মেয়র নির্বাচিত হয়েও সেই আশরাফ গেলেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর ঘরে
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি
আওয়ামীলীগ ও বিএনপি দেশের বড় দুই রাজনৈতিক দল। চলতি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী সেই আশরাফুল আলম আশরাফ জয়ী হয়ে গেলেন বিএনপি দলীয় ধানের শিষের প্রার্থী আলহাজ্ব মাহাবুবারের ঘরে।
এ সময় মেয়র আশরাফ সাবেক মেয়র বয়স্কো মাহাবুবারের সাথে করমর্দন ও ক’শল বিনিময় করে সহযোগীতা কামনা করেন। তিনিও হাসিমুখে বরন করে নির্বাচিত পরিষদকে স্বাগত জানান। খুশিতে আপ্যায়নও করেছেন সাধ্যমত। মনোনয়ন পেয়েই আশরাফুল আলম আশরাফ আগে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কাছে দোয়া চাইতে আলহাজ্ব মাহাবুবারের ঘরে গিয়েছিলেন। সে সময়েও দৈনিক সংবাদ ও খুলনাঞ্চালের শেষ পাতায় প্রতিবেদন প্রকাশিত হয়। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে বিষয়টি প্রশংসায় ভাইরাল হয়।
পৌর নাগরিকদের ভাষ্য,দেশে অনুষ্ঠিত পৌর নির্বাচনে মাঠ দখল, মারামারি সহিং¯্রতায় জড়িয়ে পড়ার খবরটিও শোনা যায়। কিন্ত গত ২৮ তারিখের নির্বাচনের দিন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় এমনটি দেখা যায়নি। কাশিপুর নামের একটি গ্রামে কিছুটা ঘটেছিল তা ছিল দুটি রাজনৈতিক দলের মধ্যে নয়। এটা ছিল একটি গ্রামের ভোট কেন্দ্রের অনেক বাইরে আওয়ামীলীগ সমর্থনকারী দুই কাউন্সিলর প্রার্থীর লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। তবে প্রশাসনের ভূমিকায় কিছুক্ষনের মধ্যেই তা থেমে গিয়েছিল। এটা কোনভাবেই আওয়ালীগ –বিএনপি সমর্থকদের মধ্যে নয়। পৌর সভার ভোটার রবিউল ইসলাম জানান, নিজ নিজ দলের মনোনয়ন পাওয়ার পর দেশের বড় দুই রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর হাসিমুখে কূশল বিনিময় কালীগঞ্জবাসীকে শান্ত করে দিয়েছে। তাছাড়াও দেশের অন্য দুই একটি স্থানের ভোটে যেভাবে সহিং¯্রতার খবর মিডিয়ার মাধ্যমে দেখি সেই তুলনায় কালীগঞ্জ ছিল ব্যতিক্রমী। আওয়ামীলীগের প্রার্থী আশরাফুল আলম আশরাফ একজন নবীন প্রার্থী। আর আলহাজ্ব মাহাবুবার রহমান বিএনপির মনোনিত প্রার্থী। নির্বাচনের দিন কোন রকমের সহিংসতা ছাড়ায় সুষ্ঠুভাবে শেষ হয়েছে। নির্বাচনে নৌকা প্রতিকের আশরাফ জয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন আলহাজ্ব মাহাবুবার রহমান। কিন্ত তিনিও এক সময় মেয়র ছিলেন। অত্যন্ত অভিজ্ঞ ও ভদ্র মানুষ। নির্বাচনের আগে ও পরে দুই দলের দুই প্রার্থীর একসাথে বসে কূশল বিনিময় আপ্যায়ন একদিকে ¯েœহ অন্যদিকে শ্রদ্ধা এ দুটিতে কালীগঞ্জের মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে।
পৌর নাগরিক এমদাদুল ইসলাম ইনতা জানান,কেন্দ্রিয় মনোনয়ন বোর্ড ঘোষিত নিজ নিজ দলের মনোনয়ন ও প্রতিক পেয়ে আ’লীগ-মেয়র প্রার্থী নৌকার বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফ এক মহানুভবতার পরিচয় দিয়েছেন। ভোটে বিজয়ী হওয়ার পরও আশরাফুল আলম আশরাফ প্রতিদ্বন্দ্বি ধানের শিষের প্রার্থী আলহাজ্ব মাহাবুবার রহমানের অফিসে গিয়ে সহযোগীতা কামনা করে দোয়া চেয়েছেন। নবনির্বাচিত মেয়রকে কাছে পেয়ে তিনিও তার আপ্যায়নে কমতি রাখেননি। এ সময় তারা একই স্থানে বসে কুশল বিনিময়, পরষ্পরে করমর্দন ও হাসিমুখে তাদের ভাব বিনিময়টা ছিল এমন,আমরা পরষ্পরে নিজ দলের পক্ষে ভোটে যুদ্ধে নেমেছিলাম। কিন্ত ব্যক্তিগতভাবে কেউ কারও প্রতিদ্বন্দ্বি নয়। তাদের মধ্যে এমন ভাবটা সকলকে খুশি করেছে। তাদের প্রসংশা চারদিকে ছড়িয়ে পড়েছে।
বিজয়ী আশরাফুল আলম আশরাফ জানান, প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপি’র আলহাজ্ব মাহাবুবার রহমান একজন বয়ষ্কো মানুষ। দল ভিন্ন হলেও উনি অনেক অভিজ্ঞ মুরব্বী। আগে তিনি মেয়রও নির্বাচিত হয়েছিলেন ফলে তার অভিজ্ঞতাটাও আমার কাজে লাগতে পারে। আমার দলের নেত্রীর নির্দেশ বয়ষ্কোদের সম্মান করা। তাই আমি নিজে এগিয়ে গিয়ে এটা করেছি। উনিও আমাকে পেয়ে খুশি হয়েছেন। যথেষ্ট আপ্যায়নও করেছেন। আমি উনার কাছে দোয়া ও সহযোগীতা চেয়েছি। উনার আপ্যায়ন আমাকে মুগ্ধ করেছে।
আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক ইসরাইল হোসেন জানান, ভোটের আগে ও পরে তাদের দুই জনের হাসিমুখের শুভেচ্ছা বিনিময় দেখে মনে হচ্ছে কালীগঞ্জবাসীর জয় হয়েছে। জীবনভর নিজের চিন্তা না করে দলের ভাবনাটা ভেবেছি। এখন দেখছি আমরা ভবিষৎ প্রজন্ম যা রেখে যাচ্ছি তারা অবশ্যই ভালো করবে। নৌকা প্রতিকের ¯েœহস্পদ আশরাফের এমন উদারতার কর্মে আমি ব্যক্তিগতভাবে গর্বিত।
সেখ জুয়েল এমপি এবং শম্পার সুস্থতা কামনায় নগর কৃষক লীগের দোয়া
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি এবং তার সহধর্মিণী শাহানা ইয়াসমিন শম্পা সহ পরিবারের সকল সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা মহানগর কৃষক লীগের আহবায়ক এ্যাড. একেএম শাহজাহান কচির সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা, মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মীর বরকত আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর কৃষক লীগ নেতা মো. মোস্তাকিম লালু, মো. রাজু আহমেদ, মো. শহিদুল হাসান শহিদ, মো. আইউব আলী খান, অধ্যাপক প্রশান্ত গাইন, শেখ হারুন মানু, কানাই রায়, মো. রফিকুল ইসলাম ডাবলু, মো. রেজোয়ান আকুঞ্জি রাজা, এস এম শাহিদুল ইসলাম টিটু, অনিক রায়, মো. আবু নাঈম, জিল্লুর রহমান ডালিম, মুরাদুল ইসলাম খলিফা, এস এম হেদায়েত উল্লাহ, শেখ আকরাম হোসেন, মো. মফিজুর রহমান, শেখ তানভির হোসেন সুজন, মোল্লা মো. সেলিম, ইলিয়াছ হোসেন, এ্যাড. আহসান হাবিব, সিরাজুল ইসলাম পিন্টু, সৈয়দ মঞ্জুরুল হক রাজু, বাবুল হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।
খুলনা ডায়াবেটিক হাসপাতালের পুনরায় শুভ উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
দীর্ঘ ০১ (এক) বছর বন্ধ থাকার পর সোমবার বিকাল ৪টায় খুলনা ডায়াবেটিক হাসপাতালের পুনরায় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও সম্মানীয় অতিথি ছিলেন রাজেশ কুমার রায়না, সহকারী ভারতীয় হাই কমিশনার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য খুলনা-২। অনুষ্ঠান পরিচালনা করেন জনাব মোঃ মফিদুল ইসলাম টুটুল। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. রজব আলী সরদার, ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, এস এম নজরুল ইসলাম, ডাঃ মোঃ আব্দুস সবুর, প্রধান অতিথি ও সভাপতি। প্রধান অতিথি বলেন খুলনা ডায়াবেটিক হাসপাতাল খুলনা বাসীদের সেবা প্রদানের অন্যতম প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী কোভিড নিয়ন্ত্রনে যে উদ্যোগ গ্রহন করেছিলেন এই হাসপাতালটি সেক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছে। তিনি এই হাপসাতালের উন্নয়নের জন্য সরকারের প্রণোদনা এবং সিটি কর্পোরেশন সকল সহযোগীতার আশ্বাস প্রদান করেন এবং বেসরকারী ও দানশীল সমাজ সেবকদের হাসপাতালের উন্নয়নের জন্য এগিয়ে আসার আহবান জানান। প্রধান অতিথি আরো বলেন, বিশ্বের ৫টি শহর স্বাস্থ্য সুরক্ষার জন্য নির্ধারিত হয়েছে তার মধ্যে খুলনা শহর একটি। এই শহরের সকল মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে সকল ব্যবস্থা নেয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সম্মানীয় সদস্য মীর বরকত আলী, অজন্তা দাস, এ্যাড. মোঃ আবুল কালাম, মোঃ আব্দুল হাকিম শেখ, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, আজীবন সদস্য এম এম এ সালাম, গালীব কাপাডিয়া, মল্লিক মাসুদুর রহমান, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর মোজাফফার রশিদী রেজা, মোঃ আলমগীর সর্দার, কাজী মনজেদ উদ্দীন আহমেদ চান ও সমিতির সকল ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পূর্বে অনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠানে শুভ উদ্বোধন হয়।
পাইকগাছার রাড়ুলী কাটিপাড়া রাস্তার নির্মাণ কাজ পরিদর্শনে এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া এলাকার রাস্তা নির্মাণের কাজ পরিদর্শন করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আক্তারুজ্জামান বাবু। গত রবিবার তিনি চলমান এ রাস্তার কাজ পরিদর্শন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, রাড়–লী ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ গোলদার, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আ’লীগ নেতা প্রভাষক মইনুল ইসলাম, আরশাদ আলী বিশ্বাস, সাবেক যুবলীগ নেতা আনিস গাজী, মোঃ আকরামুল ইসলাম, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি প্রমুখ।
স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ কমরেড তাজুল দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রÑটিইউসি এবং সিপিবি নেতা আদমজী জুট মিলের শ্রমিক নেতা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা, স্বৈরাচারী বিরোধী আন্দোলনে শহীদ কমরেড তাজুল ইসলামের ৩৭তম হত্যা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রÑটিইউসি খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এক স্মরণসভা সোমবার বিকেল ৫টায় খুলনা মহানগরীর খালিশপুর থানা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের মহানগর সভাপতি রঙ্গলাল মৃধার সভাপতিত্বে এবং টিইউসি নেতা এস এম চন্দনের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টিÑসিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব এস এ রশীদ, সিপিবি’র মহানগর সভাপতি ও টিইউসি’র জেলা সভাপতি এইচ এম শাহাদৎ, সিপিবি মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, মোস্তাফিজুর রহমান রাসেল, বাংলাদেশ যুব ইউনিয়নের খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, টিইউসি নেতা রুস্তম আলী হাওলাদার, সোহরাব হোসেন সরদার, ফজলু মোল্লা, গাজী আফজাল, আব্দুর রহমান মোল্লা, দেলোয়ার হোসেন, মোঃ সাহেল হোসেন, হেলাল উদ্দিন, যুব ইউনিয়নের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, যুব ইউনিয়ন নেতা শেখ রবিউল ইসলাম রবি, প্রীতিলতা ব্রিগেডের রুমি রহমান, শাইমা আলী, ছাত্র ইউনিয়ন নেতা হুজায়ফা আলামিন, শ্রমিকনেতা শামস শারেফিন শ্যামন প্রমুখ। স্মরণসভার শুরুতে শহীদ তাজুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। স্মরণসভায় বক্তারা বলেন, দেশের সব সরকারই শ্রমিকের স্বার্থ নয় বরং মালিকশ্রেণির স্বার্থ সংরক্ষণ করেছে। প্রণীত শ্রম আইন দ্বারা শ্রমিকের সাথে স্বার্থ সংরক্ষণের নামে প্রতারণা করেছে। দেশে নতুন নতুন শিল্প কারখানা স্থাপন এবং শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে শিল্পবন্ধ ও শ্রমিকদের নিঃস্ব করার কাজটিই সিদ্ধ হস্তে করা হয়েছে। কার স্বার্থে সরকারগুলো দেশের স্বার্থবিরোধী এ কর্মকা- পরিচালনা করছে তা আমাদের বোধগম্য নয়। শ্রমিকের স্বার্থের কথা বলে শুধু ভোটই নেয়া হয়। প্রকৃত অর্থে তাদের স্বার্থের বিরুদ্ধে সচেতনভাবে অবস্থান গ্রহণ করেছে সব সরকারই। এ বিষয়ে শ্রমিকদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে এবং শ্রমিকশ্রেণির স্বার্থ সংরক্ষণকারী প্রকৃত রাজনৈতিক শক্তি এবং শ্রমিক সংগঠন শক্তিশালী করতে হবে। অন্যথায় শ্রমিক আরও নিঃস্ব হবে। বক্তার আরও বলেন, শ্রমিকের জাতীয় ন্যূনতম মজুরী ১০ হাজার টাকা নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, বন্ধ করাখানা চালু ও বকেয়া পরিশোধের আহ্বান জানান। নেতৃবৃন্দ বন্ধ সকল কলকারখানা চালু ও শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের আন্দোলনকে বেগবান করার মাধ্যমে শহীদ তাজুলের রক্তের বদলা নেয়ার আহ্বান জানান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে বিশ্বের পাঁচটি নগরীকে বেছে নিয়েছে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনাকে স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে কেসিসি’র পাশাপাশি নগরবাসীদেরও দায়িত্বশীল হতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে বিশ্বের পাঁচটি নগরীকে বেছে নিয়েছে। আমরা খুলনাবাসী অনেক ভাগ্যবান, তালিকাভুক্ত ৫টি সিটির মধ্যে খুলনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। খুলনাকে শুধু স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে নয়, নাগরিক সেবার প্রত্যেকটি খাতে এগিয়ে যাচ্ছে। আগামী বছর স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য উম্মুক্ত করা হলে খুলনাঞ্চলের সম্ভাবনার দুয়ার খুলে যাবে এবং খুলনা হবে সমৃদ্ধ জনপদ।
সিটি মেয়র সোমবার বিকেলে বয়রাস্থ খুলনা ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমের (পুনরায়) শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন।
উল্লেখ্য, কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য সরকারি নির্দেশনা মোতাবেক খুলনা ডায়াবেটিক হাসপাতালটি ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়। করোনা সংক্রমণ হ্রাস পাওয়ায় আজ থেকে হাসপাতালে পুনরায় ডায়াবেটিক রোগীদের চিকিৎসা কার্যক্রম শুরু হলো। চিকিৎসাসেবা কার্যক্রম পুনারায় শুরু হওয়ায় স্থানীয় রোগীগণ সহজে সেবা নিতে পারবেন বলে সিটি মেয়র উল্লেখ করেন।
খুলনা ডায়াবেটিক সমিতির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না। অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, এস এম মোজাফফর রশিদী রেজা, বিশিষ্ট শিল্পপতি এম এম এ সালাম, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, ডায়াবেটিক সমিতির সদস্য এ্যাড. কাজী বাদশা মিয়া, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, হাসপাতালের চীফ মেডিকেল অফিসার ডা. মো: আব্দুস সবুরসহ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন ডায়াবেটিক সমিতির সদস্য সচিব এ্যাড. মো: রজব আলী সরদার এবং অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সদস্য মফিজুল ইসলাম টুটুল।
নোনাডাঙ্গা বসত ঘরে অগ্নিকান্ড ব্যাপক ক্ষতি
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের সীমান্তবর্তী মোল্লাহাটের গাওলা ইউনিয়নের নোনাডাঙ্গা গ্রামের কানাই লাল সরকারের পুত্র পবন কুমার সরকারের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যপক ক্ষতি সাধন হয়েছে। ভুক্তভোগী পরিবার জানায়, শুক্রবার রাতে আকস্মিক বসতঘরে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শেখা মুহুর্তের মধ্যে ঘরের সব স্থানে ছড়িয়ে পড়ে। টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষনে ঘরের সকল জিনিপত্র পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এতে ঘরে থাকা নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র সহ প্রায় ২০লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে গৃহকর্তা পবন কুমার সরকার জানান। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে গাওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ রেজাউল কবির, মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার ও মূলঘর সাবেক ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম পাপলু, পুলিশ প্রশাসন, পল্লিবিদ্যুৎ নিয়ন্ত্রক টিম, বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বিশ্ব রঞ্জন সরকার সহ নানা শ্রেনী পেশার মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার খোজ খবর নেন এবং ভুক্তভোগী পরিবারকে শান্তনা দেন।
বাগেরহাটে তারুণ্য একাত্তরের উদ্যোগে ফ্রী করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্প
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের কচুয়ায় ফ্রি করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সামাজ সেবা সংগঠন তারুণ্য একাত্তরের উদ্যোগে কচুয়া বাজার জিরো পয়েন্ট রোডে প্রান্তিক পর্যায়ে করোনা ভ্যাকসিন গ্রহন নিশ্চিত করনের জন্য এ রেজিস্ট্রেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। তারুণ্য একাত্তরের প্রতিষ্ঠাতা সভাপতি সাজাত হোসেন শাওনের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান, কচুয়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত দেবনাথ, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান, কচুয়া উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি গোলাম শোকরানা রাব্বানী আজাদ, কচুয়া উপজেলা শাখার সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক রবিন্দ্র নাথ গাইন, তারুণ্য একাত্তরের প্রতিষ্ঠাতা সদস্য- রিয়াজুল ইসলাম রাতুল, তানভিরুল ইসলাম সুফল, আল আমিন শেখ, ইমরান শিকদার, আমিত শাহা,ইমরান কাজী, শাহিন শেখ, মোল্লা জুয়েল প্রমুখ।
রেজিস্ট্রেশন ক্যাম্প সম্পর্কে সাজাত হোসেন শাওন বলেন, একজন বাংলাদেশী নাগরিক হিসেবে করোনা টিকা আমাদের অধিকার। বাংলাদেশের সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে প্রত্যেকটি মানুষের জন্য দ্রুত সময়ের মধ্যে করোনা টিকা নিশ্চিত করার জন্য। আর এই করোনা মহামারী প্রতিরোধে বাংলাদেশ সরকার এর টিকা কার্যক্রমে শামিল হতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এমন সেবা মূলক কাজ আমাদের ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি জানান।
শখ পূরন হলো কিন্ত ফিরতে হলো লাশ হয়ে
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
চাচাতো ভাই মামুন ভাড়ায় লাটা হাম্পারে যাত্রীবহন করে সংসার চালায়। কিন্ত চাচাতো ভাই জিলহাজ্বকে খুব ভালোবাসে সে। তার কাছে ছোট ভাইয়ের অনেক দিনের বায়না লাটায় চড়ে ঘুরতে যাবে। দেখবে দুর-দুরান্তের গ্রামের অনেককিছু। এমন সখ পুরনে সোমবার ভোরেই ভাইয়ের লাটায় চড়ে গিয়েছিল জিলহাজ। সখ তার পূরন হলো কিন্ত ওই লাটার হাম্পার উল্টে নীচেই পড়েই তাকে বাড়ি ফিরতে হলো লাশ হয়ে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে কালীগঞ্জ-মল্লিকপুর সড়কের তার নিজ গ্রাম নরেন্দ্রপুর মাঠের মধ্যে। জিলহাজ¦ ওই গ্রামের হারেজ মল্লিকের একমাত্র ছেলে ও ঘোষনগর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের এ বছরের এস.এসসি পরীক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশি সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, নিহত জিলহাজ্বের চাচাতো ভাই মামুন ইঞ্জিনচালিত লাটা ভাড়ায় চালায়। স্কুল বন্ধ তাই একটু ঘুরতে ভাইয়ের লাটায় চড়ে গিয়েছিল। গাজীর বাজার পর্যন্ত যাত্রী বহন করে আবার বাড়ির দিকে ফিরছিল তারা। কিন্ত নিজ গ্রামের মাঠের মধ্যেই নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের গাছে সজোরে আঘাত করলে লাটা উল্টে নীচে পড়ে জিলহাজ্ব । পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষন পরেই তার মৃত্যু হয়।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় জিলহাজের বাবা মাসহ স্বজনেরা। শোকের ছায়া পড়েছে গোটা গ্রামেই। খবর পেয়ে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার শোকাহত পরিবারের পাশে ছুটে গিয়ে সাস্ত¡না প্রদান করেন।
স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার জানান, আমি খবর শুনেই ছুটে গিয়েছিলাম। একটা তরতাজা জীবন আর ওই সংসারের ভবিষ্যৎ বাবা মায়ের একমাত্র ছেলে জিলহাজ্ব। গ্রামবাসী আর স্বজনদের আহাজারীতে আমিও চোখের পানি ধরে রাখতে পারিনি।
কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান মিয়া জ্বিলহাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি মর্মান্তিক।
সাংবাদিকদের সাথে কেডিএ’র চেয়ারম্যানের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুল ইসলাম সোমবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি এ কে হিরু ও শেখ আবু হাসান, ক্লাবের নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, কোষাধ্যক্ষ বিমল সাহা, সহকারী সম্পাদক মাকসুদুর রহমান (মাকসুদ) ও মাহবুবুর রহমান মুন্না, সদস্য মুহাম্মদ আবু তৈয়ব ও শেখ আব্দুল্লাহ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর প্রধান প্রকৌশলী কাজী মোঃ সাবিরুল আলম, পরিচালক (প্রশাসন ও ব্যবস্থাপনা) ডাঃ মোঃ শাহনুর আলম, অথরাইজড অফিসার মজিবুর রহমান, উপ-পরিচালক, পিআরও মোঃ মামুনুল আবেদীন, পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ, কো-অর্ডিনেটর অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি, কার্যনির্বাহী সদস্য মো: হাবিবুর রহমান, মোঃ আনিসউদ্দিন, শেখ মাহমুদ হাসান সোহেল, মো: আমিরুল ইসলাম ও সোহেল মাহমুদ, ক্লাব সদস্য মোঃ আনিসুজ্জামান, এস এম কামাল হোসেন, রকিব উদ্দিন পান্নুু, আলমগীর হান্নান, শেখ কামরুল আহসান, দেবব্রত রায়, আবু নুরাইন খোন্দকার, শেখ শামসুদ্দীন দোহা, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ লিয়াকত হোসেন, শেখ মো: সেলিম ও শেখ জাহিদুল ইসলাম, ক্লাবের ইউজার সদস্য রীতা রানী দাস, মো. জাকারিয়া হোসেন তুষার, হাসান আল মামুন, শরিফুল ইসলাম বনি, এস এম বাহাউদ্দিন, মোঃ হেলাল মোল্লা, মোঃ কলিন হোসেন আরজু, মোঃ রফিক আলীসহ অন্যান্য সাংবাদিববৃন্দ।
পাইকগাছায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস : থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস। স্বামীর অস্বীকার। থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা। আসামী পুলিশের খাচায়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার হরিঢালী ইউপির হরিদাশকাটি গ্রামের মৃত হযরত আলী শেখের পুত্র মীর তৈয়েবুর শেখ ঢাকার একটি গার্মেন্টসে চাকরী করার অবস্থায় বাদী রুমা বেগমের সাথে পরিচয় হয়। তখন বাদী বিবাহিত ছিল। তার স্বামী বিদেশে থাকার সুবাদে তৈয়েবুর ও রুমা বেগমের বন্ধুত্ব গড়ে ওঠে। এক পর্যায়ে তারা দু’জন দু’জনই খুব কাছে চলে আসে এবং তৈয়েবুর শেখ বাদীকে বিয়ে করবে বলে আশ্বস্ত করে। রুমা বেগম জানান, তাকে বিশ্বাস করে স্বামীকে তালাক দেই। পরবর্তীতে একটি স্ট্যাম্পে স্বাক্ষর করতে বললে আমি স্বাক্ষর করলে বিয়ে হয়েছে বলে সে জানায়। সে সুবাদে আমি তার সাথে ঘর করতে থাকা অবস্থায় একটি কন্যা সন্তানের জন্ম হয়। তার বয়স এখন ৪ বছর। আসামী পরবর্তীতে সুকৌশলে আমার নিকট থেকে স্ট্যাম্পগুলো নিয়ে বিয়ে অস্বীকার করে। তার ঔরষে সন্তান হলেও সে অস্বীকার করে। উপায়ন্তর না পেয়ে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করি। ওসি এজাজ শফীর নির্দেশে রবিবার রাতে আসামী তৈয়েবুরকে আটক করা হয়েছে। সোমবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছায় মাদক বিক্রেতা আটক
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় থানাপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। আটককৃতকে পুলিশ প্রহরায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউপির নাসিরপুর গ্রামের মৃত বাবর আলী সরদারের পুত্র শাহজাহান বিশ্বাস (৫০) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য বিকি-কিনি করে আসছিল। থানাপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে শাহজাহান বিশ্বাসের বসত ঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃতকে জিজ্ঞাসাবাদে তার লুঙ্গির গিট থেকে ৩০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রিত টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পাইকগাছা থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। ওসি এজাজ শফী জানান, শাহজাহান এলাকায় মাদক স¤্রাট হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন মাদক বিকি-কিনির সাথে জড়িত ছিল। কিন্তু আমাদের ধরা-ছোঁয়ার বাইরে থাকার কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মোড়েলগঞ্জে পঞ্চকরণে ৩ কিলোমিটার মোটর শোভযাত্রা ও আলোচনা সভা
এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জের ২নং পঞ্চকরণ ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে ৩০ কিলোমিটার মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় ৩ শতাধিক মোটর শোভাযাত্রাটি ইউনিয়নের বাজার মুন্সিরহাট, সুর্যমুখি, দেবরাজ বাজার, মহিষচরনী, পাঁচগাও বাজার, চেয়ারম্যান বাজার ও হেড়মা এলাকায় ৩০ কিলোমিটার শোভাযাত্রা শেষে পরিষদ চত্ত্বরে আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুর রাজ্জাক মজুমদার।
আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম খান, যুবলীগ নেতা বদিউজ্জামান মজুমদার, বিলাস মোল্লা, সালে আহম্মদ, ইউপি সদস্য মিল্টন শেখ মিলু, আব্দুস সোবাহান, কামরুল ইসলাম মুন্সী, পংকজ ঘরামী, মইনুল ইসলাম, যুবলীগ নেতা বেল্লাল আকন, পারভেজ হাওলাদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, জননেতা শেখ হেলাল উদ্দিন ও স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলনের হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতিকের বিকল্প নেই। সবাই একযোগে নৌকার পক্ষে কাজ করতে হবে।
মোংলার পশুর চ্যানেলে ডুবে যাওয়া কার্গো উদ্ধার কাজ শুরু হয়নি এখনও
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
কয়লা নিয়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলে ডুবে যাওয়া কার্গো জাহাজ উদ্ধার কাজ এখনও শুরু হয়নি। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেছেন, মঙ্গলবার থেকে জাহাজটির উদ্ধার কার্যক্রম শুরু হবে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে বরিশাল থেকে একটি উদ্ধারকারী ক্রেন মোংলার উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) মোংলার আহবায়ক নুর আলম শেখ বলেন, সুন্দরবনের কাছকাছি পশুর নদে কয়লাবাহী একটি কার্গো জাহাজ ডুবেছে। যেহেতু কয়লা একটি বিষাক্ত পদার্থ এটি নদীতে ছড়িয়ে পড়লে নদীর মাছসহ জলজপ্রাণীর মারাতœক ক্ষতি হবে। তিনি আরো বলেন, প্রতি বছরই এই পশুর নদে কয়লা, তেল ও সার নিয়ে জাহাজ ডুবছে এসব ক্ষেত্রে কর্তৃপক্ষের আরো সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।
ডুবন্ত কার্গো জাহাজের মাষ্টার ওসমান আলী জানান, ২৭ ফেব্রুয়ারী দিবাগত রাতে প্রায় ৭শ মেট্টিক টন কয়লা নিয়ে কার্গো জাহাজ এম,ভি বিবি-১১৪৮ তলা ফেটে পশুর নদে ডুবে যায়। বন্দরের হাড়বাড়িয়ায় অবস্থানরত একটি বিদেশী জাহাজ থেকে কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে রাত ১১টার দিকে পশুর নদের বানীশান্তা ও কানাইনগর এলাকায় পৌঁছালে তলা ফেটে জাহাজটি ডুবে যায়। তবে এ সময় ওই জাহাজের মাষ্টারসহ ১২ জন নাবিক সাতরিয়ে নদীর কুলে উঠে যায়।
এদিকে জাহাজটি উদ্ধার কাজ শুরু না হলেও ঘটনাস্থলে মার্কিংয়ের ব্যবস্থা করেছে বন্দর কর্তৃপক্ষ। কাজ শুরু করার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ডুবন্ত নৌযানটি মোংলা নালা থেকে প্রায় ১ নটিক্যাল মাইল দূরে এবং বন্দরের মুল চ্যানেলের বাহিরে রয়েছে। ফলে ওই চ্যানেল দিয়ে বিদেশী জাহাজসহ সকল ধরণের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ।
তবে কার্গো জাহাজটি ডুবে যাওয়ার পর পুরো দুইদিন পেরিয়ে গেলেও ডুবন্ত কার্গোটির উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ ও কার্গো জাহাজের মালিকপক্ষ।
ঝিনাইদহে হাত-পা বাঁধা অবস্থায় মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের কলুপাড়া থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইসমাইল হোসেন সুজন (৩০) নামের এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে ওই গ্রামের শরিফুল ইসলামের ভাড়াবাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুজন সদর উপজেলার হলিধানী গ্রামের আবুল খায়েরের ছেলে। গত ৪ বছর ধরে পরিবার নিয়ে তিনি বসবাস করে আসছিল। সে বড়বাড়ি দাখিল মাদ্রাসার সুপার পদে কর্মরত ছিলেন।
মধুহাটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, সকালে নিহত সুজনের মা রহিমা খাতুন তাকে ডাকতে গিয়ে ঘরের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের শ্যালক মেহেদি হাসান জানান, তার বোন তিনা খাতুন গত মাসের ৪ তারিখে তাদের বাড়িতে গিয়েছেন। বাড়িতে সুজনের মা আর সুজন থাকতেন। সকালে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তাদের খবর দিয়েছে। তিনি বলেন, আমার দুলাভাইকে যে বা যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
মোংলায় চেতনানাশক খাইয়ে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুট
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ওঝা (কবিরাজ) সেজে বাড়ী বন্ধ ও ঝাড়-ফুকের নাম করে দুধের সাথে চেতনানাশক খাইয়ে বাড়ীর লোকজনকে অজ্ঞান করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুটে নিয়েছে দুই দুর্বৃত্ত। রবিবার রাতে মোংলার সাতঘরিয়া গ্রামের মৃত বিদ্যুতের বাড়ীতে এ ঘটনা ঘটে। পরে সোমবার সকালে ওই বাড়ীর তিন ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা।
স্থানীয়রা ও অজ্ঞানের শিকার পরিবারের স্বজনেরা জানান, রবিবার রাত ১০টার দিকে দুই ব্যক্তি সাতঘরিয়া গ্রামের বিদ্যুতের বাড়ীতে যান। তারা দুইজন ওই বাড়ীতে রাত কাটানোর জন্য বাড়ীর লোকজনকে বললে যাতে রাজি হয়ে তাদের রাতের খাবার খেতে দেন। এরপর তারা বাড়ীর লোকজনকে বলে এ বাড়ীতে ভয়ভীতির আচর রয়েছে তাই বাড়ী বন্ধ করতে হবে। ওই দুইজনের কথা মত সবকিছুই করেন বাড়ীর লোকজনেরা। কৌশলে এক পর্যায়ে তারা রাত ১২টার দিকে দুধের সাথে চেতনানাশক খাইয়ে দেন বাড়ীর গৃহকর্তী কবিতা, কবিতার ছেলে বিপ্লব ও কবিতার বড় বোন সবিতাকে। এরপর তারাও ঘরের বারান্দায় ঘুমানোর ভান করেন। দুধে মিশানো চেতনানাশক খেয়ে বাড়ীর লোকজন অজ্ঞান হয়ে পড়লে ঘরে ঢুকে ৯ থেকে ১০ হাজার নগদ টাকা, দুইটি মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যান। তবে স্বর্ণালংকার ও অন্যান্য মালামালের সঠিক বিবরণ/পরিমাণ পাওয়া যায়নি। সোমবার সকালে ওই বাড়ীর লোকজনকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা সেখানে গিয়ে দেখেন ঘরে তিনজন অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। হাসপাতালে নেয়ার পর দুপুরের দিকে তাদের সামান্য চেতনা ফিরেছে। তবে বেশি একটা কথা বলতে পারছেনা। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতেষ বিশ্বাস বলেন, হাসপাতালে অজ্ঞান অবস্থায় আনা বিপ্লব (৩২), কবিতা মল্লিক (৫২) ও সবিতা মল্লিকের (৫৫) শারীরিক অবস্থা এখন ভাল এবং শংকামুক্ত।
ডুমুরিয়ার নরনিয়ায় ১৬ দলীয় ফুটবলের সেমিফাইন খেলার উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল বলেছেন, খেলাধূলা মানুষের মনে প্রশান্তি আনে আর সমাজ থেকে দুর হয় সকল প্রকার অন্যায়। মাদক ও সন্ত্রাসমুক্ত একটি পরিচ্ছন্ন রাষ্ট্র গড়তে গেলে খেলাধূলার কোন বিকল্প নেই। আর যে কারণে বঙ্গবন্ধু কন্যা প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার খেলাধূলার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি সোমবার বিকেলে ডুমুরিয়ার নরনিয়া ফূটবল মাঠে গাজী আব্দুল হাদী স্মরনে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নরনিয়া বুড়ি ভদ্রা সমাজ কল্যান যুব সংঘের উদ্যেগে আয়োজিত এ ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য শিউলী সরোয়ার ও জামিল খান, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। বক্তৃতা করেন, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, গৌরিঘোনা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, মাহফুজুর রহমান সোহাগ, মাহমুদুল কালাম মিতু, জহির রায়হান, চঞ্চল রায়, মাহমুদ গালিব, কবির হোসেন, ইব্রাহিম হোসেন, আক্তারুজ্জামান লিটন, আক্তারুজ্জামান সোহাগ, সুমন হোসেন, বাধণ মন্ডল প্রমুখ। তালা সৈকত ফুটবল একাদশ ও কেশবপুর ভেরচি ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত এ দ্বিতীয় সেমিফাইনাল খেলা ১-১ গোলে সমতা হয়। পরে ট্রাইব্রেকারে ৫-২ গোলে তালা বিজয়ী হয়। সেরা খেলোয়ার নির্বাচিত হয় তালা একাদশের ভিকটোর।
অভয়নগরে ট্রেনে কেটে ছিন্নবিচ্ছিন্ন ভ্যানচালক
যশোর অফিস
যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকার আলীপুর নামক স্থানে রাজশাহীগামী মহানন্দা ট্রেনে কাটা পড়ে ভ্যান চালক নূর মোহাম্মাদের (৫০)মৃত্যু হয়েছে। ট্রেনে কাটা পড়ে তার মাথাসহ দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নওয়াপাড়া রেলওয়ের স্টেশন মাস্টার মো. মহসীন রেজা জানান, উপজেলার বাগদহ গ্রামের সাহেব আলীর ছেলে ভ্যানচালক নূর মোহাম্মাদ চাল আনতে মজুমদার অটো রাইস মিলে যাওয়ার সময় মহানন্দা ট্রেনে কাটা পড়ে। তার ছিন্নবিচ্ছিন্ন লাশ জিআরপি পুলিশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানোর চেষ্টা চালাচ্ছেন।
ট্রেন দুর্ঘটনা সম্পর্কে ওই এলাকার স্থানীয় ব্যবসায়ী হাবিব শেখ জানান, আলীপুর-মজুমদার সড়কের রেললাইনের ওপর রেলক্রসিং না থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
যশোরে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের প্রতিবাদ কর্মসূচী
যশোর অফিস
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, কারাগারে লেখক মুশতাক হত্যার বিচার, শ্রমিক নেতা রুহুল আমিন, কার্টুনিষ্ট কিশোর ও ২৭ ফেব্রুয়ারি শাহবাগে আন্দোলনরত অবস্থায় গ্রেফতারকৃত ৭ ছাত্রনেতার নিঃশর্ত মুক্তির দাবীতে আজ ১ মার্চ বিকাল ৪.৩০ টায় যশোর চিত্রা মোড়ে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের আয়োজনে এক প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন জান্নাতুল ফোয়ারা অন্তরা, অর্থ সম্পাদক, ছাত্র ফেডারেশন, যশোর জেলা, পলাশ পাল, সংগঠক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, যশোর, পলাশ বিশ্বাস, সহ-সভাপতি, বিপ্লবী ছাত্র মৈত্রী, কেন্দ্রীয় কমিটি প্রমুখ। প্রতিবাদ কর্মসূচী সঞ্চালনা করেন ইমরান খান, সংগঠক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, যশোর।
কর্মসূচীতে বক্তারা বলেন, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে মতঃপ্রকাশের স্বাধীনতা দিতে হবে, লেখক মুশতাক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং গ্রেফতারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই আইন বাতিল না করা পর্যন্ত সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে গণ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
গৃহ নির্মাণ ঋণের জন্য যবিপ্রবির ত্রিপক্ষীয় চুক্তি সই
যশোর অফিস
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ৪ শতাংশ সরল সুদে গৃহ নির্মাণ ঋণের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও অগ্রণী ব্যাংকের সাথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সভা কক্ষে এ চুক্তি সই হয়।
দেশের পাবলিক বিশ^বিদ্যালয়সমূহের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ নীতিমালার ২০১৯-এর আওতায় গৃহ নির্মাণ ঋণ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সভা কক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও অগ্রণী ব্যাংকের সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক চুক্তি সই হয়।
চুক্তিতে অর্থ মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব মো. এখলাছুর রহমান, অগ্রণী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ স্বাক্ষর করেন। এ সময় অর্থ বিভাগের অতিরিক্ত সচিব বিশ^জিত ভট্টাচার্য্য খোকন এনডিসি, উপ-সচিব মোছা. নাজনীন সুলতানা, যবিপ্রবির উপ-রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, উপ-পরিচালক (অর্থ) জি এম দ্বীন মোহাম্মদ, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন এফসিএ, ড. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় যবিপ্রবির স্থায়ীভাবে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ স্থান ও বেতন স্কেলের গ্রেড অনুযায়ী গৃহ নির্মাণের জন্য অগ্রণী ব্যাংক থেকে ৪ শতাংশ সরল সুদে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।
যশোরে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার
যশোর অফিস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা সোমবার ১ মার্চ সকালে নতুন খয়েরতলা আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের উত্তর পাশর্^ থেকে আড়াইশ’ গ্রাম গাঁজাসহ রনি নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের উত্তর পাশের্^ ওয়ার্ড নং ৫ এর শুকুর আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ক সার্কেলের উপ-পরিদর্শক এসএম শাহীন পারভেজ জানান, গোপন সূত্রে খবর পেয়ে সকাল ৯ টায় উক্ত স্থানে অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দিয়েছে। রনিকে আদালতে সোপর্দ করে।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল সোমবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। খলশী গ্রামের মোহাম্মদ আলী শেখের মা মোমেনা বেগম (৮৫) গত রবিবার দুপুরে মৃত্যুবরণ করেন(ইন্না—রাজেউন)। তাঁর মৃত্যুর খবর পেয়েই ছুটে যান সাংবাদিক জাহাঙ্গীর এবং সোমবার সকাল ১০ টায় খলশী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশ নেন। পরে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রিনা বেগম, নার্গিস ক্লিনিকে চিকিৎসাধানী সাজিয়াড়া গ্রামের পলাশ গাজীর স্ত্রী ও পূর্ব ডুমুরিয়া গ্রামের নজরুল গাজীর মেয়ে চাদনী খাতুনকে দেখতে যান। তাদের চিকিৎসার খোজঁ খবর নেন। বিকেলে নরনিয়ায় ১৬ দলীয় ঢুটবল খেলার সেমিফাইনালে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। সন্ধ্যায় ডুমুরিয়া হাটে সকল ক্রেতা-বিক্রেতাদের সাথে কুশল বিনিময় করেন। রাতে খলশী গাজীপাড়া, শেখপাড়া ও হালদারবাড়ীর সকল মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোজাম্মেল হক মোহন, জাহাঙ্গীর মোড়ল, হারুনুর রশীদ বাবু, আব্দুল্লাহ মোড়ল, শেখ রিজাউল ইসলাম, নওশের সরদার, বাধঁন মন্ডল,সুমন শেখ, পলাশ রায় প্রমুখ, ।
মোড়েলগঞ্জে জেলা বিএনপি’র নেতার সাথে দলীয় নেতাকর্মীর মতবিনিময়
স্টাফ রিপোর্টার
জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন সোমবার দুপুরে মোড়েলগঞ্জ-শরণখোলা বিএনপি নেতাকর্মীর সাথে মতবিনিময় করেছেন। মোড়েলগঞ্জ বাসভবন মিলনায়তনের অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বিএনপি আর কোন নির্বাচনে অংশগ্রহন করবেনা। দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর ঘরে বসে থাকার সময় নেই। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইতোমধ্যে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে। তাই তিনি প্রতিটি নেতাকর্মীকে এ আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান।
মোড়েলগঞ্জ পৌর বিএনপি’ নেতা বদিউজ্জামান মহারাজ, সেলিম মোল্লা, যুবদল নেতা শামীম আহসান, কৃষকদল নেতা মশিউর রহমান শফিক, মাসুম হোসেন কচি, ছাত্রদল উপজেলা আহবায়ক আবু সালেহ, শরণখোলা উপজেলা বিএনপি নেতা মো. ফজলুল হক, বিএনপি নেতা আবু হানিফ হাওলাদার, যুবদল নেতা নাজমুল হাসান শিমুল গাজীসহ মোড়েলগঞ্জ-শরণখোলা বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী উপন্থিত ছিলেন।
সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়ে কমিটি শিক্ষক অভিভাবক সমন্বয় সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক, অভিভাক ও কমিটির সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে স্কুলের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় মোবাইলে বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি জেলা আ’লীগ কোষাধ্যক্ষ অসুস্থ রাজ্যেশ্বর দাশ। সভায় সহকারী প্রধান শিক্ষক অনুম কুমার সরদার, সহকারী শিক্ষক মনির উদ্দিন, অজিৎ কুমার সরদার, আবু তাহের হোসেন, সৌমিত্র কুমার দাশ, ফারুক হোসেন, তাহমিনা খাতুন, ওছমান গনি, রাম প্রসাদ সরকার প্রমুখ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন। বক্তাগণ চালপড়া খাওয়ানো নিয়ে অনাকাঙ্খিত ঘটনার উল্লেখ করে বলেন, সহকারী শিক্ষক আবু তাহের শিক্ষকদের সাথে বসে ঋণের টাকা শোধ দিয়ে অবশিষ্ট টাকা ভুল করে ফেলে পিএফ এর টাকা ব্যাংকে জমা দিতে গিয়ে দেখেন তার নিজের টাকা ফেলে এসেছেন। এনিয়ে মোবাইলে শিক্ষকদের সাথে কথা বলেন এবং স্কুলে টাকা খুজে পাননি। পরবর্তীতে শিক্ষক-কর্মচারীরা বিষয়টি নিয়ে বসে কথা বলেন। এক পর্যায়ে কোন একজন চালপড়া খাওয়ানোর প্রস্তাব করলে প্রধান শিক্ষক বলেন, আমি এটি বিশ্বাস করিনা, তবু আপনারা করলে করতে পারেন। তখন সবাই স্বেচ্ছায় আগ্রহসহকারে চাল খান। এনিয়ে কেউ কাউকে দোষারোপ করেনি বা চাপ প্রয়োগও করেনি। কাউকে চুরির সাথে জড়িত চিহ্নিত করাও হয়নি। দিদি মনি আত্মহত্যার চেষ্টা করেছেন এটিও আমাদের জানাছিলনা। এ বিষয়টি নিয়ে মাননীয় জেলা প্রশাসক আমাদের ডেকে ছিলেন। জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি। তারা বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে নিস্পত্তি করতে নির্দেশনা দেন। পরে আমরা দিদি মনির বাসায় গিয়ে শান্তনা প্রদান, অনাকাঙ্খিত ঘটনার অবসানে আলোচনা করেছি। আমরা শিক্ষক-কর্মচারীরা একটি পরিবারভুক্ত। আমরা একসাথে থেকে স্কুলের উন্নয়নে কাজ করতে চাই। ভুল বুঝাবুঝি হলে নিজেরাই সমাধান করে নিয়ে থাকি। মিটিং শেষে সকল শিক্ষক দিনি মনির (সহকারী শিক্ষক) বাসায় যাব। স্কুলের সভাপতি জেলা আ’লীগ কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাশ বলেন, যেটা হয়ে গেছে তা আর ফিরে পাওয়া যাবেনা। আমি জানলে চালপড়ার কাজ হতে দিতাম না। শিক্ষকরা ভিকটিমের বাড়িতে গিয়েছিলেন, তারা (ভিকটিম) এখন থেমে আছে। ভিকটিমের স্বামীর সাথে আমি কথা বলেছি, আমি বলেছি শিক্ষকরা ভুল বুঝতে পেরে তাদের বাড়িতে গেছে, সবাইকে একসাথে স্কুলে কাজ করতে হবে, বিষয়টি নিরসন করে নেওয়া যায়।
কুল্যায় ভিজিডি কার্ডের নামে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ভিজিডি কার্ড করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায়ের প্রতিবাদে ও চাঁদাবাজীর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মার্চ) বিকালে গুনাকরকাটি ব্রীজের মুখে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চাঁদাবাজীর শিকার ভুক্তভুগি, ভুক্তভোগির পরিবার ও এলাকার প্রতিবাদী নারী পুরুষের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে কুল্যা গ্রামের সিরাজুলের স্ত্রী পারভিন, শহিদের স্ত্রী মাছুরা, ছবুরের মেয়ে মাহমুদা জানান, তাদেরকে কার্ড করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে রিফাজুল চৌকিদার নিজে ৬০০০ করে টাকা ঘুষ নিয়েছেন। ইউনুছের স্ত্রী আছিয়া জানান, তার কাছ থেকে ৫২০০ টাকা নিয়েছেন। কিন্তু তারা কার্ড পায়নি, টাকাও ফেরৎ দেয়নি। এছাড়া মোত্তাজুল মল্লিকের স্ত্রী রুমা ও সাদ্দামের স্ত্রী শাহিদা জানান, তাদেরকে কার্ড করে দেওয়ার নামে রাজ্জাক ঢালীর পুত্র লিটন ঢালী (৫০০০ ও ৬০০০) ১১ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল। ইউপি সদস্য আলহাজ্ব আঃ মাজেদ তাকে মারপিট করলে তারা রবিবার রাতেইটাকা ফেরৎ দিয়েছে। এদিকে কার্ডের তালিকায় নাম উঠার পরে ছলেমান গাজীর স্ত্রীর নিকট থেকে ২০০০ টাকা, সন্যাসীর স্ত্রীর কাছ থেকে ৪০০০, রাম প্রসাদ সরদারের স্ত্রীর কাছ থেকে ৪০০০ ও আলমের স্ত্রীর কাছ থেকে ২০০০ টাকা চাঁদা আদায় করা হয়েছে। আবুল কাশেম সাহাজী জানান, তার স্ত্রী তৈয়েবার কার্ড করিয়ে দেওয়ার নাম করে গুনাকরকাটির আরিফুল ৪৫০০ টাকা আদায় করেছে। গ্রামের একাধিক ব্যক্তি জানান, কুল্যা গ্রামে অনেকের নিকট থেকে গ্রাম পুলিশসহ বেশ কয়েকজন যেভাবে টাকা আদায় করেছে, একই ভাবে ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও কার্ড দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়েছে। তারা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও মাননীয় সংসদ সদস্যর আশু হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ইউনিয়নের অসহায় গরীব ভূমিহীন মানুষকে প্রতারনার মাধ্যমে চরম বিপাকে ফেলার পাশাপাশি সরকারি নির্দেশ অমান্য করে আওয়ামীলীগ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা বন্ধ হবে না। এব্যাপারে ইউপি সদস্য আলহাজ্ব আঃ মাজেদ বলেন, চেয়ারম্যান আমাদের দেওয়া তালিকা বাদ দিয়ে তার নিজস্ব লোকজন দিয়ে কার্ডের তালিকা করিয়েছেন। গ্রাম পুলিশসহ ঐ চক্রটি নিঃস্ব ও গরীব মানুষদেরকে কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে চাঁদাবাজী ও অর্থ হাতিয়ে নিয়ে চলেছে। বারবার হুশিয়ারি করা হলেও তারা থেমে থাকেনি। রবিবার দুপুরে কার্ডের নামে অর্থ লুটপাটকারী লিটন গাজীকে চাঁদাবাজীর শিকার অসহায় মানুষের মুখের দিকে তাকিয়ে কার্ড করিয়ে দেওয়ার নামে চাঁদা/টাকা আদায় করেছিস কেন? জানতে চাইলে সে প্রথমে অস্বীকার করে, ‘প্রমান হলে ৫০ জুতার বাড়ি খাব’ বলে হুঙ্কার দেয়। পরে টাকা দিয়েছে এমন ভুক্তভোগিদের মুখোমুখি করে প্রমানিত হওয়ার পর তাকে প্রকাশ্যে জুতার পরিবর্তে থাপ্পড় মেরে সন্ধ্যার মধ্যে টাকা ফিরিয়ে দিতে বলি। এলাকাবাসী বলেন, টাকা ফেরৎ দেওয়াই অপরাধের প্রতিকার হবেনা। সাথে সাথে তাদেরকে আইনের মুখোমুখি করার জন্য জোর দাবী জানান। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বদলী হয়ে অন্যাত্র চলে যাওয়ার তদস্থলে এখনো নবাগত ইউএনও কর্মস্থলে না পৌছানোয় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আশাশুনিতে জাতীয় বীমা দিবস উপলক্ষে মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি
জাতীয় বীমা দিবস ও বঙ্গবন্ধু বীমা মেলা- ২০২১উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন বীমা সংগঠন মানববন্ধন করেছে। সোমবার (১ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে। সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীমা কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা রাখেন।
জীবন বীমা কর্পোরেশ ঃ বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় জীবনবীমা প্রতিষ্ঠান, জীবন বীমা কর্পোরেশন আশাশুনি শাখা নং ৯৫৯ এর উদ্যোগে ‘মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধনের আয়োজন করা হয়। ডেভঃ ম্যানেজার ইনচার্জ শেখ নাসিমা ইয়াসিমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশানর (ভূমি) শাহীন সুলতানা, অবঃ অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সভাপতি জি এম আল-ফারুক, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, জীবন বীমার সাবেক সিনিঃ অফিসার আলী নেওয়াজ, ডেভঃ অফিসার আতিয়ার রহমান, শাহিনুর রহমান, পবিত্র গোলদার প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ ঃ ডেল্টা লাইয়ের আশাশুনি ম্যানেজার এম এ হাদীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ (অবঃ) আলহাজ্ব রুহুল আমিন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সভাপতি জি এম আল-ফারুক, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, প্রভাষক মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স ঃ আশাশুনি ম্যানেজার হাফেজ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ ঃ একই স্থানে ন্যাশনাল লাইফের ম্যানেজার আফজাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনের আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
আশাশুনিতে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা প্রদান
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজাকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১ মার্চ) বিভিন্ন সংগঠন, উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে পৃথক পৃথক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস ঃ সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানার সভাপতিত্বে ও পিআইও সোহাগ খানের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বিদায়ী অতিথির বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও মীর আলিফ রেজা। সভায় বিদায়ী অতিথির সহধর্মিনী, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সহাকরী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, কাননগু অরুন কুমার দত্ত, সার্ভেয়ার অমল ঘোষ, ভূমি অফিসের প্রধান সহকারী আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রণজিৎ কুমার, ইউএনও অফিসের অফিস সহকারী আঃ রশিদ, ড্রাইভার তুলসী আঢ্য, প্রেসক্লাব সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, এসকে হাসান, সোহরাব হোসেন, ফয়জুল কবির, নূর আলম, আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্যজীবি সমিতি ঃ জাতীয় মৎস্যজীবি সমিতি ও নৃতাত্বিক আদিবাসী শ্রমজীবি সমবায় সমিতি বিদায়ী ইউএনওকে সংবর্ধনা প্রদান করেছে। উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি অনীল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী অতিথি মীর আলিফ রেজা, বিশেষ অতিথি জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, উপজেলা নাগরিক সমাজের সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, সহ-সভাপতি জি এম মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক ইয়াহিয়া ইকবাল, উপজেলা মৎস্যজীবি সমিতির সেক্রেটারী নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ নিতাই ঢালী প্রমুখ অংশ নেন। সঞ্চালনা করেন, সাংবাদিক এম এম সাহেব আলি।
উপজেলা এনজিও ফোরাম ঃ উপজেলায় কার্যরত বিভিন্ন এনজিও প্রতিনিধিনের সংগঠন বিদায়ী ইউএনও মীর আলিফ রেজাকে সংবর্ধনা প্রদান করেছে। বিদায়ী অতিথি এনিজও গুলোর সাথে উপজেলার উন্নয়নে কাজ করে এসেছেন সে স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখতে গিয়ে তাদের অবদানের প্রশংসা করেন। সাথে সাথে এলাকার মানুষের উন্নয়নে সরকারি নির্দেশনা মেনে সততা ও নিষ্ঠার সাথে আগামীতে কাজ করার আহবান জানান। এনজিও ওয়ার্ল্ড ভিশন, মৌমাছি, আইডিয়াল, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা, উন্নয়ন, উন্নয়ন প্রচেষ্টাসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি সংবর্ধনা সভায় অংশ গ্রহন করেন।
রূপসায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে বাইতুন নুর জামে মসজিদের উদ্যোগে চতুর্থতম তাফসিরুল কোরআন ও ঈসালে সওয়াব মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা অহিদুজ্জামান মিজানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ইসলামি সঙ্গীত শিল্পি মাওঃ ক্বারী আশ্রাফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, হাফেজ মোঃ নিজাম উদ্দিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ বাদশা মোল্লা প্রমূখ।
কয়রায় সরকারি খরচে আইনগত সহয়তা প্রদান বিষয়ে প্রাতিষ্ঠানিক গনশুনানী
কয়রা প্রতিনিধি
চৌকি লিগ্যাল এইড কমিটি কয়রা ও রুপান্তরের উদ্যোগে ডেেেমাক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) খুলনা সরকারি খরচে আইনগত সহয়তা প্রদান বিষয়ে প্রাতিষ্ঠানিক গনশুনানী অনুষ্ঠিত হয়। গতকাল ১ মার্চ বিকাল ৩ টায় বাগালী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আঃ ছাত্তার পাড়ের সভাপতিত্বে ও রুপান্তরের ফিল্ড অফিসার মাহিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারি জজ মোঃ ফারুক আযম। গনশুনানীতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কয়রা উপজেলা আইনজীবি ইউনিট বারের সাধারন সম্পাদক এ্যাডঃ গোলাম মোস্তফা, এ্যাডঃ আনিছুর রহমান, এ্যাডঃ স্বদেশ কুমার মিস্ত্রী, এ্যাডঃ প্রভাষ চন্দ্র সানা, এ্যাডঃ প্রদীপ কুমার তরফদার, এ্যাডঃ মাহমুদুর রহমান মন্টু সহ স্থানীয় জনসাধারন। গনশুনানীতে ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন।
কয়রায় সোনালী ব্যাংকের গ্রাহক সেবা মাসের উদ্বোধন
কয়রা প্রতিনিধি
ব্যাপক জাকজমকের মধ্যে দিয়ে কয়রা উপজেলা সোনালী ব্যাংক শাখার গ্রাহক সেবা মাসের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গ্রাহক সেবা মাসের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক কয়রার শাখার ব্যবস্থাপক তরুন জ্যোতি মন্ডল। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রার সিনিয়র সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, ব্যাংকের সিনিয়র অফিসার নিহার রঞ্জন রায়, মুস্তফা ইকবাল শাহাদাত, বেলাল হোসেন সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকের গ্রাহকগন। অনুষ্ঠানে জানানো হয় চলতি মাসে গ্রাহকদের সাথে মত বিনিময়, প্রচার প্রচারনা, রিফলেট বিতরন, সচেতনতামুলক সভা, সেমিনার সহ ব্যাংকের নানামুখি কার্যক্রম সম্পর্ক গ্রাহকদের মাঝে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।
গিলাতলায় রাস্তার বেহাল দশা : চলাচলে জনগণের দুর্ভোগ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের রাস্তা-ঘাটের খুবই জরাজীর্ণ অবস্থা, সংস্কারের অভাবে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। রাস্তা-ঘাটগুলো নিয়ে নেই যেন কারও কোন মাথা ব্যাথা। পানি নিষ্কাশনের জন্য ড্রেনব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই রাস্তা গুলোতে পানি জমে থাকায় জনসাধারণের চলাফেরায় দুর্ভোগ পোহাতে হয়। ১০ বছরের অধিক সময় ধরে গিলাতলা ৫নং ওয়ার্ডের গাজী মেছের আহম্মেদ প্রাথমিক বিদ্যালয় হতে শুরু করে গাজীপাড়া রাস্তা, সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আব্দুর রউফ এর বাড়ীর পাশের রাস্তা, মোল্যাপাড়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাসহ ৬নং ওয়ার্ডের বারাকপুর খেয়াঘাট রাস্তার কার্পেটিং উঠে রাস্তাগুলো বৃষ্টির পানিতে কাদায় পরিণত হয় । গিলাতলা পুরাতন ডিপটিউবয়েল মোড় থেকে পালপাড়া মোড় পর্যন্ত ড্রেনের অভাবে পানি জমে থাকে, নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই বললেই চলে। মরহুম ধলামিয়ার বাড়ি থেকে বালিরঘাট জামে মসজিদ সড়কের একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে সাধারণ জনগণের যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়। শেখ সিমেন্ট কোম্পানী থেকে শুরু করে মক্তবমোড় পর্যন্ত রাস্তাটির অবস্থা আরো ভয়াবহ, হালিম খানের বাড়ি থেকে মরহুম হাবিব মাওলানার বাড়ি পর্যন্ত অপরিকল্পিত ড্রেন এর কারনে ঐ এলাকায় জলাদ্ধতা লেগেই থাকে । বর্ষাকালে এই রাস্তায় পানি জমে থাকার কারণে শতশত কোমলমতি শিশু, স্কুল-কলেজ গামী ছাত্র-ছাত্রীরা পাঠদানের জন্য স্কুল-কলেজে যেতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। ভ্যান চালক মোঃ জসিম বলেন রাস্তা খারাপ হওয়াতে দিন দিন যাত্রী কমে যাচ্ছে, ভোগান্তি এড়াতে অন্য ঘাট পার হচ্ছে সাধারণ মানুষ। স্থানীয়রা জানান শেখ সিমেন্ট কোম্পানীর বড় বড় ট্রাক অতিরিক্ত মাল বোঝাই করে গ্রামের এ রাস্তা দিয়ে চলাচল করে, যার কারণে মক্তবমোড়ের রাস্তাটির সব জায়গাতে খানাখন্দে ভরা । এ ব্যাপারে জানতে চাইলে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম বলেন ইউনিয়নের কম বেশি সব রাস্তাতেই কাজ করা হয়েছে, বাকি গুলো বরাদ্দ পেলে পর্যায়ক্রমে সংস্কার করা হবে। এলাকাবাসী রাস্তা এবং ড্রেন এর কাজ অতিদ্রুত সংস্কারের করার জন্য ঊর্দ্ধোতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী’র পক্ষে মতবিনিমিয় ও গণসংযোগ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
যোগীপোল ইউনিয়নের আসন্ন ২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী’র পক্ষে ০১ মার্চ সোমবার বিকাল ৪টায় যোগীপোল ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন। গণসংযোগ ও মতবিনিময় যোগীপোল মধু ফ্যাক্টরীর মোড় থেকে শুরু কওে আর আর এফ এর সামনে মীরেরডাঙ্গা পেট্্েরালপাম্প, বালুর মাঠ ঘুরে ফুলবাড়ীগেট এসে শেষ হয়। চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী’র পক্ষে গণসংযোগ ও মতবিনিময়ে নেতৃত্বদেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ সুরুজ জামান হানিফ। এসময় তার সাথে ছিলেন ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, মোঃ বাবু, বেগ রাশেদুজ্জামান, ছাত্রলীগ নেতা মিতুল মোল্যা, যুবলীগ নেতা শাহরিয়ার খান, আব্দুর রহমান, সুমন বেগ, ওমর আলী, মোঃ রিমন, মোঃ রানা, জাকির হোসেন, নূর আলম, বেগ রাসেল, বেগ সিবলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় ও গণসংযোগকালে এলাকাবাসী বলেন সন্ত্রাসমুক্ত একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ে তোলার লক্ষে বেগ লিয়াকত আলীকে ইউপি চেয়ারম্যান হিসেবে প্রয়োজন। এলক্ষ্যে তাকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।
গিলাতলা দক্ষিণপাড়ায় ৪৭ তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সফলের লক্ষে সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
গিলাতলা দক্ষিণ পাড়া তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত ৪৭ তম বার্ষিক আমিনিয়া ইছালে ছওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিল আগামী ৮, ৯, ও ১০ মার্চ গিলাতলা দক্ষিনপাড়া (৬ নং ওয়ার্ড ) গাফফারফুড সংলগ্ন মাহফিল ময়দানে অনুষ্ঠিত হবে । মাহফিল সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা সোমবার বাদ আছর মাহফিল ময়দানে অনুষ্ঠিত হয় । মাহফিল কমিটির সভাপতি মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, গিলাতলা দক্ষিণপাড়া বায়তুন নুর জামে মসজিদ ও মাহফিল কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, মোঃ মোক্তার বিশ্বাস, মোঃ শাহাজামাল, আমজাদ হোসেন, ফরমান মোল্লা, মোঃ জাহিদুল ইসলাম শেখ আনোয়ার হোসেন, শেখ সাবু, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, আক্কাছ আলী, কামরুল ইসলাম, খলিলুর রহমান, মোঃ জামাল, আঃ সালাম, মোঃ লাভলু, হাসমত মোড়ল, ইজাবুল মোল্লা, ইদ্রিস আলী, সবুজ, জহিরুল প্রমুখ । মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের দৃষ্টিকোন থেকে তাফসির পেশ করবেন ।
অভয়নগরে বাশুয়াড়ী দিঘীরপাড় বাজার বনিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি নুর ইসলাম সম্পাদক রুবেল
অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে বাশুয়াড়ী দিঘীরপাড় বাজার বনিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে । গতকাল সোমবার সকাল ৯ থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে নিবার্চন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে দুইজন, সম্পাদক পদে তিন জন প্রতিদ্বন্দীতা করেন। এর আগে কোষাধ্যক্ষ পদে রিপন মোল্যা বিনা প্রতিদ্বন্দীতা বিজয়ী হন। সভাপতি পদে নুর ইসলাম কলস প্রতিকে ৯০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী রবিউল ইসলাম টিটো গোলাপ ফুল প্রতিকে ৫৯ ভোট পেয়েছেন। অন্য দিকে সম্পাদক পদে আবু সুফিয়ান রুবেল চেয়ার প্রতিকে ৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতীদ্বন্দী শহর আলী ফকির তালা প্রতিকে ৪১ ভোট পান। অপর জন মাসুম বিল্লাহ আনারস প্রতিকে ১৪ ভোট পান। মোট ভোটার সংখ্যা ১৫২জন । এর মধ্যে ১৪৯ জন তাদেও ভোটাধিকার প্রয়োগ করেন। নিবার্চন অফিসারের দায়িত্ব পালন করেন শেখ শফিকুল ইসলাম। প্রিজাইডিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন। আইনশৃংখ্লা দায়িত্বে ছিলেন বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের টুআইসি ওহেদুজ্জামান। আনসার সদস্য আনিসুর জামান।
তালায় সোনালী ব্যাংকের গ্রাহক সেবা মাস মার্চ-২০২১ উদ্বোধন
ইলিয়াস হোসেন,তালা
দৃপ্ত শপথ মুজিব বর্ষে, আমরা থাকবো সবার শীর্ষে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালা সোনালী ব্যাংকের আয়োজনে গ্রাহক সেবা মাস মার্চ-২০২১ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১মার্চ) তালা উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংক তালা শাখার ম্যানেজার নাহিদুজ্জামান মিঠুর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) মুর্শিদা পারভীন পাপড়ী, উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ইয়াকুব আলী, তালা সদর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী কহিনুর ইসলাম, তালা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার অরুন কুমার বাউলিয়া, সিনিয়র ক্যাশিয়ার আব্দুল জব্বার, সিনিয়র অফিসার ক্যাশ ইনচার্জ ত্রিদেব ঘোষ প্রমূখ।
তালায় হাইকোর্ঠের আদেশে ক্ষমতা ফিরে পেয়ে পথ সভায় খলিলনগর ইউপি চেয়ারম্যান
ইলিয়াস হোসেন, তালা
সাতক্ষীরার তালায় হাইকোর্টের আদেশে ক্ষমতা ফিরে পেয়ে পথ সভা করেছে খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান রাজু।
সোমবার(০১মার্চ) দুপুরে শতাধিক মটরসাইকেলসহ স¯্রাধিক নেতাকর্মী উক্ত পথসভায় উপস্থিত হয়।পথ সভার পূর্বে শোভা যাত্রাটি উপজেলার গুরত্বপূর্ণ সড়কসহ খলিলনগর ইউনিয়ন প্রদক্ষিন করে। প্রদক্ষিণ শেষে খলিলনগর ইউনিয়ন পরিষদ সংগলœ বট বৃক্ষের তলায় কয়েকশ নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেন।
এসময় তিনি বলেন, খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে একটি টি আর প্রকল্পের সভাপতির স্বাক্ষর জাল করার অভিযোগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী আমাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই প্রেক্ষিতে আমি উক্ত আদেশের বিপরীতে পিটিশন নং ১৯৬৬/২০২১ তারিখ ২২/২/২০২১ তারিখে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন করি। ২৫ ফেব্রুয়ারী হাইকোর্ট বিভাগের দুই বিচারক মোঃ মজিবুর রহমান মিয়া এবং মোঃ কামরুল হোসেন মোল্যা ৩মাসের জন্য বরাখাস্তের আদেশ স্থগীত করেছেন।
তেরখাদায় ফসল উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধিঃ
গতকাল তেরখাদায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নিরাপদ ফসল উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার ভূমি মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিসদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান, মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, অরবিন্দ প্রসাদ সাহা, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত,সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
তেরখাদায় জাতীয় বীমা দিবস ২০২১ উদযাপন
তেরখাদা প্রতিনিধিঃ
গতকাল তেরখাদায় সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহর সভাপতিত্বে জাতীয় বীমা দিবস ২০২১ উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, নাজমা খান, নুর মোহাম্মদ সিফাত, পপুলার লাইফ ইন্সুরেন্স এর তেরখাদা সার্বিস সেল ইনচার্জ মোল্যা সেলিম আহমেদ, আব্দুল আজিজ, কামরুল ইসলামসহ বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তাবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্সুরেন্স এর খুলনা বাগেরহাট এর সার্বিস সেল ইনচার্জ মোঃ পারভেজ। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমিক সুপার ভাইজার সাহেলা সুলতানা।
ফকিরহাটে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে উন্মুক্ত ওর্য়াড সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৪নং ওর্য়াডের উন্মুক্ত ওর্য়াড সভা রবিবার সন্ধ্যায় চাকুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মোঃ ফোরকান শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। তিনি তাঁর বক্তৃতায় বলেন বাল্য বিবাহ ও মাদক শুধু আমাদের এলাকা বা সমাজের সমস্যা নয়, এটি দেশ বা রাষ্ট্রেরও বড় সমস্যা। তাই বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে আমাদের সকলকে একযোগে এগিয়ে না আসলে টেকসই উন্নয়ন করা সম্ভব হবে না। তিনি আরো বলেন, আমরা টেকসই উন্নয়ন ব্যবস্থা নিয়ে বেতাগা তথা উপজেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আর সেটি করতে হলে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। আপনারা আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলে এই অঞ্চলকে আলোকিত করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওর্য়াডের মহিলা সদস্যা কামরুন্নাহার নীপা। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি সদস্য আসাদুজ্জামান তুহিন, সাবেক ইউপি সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান হাফিজ ও ইউনিয়ন কৃষি ও মৎস্য সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য জিল্লুর রহমান। এসময় অর্ধশতাধিক জনগন তাদের চাহিদার কথা তুলে ধরেন, যা ইউপি সচিব এস এম দাউদ আলী খসড়া আকারে লিপিবদ্ধ করেন।
ফুলতলায় সোনালী ব্যাংকের গ্রাহক সেবা মাসের উদ্বোধন
ফুলতলা প্রতিনিধি
সোনালী ব্যাংক ফুলতলা শাখার গ্রাহক সেবা মাসের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার বেলা ১১টায় ব্যাংক ভবনে শাখা ব্যবস্থাপক শেখ তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সাদিয়া আফরিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, কাজী আশরাফ হোসেন আশু, সমাজসেবক কওছার আলী জমাদ্দার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফরুজ্জামান, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, হিসাব রক্ষক কর্মকর্তা তাসনিম সুলতানা, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস,সাংবাদিক শেখ মনিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, মুক্তিযোদ্ধা মনজেল সরদার, আঃ গনি বক্স, শিক্ষক মুরাদ হোসেন, ব্যাংক কর্মকর্তা শাহীনা খাতুন, মোঃ জাকারিয়া হোসেন, তপন কুমার সিংহ, কিশোর কুমার রায়, সুদীপ রায়, দেবাশিষ কুমার দে, মোঃ হামিদুর রহমান, মোঃ রিয়াদুল কবির, জ্যোতি প্রকাশ মন্ডল, অনু দত্ত প্রমুখ। পরে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ফুলতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ মার্চের প্রস্তুতি সভা
ফুলতলা প্রতিনিধি
৭ মার্চ ঐতিহাসিক ভাষণ এবং ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ই্উএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিন আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম প্রমুখ।
মহেশপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের কাউন্সিলরদের জয় জয়াকার
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে শান্তি পুর্ন এবারের পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের কাউন্সিলর প্রার্থীদের জয় জয়াকার হয়েছে। নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন ১নং-ওয়ার্ড থেকে আলী হাফিজ পানঞ্জাবি প্রতিক নিয়ে ৭০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদদ্বী মহিউদ্দীন উটপাখি প্রতিক নিয়ে ৬১০ ভোট পেয়েছেন। ২নং-ওয়ার্ড থেকে আব্দুস সালাম উটপাখি প্রতিক নিয়ে ৬৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদদ্বী আবুল কাশেম পানির বোতল প্রতিক নিয়ে পেয়েছেন ৩৫৪ ভোট। ৩নং-ওয়ার্ড থেকে রুহুল আমিন মিন্টু পানঞ্জাবি প্রতিক নিয়ে ১৪০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদদ্বী মহাশিন আলী উটপাখি প্রতিকে মাত্র ৪৩ ভোট পেয়েছেন। ৪নং-ওয়ার্ড থেকে হাবিবুর রহমান পানির বোতল প্রতিক নিয়ে ১০৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদদ্বী রফিকুল ইসলাম ব্রীজ প্রতিকে ৭৫৫ ভোট পেয়েছেন।
৫নং-ওয়ার্ড থেকে শ্যামাপদ হালদার ডালিম প্রতিক নিয়ে ৫৭২ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদদ্বী সোহাগ খান উটপাখি প্রতিক নিয়ে ৪৮২ ভোট পেয়েছেন। ৬নং-ওয়ার্ড থেকে কাজি আতিয়ার রহমান পানির বোতল প্রতিক নিয়ে ৭৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদদ্বী আতিয়ার রহমান মিন্টু ডালিম প্রতিকে পেয়েছেন ৩১২ ভোট। ৭নং-ওয়ার্ড থেকে আবুল হাশেম পাঠান উটপাখি প্রতিকে ৬৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদদ্বী আমানউল্লাহ পানির বোতল প্রতিকে পেয়েছেন ৫৩৯ ভোট, ৮নং- ওয়ার্ড থেকে বাবুল হোসেন টেলিফোন প্রতিকে ৫৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদদ্বী আব্দুল মালেক উটপাখি প্রতিক নিয়ে ৫২৫ ভোট পেয়েছেন। ৯নং-ওয়ার্ড থেকে জাহাঙ্গীর আলম টেলিফোন প্রতিকে ৮০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদদ্বী মমিনুর রহমান ডালিম প্রতিকে ৫৯০ ভোট পেয়েছেন।
অপর দিকে সংরক্ষীত মহিলা কাউন্সিলর হলেন ১,২ ও ৩ ওয়ার্ড থেকে শারমিন সুলতানা জবাফুল প্রতিকে ১৮০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদদ্বী সাবিয়া বেগম বলপেন প্রতিকে ১০২৩ ভোট পেয়েছেন। ৪,৫ ও ৬ নং-ওয়ার্ড থেকে ইশারণ বেগম চশমা প্রতিকে ২৯০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদদ্বী রাবেয়া বেগম আনারশ প্রতিকে ১৬০৪ ভোট পেয়েছেন। ৭,৮ ও ৯ নং-থেকে তাসলিমা খাতুন চশমা প্রতিকে ১৮৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদদ্বী নুর জাহান বেগম টেলিফোন প্রতিকে ১৪৩৫ পেয়েছেন।
মহেশপুরে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের (জনবীমা) উদ্যোগে ২য় জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা কো-অর্ডিনেটর শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর সহকারী এরিয়া ইনচার্জ (জনবীমা) বাবলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কো-অর্ডিনেটর কবির ইকবাল ও আব্দুর রশিদ, শাখা ব্যবস্থাপক হাসান আলী ও মহসিন হোসেন, সাংবাদিক নাসির উদ্দীনসহ অর্ধশত বীমা কর্মী। এর পুর্বে শহরের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর অফিস ভবন চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।
দেবহাটায় নারীদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটায় নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান। উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সমাজসেবা অফিসার অধির কুমার গাঈন। এসময় ৫৩ জন মহিলার প্রত্যেকে ১৫০০০ টাকা হারে মোট ৭,৯৫,০০০(সাত লাখ পঁচানব্বই হাজার ) টাকা বিতরণ করা হয়।
ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে বিআরটিএ বিশেষ সেবা সপ্তাহ’র কার্যক্রম শুরু
ঝিনাইদহ প্রতিনিধি-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে বিআরটিএ এর বিশেষ সেবা সপ্তাহ’র কার্যক্রম শুরু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ সেবা চলবে আগামী ৪ঠা মার্চ পর্যন্ত। ঝিনাইদহ বিআরটিএ সার্কেলের মোটরযান পরিদর্শক এফ এইচ এম মঈদুর রহমান বলেন, দেশব্যাপী বিআরটিএ’র ডিজিটাল সেবার অংশ হিসেবে ঝিনাইদহ বিআরটিএ সর্ব সাধারণের মাঝে সেবা প্রদান অব্যাহত রেখেছেন। তিনি আরও বলেন, সেবা সমূহের মধ্যে রয়েছে অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্স ইস্যু, মোটর সাইকেল রেজিস্টেশন প্রদান, বিএসপিতে ইউজার নিবন্ধনে সহায়তা প্রদান। এছাড়াও বিআরটিএ প্রদত্ত সকল ডিজিটাল সেবা জনগণের দৌরগোড়ায় পৌছে দিতে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
শরণখোলায় সোনালী ব্যাংকের গ্রাহক সেবা মাস উদ্ধোধন
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় সোনালী ব্যাংক লিমিটেড রায়েন্দা বাজার শাখার উদ্যোগে গ্রাহক সেবা মাস-২০২১ উদ্ধোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় এই সেবা মাসের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। শাখা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্লা ইসাহাক আলী, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী সুলতান আহম্মেদ বিএসসি, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা মোঃ ফরিদ আহম্মেদ প্রমুখ।
শাখা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে মার্চ মাসের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত গ্রাহকদের বিশেষ সেবা দেয়া হবে। এরপর যাতে গ্রাহকরা সোনালী ব্যাংককে তাদের নিজের ব্যাংক মনে করে সেই লক্ষ্য নিয়ে সাড়া বছর একই ভাবে সেবা প্রদান করা হবে। এ ছাড়া অচিরেই এটিএম বুথ স্থাপন এবং উপজেলার চারটি ইউনিয়নে এজেন্ট ব্যাংকিং চালু করা হবে।








































