Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা-খবর

সারা খুলনা অঞ্চলের খবরা-খবর

24

খুলনা সাংবাদিক ইউনিয়নের দু’সদস্যের সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি

খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাবেক সহ-সভাপতি, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের চিফ ফটোসাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক চোখের সমস্যা ও শ্বাসকষ্টজনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য, আনন্দ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটন শুক্রবার দুপুরে হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বর্তমানে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

এদিকে অসুস্থ দুই সদস্য আব্দুল মালেক ও আমজাদ আলী লিটন এর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ তাদের দু’জনের সুস্থতা কামনা করেন। বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্র নাথ সেন, যুগ্ম সম্পাদক নেয়ামুল হাসান কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নুর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।

খুলনা সোসাইটির পক্ষ থেকে একুশে সম্মাননা প্রদান

খবর বিজ্ঞপ্তি

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খুলনা সোসাইটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্টজনদের ‘খুলনা সোসাইটি একুশে সম্মাননা’ প্রদান করা হয়।

খুলনা সোসাইটির চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক এর সভাপতিত্বে ও খুলনা সোসাইটি একুশে সম্মাননা ২০২১ উদযাপন কমিটির চেয়ারম্যান মো. বাবুল আকতারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা সোসাইটির সম্মানীত সদস্য এনটিভি খুলনা ব্যুরো চিফ মো: আবু তৈয়ব মুন্সী, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনের ভাইস চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম টুটুল।

অমর একুশের প্রতিপাদ্য বিষয়ে প্রধান আলোচক ছিলেন দিঘলিয়া সরকারী কলেজের অধ্যক্ষ ও খুলনা সোসাইটির পরিকল্পনা বিষয়ক সম্পাদক মির্জা নুরুজ্জামান, আলোচক ছিলেন খুলনা সিটি ল কলেজের অধ্যপক সুপ্রিম কোর্টের আইনজীবী ও আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শফিউল আলম সুজন।

এছাড়া আরো আলোচনা করেন ও উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো: মাহাবুব আলম, ইঞ্জি. সাব্বির হোসেন, এস এম ময়েজ উদ্দিন চুন্নু, শফিকুল আলম বিপ্লব, ইঞ্জি. মিজানুর রহমান, মেহেজাবিন খান, নাসরিন আক্তার তন্দ্রা, শিউলী বিশ্বাস, মো. জয়নাল ফরাজী, কাজী রিয়াদ সুমন, মনিরুল ইসলাম সোহাগ, সালমা খানম, এস এম মিশকাতুল ইসলাম, ইয়াফেস ইসিতিহাদ দীপ, মো: তারেক হাসান, নাজমুল জোয়াদ্দার, শাহরিয়ার রেহমান শুভ্র, রাজিব হোসেন, অপু রায়হান আকাশ, দীপা ইসলাম মুক্তা, মারিয়া ময়েজ পিংকি, রুপা সরকার, আলিয়া হাসান।

যশোরের চৌগাছায় গৃহবধুকে ধর্ষনের অভিযোগ

যশোর অফিস

টাকা ধার দেওয়ার কথা বলে নিজ বাড়িতে ডেকে এক গৃহবধূকে (২৫) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

গত বুধবার সকালে চৌগাছার নারায়ণপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের মিজানুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরদিন এ ঘটনায় চৌগাছা থানায় মামলা হয়। অভিযুক্ত মিজানুর পলাতক রয়েছেন। 

এক সন্তানের জননী ওই নারী মামলার অভিযোগে বলেন, ‘গত ২৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটার দিকে ফোনে প্রতিবেশী মিজানুরের কাছে সমিতির কিস্তি দেওয়ার জন্য এক হাজার টাকা ধার চাই। সোয়া দশটার দিকে মোবাইল ফোনে কল দিয়ে তিনি টাকা নিতে তার বাড়িতে ডাকেন। সেখানে যাওয়ার পর ঘরের মধ্যে ডেকে অনেক টাকার প্রলোভন দেখিয়ে আমাকে কুপ্রস্তাব দেন। রাজি না হয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে তিনি ঘরের দরজা বন্ধ করে আমাকে ধর্ষণ করেন। আমার চিৎকারে তার স্ত্রী মনিবালা বেগম (৪৫) ও ভাইয়ের ছেলে তারিফ (২০) এসে ঘটনা দেখতে পান। এরপর তারা আমাকে মারধর করেন এবং লোকজন জড়ো হলে চুরির অপবাদ দেন। লোকলজ্জা ও ভয়ে তাৎক্ষণিক বিষয়টি কাউকে বলতে পারিনি। ওই ফাঁকে মিজানুর পালিয়ে যান।’

এদিকে, এই ঘটনা জানাজানি হলে ওই নারীকে তার স্বামী বাড়িতে উঠতে দেননি। পরে তিনি তার মায়ের আশ্রয়ে থেকে পরদিন বৃহস্পতিবার চৌগাছায় থানায় মামলা করেন।

চৌগাছা থানার ইনসপেক্টর (তদন্ত) গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলা রেকর্ড হয়েছে।

যশোরের মনিরামপুরে ঘের মালিক ও কর্মচারীকে মারপিট- লুটপাট

যশোর অফিস

যশোরের মণিরামপুরে ঘের থেকে মাছ ধরার সময় অস্ত্রের মুখে জিম্মি করে ৫টি নৌকাসহ প্রায় ৫ লাখ টাকার মাছ লুট করেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের হামলায় ঘের মালিক বলরাম রায়সহ কর্মচারী সঞ্জিত কুমারকে মারপিট করে ঘের পাড়ে ফেলে রাখা হয়। খবর পেয়ে ঘেরের জমি মালিকসহ স্থানীয়রা ঘের মালিকসহ মারপিটের শিকার কর্মচারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিলবোকড়েতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মণিরামপুর থানায় ৪ জনের নাম উলে¬খসহ অজ্ঞাতানামাদের নামে অভিযোগ করা হয়েছে। এরা হলো উপজেলার পোড়াডাঙ্গা গ্রামের মানিক দত্তের ছেলে বৈদ্যনাথ, কুচলিয়া গ্রামের গৌর মলি¬কের ছেলে গোবিন্দ মলি¬ক, বালিদাহ গ্রামের আনিছুর রহমান, ও অভয়নগর উপজেলার সুন্দলী গ্রামের মৃত হরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে অশোক বিশ্বাস।

এদিকে মাছ লুটাপাটের ঘটনায় শুক্রবার ঘের ও জমির মালিকদের উদ্যোগে কুচলিয়া বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা ডাকা হয়। সেখানে আরেক পক্ষ নিজেদের নামে ঘের দাবি করে পাল্টা সভা ডাকে। সেখানে অপ্রীতিকর ঘটনার আশংকার খবর পেয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, সহকারি পুলিশ সুপার সোয়েব হোসেন ও থানার ওসি রফিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। আগামী ২ মার্চ সকাল ১০ টায় ঘেরের বৈধ কাগজপত্র নিয়ে উভয়পক্ষকে উপজেলা পরিষদ হল রুমে ডাকা হয়েছে।

ঘের মালিক বলরাম রায় জানান, ৪শ’৭২ জন জমি মালিকের কাছ থেকে জমি লীজ নিয়ে ১০ বছরের চুক্তিতে কেশবপুরের আব্দুস সামাদের সাথে তিনি অংশিদার ভিত্তিতে বিলবোকড়ে মাছের ঘের করেন। কিন্তু চুক্তি মোতাবেক গত ৭ বছর ঘেরে মাছের চাষ করে কোন ভাগ দেয়নি তাকে। বিষয়টি জমি মালিকরা জানতে পেরে আব্দুস সামাদের উপর ক্ষুব্ধ হন। এক পর্যায় গত বছর বাকী ৩ বছরের জন্য বলরাম রায়ের নামে ঘেরের চুক্তিনামা (ডিট) করে দেয় আব্দুস সামাদ। সে মোতাবেক জমি লীজের বকেয়া পাওনা বুঝে দেয়া হয়। আগামী মার্চ মাসের ৫ তারিখে চলতি বছরের লীজের টাকা দেয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই বৈদ্যনাথ, গোবিন্দ মলি¬ক, আনিছ, মঞ্জুর হোসেন ও অশোক বিশ্বাসের নেতৃত্বে প্রায় ৪০ জন অস্ত্রধারি যুবক তাকেসহ কর্মচারীকে মারপিট করে নৌকাসহ প্রায় ৫ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। তিনি এ ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাঁড়ে বলেন, তিনি ঘেরের জমি মালিকদের লীজের টাকার জামিনন্দার হন। ইতিমধ্যে বকেয়া পাওনা তার মাধ্যমে পরিশোধ করা হয়েছে। চলতি বছরের টাকা দেবার আগেই প্রভাবশালী মহলের ইন্ধনে চিহ্নিত সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। তিনিও সুষ্ঠ বিচার দাবি করেন।

রামপদ রায়, অনিমেষ মল্লিক, উজ্জ্বল বিশ্বাস, উপেন্দ্র নাথ রায়সহ একাধিক ঘেরের জমি মালিক জানান, তারা বলরামকে দেখেই জমি লীজ দিয়েছিলেন। ইতোমধ্যে বিগত বছরের বকেয়া টাকাও তারা বুঝে পেয়েছেন।

সিনিয়র সহকারি পুলিশ সুপার সোয়েব হোসেন জানান, ওইখানে উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে গিয়ে সেটি শান্ত করা হয়েছে। আগামী ২ মার্চ উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে ডাকা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানও একই মন্তব্য করেন।

যশোরে নারী মাদক কারবারি আটক

যশোর অফিস

যশোর ডিবি পুলিশের মাদক উদ্ধার অভিযানে মোমিনা রহমান কাজল (৪০) নামে এক নারী মাদক কারবারিকে ৬শ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে৷ বৃহস্পতিবার রাতে যশোর শহরের গুরুদাশ বাবুলেন পাবলিক হেলথ অফিসের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় কোতয়ালী থানায় মাদক আইনে মামলা হয়েছে৷ আটক আসামী খুলনা জেলার দৌলতপুর, কেএমপির আজিজুর রহমানের স্ত্রী ও যশোর শহরের পাইপ পট্টি, গুরুদাশ বাবুলেন এলাকার শামীমুর রহমান @ মুন্সীর বাড়ীর ভাড়াটিয়া। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, শহরের গুরুদাশ বাবুলেন পাবলিক হেলথ অফিসের সামনে পাঁকা রাস্তার ওপর থেকে ৬শ পিচ ইয়াবা সহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে দিন মজুর নিহত

যশোর অফিস

গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবু মন্ডল (৩২) নামে এক দিন মজুর নিহত হয়েছে।  শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে যশোরের চৌগাছায়

উপজেলার মাঝালি গ্রামে এঘটনা ঘটে। তিনি উপজেলার সিংহঝুলী ঝাউতলা পূর্বপাড়ার আব্দুস শুকুর মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, বাবু মন্ডল দিন মজুর ভিত্তিতে অন্যদের সাথে গাছ  কাটার কাজ করতেন। শুক্রবার তিনি পার্শ্ববর্তী মাঝালী গ্রামের কামাল হোসেন নামে এক ব্যক্তির গাছ কাটতে যান। সেখানে গাছে উঠে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার নিশাত তারান্নুম তনু বলেন, হাসপাতালে আসার আসার আগেই তার মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শুক্রবার যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি কেউ

যশোর অফিস

শুক্রবার ২৬ ফেব্রুয়ারী যশোর জেলায় সংক্রমন করোনা ভাইরাসে রোগীর সন্ধান পাননি জেলা সিভিল সার্জন। তিনি জানান,শুক্রবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ৩৪টি নমুনার রিপোর্ট প্রেরণ করেন। যার সব ক’টি নেগেটিভ। একই দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩৮টি নমুনার রিপোর্ট প্রেরণ করেন। যার সব ক’টি নেগেটিভ। বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত যশোর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ৪৮৫১জন। মারা গেছে ৫৮জন ও সুস্থ্য হয়েছেন ৪৫৯৭জন।

আশাশুনির চেচুয়ায় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাই

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইসহ ৩ জনকে পিটিয়ে আহত করে মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ব্যবসায়ী বাদি হয়ে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

চেচুয়া গ্রামের আঃ বারী সরদারের পুত্র ইউনুছ আলী তার পরিবারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা সৃষ্টি করে হয়রানী ও ক্ষয়ক্ষতি করে আসছিলেন একই গ্রামের মৃত করিম বক্স সরদারের পুত্র মোস্তাফিজুর ও মাসুম বিল্লাহ, মৃত মোকছেদ আলী সরদারের পুত্র তৈয়েবুর রহমান, মৃত জাহান বক্স সরদারের পুত্র সিরাজুল, তৈয়েবুর রহমানের পুত্র বদরুল। প্রায়ই তারা রাস্তাঘাটে অশালীল ভাষায় গালিগালাজ, মারধর ও জীবন নাশের হুমকী দিয়ে আসছিল। ব্যবসায়ী ইফনুছ আলি আনুলিয়া হাজী মার্কেটে তার মুদি দোকান থেকে ২৫ ফেব্রুয়ারি রাত্র সাড়ে ৭টার দিকে ৪৫ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। চেচুয়া গ্রামে মোস্তাফিজুরের বাড়ির সামনে পাকা রাস্তায় পৌছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা সকল প্রতিপক্ষ তাকে আটকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ী মারপিট করে। তার ডাক চিৎকারে তার ভাই ইফসুফ, ভাইপো শরিফুল ঘঁনাস্থলে পৌছলে তাদেরকেও মারপিট করে, তার গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তার পকেটে থাকা ৪৫ হাজার টাকা, ভাইয়ের মোবাইল সেট ছিনিয়ে নেয় এবং তাদের কাপড় চোপড় ছিড়ে ক্ষতি সাধন করে। স্বাক্ষীরা ঘঁনাস্থানে পৌছলে জীবন নাশের হুমকী দিয়ে আক্রমনকারীরা কেটে পড়ে। 

আশাশুনিতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার আগড়দাড়ী রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি কম্পিউটার শিক্ষক মাছুম্মেল হকের বিরুদ্ধে নারী কেলেংকারীর ষড়যন্ত্রের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

শিক্ষম মাসুম্মেল হক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ ও সংশ্লিষ্টরা জানান, এলাকার একটি স্বার্থন্বেথী মহাল তাদের স্বার্থ চরিতার্থ করতে ষড়যন্ত্র করে আসছিল। গত ২৫ ফেব্রুয়ারী রাত আনুঃ ১১ ঘটিকার সময় তিনি বাড়ী যাওয়ার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা আরার গ্রামের মৃত শাহাজুদ্দীন মালির ছেলে মাদকাশক্ত এরশাদ মালীসহ তার দলের লোকজন উচ্চস্বরে চিৎকার করে বলেন শিক্ষক মাছুমম্মেল জানালার ফাঁক দিয়ে উকি মেরে নব দম্পত্তির একান্ত অবস্থান দেখেছে। এরপর তাদের ডাক চিৎকারে সুরাইয়া জেসমিন, আকতার সানা ও মিজানুর রহমানসহ আশপাশের লোকজন ছুটে এসে দেখে ঘটনাটি সাজানো নাটক মাত্র। সংশ্লিষ্ট সূত্র জানান, মাছুম্মেল ২০০২ সাল হতে আগড়দাড়ী রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষাকতা করে আসছেন। তার বিরুদ্ধে কোন নারী কেলেংকারীর ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত পূর্বক প্রকৃত ঘটনা উদঘাটক পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সূত্রটি প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতাপনগরে সরকার বিরোধী তৎপরতার অভিযোগ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার প্রতাপনগরে নাশকতা, বিস্ফোড়ক ও ঘের লুট মামলার আসামীদের নেতৃত্বে সরকার বিরোধী অপ তৎপরতার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও ৭নং ওয়ার্ড ইউপি সদস্য কোহিনুর ইসলাম বাবু জানান, তিনি ২৫ ফেব্রুয়ারি বিকালে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে কর্মীদের নিয়ে বসে ছিলেন। এসময় অস্ত্র বোমা, নাশকতা ও ঘের লুট সহ ১০ মামলার আসামী কল্যানপুর গ্রামের আকবর সানার পুত্র সিরাজুল, ঘের লুট ও বোমা মামলার আসামীবাবর আলি সানার পুত্র আক্তারুজ্জামান ও বোমা মামলার আসামী কুতুব আলি গাজীর পুত্র আঃ মজিদ বাজারের চা দোকানে সরকার বিরোধী কথাবার্তা, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন ও তার (মেম্বার) হাত কেটে নেওয়া হবে হুমকী দিয়ে তারা বলতে থাকেন, এখানে জামাতের ঘাটি, আ’লীগের অস্তিত্ব থাকবেনা বলে আস্ফালন করতে ছিল। তিনি এগিয়ে গিয়ে মৌখিক ভাবে প্রতিবাদ করলে তারা থামতে চায়না। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা এক পর্যায়ে চলে যায়। কিন্তু তারা সরকার বিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ এনে তারা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

বুধহাটায় ব্যবসায়ীর মৃত্যুতে বাজার বন্দের ঘোষণা

আশাশুনি প্রতিনিধি

 আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের ব্যবসায়ী আব্দদুল মোতালেব (৫৫) মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় অর্ধ দিবস ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধহাটা বাজারের মেহদী বস্ত্রালয়ের স্বত্তাধিকারী অবঃ সর্জেন্ট আব্দুল মোতালেব বৃহস্পতিবার দিবাগতে অসুস্থ হয়ে পড়লে হাসাপাতালে নেওয়ার পথে রাত্র ১১.৩০ টার দিকে ইন্তেকাল করেন। শুকবার বাদ জুম্মা মরহুমের জোড়দিয়াস্থ বাস ভবনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বুধহাটা বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ঢালী, কোষাধ্যক্ষ অজয় পাইন জানান, ব্যবসায়ীর মৃত্যুকে শোক প্রকাশ করে শনিবার ভোর থেতেক ১১ টা পর্যন্ত সকল দোকান (অতি প্রয়োজনীয় পণ্য ব্যতীত) বন্ধ থাকবে।

সিপিবি’র ২৭নং ওয়ার্ড শাখার সভা অনুষ্ঠিত

 খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরীর ২৭নং ওয়ার্ড শাখার এক সভা শুক্রবার সন্ধ্যা ৬:৩০টায় শাখা সম্পাদকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑশাখা সম্পাদক গোলাম রব্বানি, সিপিবি নেতা রসু আক্তার, এড. সুব্রত কু-ু, শেখ সাইদুর রহমান, হাফিজুর ইসলাম প্রমুখ।

সভায় খুলনা জেলা ও মহানগর সিপিবি গৃহীত কর্মসূচি ১ মার্চ শহীদ তাজুল দিবস, ৬ মার্চ দলের প্রতিষ্ঠাবার্ষিকী, ৮ মার্চ নারী দিবস, ৯ মার্চ কমরেড এড. ফিরোজ আহমেদের মৃত্যুবাষির্কী, ২৫ মার্চ সহ¯্র প্রদীপ প্রজ্জ্বলনসহ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’র কর্মসূচিতে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শাখার উদ্যোগে কর্মসূচি গ্রহণ করা হয়।

পাইকগাছা-কয়রার আ’লীগের অসুস্থ কর্মীদের শয্যাপাশে সংসদ সদস্য বাবু

খবর বিজ্ঞপ্তি

শারীরিকভাবে অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পাইকগাছা উপজেলার গড়ইখালী নিবাসী আব্দুল খালেক ও কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বারপোতা নিবাসী আওয়ামী লীগের কর্মী মোঃ আব্দুল সরদার এবং মহারাজপুর ইউনিয়নের কালনা নিবাসী মোঃ আব্দুল হামিদ সরদারসহ কয়েকজন আওয়ামী লীগের দলীয় কর্মীদের দেখতে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে যান খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।  এ সময় তিনি তাদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন ও কর্তব্যরত চিকিৎসকের কাছে চিকিৎসার খোঁজ-খবর নেন এবং আশু-সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা হারুন আর রশীদ, শামীম সরকার, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, বিএল কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মোঃ শাকিল, গড়ইখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি তরিকুল ইসলাম, যুবলীগ নেতা মীর ছদরুল আমিন, ছাত্রলীগ নেতা মোঃ নজির আহম্মেদ, রাজিব সরকার রাহুল, মোহাইমিনুল ইসলাম মাহিন প্রমুখ।

গিলাতলায় ব্যাংক কর্মকর্তা মোস্তাক আহম্মেদের মাতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

 গিলাতলা গাজীপাড়ায় ব্রাক ব্যাংক এর সিইও গাজী মোস্তাক আহম্মেদ ও কেএমপি খানজাহান আলী থানার পথেরবাজার চেকপোষ্টে কর্মরত এএসআই গাজী ফেরদাউস আহম্মেদ এর মাতা আমেনা বেগম এর আত্মার মাগফেরাত কামনায় এক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  পরিবারের পক্ষ থেকে গাজী সিরাজুল ইসলাম ও  হারুন অর রশিদ এর আয়োজনে ২৬ ফেব্রুয়ারী শুক্রবার গিলাতলার নিজস্ব বাসভবনে সকালে হাফেজদের নিয়ে কোরআনখানি এবং জুম্মাবাদ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ও মাগফেরাত কামনা করেছেন গাজী নূরুল ইসলাম, মিয়া আব্দুল গফ্ফার, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস,  শেখ রুহুল আমিন, আনসার আলী, ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, সরদার মোস্তাক আহম্মেদ,গাজী নাজিম উদ্দীন, আতিয়ার রহমান ফারাজী, মোল্যা নূরুল ইসলাম, শেখ আবুল কালাম আজাদ, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, গাজী জিয়াউর রহমান,মাওলানা মোঃ আব্দুল গনি, গাজী গোলাম রসুল সহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন মাওলানা আকরাম হোসেন। উল্লেখ্য, গাজী মোস্তাক আহম্মেদ এর মাতা ২২ ফেব্রুয়ারী রবিবার দিনগতরাত ১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

খুলনা-২ আসনের সংসদ সদস্য ও তাঁর সহধর্মিনীসহ কনিষ্ঠ পুত্রের রোগমুক্তি কামনায়

খবর বিজ্ঞপ্তি

খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, তাঁর সহধর্মিনী মিসেস শাহানা ইয়াসমিন শম্পা ও কনিষ্ঠ পুত্র সেখ ফারজান নাসের আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা সদর থানার পক্ষ থেকে শুক্রবার বেলা ১১টায় খুলনা জোড়া শিব মন্দির প্রাঙ্গণে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি বিকাশ কুমার সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লবের সঞ্চালনায় প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার। বিশেষ অতিথি ছিলেনÑমহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, সাবেক সভাপতি গোপী কিষাণ মুন্ধড়া, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী পরিমল দাস, বিশিষ্ট ধর্মানুরাগী সমাজসেবক গৌতম লস্কর, অঞ্জন দে, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সোনাডাঙ্গা থানার সভাপতি বিপ্লব মিত্র। আরও উপস্থিত ছিলেনÑস্বপন সরকার, দেবীপ্রসাদ ঘোষ, শরৎ কুমার মুন্ধড়া, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, স্বপন চক্রবর্ত্তী, সুজিত মজুমদার, অমিত কর্মকার, মাণিক শীল, রাজকুমার শীল, পাপ্পু সরকার, শুভাগত দত্ত, অলোক দে, নীলকান্ত দত্ত, সত্য কু-ু, সাগর বিশ্বাস, রূপম দে, সুশান্ত ব্যানার্জী, বাবু শীল, মুকেশ রাম, সুরেশ রাম, সুরেশ আগরওয়ালা, মুন্না আগরওয়ালা. বিপ্লব দে, শোভন দাস, রবীন দাস, বিধান রায়, ছোটন শীল, রনো শীল, ননীগোপাল দাস, প্রফুল্ল দেবনাথ, বিশ্বজিৎ কাঞ্জিলাল, মিঠু ঘোষ, হরিপদ দাস, সজল দাস, অলোক দাস, প্রদীপ রায়, রাজীব তরফদার, দিপ্র দাস, শুভ দে, সুমিত সাহা প্রমুখ। প্রার্থনা পরিচালনা করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক ও রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরের প্রধান পুরোহিত সুরেশ চক্রবর্ত্তী।

শেখ জুয়েলের সুস্থতায় প্রার্খনা সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা -২ আসনের সংসদ সদস্য ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ সালাহ উদ্দিন জুয়েল ও তার সহধর্মীনী শাহানা ইয়াসমিন শম্পাসহ পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় বাজার কালিবাড়ি মন্দিরে এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন মন্দিরের পুরোহিত ও সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী।

উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষান মুন্ধাড়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান, ভোলানাথ ভট্টচার্য, ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপা, প্রশান্ত ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, উজ্জল ব্যানার্জী, তোতন হালদার, স্বপন সরকার, দিলীপ সাহা, তপন সাহা, সবুজ ভট্টচার্য, বিধান রায়, শংকর ঘোষ, মিঠু দে, মনি সাহনী, রতন নাথ, শরৎ মুন্ধাড়া, বিকাশ সাহা, বাবলু বিশ^াস, সৌরভ হাজরা, রাজু শীল, রূপম দে, ভবেশ সাহা, মনোজ রায়, বিশ^রূপ সরকার, আকাশ ব্যানার্জী, সনত বকসী ও মিঠু রায়সহস ভক্তবৃন্দ। স্বাস্থ্য বিধি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শেখ সালাউদ্দিন জুয়েল ও তার সহধর্মনী শাহানা ইয়াসমিন শম্পাসহ পরিবারের সদস্যদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করা হয়।

অভয়নগরে  ধোপাদীতে খুলনা বিভাগের সর্ব বৃহৎ ৪ দিন ব্যাপি তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে সোমবার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে ধোপাদীতে খুলনা বিভাগের সর্ব বৃহৎ ৪ দিন ব্যাপি তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে । ধোপাদী স্কুল মাঠে মার্চের ১ ,২, ৩,ও ৪  তারিখে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। ধোপাদী কেন্দ্রীয় জামে মসজিদে গতকাল শুক্রবার সন্ধায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ধোপাদী তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য এম এম আমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন হাজীগন, রাজনৈতিকবৃন্দ, নিবার্চিত প্রতিনিধিগন, সাংবাদিকবৃন্দ, সরকারী বেসরকারী চাকুরীজীবিগন, ব্যবসায়ীবৃন্দ, ২৭টি মসজিদের ইমাম, মোয়াজেনগন, মাদ্রাসার শিক্ষক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলের  গেট, সাজসজ্জ্বা , লাইটিং সহ অন্যান্য কাজ প্রায় সমাপ্ত । তাফসিরুল কোরআন  মাহফিলে বয়ান পেশ করবেন। প্রথম দিনে তাফসির করবেন মুফতি জামিল হোসাইন ঢাকা। দ্বিতীয় দিনে তাফসির করবেন মুফতি ইসমাইল হোসেন বোখারী ঢাকা, ৩য় দিনে তাফসির করবেন মুফতি আব্দুল মোমিন মুরাদাবাদী, ৪র্থ দিনে তাফসির করবেন মুফতি আরিফ মাহমুদ হাবিবী ঢাকা।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। খলশী গ্রামের এড. আব্দুল মতিনের মা ফাতেমা বেগম (৬৭) শুক্রবার বেলা সাড়ে ১২ টায় মৃত্যুবরণ করেন(ইন্না… রাজেউন)। তার মৃত্যুর খবর পেয়েই ছুটে যান সাংবাদিক জাহাঙ্গীর। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন। মাগরিববাদ খলশী ক্যাডেট স্কীম মাদ্রাসায় নামাজে জানাজায় অংশ নেন। সন্ধ্যায় মির্জাপুর ওয়ার্ড আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তৃতা করেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিকেলে খড়িয়া মির্জাপুর মঠ মন্দিরে মাসিক পূর্নিমার অনুষ্ঠানে আলোচনা করেন। রাতে মির্জাপুর সরদার বাড়ি পংকজ সরদারের বাড়িতে ২দিন ব্যাপী মতুয়া মহা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত ডুমুরিয়া বাজারের মধ্যে বসবাসকারী সকল শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোজাম্মেল হক মোহন, জাহাঙ্গীর মোড়ল, হারুনুর রশীদ বাবু, আব্দুল্লাহ মোড়ল, শেখ রিজাউল ইসলাম, অমারেশ বৈরাগী, প্রভাষ রাহা, মৃন্ময় বৈরাগী, নওশের সরদার, বাধঁন মন্ডল,সুমন শেখ, পলাশ রায় প্রমুখ, ।

ঝিনাইদহে কৃষক আবু সাইদের দুটি কিডনি অকেজো, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে আবু সাইদ খান (২৬) নামের এক কৃষকের দুটি কিডনি অকেজো হয়ে গেছে। আবু সাইদ খান কালীগঞ্জ উপজেলার দাঁদপুর গ্রামের তৈয়ব আলী খানের ছেলে। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। প্রায় দুই মাস আগে বিভিন্ন সময় তার শারীরিক সমস্যা দেখা দেয়। তখন থেকেই তিনি যশোর, খুলনা ও ঢাকাসহ দেশের বিভন্ন স্থানে চিকিৎসা নিতে থাকেন । এক পর্যায়ে জানা যায় তার শরীরের ২টি কিডনি অচল হয়ে গেছে। সহায় সম্বল বিক্রি করে চিকিৎিসা নিচ্ছিলেন তিনি। বর্তমানে তিনি খুলনার গাজী মেডিকেল এন্ড কলেজ হাসপাতালে কিডনি বিশেষজ্ঞ ডা. ইনামুল কবিরের তত্তাবধানে রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন তার অচল হওয়া দুটি কিডনি সচল করতে হবে। যত দ্রুত সম্ভব ভারতের ভেলোরে গিয়ে কিডনি দুটি পূনঃস্থাপন করতে হবে। এতে তার ব্যায় হবে প্রায় ৩০ লাখ টাকা। তাহলে তিনি সুস্থ্য হয়ে উঠবেন। বর্তমানে যশোর কুইন্স হাসপাতালে তিনি কিডনি ডায়ালোসিসের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন। অসুস্থ্য আবু সাইদ খান স্ত্রী ও শিশু পুত্র নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তার পরিবারের পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তশীল ও স্বহৃদয়বান ব্যক্তিদের কাছে পরিবারের পক্ষ থেকে আবু সাইদের চিকিৎসা জন্য সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা ০১৯৩৫-৩৮০৯১৮ নং বিকাশ এবং আবু সাইদ খান সঞ্চয় হিসাব নং- ১৭১১-০৩১০১০২২১, বাংলাদেশ কৃষি ব্যাংক, কোটচাদপুর শাখা, ঝিনাইদহ।

শরণখোলায় আওয়ামীলীগ কর্মীকে মারধরের অভিযোগে মানববন্ধন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় ইউপি চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন কর্তৃক বাবুল খান (৫০) নামের এক দলীয় কর্মীকে মারধরের অভিযোগে মানববন্ধন করেছে খাদা ওয়ার্ড আওয়ামীলীগ। শুক্রবার বেলা ১১ টায় শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা জালাল আহম্মেদ রুমী ও সরোয়ার আহম্মেদ তালুকদার।

শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ মুক্তাসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

তবে চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন মারধরের ঘটনা অস্বীকার করে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমার প্রতিপক্ষ আজমল হোসেন মুক্তা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে আমাকে হেয়প্রতিপন্ন করতে এ ঘটনা তার ষড়যন্ত্রের একটি অংশ।

মানববন্ধনে অংশ নেয়া নেতা-কর্মীরা বলেন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের ভবন নির্মানের জন্য মধ্যস্থতা করে জমি ক্রয় করিয়ে দেন খাদা ওয়ার্ড আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবুল খান। কিন্ত মালিক পক্ষের মধ্যে বিরোধের কারনে ওই জমি বুঝে না পওয়ায় বাবুলের উপর ক্ষিপ্ত হয় রায়েন্দা ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন। বৃহস্পতিবার রাতে চেয়ারম্যান মিলন বাবুল খানকে রায়েন্দা বাজার শের-এ বাংলা রোডে ডেকে জমি বুঝে না দেয়ার কারন জানতে চেয়ে তাকে মারধর করে আহত করেন। মারধরে আহত বাবুল খান বর্তমানে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্ত বলেন, দলীয় প্রতীক নৌকা পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আওয়ামীলীগ কর্মীকে মারধর করে চরম অপরাধ করেছেন। দলের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভুক্তভোগী জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদী ত্রাণ ও পুনর্বাসন প্রদান বিষয়ক মতবিনিময় সভা

ইলিয়াস হোসেন, তালা

শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) সকালে তালা উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রে সাতক্ষীরা জেলায় আম্ফান সংঘটিত উপকূলীয় বাঁধ ভাঙা প্লাবন ও জলাবদ্ধ সমস্যায় ভুক্তভোগী জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদী ত্রাণ ও পুনর্বাসন প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান, সাতক্ষীরায় সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার আব্দুল্লাহ আল আমীন, শাহনেওয়াজ তানভীর, বাপ্পী দত্ত রায়, সজীব তালুকদার, আশাশুনী সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল ও সাতক্ষীরা সদরের ধুলিহর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রমুখ। সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন উত্তরণের অধ্যাপক হাসেম আলী ফকির। এ সময় ভুক্তভোগী জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদী ত্রাণ ও পুনর্বাসনের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকাসহ কিছু ডকুমেন্টেশন প্রধান অতিথির হাতে তুলে দেয়া হয়।  উক্ত মতবিানময় সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, পানি কমিটির নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অবিলম্বে পাটকল চালু, আধুনিকায়ন ও সকল শ্রমিকের বকেয়া পরিশোধ করতে হবে

খবর বিজ্ঞপ্তি

রাষ্ট্রায়ত্ত পাটকল বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিল, অবিলম্বে সকল পাটকল চালু, আধুনিকায়ন, বদলী, দৈনিকভিত্তিকসহ সকল শ্রমিকের বকেয়া সঠিক হিসাব অনুযায়ী অবিলম্বে পরিশোধ, আলীম জুট মিলের শ্রমিকদের ৬৪ সপ্তাহের বিলসহ বকেয়া সকল পাওনা, বকেয়া ৬ সপ্তাহের মজুরী, উৎসব বোনাস, ইনক্রিমেন্ট এবং ২০২০ সালের জুলাই মাসের ২ দিনের মজুরি অবিলম্বে পরিশোধ ও পাটকল রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ ১৪ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল বদলী-অস্থায়ী-দৈনিকভিত্তিক শ্রমিক ও (শ্রমিক হাজিরায় কর্মচারী) সমন্বয় আঞ্চলিক কমিটি, খুলনা-যশোর অঞ্চলের উদ্যোগে আজ ২৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৫টায় খালিশপুরস্থ পিপলস গোলচত্বরে এক বিশাল শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক কমিটির আহ্বায়ক শ্রমিকনেতা মোঃ ইলিয়াস হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শ্রমিকনেতা মোঃ আলতাফ হোসেন ও শ্রমিকনেতা নুরুল ইসলাম। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক এ্যাড. কুদরত-ই-খুদা। বক্তব্য রাখেনÑবাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল,পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, টিইউসি খুলনা জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় নেতা কাজী মোঃ রুহুল আমিন, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ নেতা রুহুল আমিন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আবদুল করিম, টিইউসি খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা সভাপতি কোহিনুর আক্তার কণা, আয়োজক কমিটির উপদেষ্টা খলিলুর রহমান, সিপিবি ফুলতলা উপজেলা নেতা গাজী আফজাল হোসেন, গণসংহতি আন্দোলন খালিশপুর থানা আহবায়ক আলমগীর হোসেন লিটু, সিপিবি খালিশপুর থানা নেতা মিজানুর রহমান স্বপন, শ্রমিকনেতা সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামসেদ আলম শমশের, মোঃ আলমগীর হোসেন, নূর মোহাম্মদ, মোশাররফ হোসেন, গাজী হামজা, শামস শারফিন শ্যামন, মিজানুর রহমান, গিয়াস উদ্দিন, বাচ্চু বেপারী, আব্দুর রাজ্জাক প্রমুখ। জনসভায় নেতৃবৃন্দ বলেন, ২৫টি পাটকল বন্ধের রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কারণে আজ ৫০ হাজার বদলী-স্থায়ী ও দৈনিকভিত্তিক শ্রমিক কর্মহীন। শ্রমিকদের পাওনা প্রদানের ক্ষেত্রেও সরকার প্রতারণামূলক ব্যবস্থা জারি রেখেছে। এখনো ১৮ হাজার ২ শত বদলী শ্রমিকের বকেয়া পাওনার কোন খবর নেই। ৭ হাজার দৈনিক ভিত্তিক শ্রমিক জানে না তারা আদৌ কোন অর্থ পাবে কি না। শঙ্কা, অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় ভুগছে কলোনী থেকে উচ্ছেদ হওয়া শ্রমিকেরা। নেতৃবৃন্দ বলেন, দৈনিক ভিত্তিক, বদলী, স্থায়ী  শ্রমিক, পাটচাষী ও তাদের পরিবার অনেকাংশে জীবনমৃত। শ্রমিক পরিবারের জীবন ও জীবিকা চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। তাদের সন্তানদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। হৃদরোগ, স্ট্রোক, হাঁপানী, এ্যাজমা, কিডনী রোগে আক্রান্ত সদস্যদের ওষুধ কিনে দেবার সামর্থ নেই। অথচ অনেক সময় দেশীয় প্রাইভেট চিকিৎসার ওপর আস্থা হারালে মন্ত্রী, সচিব, প্রভাবশালী সংসদ সদস্য, ক্ষমতাভোগী রাজনৈতিক ব্যক্তি সিঙ্গাপুরে ছুটে যায়। এই প্রক্রিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীও যুক্ত। নেতৃবৃন্দ আরো বলেন, সোনালী আঁশই পাটকল শ্রমিকদের এতোদিন বাঁচিয়ে রেখেছিল। শুধু তাই নয়, সোনালী আঁশের আয় রাষ্ট্রের জাতীয় অর্থনীতির মূলচালিকা শক্তিও। বিশ্বব্যাপী  সোনালী আঁশের দেশ হিসেবে বাংলাদেশ যে মান ও মর্যাদায় অধিষ্ঠিত ছিল তা আজ ভুলুণ্ঠিত হলো। যারা সোনালী আঁশের স্বপ্ন ও সম্ভাবনাকে ধ্বংস করতে তৎপর তারা ইতিহাসে নব্য মীরজাফর হিসেবে পরিচিতি লাভ করবে। তারা শ্রমিক-কৃষক-জনতার প্রতিরোধে রাষ্ট্রীয় মসনদ থেকে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। আর যারা সোনালী আঁশের স্বপ্ন ও সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম করেছেন, কারাগারে গিয়েছেন তারা গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য  ইতিহাসে স্থান পাবেন। জনসভা শেষে আগামী ৩ মার্চ খালিশপুরে, ৮ মার্চ পথেরবাজার দিঘলিয়া ও ২৮ মার্চ খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং ১৫ মার্চ খালিশপুর শিল্পাঞ্চলে বিক্ষোভ মিছিলে কর্মসূচি ঘোষণা করা হয়।