Home আঞ্চলিক সাবেক শিক্ষামন্ত্রী আমজাদ হোসেনের জন্মবার্ষিকী

সাবেক শিক্ষামন্ত্রী আমজাদ হোসেনের জন্মবার্ষিকী

9

খবর বিজ্ঞপ্তি

সাবেক শিক্ষামন্ত্রী এ্যাডভোকেট এস.এম. আমজাদ হোসেনের আজ ৯২তম জন্মবার্ষিকী। ১৯২৯ সালের এই দিনে তিনি খুলনার রূপসা থানার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম শহিদ এস এম ইসমাইল হোসেন, মাতা মরহুমা মেহেরুন নেছা। বক্তিগত জীবনে তিনি চার ছেলে ও চার মেয়ে সন্তানের জনক ছিলেন।

আমজাদ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে আইচগাতী দেয়াড়া নিজ গ্রামের বাইতুল মামুন হাফিজীয়া মাদ্রাসায়, নগরীর মতি মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৫৭ সালে আমজাদ হোসেন জাহানাবাদ ইউনিয়ন পরিষদের কমিশনার নির্বাচিত হন। ১৯৬২ সালে প্রদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন। ১৯৬৪ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি সারা দেশসহ এ অঞ্চলের শিক্ষা প্রসারে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন। জাতীয়করণও করেন অনেক স্কুল-কলেজ। বিজ্ঞ আইনজীবী ছাড়াও তিনি একাধারে সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভাষা সৈনিক ছিলেন। জন্মবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী এস এম সোহেল রানাসহ পারিবারের সকল সদস্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।