানি ব্যবস্থাপনা দলের এডহক কমিটি গঠনে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। অনিয়ম ও বিধি বর্হিভূতভাবে গঠিত এডহক কমিটি বাতিল করে নিয়মতান্ত্রিকভাবে নতুন করে কমিটি গঠনের দাবি জানিয়ে গাড়াখোলা পানি ব্যবস্থাপনা দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি পেশ করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নিবন্ধক ও উপ প্রধান সম্প্রসারণ কর্মকর্তা যশোর বরাবর পেশকৃত স্মারকলিপিতে জানা যায়, গত ২৮ জুন ২০২০ তারিখে বিধি মোতাবেক খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা পানি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত। ঐ নির্বাচনে সালমা বেগম সভাপতি, লিপন মোহন্ত সাধারণ সম্পাদক, প্রিয়া বিশ্বাসকে যুগ্ন সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয। কিন্তু কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মাত্র ৮ মাসের ব্যবধানে নিয়মিত ঐ কমিটি ভেঙে দেয়া হয়। এদিকে গত ১৬ ফেব্রুয়ারী বিকালে গাড়াখোলার মুক্তেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমিতির সদস্যদের উপস্থিতিতে এডহক কমিটি গঠনের লক্ষে পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি নূর মোহাম্মদ মুকুলের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জোনাল অফিসার মতিউর রহমান। পূব্র্কোর কমিটির কেউ এডহক কমিটির সদস্য হতে পারবে না বলে গঠনতন্ত্রে উল্লেখ থাকায় কাউকে এডহক কমিটিতে রাখা হয়নি। অপরদিকে গত ২৮ ফেব্রুয়ারী পানি উন্নয়ন বোর্ড নিবন্ধক ও উপ-প্রধান সম্প্রসারণ অফিসের পক্ষ থেকে বিজিবি-১/২৪০ স্মারকের মাধ্যমে ৫ সদস্য বিশিষ্ট এক কমিটির অনুমোদন দেয়া হয়। যদিও গত ১৬ ফেব্রুয়ারী বিকালে গাড়াখোলার মুক্তেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমিতির সদস্যদের উপস্থিতিতে এডহক কমিটি গঠনের লক্ষে পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভায় নীপা গোলদার অনুপস্থিত থাকেন এবং তার নাম প্রস্তাব ও সমর্থন হয়নি। পানি উন্নয়ন বোর্ড নিবন্ধক ও উপ-প্রধান সম্প্রসারণ অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, আমার দপ্তরে পেশকৃত রেজুরেশন অনুযায়ী কমিটির অনুমোদন দেয়া হয়েছে। তবে স্থানীয় কমিটি এ ধরনের কোন রেজুরেশন করেনি এমন অভিযোগের বিষয়টি তার জানা নেই বলে জানিয়েছেন। স্মারকলিপিতে বিধি বর্হিভূতভাবে এডহক কমিটি বাতিল করে নিয়মতান্ত্রিকভাবে পূনরায় কমিটি গঠনের আবেদন জানানো হয়।

কেশবপুরে মেহেরপুর মাঝের পাড়া জামে মসজিদে তাফসিরুল কুরআন  মাহফিল অনুষ্ঠিত

আলমগীর হোসেন কেশবপুর প্রতিনিধি:

কেশবপুর উপজেলার মেহেরপুর মাঝের পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে  বুধবার সকাল ১০ ঘটিকার সময় তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদের ইমাম মহাতাব উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে তাফসির পেশ করেন   জনাব মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী,

বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা রবিউল ইসলাম, বিশেষ বক্তা মাওলানা মুহিব্বুল্লাহ, উক্ত মাহফিলে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মুস্তাফিজুল  ইসলাম  (মুক্ত) চেয়ারম্যান ২ নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেম্বার  শাহ জামাল সরদার প্রমুখ।

আশাশুনিতে মৎস্য ঘেরের বাঁধ কেটে জবর দখল

আশাশুনি প্রতিনিধি

 আশাশুনিতে পৈত্রিক সম্পত্তিতে অবস্থিত মৎস্য ঘেরের বাঁধ কেটে জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। সদরের হাড়িভাঙ্গা মৌজায় এ ঘটনা ঘটেছে।

নাটানা গ্রারে মৃত নিরাপদসরকার ওরফে মন্ডল এর পুত্র পল্টু মন্ডল ওরফে সরকারহাড়িভাঙ্গা মৌজায় বিআরএস ২৯২ খতিয়ানে হাল ২১৪৭ দাগে ১২ শতকজমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়েছে। ২০২০ সালের আগ পর্যন্ত ঐ জমি নাটানা গ্রামের মৃত তটেন্দ্র নাথ মল্লিকের পুত্র অশোক ও কেশব মল্লিেিকর কাছে লীজ দিয়েছিলেন। কিন্তু হারির টাকা পরিশোধ না করায় জমির মালিক পল্টু বাদী হয়ে অশোকদের নামে গ্রাম আদালতে ৮৮/১৯ নং মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত যথাযথ শুনানী শেষে ৬/২/২০ তাং রায় ঘোষণা করে যে, ৭ মার্চ তারিখের মধ্যে প্রতিবাদী অশোক আবেদনকারী পল্টুকে ২৮০০ টাকা প্রদান করবে। ২০২০ সালে পল্টু মন্ডল নিজে ঘের করার জন্য ঘের ছাড়িয়ে নিয়ে বাঁধ দেন। গ্রামের গণ্যান্য ব্যক্তিবর্গের অনুরোধে সে বছর এক বছরের জন্য অশোক দিংকে হারির বিনিময়ে ঘের করতে দেন। মেয়াদ শেষে ২০২১ সালে পল্টু ঘেরে বাধ দিয়ে নিজের জমি দখল গ্রহন করেন। কিন্তু ৭ ফেব্রুয়ারি তারা জবর দখলের লক্ষ্যে বাধ কাটতে যায় এবং নানা হুমকী দেয়। বাধ্য হয়ে পল্টু ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বরাবর প্রতিকার প্রার্থনা করে আবেদন করেন। এদিন রাত ১২ টার দিকে তারা পুনরায় ঘেরে অনাধিকার প্রবেশ করে পল্টুর দেওয়া বাঁধ কেটে তার ঘেরের সাথে একাকার করে দেয়। ফলে পল্টু পেশী শক্তির কাছে জিম্মী হয়ে পড়েছেন। পৈত্রিক সম্পত্তি জবর দখলের ঘটনা ও প্রতিপক্ষের হুমকী ও আস্ফালনে পরিবার পরিজনের নিরাপত্তা নিয়ে নিতান্ত ভীত হয়ে পড়েছেন। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

আশাশুনিতে আম্পানে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা

আশাশুনি প্রতিনিধি

 আশাশুনিতে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের জন্য জীবন জীবিকায়ন পুনরুদ্ধার সহায়তা কার্যক্রম প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মার্চ) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অক্সফামের আর্থিক সহায়তায় কোডেক এর কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ক্রিসেন্টের বাস্তবায়নে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম ও গৃহীত কর্মকান্ডের চিত্র তুলে ধরেন, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর। প্রজেক্ট ম্যানেজার অনিমেষ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহাগ খান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, বড়দল ইউপি প্যানেল চেয়ারম্যান মফিজুল ইসলাম প্রমুখ। প্রকল্পের আওতায় বড়দল ও আনুলিয়া ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বিধবা, স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধী, নির্যাতিতা নারী ও যেসব নারীদের আয়ের সক্ষমতা নেই এমন ৭৩৬ জনকে সহায়তা প্রদান করা হবে।

আশাশুনিতে ২০ বছরের দখলীয় জমিতে ঘর বাঁধতে বাধা

আশাশুনি প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে ২০ বছরের ভোগ দখলীয় জমিতে ঘরবাধাতে শত্রুতামূলক ভাবে বাধা দিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নৈকাটি গ্রামের জাহিদ দিং এর বিরুদ্ধে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগ করা হয়েছে।

আশাশুনি উপজেলার নৈকাটি গ্রামের মৃত নূর হোসেন সরদার মরহুম আবুল কাশেম সরদারের নিকট থেকে নৈকাটি মৌজায় জমি নিয়ে ২০ বছর যাবৎ ভোগদখলে আছেন। সেখানে তার পুত্ররা বসবাসের ঘর বেধে, বোরিং করে ধান চাষ ও দোকান ঘর করে শান্তিপূর্ণ ভোগ দখলে আছেন। রাস্তার দক্ষিণ পাশে তাদের জমিতে তারা পাকা ঘর করতে ১০ দিন পূর্বে মাটি কাটেন। ২ মার্চ ব্যাচ ঢালাইয়ের কাজ করছিলেন। অপরদিকে তরিকুলের শ্বশুর মনিরুদ্দিনের নিকট থেকে সামাদ দিং ২০১০ সালে জমি ক্রয় করে মিউটিশান করেছেন। কিন্তু জমির দখল দিচ্ছেনা। এনিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। এরই জেরধরে জাহিদ, নেছার, আকিমদ্দি, মাওলা, তরিকুল দিং তাদের ঢালাইয়ের কাজে বাধা সৃষ্টি করে। বিভিন্ন স্থানে মোবাইল করে খাস জমিতে ঘর বাধছে এমন মিথ্যা অভিযোগ দিয়ে অশান্ত পরিস্থিতির সৃষ্টি করা হয়। ইউপি সদস্য মতিয়ার রহমান ও গ্রাম পুলিশ ঘটনাস্থানে গিয়ে রাস্তা থেকে ৫ ফুট দূরত্ব বজায় রেখে কাজ করতে বলেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেখানে গিয়ে কাগজপত্র, ম্যাপ দেখে চলে যান। কিন্তু জাহিদরা থামতে চায়না। এনিয়ে দুপক্ষের মধ্যে তুমুল গালিগালাজ ও কথা কাটাকাটি হয়। স্থানীয় ব্যক্তিবর্গ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। কিন্তু জাহিদ দিং নিজেদেরকে পরাজিত মনে করে তাদের উপর হামলা করা হয়েছেসহ নানা মিথ্যা কথা বলে থানায় লিখিত অভিযোগ করেন। পত্রপত্রিকা, ফেসবুক ও অনলাইনে বিরাট কিছু করা হয়েছে এমন ভাব দেখিয়ে প্রচার করান। মিথ্যাচার, কল্প কাহিনী ও অতিরঞ্জিত খবরে তারাসহ এলাকার মানুষ হতাশ হয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এদিকে তাদের অভিযোগের প্রেক্ষিতে বুধবার পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন। সামাদদের দাবী অভিযোগের সঠিক তদন্ত করা হোক এবং তাদের নিস্কণ্ঠক জমিতে কাজে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।     

আহত প্রভাষককে দেখতে হাসপাতালে চেয়ারম্যান মোনায়েম

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার শোভনালী ইউপি চেয়ারম্যান আহত প্রভাষক রবীন্দ্রনাথ সরকারকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। বুধবার তাকে দেখতে তিনি সখীপুর হাসপাতালে গন করেন।

শোভনালী ইউনিয়নের বদরতলায় অবস্থিত হাজী  জালাল উদ্দীন আদর্শ কলেজের বাংলা বিভাগের প্রভাষক রবীন্দ্র নাথ সরকার ও তার কন্যা বিদ্যুৎ পিষ্ঠ হয়ে মারাত্মক আহত অবস্থায় সখীপুর হাসপাতালে ভর্তি হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা উন্নতির দিকে। তাদেরকে দেখতে যান শোভনালী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন ও চেয়ারম্যানের সহধর্মিণী মিসেস শিরিনা বানু। তিনি তাদের অবস্থা সম্পর্কে খোজখবর নেন। চিকিৎসকের সাথে কথা বলেন। সাথে সাথে তাদের মনকে সুস্থ রাখতে উপদেশমূলক কথাবার্তা বলেন।

আশাশুনিতে দুই গরু চোর আটক

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরুসহ দুই গরু চোরকে আটক করেছে। আটককৃতদের বুধবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নির্দেশে ও সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জের সহযোগিতায় এসআই সেলিম, এসআই মামুন হোসেন সদর উপজেলার আবাদের হাটে অভিযান পরিচালনা করেন। এসময় গরু বিক্রয়কালে খুলনা জেলার কয়রা উপজেলার জায়গীর মহল গ্রামের মৃত কওছার মোল্যার ছেলে মহিন আলী (২৮) ও আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের রাউতাড়া গ্রামের নজু সরদারের ছেলে আজিজুর রহমান (৩২) কে দুটি চোরাই গরু এবং গরু বহন কাজে ব্যবহৃত নছিমনসহ আটক করা হয়।

৩৪ নং ওয়ার্ড শ্রমিক লীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধুর মাজার জিয়ারত

  ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন খানজাহান আলী থানা শাখার ৩৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের নেতৃবৃন্দ। গত শুক্রবার ওয়ার্ড শ্রমিকলীগের নেতা ও কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে যান। দুপুরে পৌছে প্রথমে  মাজার জিয়ারত করে পরে বঙ্গবন্ধুর কবরে পুষ্পার্পক  অর্পণ করে শ্রদ্ধা জানান। । শ্রদ্ধা নিবেদন শেষে সবাই মিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।  উক্ত দোয়ার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের অন্যতম সদস্য শেখ হাবিবুর রহমান, ৩৪ নং ওয়ার্ড  শ্রমিকলীগের সভাপতি মোঃ সাহেব আলী , সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ্ সবুজ , সহ সভাপতি মোঃ  আলী আকবার, শেখ মাহাবুব হোসেন, সুমন ভুইয়া , দেব্ররত, আনোয়ার খা , রুবি বেগম , যুগ্ন সম্পাদক খোকন চন্দ্র ঢালী, শেখ শহিদুল , হামিদ গাজী, মোঃ রুবেল, মোঃ আমিরুল ইসলাম, শেখ রবিউল ইসলাম। এছাড়া আরোও উপস্থিত ছিলেন ৩৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের উপদেষ্টা মোঃ সেলিম হাওলাদার ও শেখ জাহাঙ্গির হোসেন ।

ফুলতলায় ট্রাকের পিষ্ঠ হয়ে গৃহবধুর মৃত্যু ,স্বামী আহত : চালক ও হেলপার আটক

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

  বুধবার দুপুর পৌনে ২টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা  এ গফুর মেমোরিয়াল হাসপাতালের  সামনে  খুলনাগামী ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে সাথী বেগম (২৫) নামে এক গৃহবধুর মৃত্যু ও তাঁর স্বামী আশরাফুল মল্লিক আহত হয়েছেন। তারা ফুলতলার দামোদর এলাকার বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসী জানায় সাথী বেগম ও তার স্বামী দু’জনে অসুস্থ বোনকে দেখতে  ফুলতলা স্বাস্থ্য কমপেপ্লক্স হাসপাতালে যাওয়ার জন্য সড়ক পার হওয়ার সময় এঘটনা ঘটে । এ সময় খুলনাগামী বালু বহনকারী ট্রাক (যশোর ট-১১- ৪৬৯৬) নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। সাথী বেগমের স্বামী আশরাফুল মল্লিককে ফুলতলা স্বাস্থ্য কমপেপ্লক্স হাসপাতালে ভর্তি করা হয়। আশরাফুল মল্লিক আরএফএল কোম্পানিতে গাড়ির চালক হিসেবে চাকুরীরত আছেন। এব্যাপারে হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক মাহমুদ জানান, এলাকাবাসীর সহযোগীতায়  ট্রাকসহ চালক শুকুর আলী (২৫)  ও হেলপার আশিকুল ইসলাম (২৩) কে আটক করে ফুলতলা থানা হেফাজতে রাখা হয়েছে । এ ঘটনায় থানায় অপমূত্যু মামলা হয়েছে ।

গিলাতলা ও দামোদর ইউনিয়নে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন অবহিতকরণ সভা

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি 

আশ্রয় ফাউন্ডেশন  ও সেতু বাংলাদেশ এর যৌথ আয়োজিত উপআনুষ্ঠানিক শিক্ষা বুরো এর সহযোগিতায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রকল্প অবহিতকরন সভা বুধবার দুপুরে ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ অডিটরিয়মে অনুষ্ঠিত হয় । ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাঃ আবুল কাশেম । কর্মসূচির উপজেলা প্রোগ্রাম ম্যানেজার অমিত ঘোষের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সেতু বাংলাদে এর কর্মকর্তা জুলফিকার আলী ভুট্রো ,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শামসুল ,সাংবাদিক সাইফুল্লাহ তারেক, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, ইউপি সদস্য শেখ আঃ সালাম, মাহমুদ হাসান, আম্বিয়া বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আলম সরদার, মোশারেফ হোসেন, হোসনেআরা রোজি, নুরল হাসান প্রমুখ । এদিকে মঙ্গলবার দুপুরে ফুলতলার দামোদার ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত অনুরুপ এক সভা ইউপি চেয়ারম্যান শরিফ মোহাম্মাদ শিপলু ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাঃ আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন সেতু বাংলাদেশ’র পরিচালক এম এম আবুল হোসেন।  কর্মসূচির উপজেলা প্রোগাম ম্যানেজার অমিত ঘোষ স্বাগত বক্তৃতা করেন । সভায় প্রধান শিক্ষকবৃন্দ ,  জনপ্রতিনিধি ও স্থানিয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

যোগীপোল ইউপি চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা বেগ লিয়াকত আলী’র গণসংযোগ ও মতবিনিমিয়

  ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি 

যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী যোগীপোল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায়  ব্যাপক গণসংযোগ ও  মতবিনিময় এবং ঘরে ঘরে গিয়ে এলাকার সকল শ্রেণির মানুষের  সাথে কূশল মিনিমিয় করেন । ৩ মার্চ বুধবার বিকাল ৫ টায় যোগীপোল ইউনিয়নের ফুলবাড়ীগেট ভ্যানষ্ট্যান্ড থেকে শুরু করে  পুরাতন কুয়েট রোডের মমতা ক্লিনিকের সামনে হয়ে আদর্শপাড়া ঘুরে ফুলবাড়ীগেট এসে শেষ হয় । এসময় চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী বলেন, মাদকমুক্ত যোগিপোল ইউনিয়ন গড়ার লক্ষে আমি এলাকার মুরব্বি, যুবক, কৃষক, শ্রমিক সহ সকল শ্রেণীর মানুষের অনুরোধে নির্বাচনে অংশগ্রহন করতে চাই। এসময় তার সাথে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিন কাজী খানজাহান আলী থানা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ সুরুজ জামান হানিফ, ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ৪নং ইউনিট আ’লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ কোরবান আলী, কাজী ইমরান, মোঃ রাজিব, রাকিব, রবিউল, মোঃ জুয়েল,শেখ জাকির হোসেন, মোঃ বাবু, বেগ রাশেদুজ্জামান, ছাত্রলীগ নেতা মিতুল মোল্যা, যুবলীগ নেতা শাহরিয়ার খান, সুমন বেগ, ওমর আলী, মোঃ রিমন, বেগ রাসেল, বেগ সিবলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় ও গণসংযোগকালে এলাকাবাসী বলেন সন্ত্রাসমুক্ত একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ে তোলার লক্ষে বেগ লিয়াকত আলীকে ইউপি চেয়ারম্যান হিসেবে প্রয়োজন। এলক্ষ্যে তাকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।