নগরীতে কেএমপির অভিযানে ৮০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৮০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ৪নং ঘাট রেলওয়ে গার্ড কলোনীর হাসমত শিকদার এর ছেলে হাসান শিকদার (১৯) ও পশ্চিম বানিয়াখামার টিএসসির মোড়ের মোতাহার আলী শিকদার এর ছেলে মো. নাসির শিকদার (২৯)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৮০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।
যশোরে র্যাবের অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মেডিকেল কলেজ এলাকায় অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৫০০ টাকাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৬ । ১৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলা সদরের খরকি দক্ষিনপাড়ার আরিফ হোসেন সরদার এর ছেলে আসলাম হোসেন জুয়েল।
র্যাব-৬ জানায়, ১৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মেডিকেল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় কলেজের ১নং গেইটের সামনে রাজু টি স্টলের সামনে থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৫০০ টাকাসহ জুয়েলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়েছে।
ফকিরহাটে কোভিট-১৯ এর ভ্যাক্সিন প্রদান অব্যাহত
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে কোভিট-১৯ এর ভ্যাক্সিন প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা ভাইরাসের টিকা প্রদানের অষ্টম দিনেও ভীড় ছিল চোখে পড়ার মত। উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টেকনোলোজিষ্ট (ইপিআই) মো: কামাল হোসেন জানান, সোমবার ৩৫৬জন করোনা ভাইরাসের টিকা গ্রহন করেছেন। এপর্যন্ত টিকা গ্রহন কারীর সংখ্যা মোট ৩হাজার ৩জন। এদিনও নানা শ্রেনী পেশার মানুষ অত্যান্ত আনন্দের সাথে তারা টিকা গ্রহন করেছেন। জানা গেছে, দ্বিতীয় ডোজের টিকা পরবর্তীতে আসবে এমন খবর পাওয়া গেছে, ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে ভ্যক্সিন আছে তাতে এখনও ৩হাজার মানুষ টিকা গ্রহন করতে পারবেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার জানান, ফকিরহাটে প্রথম ধামে করোনার টিকা এসেছে ৪৪৮ ভায়াল অর্থাৎ ৪হাজার ৮শত। এছাড়া চাহিদার কথা বিবেচনা করে আরও ১৫০ভায়াল অর্থাৎ ১হাজার ৫শত ভ্যাক্সিন সংগ্রহ করা হয়েছে। যেহেতু দ্বীতিয় ডোজের টিকা নতুন করে আসছে যে মোতাবেক বর্তমানে ভ্যাক্সিনের কমতি নেই। এখনও ৩হাজার মানুষ টিকা গ্রহন করতে পারবেন বলে তিনি জানান।
ফকিরহাটের বিপুল সংখ্যাক মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহন
ফকিরহাট প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গনভবন প্রান্ত হতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান (ভার্চুয়াল) সোমবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে টিভির মাধ্যমে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠান দেখা ও শোনার জন্য উপস্থিত ছিলেন ফকিরহাটের উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা সমাজ সেবা অফিসার মো: সবুর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাপ হোসেন টিপু, সহকারী কমান্ডার সুবীর কুমার মিত্র, শেখ মো: আবু বকর, আ: কাদের সহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
সাতক্ষীরা পৌর নির্বাচনে ১৪ই ফেব্রুয়ারিতে ভালবাসায় সিগ্ধ হলেন যারা
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরাঃ
সাতক্ষীরা পৌরবাসি ১৪ই ফেব্রুয়ারি ভালবাসার এক ইতিহাস গড়লো, আবারও মেয়র হিসেবে বেছে নিলেন বিএনপি প্রার্থী আলহাজ্ব তাছকিন আহমেদ চিশতিকে। দুই একটি বিচ্ছিন্ন এবং অনাকাঙ্খিত ঘটনা ঘটলেও দৃশ্যত: ভোট ছিল অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ। সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত সাইত্রিশটি কেন্দ্রে বিরামহীন ভোটগ্রহন চলে। প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য কোন ধরনের বিশৃংখলা সৃষ্টি হতে দেয়নি। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা নাজমুল কবির স্বাক্ষরিত বেসরকারি ফলাফল ঘোষনায় তাছকিন আহমেদ চিশতি ধানের শীষ প্রতিক ২৫,০৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম স্বতন্ত্র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু নারিকলে গাছ প্রতিক ভোট পেয়েছেন ১৩,২২১, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের শেখ নাসেরুল হক পেয়েছেন ১৩,০৫০ ভোট, স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা জগ প্রতিকে ভোট পেয়েছেন ২,৮৮৮ ভোট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতিক নিয়ে ডাঃ মোস্তাফিজুর রউফ পেয়েছেন ১৬৭৯ ভোট। সাতক্ষীরা পৌরসভার নির্বাচন ছিল যেমন আলোচনার কেন্দ্রবিন্দু তেমনি কৌতুহলময়। প্রতিক বরাদ্ধ হতে শুরু করে নির্বাচনে প্রচার প্রচারনার শেষ দিন পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বা নির্বাচনী আচরণ বিধি লাঙ্ঘনের বিষয় ছিল অনুপস্থিত। গতকাল সকাল ৮ টার পূর্বে কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি শুরু হয়, ভোটারদের মধ্যে ভোটদানে ব্যাপক আগ্রহ ছিল লক্ষ্যনীয়। ভোটারদের ভোটকেন্দ্র মুখি করনের ক্ষেত্রে কাউন্সিলর প্রার্থীদের প্রচেষ্টাও ছিল চোখে পড়ার মত। মেয়র প্রার্থীদের ন্যায় কাউন্সিলর প্রার্থীদেরও প্রচার প্রচারনার কোন ধরনের ঘাটতি ছিল না। এ নির্বাচনে উৎসবমুখর ভোটে, প্রতিদ্বন্দিতাপূর্ণ শেষ হাসি হাসা নির্বাচিত কাউন্সিলরা হলেন ০১নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলেন কায়ছারুজ্জামান হিমেল প্রতিক (স্কু ড্রাইভার) প্রাপ্ত ভোট ২০০৯, নিকটতম প্রতিদ্বন্দি ল্যাম্প প্রতিকের রশিদ হাসান চৌধুরী পেয়েছেন ১৮২০ ভোট,০২ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন সৈয়দ মাহমুদ পাপা প্রতিক ডালিম প্রাপ্ত ভোট ৪৭৭২, নিকটতম প্রতিদ্বন্দি আহছানুল কাদির স্বপন পেয়েছেন ১৫৭৯ ভোট, ০৩ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আইনুল ইসলাম নান্টা প্রতিক ব্লাকবোর্ড প্রাপ্ত ভোট ২৫৮০, নিকটতম প্রতিদ্বন্দি ইব্রাহীম পেয়েছেন ১৫৬৪ ভোট, ০৪ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন কাজি ফিরোজ হাসান প্রতিক পাঞ্জাবী প্রাপ্ত ভোট ২৮১১, নিকটতম প্রতিদ্বন্দি শেখ আসাদ আহমেদ পেয়েছেন ১৪০৪ ভোট, ০৫ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শেখ আনোয়ার হোসেন মিলন প্রতিক পানির বোতল প্রাপ্ত ভোট ১৭২৬, নিকটতম প্রতিদ্বন্দি শাহিনুর রহমান পেয়েছেন ১৬১৪ ভোট, ০৬ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শেখ মারুফ আহমেদ প্রতিক ডালিম প্রাপ্ত ভোট ২৬৪৮, নিকটতম প্রতিদ্বন্দি শহিদুল ইসলাম পেয়েছেন ২৬৩৯ ভোট, ০৭ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শেখ জাহাঙ্গীর হোসেন কালু প্রতিক পানির বোতল প্রাপ্ত ভোট ৩২৩৮, নিকটতম প্রতিদ্বন্দি এসএম জাহানুর হোসেন পেয়েছেন ১৮২১ ভোট, ০৮ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম বাবু প্রতিক পাঞ্জাবী প্রাপ্ত ভোট ৪৫৪৯, নিকটতম প্রতিদ্বন্দি আনারুল ইসলাম রনি পেয়েছেন ৯৭৫ ভোট, ০৯ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শেখ শফিক উদ দৌলা সাগর প্রতিক উটপাখি প্রাপ্ত ভোট ৩৭৪৬, নিকটতম প্রতিদ্বন্দি জিল্লুর রহমান পেয়েছেন ৩২২৮ ভোট। সংরক্ষিত মহিলা আসন ১.২.৩নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন নুরজাহান বেগম প্রতিক জবা ফুল প্রাপ্ত ভোট ১১৮৮৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দি জোসনা আরা পেয়েছেন ৫৮৫৮ ভোট, ৪.৫.৬নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন অনীমা রানী মন্ডল প্রতিক আনারস প্রাপ্ত ভোট ৫৪২৮, নিকটতম প্রতিদ্বন্দি ফরিদা আক্তার পেয়েছেন ৪১৮৯ ভোট, ৭.৮.৯নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রাবেয়া পারভীন প্রতিক জবা ফুল প্রাপ্ত ভোট ৭০২৯, নিকটতম প্রতিদ্বন্দি ফারহা দিবা খান সাথী পেয়েছেন ৬৯৫৪ ভোট। শান্তিপূর্ণ ভোটে উৎসবের কিছুটা ছন্দপতন ঘটে রসুলপুর কেন্দ্রে। বহিরাগতদের হঠাৎ কেন্দ্রে প্রবেশ এবং দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে কেন্দ্রে উপস্থিত আইন শৃংখলা বাহিনীর সদস্যদের তাৎক্ষনিক তৎপরতা বিশৃংখল পরিস্থিতির অবসান ঘটে। পরবর্তিতে আইন শৃংখলা বাহিনীর টহল দল উপস্থিত হয়। ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় আগরদাড়ি ইউনিয়ন আ’লীগ সভাপতি হাবিবুর রহমান হবি। আরও দুই একটি কেন্দ্রে বিশৃংখলা সৃষ্টি কঠোর ভাবে রোধ করে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রতিটি কেন্দ্রে ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি ছিল। কেন্দ্রের বাইরে প্রার্থীদের সমর্থকদের ভোটার সিলিপ বিতরন সহ ক্যাম্পিং ছিল চোখে পড়ার মত। দৃশ্যতঃ ভোটে ছিল উৎসবের উপস্থিতি প্রতিদ্বন্দি মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটকেন্দ্র পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন। বিএনপি মনোনীত প্রার্থী তাছকিন আহমেদ চিশতির বিপুল ব্যবধানে জয়ে কারন হিসেবে সাধারন ভোটারদের নিরব ভোটাধিকার আলোচনায়। প্রচার প্রচারনায় তিন প্রার্থীর মাঝে তুমুল প্রতিদ্বন্দিতার আভাস পাওয়া গেলেও ব্যাপক ব্যবধানের বিষয়টি আলোচনার শেষ নেই। বিগত পাঁচ বছরে তাছকিন আহমেদ চিশতি পৌরসভায় আগত পৌরবাসির সাথে সুন্দর ব্যবহার সর্বশেষ জেলা পর্যায়ের কয়েকজন নেতাকে বিএনপি হতে বহিস্কারের পর বিএনপি এবং বিএনপির সমর্থকদের মাঝে এমন ধারনা স্পষ্ট হয় যে বিএনপির প্রার্থীই চিশতি। আওয়ামীলীগ মনোনীত শেখ নাসেরুল হক অত্যন্ত পরিচ্ছন্ন এবং সৎ ব্যক্তি হিসেবে পরিচিত কিন্তু ভোটের হিসাব নিকাশে শেষ পর্যন্ত তাছকিন আহমেদ চিশতিই জয়ী হলো। গতকাল রাতে পুনরায় নির্বাচিত মেয়র আলহাজ্ব তাছকিন আহমেদ চিশতি তার কামালনগরস্থ বাড়ীতে বিপুল সংখ্যক কর্মি ও সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, বিগত দিনের ন্যায় আগামীতেও আমি যেন পৌরবাসির সেবা করতে পারি এই দোয়া করবেন। তিনি কোন ধরনের আনন্দ মিছিল করা হতে বিরত থাকতে বলেন। মেয়র চিশতি আরও বলেন তিনি বিএনপি মনোনীত বিষয়টি যেমন সত্য এটাও সত্য তিনি সাতক্ষীরার পৌর মেয়র। সব দল, সব মতের সকলের মেয়র। পরাজিত মেয়র প্রার্থীরা কোন কষ্ট পান এমন কিছু না করতে দলীয় কর্মি ও সমর্থকদের আহবান জানান।
বিএনপি’র উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা, ভিত্তিহীন, উদ্ভট এবং মন গড়া বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ আওয়ামী লীগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, ভিত্তিহীন, উদ্ভট এবং মন গড়া বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেওলিয়া হয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার ও আওয়ামী লীগকে দোষারোপ করছে। একটি স্বচ্ছ, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে তাদের প্রার্থীর ভরাডুবি বিএনপি’র দলীয় সাংগঠনিক ব্যর্থতা। সেই ব্যর্থতাকে ঢাকতে তারা আওয়ামী লীগের উপর দোষারোপ করছে। নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলটি সব সময়ই গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করতে নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারকে মোকাবেলা করে এসেছে। আজ সেই অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ আওয়ামী লীগকে নৌাকা প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতা ও বুদ্ধিমত্তার সাথে দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে একই সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই গণতান্ত্রিক ধারাবাহিকতায়ই দেশের উন্নয়ন হয়ে আসছে। যা বিএনপি কখনও চিন্তায় আনতে পারে নি। এই উন্নয়ন ও আওয়ামী লীগের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি’র নেতৃবৃন্দ আবোল তাবোল বকে যথেচ্ছা মিথ্যাচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১০নং আসনে উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। ভোটাররা স্বপ্রণোদিত ভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রদান করেছে। এখানে কাউকে কোন বাধা প্রদান করা হয়নি। এমনকি ভোট চলাকালে কোন ধরনের ঝামেলা বা হট্টোগোল হয়নি। এছাড়া ভোট ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকে বিএনপি’র নেতাদের দলীয় প্রার্থীর পক্ষে ভোট ক্যাম্পেইনে দেখা যায়নি। তারা ভোটের দিনও নির্বাচনী এলাকায় আসে নি। শুধু শুধু মিথ্যাচার করে পত্রিকা সর্বস্ব বিবৃতি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। নেতৃবৃন্দ বলেন, সিটি মেয়র নির্বাচনী এলাকায় কোন ভোট কেন্দ্রে যান নি। তিনি নগরীতে উন্নয়ন কাজ পরিদর্শনে বিভিন্ন এলাকায় গিয়েছেন। সে সময়ে যাওয়ার পথে কোন ভোট কেন্দ্র পথে থাকতে পারে। তবে তিনি কোন ভোট কেন্দ্রে নেমে বা দাড়িয়ে অবস্থান করা বা দলীয় নেতাকর্মীর সাথে কথা পর্যন্ত বলেন নি। অহেতুক সিটি মেয়রকে নিয়ে বিএনপি’র নেতারা উদ্দেশ্য প্রণোদিত বিবৃতি দিয়েছেন। বিএনপি’র সাংগঠনিক কাঠামো ভেঙ্গে যাওয়ায় তাদের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করার মত কেউ ছিলো না। শুধু শুধুই একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি’র নেতৃবৃন্দ অহেতুক মিথ্যাচার করছে। এ যেন মাছ না পেয়ে ছিপে কামড় দেয়ার মত অবস্থা। নেতৃবৃন্দ এ ধরনের মিথ্যাচার, ষড়যন্ত্র করে দেশের এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুন্ন না করার জন্য বিএনপি’র নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
সাশ্রয়ী মূল্যে প্রযুক্তিনির্ভর টেকসই নির্মাণ কাজ খুলনার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে: চেয়ারম্যান
খবর বিজ্ঞপ্তি
পদ্মা সেতু খুলনার অর্থনৈতিক এবং শিল্পায়নে ব্যাপক ভূমিকা রাখবে। এর ফলে খুলনা অঞ্চলে ব্যাপকভাবে নানা ধরনের ইমারতসহ বড় বড় স্থাপনার নির্মান কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং এর বিস্তার উত্তোরত্তর বাড়তে থাকবে। এরই প্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে সাশ্রয়ী মূল্যে ভূমির ভারবহন ক্ষমতা বৃদ্ধির কাজে নিয়োজিত বিশ্বমানের প্রযুক্তিনির্ভর বিশেষায়িত প্রতিষ্ঠান ফ্রান্সভিত্তিক গবহধৎফ কোম্পানীর সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ত্ব করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানীত চেয়ারম্যান ব্রিগেঃ জেনাঃ মোঃ মাহবুবুল ইসলাম । ইমারত নির্মাণের ক্ষেত্রে বর্তমানে খুলনার দুর্বল মাটিকে উন্নত করার জন্য নানা ধরনের প্রকৌশল পদ্ধতি ব্যবহার করতে হয়। যা অনেক ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ। গবহধৎফ কোম্পানী মতবিনিময়কালে তাদের নানা ধরনের ব্যয় ও সময় সাশ্রয়ী এবং টেকসই ও গুনগতমান সম্পন্ন প্রকৌশলগত পদ্ধতির উপর ধারণা উপস্থাপন করেন। পদ্ধতিগুলো খুলনাঞ্চলে প্রয়োগ করা গেলে সরকারী, বেসরকারী ও ব্যাক্তি মালিকানা পর্যায়ের ইমারত নির্মান অনেক সহজ ও ব্যয় সাশ্রয়ী হবে বলে সভায় উপস্থিত ব্যক্তিবর্গ আশাবাদ ব্যক্ত করেন। সর্বস্তরের জনগন যাতে ইমারত নির্মানে গবহধৎফ এর প্রকৌশল ও প্রযুক্তিগত সাহচার্য্য পেয়ে উপকৃত হতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ প্রত্যাশা করেন। উল্লেখ্য গবহধৎফ রুপপুর পারমানবিক মেগা প্রকল্পের ভূমির ভারবহন উন্নয়ন কাজে নিয়োজিত রয়েছে। প্রতিষ্ঠানটি ১৯৫৭ সাল থেকে এ ধরনের প্রযুক্তিনির্ভর টেকসই কাজ করে চলেছে ।শুধু ২০১৯ সনে তারা ৩৬০০ টি প্রকল্প বাস্তবায়ন করেছে।সভায় উপস্থিত ছিলেন কুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান , কেসিসি এর প্রধান প্রকৌশলী , নির্বাহী প্রকৌঃ গণপূর্ত-২, সিনিয়র সহঃ প্রকৌঃ এলজিইডি, খুলনা বিশ্ববিদ্যালয় স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক জনাব নাজিম উদ্দিন পায়েল এবং কেডিএ এর প্রধান প্রকৌশলী, পরিচালক প্রশাসন , পরিচালক এস্টেট, তত্ত্বাবধায়ক প্রকৌশলী , স্থপতি ও কর্তৃপক্ষের পদস্থ কর্মকর্তা বৃন্দ।
ইসলামী আন্দোলন খুলনা সদর থানা শাখার পরিচিত সভা ও শপথ অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
গতকাল ১৪ ই ফেব্রুয়ারী রবিবার রাত ৮ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আবু তাহের-এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতী শেখ আমীরুল ইসলাম-এর পরিচালনায় পাওয়ার হাউজ মোড় থানা কার্যালয়ে পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন নগর সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দীন।
উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন মোঃ আব্দুল মান্নান, মোঃ শরিফুল ইসলাম, মোঃ ফেরদাউস গাজী সুমন, হাফেজ মাওলানা রেজাউল করীম, মোঃ আবুল কাশেম, মোঃ সোহরাব হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ আফজাল হোসেন, শেখ জাহাঙ্গীর আলম, মুফতী মাহদী হাসান, মুফতী আমিনুল ইসলাম, শেখ টিপু সুলতান, মাওলানা ওবায়দুল্লাহ, মোঃ আবুল কালাম মৃধা, আলহাজ্ব হেলাল উদ্দিন, মোঃ বখতিয়ার হোসেন, মোঃ কামাল হোসেন সহ প্রমূখ। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানা শাখার পূর্ণাঙ্গ কমিটির তালিকা ও দায়িত্বশীল বৃন্দ সভাপতি আলহাজ্ব আবু তাহের, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সেক্রেটারি শেখ আমীরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি ফেরদাউস গাজী সুমন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা রেজাউল করীম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ সোহরাব হোসেন, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, দফতর সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, সহ-দফতর সম্পাদক মোঃ আফজাল হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলী আকবার, সহ-প্রশিক্ষণ সম্পাদক কারী লুৎফর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী মাহদী হাসান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিরাজ মহাজন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি আমিনুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক শেখ মোঃ টিপু সুলতান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক হোসেন শিকদার, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রহিম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মিঠু, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য আবুল কালাম মৃধা, সদস্য আলহাজ্ব হেলাল উদ্দিন, সদস্য মোঃ বখতিয়ার হোসেন, সদস্য মোঃ কামাল হোসেন।
আমেরিকান ইঞ্জিনিয়ার বাঙালি মেয়ে রহিমার প্রেমের টানে এখন কেশবপুরে
আলমগীর হোসেন,কেশবপুর
যশোরের কেশবপুর উপজেলার মেহেরপুর গ্রামের রহিমা খাতুনের ভালোবাসার কারণে নিভৃত পল্লীতে এসে সংসার পেতেছেন আমেরিকান নাগরিক ইঞ্জিনিয়ার ক্রিস হোগল। গত ৪ বছর ধরে তিনি বসবাস করছেন নিভৃত এ গ্রামে। করছেন কৃষিকাজ। নিজেকে মানিয়ে নিয়েছেন গ্রামীণ সংস্কৃতির সঙ্গে। রহিমা খাতুনের সঙ্গে জীবনের শেষ পর্যন্ত থাকতে চান। আমেরিকা থেকে মা ও প্রথম পক্ষের স্ত্রী সন্তানকেও নিয়ে আসতে চান এ দেশে। এ জন্য তৈরি করছেন বাড়িও। ক্রিস হোগল এখন মো. আয়ূব নামে পরিচিত। প্রায় এক যুগ ধরে রহিমা খাতুনের সঙ্গে তিনি সংসার করছেন। বর্তমানে মেহেরপুর মুন্সি মেহেরুল্লাহ মাজারের পাশে তাদের বসবাস। মেহেরপুর গ্রামের বাসিন্দা আশরাদ আলী মোড়ল জানান, বিদেশি মানুষটি এখানে বিয়ে করে অনেক দিন ধরে বসবাস করছেন। প্রায় ১০-১২ বিঘা ফসলি জমি ক্রয় করেছেন। তিনি ধান চাষ করেন। নিজে ক্ষেত থেকে ধান এনে ভ্যানে উঠিয়ে বাড়িতে নেন। এলাকার মানুষ তার বাঙালি হয়ে ওঠার দৃশ্য প্রতিদিন অবলোকন করেন। বিস্মিত হন ভালোবাসা মানুষকে কীভাবে পরিবর্তন করতে পারে ভেবে। মো. আয়ূবের সঙ্গে কথা বলার সময় তিনি প্রথমে সালাম দেন। এরপর তিনি জানান, তার মূল নাম ক্রিস হোগল। তিনি জানান, তার বাড়ি যুক্তরাষ্ট্রের মিশিগানে। পেশায় তিনি পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার। রহিমা খাতুনের সঙ্গে যখন দেখা হয় তখন তিনি ভারতের মুম্বাই শহরে থাকতেন। সেখানে তিনি অনিল আম্বানির রিলায়েন্স ন্যাচারাল রিসোর্সেস লিমিটেড কোম্পানিতে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। মুম্বাই শহরেই ঘটনাক্রমে রহিমার সঙ্গে তার দেখা হয়। এরপর তাদের সম্পর্ক ভালোবাসায় রূপ নেয় এবং এখন তারা দাম্পত্যজীবনে। রহিমা খাতুন বলেন, শৈশবে তার বাবা আবুল খাঁ ও মা নেছারুন নেছার হাত ধরে অভাবের তাড়নায় পাড়ি জমান ভারতে। পশ্চিমবঙ্গের বারাসাতে তার মা অন্যের বাড়িতে কাজ করতেন। বাবা শ্রম বিক্রি করতেন। আর রহিমা সেই শৈশবে বারাসাতের বস্তিতে একা থাকতেন। ১৩-১৪ বছর বয়সে বাবা তাকে বিয়ে দেন। তারা জমি কিনেন। এর মধ্যে রহিমা খাতুন তখন তিন সন্তানের জন্ম দেন। কিন্তু অভাবের তাড়নায় তার স্বামী সেখানকার জমি বিক্রি করে দেন। রহিমা খাতুনকে একা ফেলে তার স্বামী নিরুদ্দেশ হয়ে যান। রহিমা খাতুন চলে যান জীবিকার সন্ধানে মুম্বাই শহরে। শ্যামল বর্ণের রহিমা খাতুন আশ্রয় নেন পূর্বপরিচিত এক ব্যক্তির বস্তির খুপড়িতে। রহিমা খাতুন দাবি করেন, হঠাৎ একদিন সন্ধ্যায় মুম্বাইয়ের রাস্তায় পরিচয় হয় ক্রিস হোগলের সঙ্গে। এক দৃষ্টিতে হোগল তার পানে তাকিয়ে ছিলেন। হিন্দিতে দু-এক লাইন কথা বলার পর তারা আবার দেখা করার সিদ্ধান্ত নেন। এভাবে ছয় মাস পর তারা বিয়ে রেজিস্ট্রি করেন। বিয়ের তিন বছর পর কর্মসূত্রে ক্রিস হোগল তাকে নিয়ে চীনে যান। সেখানে পাঁচ বছর ছিলেন। এরপর তারা বাংলাদেশে ফিরে আসেন। এবং যশোরের কেশবপুর উপজেলার মেহেরপুর রহিমা খাতুনের বাবার ভিটায় বসবাস শুরু করেন। মেহেরপুরে ফিরে আসার পর রহিমা খাতুনের বাবা আবুল খাঁ মারা যান। বাড়ির উঠানের পাশে তাকে কবর দেওয়া হয়। মোজাইক পাথর দিয়ে প্রায় ১২ লাখ টাকা খরচ করে বাবার কবর সংরক্ষণ করেন তারা। রহিমার মা নেছারুন নেছা এখনও জীবিত। রহিমার প্র্রথম স্বামীর তিনটি সন্তান তাদের সঙ্গে থাকে। ক্রিস হোগলের শখ বই পড়া ও মোটরসাইকেলে দূর ভ্রমণে যাওয়া। বর্তমানে একটি সুন্দর পরিবার পেয়ে সুখী এ দম্পতি। ক্রিস হোগল বলেন, মিশিগান খুব সুন্দর শহর। আমেরিকান স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় অনেক আগে। সেখানে তার মা ও ছেলেমেয়ে রয়েছেন। এ গ্রামে একটি বাড়ি নির্মাণ করছেন। বাড়ির কাজ শেষ হলে আমেরিকা থেকে মা ও ছেলেমেয়েকে নিয়ে আসবেন এখানে। বহু দেশ ঘুরেছেন ক্রিস। তবে বাংলার সবুজ প্রকৃতি, ধানক্ষেত ও সরিষা ফুলের হলুদ রং তাকে বিমোহিত করে বারংবার। এই দেশে অনেক ভালো মানুষের সঙ্গে তার পরিচয় হয়েছে। ৪ বছর একটানা এখানে আছি। বাকি জীবনও এখানে কাটাতে চাই। ক্রিস হোগল এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য পোশাক কারখানা করাসহ আধুনিক চিকিৎসা ব্যবস্থার কাজ করতে চান।
ইএফটি বর্হিভূত পেনশনারদের হিসাবরক্ষণ অফিসে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে
তথ্য বিবরণী
মুজিব শতবর্ষ উপলক্ষে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় বাংলাদেশের সকল বেসামরিক পেনশনারের জন্য ইএফটির মাধ্যমে ব্যাংকে নিজস্ব একাউন্টে পেনশনের অর্থ প্রদানের কার্যক্রম বাস্তবায়ন করছে। ২০২১ সালের ১৬ মার্চের মধ্যে এ সংশ্লিষ্ট সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস, ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়সমূহ আগামী ১৬ মার্চ পর্যন্ত প্রতি শনিবারেও খোলা থাকবে। ইএফটির বর্হিভূত পেনশনারদের সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে এ বিষয়ক সকল কাজ সম্পন্নের জন্য অনুরোধ করা হচ্ছে। খুলনা বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের এক পত্রে এসকল তথ্য জানানো হয়েছে।
পাইকগাছায় রেজাকপুর-কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিট করে জখম করার অপরাধে রেজাকপুর কাশিমনগর সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপ-পরিচালক মাহবুব এলাহী তাকে বরখাস্ত করে অফিস আদেশ প্রদান করেন।
ঘটনার বিবরণে প্রকাশ, ২০১৯ সালের ২৩ অক্টোবর রেজাকপুর-কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়কে শারীরিকভাবে লাঞ্চিত করে রক্তাক্ত জখম করে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘটনাটি ঘটে। এ ঘটনায় রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। ঘটনাটির তদন্ত অন্তে প্রাথমিকভাবে সত্যতা প্রমাণিত হওয়ায় ১ বছর ৪ মাস পরে বিভাগীয় কার্যক্রম গ্রহণের স্বার্থে সরকারি কর্মচারী বিধিমালা ২১৮ এর বিধি ১২(১) ধারা মোতাবেক মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ১৪ ফেব্রুয়ারি বিভাগীয় উপ-পরিচালক মাহবুব এলাহী স্বাক্ষরিত অফিস আদেশে এ বরখাস্ত করা হয়েছে। যার স্মারক নং- ৩৮.০১.৪০০০.০০০.২৭.০০৫.১৯-৫০/৬, তারিখ- ১৪/০২/২০২১। বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, খুলনা জেলা শিক্ষা অফিসার, পাইকগাছা উপজেলা শিক্ষা অফিসার সহ ৭টি দপ্তরে প্রেরিত হয়েছে।
বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাড়লেও রফতানি বানিজ্যে ধ্বস
বেনাপোল প্রতিনিধি
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি বেশি হয়। আর রফতানি হয় আমদানির চারভাগের একাংশ। বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ৫ বছরে ভারত থেকে আমদানি হয়েছে ৮৮ লাখ ৮৯ হাজার ৮১১ মেট্রিক টন পণ্য এবং বাংলাদেশি পণ্য ভারতে রফতানি হয়েছে ১৮ লাখ ৭২ হাজার ২১০ টন। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানান, গত ২০১৬-১৭ অর্থবছরে ভারত থেকে আমদানি হয় ১৩ লাখ ৯৩ হাজার ৩২৯ টন পণ্য, রফতানি হয় ৩ লাখ ২৫ হাজার ৩৮১ টন পণ্য। ২০১৭-১৮ অর্থবছরে আমদানি ১৯ হয় লাখ ৮৮ হাজার ৩৫৯ টন, রফতানি হয় ৩ লাখ ৫২ হাজার ৯৬৩ টন পণ্য। ২০১৮-১৯ অর্থবছরে আমদানি হয় ২১ লাখ ৮১ হাজার ১২৩ টন, রফতানি ৩ হয় লাখ ১,১১৭ টন পণ্য। ২০১৯-২০ অর্থবছরে আমদানি হয় ২০ লাখ ৩৮ হাজার ৬৪ টন পন্য ভারতে রফতানি হয় ৩ লাখ ১৬ হাজার ৯৫০ টন।
২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর- ৬ মাসে আমদানি হয়েছে ১৭ লাখ ৫ হাজার ১১৩ টন এবং রফতানি হয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৯৫ টন পণ্য। বেনাপোল বন্দর দিয়ে যে সব পণ্য আমদানি হয়, শিল্পকারখানায় ব্যবহৃত কাঁচামাল, কেমিক্যাল, মেশিনারি যন্ত্রাংশ, সুতা, ট্রাক চেসিস, মোটর সাইকেল, টায়ার টিউব, বিভিন্ন প্লান্টের মালামাল ও বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য। রফতানি পণ্যের মধ্যে পাট ও পাটজাতপণ্য, মাছ, মেলামাইন, তৈরি পোশাক, খাদ্য দ্রব্য, ঝুট ও টিস্যু উল্লেখ্যযোগ্য।
বর্তমানে বেনাপোল বন্দরের স্থল ও রেলপথে ভারতের সাথে প্রতি বছর প্রায় ৪০ হাজার কোটি টাকার পণ্য আমদানি ও ৮ হাজার কোটি টাকা পণ্য সেদেশে রফতানি হয়ে থাকে। আমদানি করা পণ্য থেকে ৫ পাঁচ হাজার ৫’শ কোটি টাকার রাজস্ব আয় হয়ে থাকে। চলতি ২০২০-২১ অর্থবছরে এ লক্ষ্যমাত্রা ৬ হাজার ২৪ কোটি ৬২ লাখ টাকা। গত ৬ মাসে লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি আছে ১ হাজার ১০৬ কোটি ৪১ লাখ টাকা।
বেনাপোল বন্দর থেকে ভারতের প্রধান বাণিজ্যিক শহর কলকাতার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। যোগাযোগব্যবস্থা সহজ হওয়ায় এ পথে প্রথম থেকে ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ বেশি। তবে এ বন্দর দিয়ে ব্যবসায়ীদের আরো বেশি পণ্য আমদানির ইচ্ছে থাকলেও বন্দরের অবকাঠামোগত নানা সমস্যায় বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে না। লোকসানের মুখে পড়ে অনেক ব্যবসায়ী এ বন্দর ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। ফলে বড়ধরনের প্রভাব পড়ছে আমদানির ওপর। তবে রফতানি বাড়ছে ধীরে ধীরে এ বন্দরটি দিয়ে। প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হলে আমদানির পাশাপাশি রফতানি বাণিজ্যও আরো বাড়বে। ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর ডাইরেক্টর মতিয়ার রহমান জানান, ভারত থেকে দেশের স্থলপথে যে পরিমাণ পণ্য আমদানি-রফতানি হয় তার ৭০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে বলে তিনি জানান। বেনাপোল বন্দর আমদানি রফতানিকারক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল লতিফ জানান, বন্দরে আমদানি পণ্যের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের ব্যবাসায়ীদের দাবি আজো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। বন্দর অভ্যন্তরে পর্যাপ্ত জায়গা না থাকায় খোলা আকাশের নিচে কোটি কোটি টাকার পণ্য সংরক্ষন করা হচ্ছে। রোদ-বৃষ্টিতে পণ্যের যেমন গুণগতমান নষ্ট হচ্ছে তেমনি চুরি হচ্ছে প্রকাশ্যে। বর্তমানে ক্রেন ও ফর্কলিফটের সংকট রয়েছে দীর্ঘদিনের। তবে বন্দর থেকে বর্তমানে বিপুল পরিমান মালামাল চুরি হচেছ।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বন্দরের অবকাঠামোগত সমস্যার কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্যের প্রসার হচ্ছে না। আজও বাস্তবায়ন হয়নি ভারত-বাংলাদেশ-নেপাল-ভুটান (বিবিআইএন) চার দেশীয় বাণিজ্যিক কার্যক্রম। বেনাপোল বন্দরের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ রয়েছে ভারতীয় ব্যবসায়ীদেরও। প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন হলে বছরে ১০ হাজার কোটি টাকার রাজস্ব আয় সম্ভব কবলে তিনি জানান।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, বেনাপোল বন্দর সম্প্রসারণে নতুন কিছু জায়গা অধিগ্রহণ করা হয়েছে ভবিষ্যতে আরো অধিগ্রহনের পরিকল্পনা রয়েছে। আমদানি করা পণ্যের নিরাপত্তায় বন্দরের চারপাশ দিয়ে উঁচু প্রাচীর নির্মাণ করে সিসি ক্যামেরা বসানোর প্রক্রিয়া চলছে। বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. আজিজুর রহমান জানান, আমরা ব্যবসায়ীদের বৈধ সুযোগ সুবিধা বাড়ানোর চেস্টা করছি। ইতিমধ্যে বন্দর কর্তৃপক্ষকে অবকাঠামো সুবিধা বৃদ্ধির জন্য একাধিকবার পত্র দিয়েছি। বন্দরের সক্ষমতা বাড়লে বেনাপোল দিয়ে পণ্য আমদানি বেড়ে রাজস্ব আয়ও বেড়ে যাবে।
৫০ বছরের পরিকল্পনা বিনির্মাণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির অবস্থান ধর্মঘট পালিত
খবর বিজ্ঞপ্তি
অপরিকল্পিত আবাসন প্রকল্প ও নিয়ম বহির্ভূত বহুতল ভবন নির্মাণ বন্ধ, প্রকল্পসমূহ বাস্তবায়নে সকল অনিয়ম দীর্ঘসূত্রিতা ও দুর্নীতি বন্ধ, রূপসা বাইপাস শিপইয়ার্ড রোড, নিরালা রোড, গল্লামারী থেকে রায়েরমহল, আড়ংঘাটা থেকে রায়েরমহল সড়কের কাজ দ্রুত শুরু, বিদায়ী চেয়ারম্যান আবুল মকিম সরকারের দুর্নীতি-অনিয়ম তদন্ত, কেডিএ চেয়ারম্যান হিসেবে স্থানীয় প্রতিনিধি নিয়োগের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র উদ্যোগে সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কেডিএ-এর সম্মুখে অবস্থান ধর্মঘট পালিত হয়। অবস্থানে ধর্মঘটে খুলনার সকল রাজনৈতিক, কেসিসি’র কাউন্সিলর, পেশাজীবী, সামাজিক ও নাগরিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে এবং মহাসচিব শেখ মোহাম্মদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেনÑবিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ জাফর ইমাম, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, বিএনপি মহিলা দলের সভাপতি অধ্যক্ষ রেহেনা আক্তার, কেসিসি প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না, প্যানেল মেয়র আলী আকবর টিপু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, সাবেক ভারপ্রাপ্ত মেয়র কাউন্সিলর মোঃ আনিসুর রহমান বিশ্বাস, কাউন্সিলর আশফাকুর রহমান কাকন, কাউন্সিলর জেড এ মাহামুদ ডন, কাউন্সিলর আবুল কালাম আজাদ বিকু কাজী, কাউন্সিলর ওয়াদুদ মুন্সী, কাউন্সিলর সুলতান মাহমুদ পিণ্টু, কাউন্সিলর মনিরুজ্জামান মনি, কাউন্সিলর শামসুদ্দিন আহমেদ প্রিন্স, কাউন্সিলর ডালিম হাওলাদার, সংরক্ষিত কাউন্সিলর মাজেদা খাতুন, সংরক্ষিত কাউন্সিলর সাহিদা বেগম, সংরক্ষিত কাউন্সিলর কণিকা সাহা, সাবেক কাউন্সিলর মামুনুরা জাকির খুকুমনি, নাগরিক নেতা এড. আ ফ ম মহসীন, সুজন সম্পাদক এড. কুদরত-ই-খুদা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, উন্নয়ন কমিটির সাবেক সভাপতি শেখ মোশাররফ হোসেন, সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবু হানিফ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফারুখ হাসানা হিটলু, চেম্বার পরিচালক মফিদুল ইসলাম টুটুল, দেলোয়ার উদ্দিন দিলু, নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব, শিক্ষক নেতা লিয়াকত হোসেন, রেজাউল ইসলাম, শেখ জাহিদুজ্জামান, তৌহিদুজ্জামান, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, নাসিমা বেগম, আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহবুবুর আলম খোকন, জাতীয় পার্টি নেতা মোঃ তোবারেক হোসেন তপু, নারী নেত্রী রসু আক্তার, উন্নয়ন কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোঃ আবুল বাশার, মিজানুর রহমান বাবু, কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, আজিজুল ইসলাম আরজু, যুগ্ম মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান জিয়া, শেখ হাসান ইফতেখার চালু, মীর বরকত আলী, সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুল ইসলাম, যুব ইউনিয়ন মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, শেখ আবিদ উল্লাহ, মংলা বন্দর ব্যবহারকারী নেতা আলহাজ্ব মিজানুর রহমান টিংকু, রকিব উদ্দিন ফরাজী, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দিন, গণসংহতি আন্দোলনের খুলনা সমন্বয়কারী মুনীর চৌধুরী সোহেল, আগুয়ান ৭১-এর সভাপতি আব্দুল্লাহ চৌধুরী, আবিদ হাসান শান্ত, উন্নয়ন ফোরামের মোসাদ্দেক হোসেন বাবলু, সালাম ঢালী, খুলনা উন্নয়ন পরিষদের বাচ্চু, নিসচা’র জেলা সভাপতি মোঃ হাছিবুর রহমান হাছিব, নগর সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, অধ্যাপক আজম খান, নারীনেত্রী ইসরাত আরা হিরা, ইদ্রিস আলী খান, এস এম দেলোয়ার হোসেন, বিশ্বাস জাফর আহমেদ, আব্দুস সালাম, ইলিয়াস মোল্লা, শেখ আব্দুস সালাম প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, খুলনা সিটি কর্পোরেশন একটি জনপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান, এর সাথে কেডিএ, ওয়াসা, বিদ্যুৎ, টেলিফোন, সড়ক ও জনপথ সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন না হলে সকল সেবা থেকে নগরবাসী বঞ্চিত হবে। কেডিএ-এর চেয়ারম্যান হিসেবে স্থানীয় প্রতিনিধি নিয়োগের মাধ্যমে খুলনার উন্নয়ন গতিশীল করা, কেডিএ-এর প্রকল্প বাস্তবায়নে জনভোগান্তি এবং অপরিকল্পিত আবাসন প্রকল্প ও নিয়ম বহির্ভূত বহুতল ভবন নির্মাণ বন্ধ এবং ৫০ বছরের উন্নয়নকে সামনে রেখে পরিকল্পিত নগর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান হয়। বর্তমান সরকার খুলনার উন্নয়নে এক প্রকল্পে একাধিকবার অর্থ বরাদ্দ দিলেও কেডিএ-এর ব্যর্থতার কারণে কোনো প্রকল্পই সঠিক সময়ে বাস্তবায়ন হচ্ছে না, যার কারণে নগরবাসী কোনো উন্নয়ন প্রকল্পের সুফল ভোগ করতে পারছে না। নগরবাসী এতে থেকে মুক্তি চায়।
কৃষিবিদ দিবস উদযাপন উপলক্ষে খুবিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা
খবর বিজ্ঞপ্তি
‘বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ শ্লোগানকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস-২০২১ উদযাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে সোমবার বেলা ১২টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে দিয়ে হাদী চত্ত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সেখানে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি বলেন, ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদান করেছিলেন। তাঁর এই ঘোষণা ছিল অত্যন্ত দূরদর্শী এবং সদ্য স্বাধীন দেশের কৃষির সমৃদ্ধির জন্য যুগোপযোগী। যার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও পরিকল্পনায় কৃষিবিদদের অবদানে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তিনি আরও বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর কৃষিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যার ফলে আজ ধান, মাছ, শাক-সবজি, ফল এসব কৃষিপণ্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশ ৭ম স্থানের মধ্যে রয়েছে। তিনি বলেন, পেটে খিদে থাকলে কোনো মানুষ সামনে এগোতে পারে না। সৃজনশীল বা কর্মমুখী হতে পারে না। বাংলাদেশের মানুষের আজ ক্ষুধা নেই, তাই মানুষ আজ বিভিন্ন পেশায় ভালভাবে কাজ করছে। ফলে দেশ এগিয়ে যাচ্ছে। এক সময়ের খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্য রপ্তানির দেশে পরিণত হয়েছে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানভিত্তিক ডিসিপ্লিনসমূহের গবেষণা কার্যক্রমকে সমন্বিত করে এক্ষেত্রে আরও অবদান রাখার জন্য আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তৃতা করেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. সালমা বেগম, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ার। স্বাগত বক্তৃতা করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ। সভা সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ মারুফ বিল্লাহ। এসময় এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনসহ জীববিজ্ঞান স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
বাণী অর্চনা উপলক্ষে খুবিতে কর্মসূচি গ্রহণ: বাণী অর্চনা উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল ১৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের মন্দিরে প্রতিমা স্থাপন, সকাল ৯ টায় পূজা আরম্ভ, সকাল ১০.৩০ টায় অঞ্জলি প্রদান ও সকাল ১১.৩০ টায় প্রসাদ বিতরণ।
নগর যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
১৫ ফেব্রুয়ারি গণতন্ত্র হত্যা দিবস ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে, বাংলাদেশ আওয়ামী-যুবলীগ কেন্দ্রীয় কমিটি শনিবার বেলা ১১টায় দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করেছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল আহব্বান করা হয়। শনিবার সকাল ১১টায় দলীয় কার্যালয় এর সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর পিকচার প্যালেস মোড়, ডাক বাংলা মোড়, ফেরিঘাট মোড় সহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ শেখ শাহাজালাল হোসেন সুজন এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, সওকত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, তাজুল ইসলাম তাজু, মোস্তাফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, মসিউর রহমান সুমন, ইয়াসিন আরাফাত, মাছুম বিল্লাহ, রাশেদুজ্জামান রিপন, ফেরদাউস হোসেন লাবু, আরিফ, হাসান শেখ, আসাদুজ্জামান শাহিন, মুক্তা সরদার, বাদল সিপাহী, জামিল আহমেদ সোহাগ, মাসুম আহমেদ ডলার, ইমতিয়াজ রিপন, রাকিবুল, ইকবাল হোসেন, হারুন আর রশিদ, লাবু আহমেদ, জিহাদুর রহমান জিহাদ, মহিদুল হক শান্ত, ছাত্রলীগ নেতা জব্বার আলী হিরা, জহির আব্বাস, শেখ সাকিব, ইওয়াসিন, রফিকুল ইসলাম রফিক, সোহান হোসেন শাওন, তাজু, রাজেশ মাহমুদ, হিরন হাওলাদার, সিনহা প্রমুখ।
৩য় শ্রেণির ছাত্রী অঙ্কিতা দে ছোয়াকে ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে স্মারকলিপি পেশ
খবর বিজ্ঞপ্তি
দৌলতপুর পাবলা বণিকপাড়া নাগরিক সমাজের পক্ষ সোমবার বেলা ১২:৩০টায় দৌলতপুর পাবলা বণিকপাড়ার ৩য় শ্রেণির ছাত্রী অঙ্কিতা দে ছোয়াকে ধর্ষণপূর্বক নৃশংসভাবে হত্যার মূল হোতা নরপশু প্রীতম রুদ্রের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে খুলনা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. কে এম ইকবাল হোসেনসহ সমিতির নেতৃবৃন্দের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। গত ২২ জানুয়ারি ধর্ষক প্রীতম রুদ্র অঙ্কিত দে ছোয়াকে শীতবন্ত্র দেয়ার কথা বলে তাদের বাড়ির ছাদে নিয়ে ধর্ষণপূর্বক নৃশংসভাবে হত্যা করে বস্তাবন্দী করে নিচতলার বাথরুমে ফেলে রাখে। অঙ্কিতা দে ছোয়ার অভিভাবকগণ তাকে খুঁজে না পেয়ে থানায় জিডি করে। এমতাবস্থায় গত ২৮ জানুয়ারি দৌলতপুর থানা পুলিশ প্রীতম রুদ্রের বাড়ির নিচতলার বাথরুম থেকে বস্তাবন্দী অবস্থায় অঙ্কিতা দে ছোয়ার লাশ উদ্ধার করে। সন্দেহভাজন হিসেবে প্রীতম রুদ্রসহ বেশকিছু লোককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রীতম রুদ্র অঙ্কিতা দে ছোয়াকে ধর্ষণসহ নৃশংসভাবে হত্যার কথা স্বীকার করে, যা পরবর্তীতে খুলনা ম্যাজিস্ট্রেট আদালতে সমস্ত ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে। ঘটনার পরবর্তীতে অঙ্কিতা দে ছোয়ার ধর্ষণসহ অমানবিক এ হত্যার প্রতিবাদে ধর্ষক ও হত্যাকারী নরপশুর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন সংগঠনসহ দৌলতপুর পাবলা বণিকপাড়া নাগরিক সমাজ সমাবেশ করে। এর ধারাবাহিকতায় আজ খুলনা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের নিকট স্মারকলিপি প্রদান করা হয় এবং ধর্ষক ও হত্যাকারী নরপশু প্রীতম রুদ্রের সর্বোচ্চ শাস্তির দাবিতে আইনী সহযোগিতা চাও হয়। সাথে সাথে ধর্ষক ও হত্যাকারী নরপশু প্রীতম রুদ্রের পক্ষে খুলনার কোনো আইনজীবী আইনী সহায়তা প্রদান না করেন তারজন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। এ সময়ে আইনজীবী সমিতির সভাপতি এড. সাইফুল ইসলাম বলেন, অঙ্কিতা দে ছোয়াকে যে ধর্ষণপূর্বক নৃশংসভাবে হত্যা করেছে সেই প্রীতম রুদ্রের সর্বোচ্চ শাস্তির জন্য খুলনা আইনজীবী সমিতি সর্বাত্মক আইনী সাহায্য-সহযোগিতা করবে। স্মারকলিপি প্রদান পরবর্তীতে বিকেল ৩:৩০টায় খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নিকট স্মারকলিপি অনুলিপি প্রদানপূর্বক মতবিনিময় করা হয়। বিকেল ৪:১৫টায় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানার নিকটও অনুলিপি প্রদানপূর্বক মতবিনিময় করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেনÑনাগরিক সমাজের আহ্বায়ক নামুল হাসান পুলু, দৌলতপুর থানা আওয়ামীলীগের সভাপতি ও বিজিএ চেয়ারম্যান সৈয়দ আলী, খুলনা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক এড. আনোয়ারা সসতাজ আন্না, পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, পূজা পরিষদ খুলনা মহানগর কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, পূজা পরিষদ দৌলতপুর থানার সভাপতি তিলক গোস্বামী, সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দৌলতপুর থানা সভাপতি আশুতোস সাধু, সাধারণ সম্পাদক বলরাম দত্ত, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবীর, উৎপল দত্ত, অলোক কু-ু, দৌলতপুর থানা মহিলা আ্ওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফারহানা নিপু, শঙ্কর দত্ত, বিকাশ কর, বীথিকা সাধু, স্বাধীন মোড়ল, সুশান্ত দে প্রমুখ।
নারায়ণ চন্দ্র চন্দ এমপি’র ফুলতলায় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান
ফুলতলা প্রতিনিধি
সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের এক মাসিক সমন্বয় সভা সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ইউএনও সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ওসি মাহাতাব উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অরুণ মন্ডল, কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, মৎস্য কর্মকর্তা রনজিত কুমার, সহকারী ভ্যাটিনারী সার্জন তরিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কাশেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্যা, বিআরডিবি কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ প্রমুখ। দুপুরে ফুলতলা থানায় ওসি মাহাতাব উদ্দিন, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহসহ পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এলাকার মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কমিটি এবং প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। পরে ফুলতলার রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এক প্রীতি ভোজে অংশ গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মোঃ আসলাম খান, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, শেখ আবুল বাশার, আলহাজ্ব শেখ আশরাফ হোসেন, আলী আজম মোহন, অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, প্রধান শিক্ষক আঃ হাই গাজী প্রমুখ।
সাতক্ষীরায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির প্রধান উপদেষ্টা ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, পিপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিচালক জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান প্রমুখ।
সভায় সাতক্ষীরায় ২০১৩-২০১৪ সালে সংঘঠিত ১৫টি হত্যা মামলার বর্তমান অবস্থা, কোভিড ১৯ এর বর্তমান অবস্থা, বাইপাস সড়ককে দখল মুক্ত করণ, প্রাণ সায়ের খাল খনন, শহরের যানজট নিরসন, জেলার মডেল মসজিদ নির্মাণ, সাতক্ষীরা বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তর, বিদ্যুৎ বিভাগের অবহেলায় বিদ্যুৎপৃষ্ঠে মৃতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা, জেলার বীর মুক্তিযোদ্ধাসহ সকলকে করোনার ভ্যাকসিন প্রদান, যত্রতত্র মৎস্য ঘের বন্ধসহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বদিউজ্জামান।। এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সালিশে সংঘর্ষ, প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
গ্রাম্য সালিশকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার পাকা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক ইমরান হোসেন (২৬) মারা গেছেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনার জের ধরে চারটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় পাকা গ্রামের আব্দুর রশিদের লুট হওয়া চারটি গরু আব্দুল মালেকের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমরান হোসেন ঝিনাইদহ সদর উপজেলার পাকা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের ইন্তার ছেলে আমিন হোসেন গত ১১ ফেব্রুয়ারি একই গ্রামের টিপুর ছেলে মুস্তাক হোসেনকে (১১) ফুঁসলিয়ে ফরিদপুরে নিয়ে যায়। পরে ওই দিন রাতে পরিবারের লোকজন মুস্তাককে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনা নিয়ে গত ১৩ ফেব্রুয়ারি পাকা গ্রামে একটি সালিশ বসে। সে সময় হাফিজ ও বাতেনের লোকজনের মধ্যে বাকবিত-া শুরু হয়। একপর্যায়ে উভয় গ্রুপের সংঘর্ষে ইমরান হোসেন ও জীবন নামে দুজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। ইমরানের অবস্থার অবনতি হলে ফরিদপুর ও পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি কর হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে হাফিজ গ্রুপের সমর্থক ইমরান মারা যান। এ ঘটনায় একই গ্রামের আব্দুল বাতেন, শফিউদ্দীন, আব্দুর রশিদ ও কামরুজ্জামানের বাড়িঘর ভাঙচুর করা হয়। সদর থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয় এবং লুট করা গরু উদ্ধার করে মালিক আব্দুর রশিদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সরল দীঘির পাড় সংলগ্ন রাইস মিল চত্ত্বরে নব নির্বাচিত কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়লের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, নবনির্বাচিত কাউন্সিলর রাফেজা খানম,আওয়ামীলীগ নেতা প্রভাষক মশিউর রহমান, জেলা যুবলীগ নেতা জসিম উদ্দীন বাবু, শামীম সরকার। বক্তব্য রাখেন-সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, স.ম আব্দুর রব, শিক্ষক আব্দুল খালেক, জেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, সালাউদ্দিন কাদের, রাশেদুজ্জামান রাসেল, শাহীনশাহ বাদশা, অহিদুজ্জামান, মাহাবুবুর রহমান নয়ন, মুক্ত অধিকারি, আসাদুল ইসলাম, আব্দুল মজিদ বয়াতি, আশরাফুল ইসলাম টুটুল, করিম গাজী, বরকত গাজী, শহীদুল ইসলাম, কামাল হোসেন, আক্তার হোসেন, পলাশ হোসেন, আমজেদ সরদার, ছহিলউদ্দীন সরদার, বিল্লাল গাজী, হাসানুর রহমান, খালিদ হোসেন, আলেফ সানা, আব্দুল মান্নান, আব্দুল মজিদ গাজী, পাখি, মনিরা ও ফারিহা। অনুষ্ঠানে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে এলাকার উন্নয়ন ও সমস্যা নিরসনে এলাকাবাসী বিভিন্ন দাবী করলে পর্যায়ক্রমে তা পূরণ করার প্রতিশ্রুতি দেন এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। অনুষ্ঠানে এলাকার প্রায় শতাধিক দুস্থ ও অসহায় ব্যক্তিকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
মানববর্জ্যরে নিরাপদ ও সুষ্ঠু ব্যবস্থাপনা যেমন দরকার তেমনি দক্ষ জনবলও প্রয়োজন: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, উম্মুক্ত স্থানে মলত্যাগ, ড্রেনে সেপটিক ট্যাঙ্কের আউটলেট সংযোগ প্রদান এবং অপরিকল্পিত পয়:বর্জ্য নিস্কাশন পরিবেশের জন্য হুমকি। এর থেকে পরিত্রাণ পেতে মানববর্জ্যরে নিরাপদ ও সুষ্ঠু ব্যবস্থাপনা যেমন দরকার তেমনি দক্ষ জনবলও প্রয়োজন। সিটি মেয়র সোমবার বিকেলে নগরীর নিরালা পার্কে সেপটিক ট্যাংক খালিকরণ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। মানব বর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনা কার্যক্রম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন মাসব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করেছে। মানব বর্জ্যরে আধুনিক এ ব্যবস্থাপনা বিষয়ে সাধারণ জনগণের অনেকেই এখনও অবগত নয় উল্লেখ করে সিটি মেয়র বিষয়টির ওপর ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে নগরবাসীকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সড়ক ও ড্রেনের আধুনিকায়নের পাশাপাশি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রায় ৪’শ কোটি টাকা বরাদ্দ প্রদান করেছে। নগরীতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু পরিচ্ছন্নতা বিষয়ে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি না হলে প্রকল্পের শতভাগ সফলতা অর্জন করা অসম্ভব হয়ে পড়বে। তিনি নাগরিক সেবা গ্রহণের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে নাগরিক দায়িত্ব পালনে যতœবান হওয়ার আহবান জানান। কেসিসি’র কাউন্সিলর শমসের আলী মিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা খাতুন, নিরালা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জব্বার মোল্লা এবং নিরালা জনকল্যাণ সমিতি ও রিয়াদুল জান্নাহ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো: আকতার হোসেন ফিরোজ। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ। বিষয়ভিত্তক কার্যক্রম তুলে ধরেন এসএনভি’র স্যানিটেশন এন্ড বিজনেস এ্যাডভাইজার তানভীর আহমেদ চৌধুরী এবং অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র কঞ্জারভেন্সী অফিসার মো: আনিসুর রহমান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সেপটিক ট্যাংক পরিস্কারে নগরবাসীকে উৎসাহিত করার লক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় শ্রমিক ফেডারেশনের জরুরী সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সোমবার বিকেল ৫টায় ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা জেলা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের জেলা সভাপতি শ্রমিক নেতা মনির আহমেদ। সভার শুরুতে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কিংবদন্তী শ্রমিকনেতা কমরেড হাফিজুর রহমান ভূইয়ার ৪র্থ মৃত্যুবার্ষিকী স্মরণে এক শোক প্রস্তাব গ্রহণে করে দাঁড়িয়ে ০১ (এক) মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এই জরুরী সভায় কেন্দ্রীয় কমিটির রিপোর্ট উপস্থাপন করেন জেলা সাধারণ সম্পাদক শ্রমিক নেতা দেলোয়ার উদ্দিন দিলু। সভায় বক্তৃতা করেন সিনিয়র সহ-সভাপতি শেখ মফিদুল ইসলাম, সহ-সভাপতি ও পাটকল নেতা মোঃ খলিলুর রহমান, আমিরুল সরদার প্রমুখ নেতৃবৃন্দ। সভায় বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ব পাটকল ও চিনিকল রাষ্ট্রীয় খাতে রেখেই চালু ও আধুনিকায়ন করার দাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বেলা ১০:৩০ টায় পাটকল-চিনিকল-আখ চাষীদের সমাবেশে অংশগ্রহণের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।
মহানগর বিএনপির জরুরী সভা আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির জরুরী সভা মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। তিনদিনের কর্মসূচি সফল করতে খুলনা মহানগর বিএনপির জরুরী সভা আহবান করা হয়েছে। সভায় মহানগর বিএনপির কার্যকারী কমিটির নেতৃবৃন্দ, প্রত্যেক থানা ও ওর্য়াড বিএনপির সভাপতি/ সাধারন সম্পাদক/সাংগঠনিক সম্পাদক এবং অংগ সহযোগী সংগঠনের প্রধান ও সাবেক ছাত্র নেতৃবৃন্দদের উপস্থি থাকার জন্য আনুরোধ জানানো হয়েছে ।
সভার আলোচ্যসূচি : অবাধ শুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবি, মহান স্বাীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াঊর রহমানের রাষ্ট্রীয় বীরউত্তম খেতাব বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি, দেশের ছয় সিটিতে অনুষ্ঠিতব্য সমাবেশের অংশ হিসেবে আগামী ২৭ ফেব্রুয়ারি শনিবার খুলনা মহানগরে সমাবেশের প্রস্তুতি সম্পকে’ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন। মহান একুশে আন্তর্জাতিক রাষ্ট্রভাষা দিবসের কর্মসূচী সম্পকে’ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন। স্বৈরতন্ত্র ও মাফিয়াতন্ত্র পতনের দাবিতে এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সরকারি অপচেষ্টার প্রতিবাদে আগামী ১৭ ফেব্রুয়ারি বুধবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি সর্ম্পকে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন ।
কালীগঞ্জ হাসপাতাল: অসুস্থ স্ত্রীর করোনা টিকা দেয়া যাবে কিনা জানতে চাওয়াই ক্ষেপলেন স্বাস্থ্য কর্মকর্তা
সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি
লুৎফর রহমান লাড্ডু। বয়স ৬৫ পার হয়েছে। তার পিতা ছিলেন ঝিনাইদহ কালীগঞ্জের সর্বোজন শ্রদ্ধেয় ঐতিহ্যবাহী নলডাঙ্গা ভূষন হাইস্কুলের শিক্ষক মরহুম শওকত আলী। বাবার হাত ধরে ছোটবেলা থেকেই স্কুলের খেলার মাঠ চিনেছেন। এখান থেকেই শুরু শিশু থেকে যৌবন পার করে পৌছে গেছেন বৃদ্ধের কাতারে। কিন্ত এখনও তিনি খেলার মাঠ আকড়িয়েই আছেন। এখনও কালীগঞ্জ উপজেলার ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক ও কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সাধারন সম্পাদকের দায়িত্বে আছেন। কালীগঞ্জের সব বয়সী মানুষের কাছে তিনি আমাদের লাড্ডু ভাই হিসেবে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে তিনি স্বস্ত্রীক করোনা ভাইরাসের টিকা নিতে হাসপাতালে। নিজের টিকা নেওয়া শেষ করে অসুস্থ স্ত্রীর টিকা নেওয়ার ব্যাপারে পরামর্শ করতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামীমা শিরিন লুবনার রুমে ঢুকতেই গালিগালাজ, দূর্ব্যবহার শুরু করেন। কোন অনুমতি না নিয়ে তার সাথে কথা বলতে গেলে এমন মানষিক নির্যাতনের শিকার হয়েছেন লাড্ডু ভাই। শুধু এতেই খ্যান্ত হননি লাড্ডু ভাই ক্ষমা না চাইলে পুলিশে দিবেন বলে হাসপাতালে আটক করে পুলিশে দেয়ার হুমকি দেন ওই স্বাস্থকর্মকর্তা। পরে যখন লাড্ডু ভাই জানলেন উনি তার ছেলের সাথে পড়তেন শিশুতে। তখন তিনি অঝোরে কাঁদলেন।
ক্রিড়ামোদিদের ভাষ্য, যে মানুষটির ঠিকানা খেলার মাঠ তার এমন ঘটনা মুহুর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ক্রিড়াঙ্গনে। ইতোমধ্যে বিষয়টি স্থানীয় ক্রিড়ামোদীরা আরেক জন সাবেক খেলোয়াড় বর্তমান স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহাকে মৌখিকভাবে জানিয়েছেন। এর আগেও ডাঃ শামিমা শিরিন লুবনা বিভিন্ন মানুষের সাথে একই ধরনের দূর্ব্যবহার করেও রেহাই পেয়েছেন। লুৎফর রহমান লাড্ডু ভাই জানান, সোমবার সকালে আমি কালীগঞ্জ হাসপাতালে গিয়ে করোনার টিকা গ্রহন করি। এরপর আমার অসুস্থ স্ত্রীকে করোনার টিকা দেয়ার ব্যপারে পরামর্শ নিতে হাসপাতলের টি এইচ এর রুমে যাই। তার অফিসে প্রবেশ মাত্রই ক্ষেপে উঠেন ডাঃ লুবনা। শুরুতেই অনুমতি না নিয়ে কেন প্রবেশ করলাম সে জন্য তিনি গালি গালাজ শুরু করেন। আমি নিরবে দাঁড়িয়ে ছিলাম। এক পর্যায়ে আমি বললাম আপনি ডাক্তার রোগীরা পরামর্শের জন্য তো আসবেই। আমাকে উদ্দেশ্য করে বলেন, ইউএনওর অফিস রুমে ঢুকতে অনুমতি না লাগলেও আমার অফিস রুমে ঢুকতে অনুমতি লাগে। আমাকে বাইরে বের করে দিয়েও পুলিশে দেয়ার জন্য লোক পাঠান। পরে শুনলাম আমার সাথে দূর্ব্যবহার করা ডাক্তার কালীগঞ্জেরই মেয়ে। ছোটবেলায় আমার ছেলে মিজানুর রহমানের সাথে শিশু একাডেমিতে একসাথে লেখাপড়া করেছেন। এটা জানতে পেরে আমি কেঁদেছি। আমার ছেলে কিছুই হয়নি কিন্ত উনি মানুষের সেবা দিতে হয়েছেন ডাক্তার। আমি মনে করি কালীগঞ্জে আমার কোন শত্রু নেই। জীবনভর আমার সাথে কেউ দূর্ব্যবহার করেনি। আজকে আমি হতবাক হয়েছি। বিষয়টি আমি স্থানীয় সাংসদ ও আরেক সাবেক খেলোয়াড় বর্তমান সাংসদ আনোয়ারুল আজিম আনার ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহাকে মৌখিকভাবে জানিয়েছি।
বিষয়টি নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনা মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিকদের তিনি জানান, অফিসে এসে কথা বলতে হবে। আমি অফিসে আছি। যেহেতু হাসপাতালে ঘটনা ঘটেছে।
ইউএনও সূবর্ণা রানী সাহা জানান, আমরা সরকারী যারা আছি তারা সকলেই জনগনের সেবক। সব মানুষেরা আমাদের অফিসে আসতে পারেন। স্বাস্থ্য কর্মকর্তা কর্তৃক লাড্ডু ভায়ের সাথে দূর্ব্যাবহারের ঘটনাটি মোটেও কাম্য নহে। তিনি এমপি মহোদ্বয়ের সাথে আলোচনা পূর্বক বিষয়টির দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ^াস দেন। এ বিষয়ে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার জানান, লাড্ডু ভাই সর্ব্বোজন শ্রদ্ধেয় ও একজন নিরীহ প্রকৃতির মানুষ। তার সাথে এমন দূর্ব্যবহার অবশ্যই জবাবদিহীতার মধ্যে আনা হবে। উল্লেখ্য,এর আগেও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই কর্মকর্তার বিরুদ্ধে হাসপাতালের সেবা নিতে আসা রোগীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে।
নগরীতে ছাত্রদলের মশাল মিছিল
খবর বিজ্ঞপ্তি
মহান স্বাধীনতার ঘোষক রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের খেতাব বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসতি এর নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার উদ্যোগে মশাল মিছিল বের করা হয়। সোমবার সন্ধ্যায় নগরীর হাজী মুহসিন রোড থেকে এই বিক্ষোভ মশাল মিছিল বের করা হয়। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান অনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোঃ মাহিম উল হক, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রাসেল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সাবেক সহ সাংগঠনিক আহমেদ ইমরান সালেহ সিফাত (খালিশপুর), সাবেক সদস্য হাফিজুর রহমান হাফিজ, এস এম নয়ন হোসেন, আমিনুজ্জমান সুজন, রাকিব হাসান তাজ, মেহেদী হাসান ইমু, সামসাদ আবিদ, নাজের মাহমুদ নিবিড়, মো:সুরুজ, তামিম খান, পারভেজ আহমেদ, তানভীর হাসান, সাকিব রিজভী, মোঃ নোমান হোসেন, আল ইমরান, শৈশব মনি, জামিউল রহমান অপূর্ব, মেহেদী হাসান, হাসান ইসলাম অরিদ, রাব্বি চৌধুরী, ফাইয়াজ হাসান, সাইফুল ইসলামসহ প্রমুখ।
সরস্বতী পূজা আজ
বিশেষ প্রতিনিধি
হিন্দু স¤প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। হিন্দু স¤প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন তারা। সনাতন ধর্মালম্বিদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহ তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করবেন। সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু স¤প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।
সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু স¤প্রদায় আগামীকাল বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করবে। রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দিরগুলোর অনুষ্ঠানমালায় রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।
তবে করোনা পরিস্থিতির কারণে সারাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রতি বছরের ন্যায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে সাড়ম্বরে বিদ্যা ও আরাধনার দেবী সরস্বতীর পূজার আয়োজন হচ্ছে না।
খুলনায় অনুষ্ঠিত হলো বিডি অ্যাপস মিটআপ ২০২১
খবর বিজ্ঞপ্তি
বিডি অ্যাপস এর আয়োজনে খুলনার বিডি অ্যাপস ডেভেলপার এবং ডেভেলপার হিসেবে কাজ করতে আগ্রহীদের সাথে অনুষ্ঠিত হলো বিডি অ্যাপস খুলনা মিটআপ ২০২১। সোমবার বিকালে নগরীর একটি স্থানীয় অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে এই মিটআপ অনুষ্ঠান।
আয়োজনে বিডি অ্যাপস এর সঙ্গে সংযুক্ত এসব প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্লাটফর্মটিতে কাজ করার অভিজ্ঞতা, বিডিঅ্যাপস এর উচ্চপদস্থ কর্মকর্তাদের অভিমত ও পরামর্শ, ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বিডি অ্যাপস খুলনা মিটআপে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটের সালাহ উদ্দিন, সিফাত উল হক সনেট, বিডি অ্যাপস বিজনেস এনগেজমেন্ট লিড মুহাম্মাদ আলতামিশ নাবিল, শাহেদ সাদ উল্লাহ, বিডিঅ্যাপস চট্টগ্রামের আরিফ হাসান রিয়াদ, আরিফ হায়দার, মীর রিয়াজ এবং খুলনার বিজনেজ এক্সিকিউটিভ সৈয়দ ফাহাদ মাহমুদ, রবি খুলনা ক্লাষ্টার অফিসের তানিম হাসান এবং চ্যানেল খুলনা’র সিইও হাসানুর রহমান তানজির।
উল্লেখ্য, বিডি অ্যাপস হচ্ছে রবি আজিয়াটা লিমিটেডের একটি দেশীয় অ্যাপ ডেভেলপমেন্ট প্লাটফর্ম যেখানে সকল ধরনের মোবাইলের উপযোগী অ্যাপস নির্মাণ করে সহজেই ডেভেলপারগন ও উদ্যক্তাগন সহজেই নিজস্ব সার্ভিসটি চালু করতে পারেন এবং নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারেন। সফটওয়্যার ডেভেলপারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার মাধ্যমে তাদের আপন শক্তিতে উজ্জীবিত করতে চায় বিডি অ্যাপস।
সুষ্ঠ ও মননশীল মানুষ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, সুনাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মনকে সচেতন করে তুলে। অপরাধ কর্মকান্ড থেকে দূরে রাখে। তিনি আরো বলেন, সুষ্ঠ ও মননশীল মানুষ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার আহবান জানিয়েছেন তিনি। গতকাল সোমবার রাত ৮টায় বয়রা ইসলামীয়া কলেজ মাঠে ‘৬ষ্ঠ শেখ শাহাদাৎ হোসেন স্বাধীন স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শেখ মিরাজুল ইসলাম। ১৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য শেখ জিহাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ ফারুক হাসান হিটলু, আনিসুর রহমান বিশ^াষ, সফিকুর রহমান পলাশ, শেখ শাহজালাল হোসেন সুজন, শেখ আবিদ উল্লাহ, শেখ হাসান ইফতেখার চালু, রোজী ইসলাম নদী, মোস্তফা শিকদার সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী।
যশোরের শার্শায় ইয়াবা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় থানা পুলিশের পৃথক দুটি অভিযানে জিয়াউর রহমানকে (৪০) ৪৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও কবিরুল ইসলামকে (২০) ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়। আটক মাদক দ্রব্যের মূল্য ৭০ হাজার টাকা বলে পুলিশ জানায়। রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তরিকুল ইসলাম শার্শা থানাধীন নাভারন কলেজ মোড় থেকে ৪৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ঝিকরগাছার পায়রাডাঙ্গা গ্রামের মৃত: সাদেক আলীর ছেলে জিয়াউরকে হাতেনাতে আটক করে। অপর দিকে এসআই ফিরোজ সাতমাইল টু গোগা মাদ্রাসার সামনে থেকে বেনাপোল বারোপোতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে কবিরুলকে ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল সোমবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। ডুমুরিয়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন বাবুল হোসেনের স্ত্রী লিপি বেগম (৪২) গত রবিবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন(ইন্না…রাজেউন)। খবর পেয়েই ওই রাতে মরহুমার বাড়িতে ছুটে যান সাংবাদিক জাহাঙ্গীর। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় আব্দুল লতিফ ট্রাষ্ট্রে অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশ নেন। গতকাল ভোর রাতে আরাজি ডুমুরিয়া গ্রামের মোসলেম গোলদারের মা রহিমা বেগম (৯০) বার্ধক্যজনিক কারণে ইন্তেকাল করেন(ইন্না…রাজেউন)। গতকাল জোহরবাদ অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশ নেন। এছাড়া বিকেল ৩ টায় মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিনয় বসাকের বাড়িতে অনুষ্ঠিত গনেশ পুজায় আগত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সন্ধ্যায় ডুমুরিয়া হাটে সকল ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। রাতে হাজিডাঙ্গা ও খলশী গ্রামের সকল শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন আজমত শেখ, রিজাউল শেখ, শ্যামপদ মন্ডল, কবির মোড়ল,ইনামুল হালদার, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ
নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর বৃন্দকে সংবর্ধনা প্রদান
মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র সহিদুজ্জামান সেলিম সহ সকল কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর বৃন্দকে পৌর ৭নং ওয়ার্ডের যুব সমাজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজ প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানে দেলোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম। বিশেষ অতিথির বক্তব্য ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মাজেদ, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর হানিফ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সোহেল আরমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর সুব্রত চক্রবর্তী, শরিফুল ইসলাম, খাইরুল ইসলাম, সোহেল আহমেদ,রকিব উদ্দীন সহ ৭নং ওয়ার্ডের যুবসমাজ কমিটির সকল সদস্যগন, স্থানীয় সুধীজন ও এলাকাবাসী। উক্ত সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রোগাম অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর ম্যুরাল, শহীদ মিনার ও শহীদ স্মুতিস্তম্ভ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দাবিতে অভয়নগর মুক্তিযুদ্ধ মঞ্চের স্মারকলিপি পেশ
অভয়নগর (যশোর) প্রতিনিধি
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ যশোরের অভয়নগর উপজেলা শাখা তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষে স্মারকলিপি পেশ করেছে। বঙ্গবন্ধুর ম্যুরাল, শহীদ মিনার ও শহীদ স্মৃতিস্তম্ভ সার্বক্ষণিক পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আবেদন করে স্মারকলিপি পেশ করা হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে অভয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর ও নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খান বরাবর পৃথক এ স্মারকিলিপি পেশ করা হয়।
স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সাধারণ সম্পাদক মিলন কুমার মন্ডল, সহ-সভাপতি অভিক হালদার, সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক তারিম আহমেদ ইমন, রাসেল শেখ, আলাউদ্দিন শেখ, সাংগঠনিক সম্পাদক শাহীন শেখ প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, উপজেলাব্যাপী যে সকল প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, শহীদ মিনার ও শহীদ স্মৃতিস্তম্ভ আছে সেগুলো সার্বক্ষণিক পরিস্কার-পরিচ্ছন্ন না রাখলে ঐসকল প্রতিষ্ঠানের সামনে সচেতনতার জন্য মানববন্ধন করা হবে। দ্রুত সময়ের মধ্যে উল্লেখিত বিষয় বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
গিলাতলা ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতা
ফুলবাড়ীগেট (খুলনা ) প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়নের ১৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন প্রতিযোগিতা সোমবার সকাল ১০ টায় আটরা শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটরিয়মে অনুষ্ঠিত হয় । প্রতিটি স্কুল থেকে মোট ১১ জন দলিয়ভাবে এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে । প্রতিযোগিতায় আটরা গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩য় স্থান অধিকার করে । আটরা গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগিরা হলো সৈয়দ ইমাদুল ইসলাম, হুমায়রাহ্ শাহান, প্রীতিলতা রায় , উম্মে হাফসা মিমি, মাজহারুল ইসলাম, আয়শা সিদ্দিকা, ন্যান্সি আফরিন জান্নাত, সরদার ইব্রাহীম খালিদ, রুবাইয়া , সায়িমাহ রহমান, মিমিয়া । প্রতিযোগিতায় বিচারক মন্ডলি ছিলেন মহাসিন সরকারি আদর্শ বিদ্যালয়ের শিক্ষক রোজিনা ইয়াসমিন, আটরা গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাকিয়া সুলতানা, ও পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবেদিতা মল্লিক ।
খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি আবিদের শশুরের ইন্তেকাল দাফন সম্পন্ন
ফুলবাড়ীগেট (খুলনা ) প্রতিনিধি
খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেনের শশুর অবসরপ্রাপ্ত বিমান বাহিনির কর্মকর্তা শেখ মোক্তার আহম্মেদ (৭৮) ১৪ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যা ৭ টায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ( ইন্না ———— রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ৩ মেয়ে নাতি নাতনি আতœীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান । সোমবার বাদ জোহর ফুলবাড়ীগেট নুরানি জামে মসজিদের সামনে ১ম জানাযা অনুষ্ঠিত হয় । বেলা আড়াইটায় তার নিজ বাড়ি কার্তিককুল ডাক্তার নওশের আলী মাদ্রাসা প্রাঙ্গনে ২য় জানাযা শেষে মহেশ্বরপাশা কবরস্থানে মরহুমের দাফন করা হয় । জানাযায় উপস্থিত মরহুমের মৃত্যুতে গভীর শোক শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিরোহি আতœার মাগফেরাত কামনা করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক, সাধারন সম্পাদক এমডি বাবুল রানা, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, যুব ও ক্রিড়া সম্পাদক শেখ মোঃ ফারুক হাসান হিটলু, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, বেগ আঃ রাজ্জাক রাজ, কেসিসি ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ সালাম, সাবেক প্যানেল মেয়র মনিরুজ্জাম খান খোকন, মাষ্টার মনিরুল ইসলাম, যোগিপোল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদ হাওলাদার আব্বাস, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক কাজি জাকারিয়া রিপন, মনির সিকদার, কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক মুন্সি মনিরুজ্জামান মুকুল, ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারন সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ কিসমত আলী, বীর মুক্তিযোদ্ধা মোল্ল্যাা মুজিবর রহমান, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, শেখ জাহাঙ্গির হোসেন, অধক্ষ্য এম এ দাউদ, অধ্যক্ষ মেহেদি হাসান, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, আবু হেনা বাবলু, আল আমিন ফকির, মিজানুর রহমান রুপম, সেকেন্দার আলী, কামাল আহম্মেদ, আঃ সালাম মোড়ল, মুন্সি লিয়াকত হোসেন, নুর ইসলাম ঢালি, মির সিরাজুল ইসলাম, আঃ হাই রুমি, আবুল কালাম আজাদ, মির মনিরুল ইসলাম, মাষ্টার শাওন, কামাল মুন্সি, রানা হাওলাদার , মাওলানা রফিকুল ইসলাম, জানাযায় ইমামতি করেন মুফতি আবুল হাসান, শুক্রবার বাদ জুম্মা পরিবারে পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় এলাকার সকল মসজিদে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দাকোপে উপজেলায় শিশু বিবাহ নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ১৫ ফেব্রুয়ারী-২০২১ সোমবার সকাল ১০টায় ইউনিসেফের আর্থিক সহযোগিতায় রূপান্তরের শিশু বিবাহ বন্ধে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে উপজেলা শিশু বিবাহ নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
দাকোপের উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ খুলনার শিশু সুরক্ষা কর্মকর্তা মমিনুননেচ্ছা। শিশু বিবাহ বন্ধে করনীয় কি? অংশগ্রহণ মূলক পদ্ধতিতে বিভিন্ন সুপারিশ গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোহেল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা সমাজ সেবা অফিসার প্রবীর রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি, দাকোপ প্রেস ক্লাব সভাপতি শচীন্দ্রনাথ ম-ল ছাড়াও বিবাহ রেজিস্ট্রার (ইসলাম ধর্ম ও হিন্দু ধর্ম), বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ। সভা পরিচালনা করেন কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন প্রকল্পের সমন্বয়ক মিজানুর রহমান পান্না।
ইন্দুরকানীতে বসন্ত বরন উৎসবে নানা আয়োজন
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে বসন্ত বরন উৎসবে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজন করা হয় । রোববার বিকালে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন ৩ শতাধিক প্রতিযোগীদের ১৭ কিলোমিটার ম্যারাথন দৌড়, ঘুড়ি উড়ানো, পিঠা উৎসব ও কলারন চন্ডিপুর শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট নির্মান কাজ উদ্ধোধন করেন । সন্ধ্যায় পানগুছি নদীর তীরে শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ফরেষ্টে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ এর সভাপতিত্বে ও পিআইও মোঃ শফিকুল ইসলাম সঞ্চালনায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন । এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন,ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির,ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি প্রমুখ ।
বাগেরহাট শেখ ফজলুল হক মনি কারিগরি কলেজে মতবিনিময় সভা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক। এসময় বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কলেজের প্রতিষ্ঠাতা মীর শওকাত আলী বাদশা, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, কচুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুধাংকু শেখর অধিকারি, কলেজের অধ্যক্ষ নরেশ চন্দ্র রায়, কলেজের শিক্ষক কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
মতবনিময় সভায় জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, দেশ ও জাতির কল্যানের জন্য শিক্ষার কোন বিকল্প নেই। জাতিকে শিক্ষিত করে তুলতে আদর্শ শিক্ষক তৈরি করতে হবে। নিজেদেরকেও সৎ হতে হবে।একজন সৎ মানুষই পারে নিজের এবং সমাজের উন্নয়ন করতে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষাসহ সরকারের উন্নয়ন মুলক সকল কাজকে এগিয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
আশাশুনিতে ড. মোকতারের আগমনে মতবিনিময় সভা
আশাশুনি প্রতিনিধি
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ড. মোঃ আকতার হোসেনের আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ড. মোঃ মোকতার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। সভায় ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, আ ব ম মোছাদ্দেক, আঃ আলিম মোল্যা, দীপঙ্কর কুমার সরকার দীপ, আব্দুল বাছেত আল হারুন চৌধুরী প্রমুখ। জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিদের অংশ গ্রহনে মতবিনিময় সভায় ড. মোকতার হোসেন বলেন, আমরা উপ কূলীয় অঞ্চল সাতক্ষীরা বিশেষ করে আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষের উন্নয়নে কাজ করতে চাই। লবণাক্ততা ও বিভিন্ন কারনে এখানের পরিবেশ অনুকূলে না থাকায় বাইরের মানুষ তথা সরকারি কর্মকর্তারা এসব এলাকায় থাকতে চায়না। বাগদা চিংড়ীর কারণে স্যালাইন ওয়াটার ভিতরে ঢুকে এলাকাকে ক্ষতিগ্রস্থ করছে। বন্যা-সাইক্লোন ও জোয়ারের পানিতে ওয়াপদার বাঁধ ভেঙ্গে এলাকাবাসী, সম্পদ, ফসল ধ্বংস করে দিচ্ছে। ডিজিস্টারের কথা উঠলেই সাতক্ষীরা বিশেষ করে আশাশুনির কথা উল্লেখ হয়। এখানকার মানুষ প্রতি বছর চরম ভাবে বিপদাপন্ন হচ্ছে। ক্লাইমেট মাইগ্রেশানে এলাকার মানুষের অনেকে ঢাকায় গিয়ে রিক্সা চালানসহ নানা কাজ করতে যাচ্ছে। তাদেরকে দেখলে কষ্ট হয়। এসব অবস্থা থেকে উত্তোরণের জন্য আমরা ডেল্টা প্লান নিয়ে কাজ করতে চাই। সরকার এ এলাকার উন্নয়ন, ভুক্তভোগি মানুষের উন্নয়ন, প্রতিবন্ধকতা দূর করা, সামাজিক অগ্রগতি সাধনে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থাও নিয়েছে। ট্রেনিং এর মাধ্যমে আউট লুক বেড়ে যায়। ভ্রমণ ও প্রশিক্ষণের সুযোগ পেলে কেউ মিস করবেন না। আমি আমার দ্বারা যতটুকু করা সম্ভব করার চেষ্টা করবো, আশাশুনিতে বঞ্চিত করবো না।
আশাশুনিতে ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে টেকসই বেড়ী বাঁধ নির্মানসহ ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিশাল মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলার প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আশাশুনি নাগরিক সমাজ, জাতীয় মৎস্যজীবি সমিতি ও আশাশুনি বাজার বণিক সমিতির আয়োজনে উপজেলার ১১ ইউনিয়নের হাজার হাজার মানুষের অংশ গ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আশাশুনি নাগরিক সমাজের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে ও সাংবাদিক এমএম সাহেব আলির সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্যা, চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার, নাগরিক সমাজের সাধারণ সম্পাদক ও জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, নাগরিক সমাজের সহ-সভাপতি জি এম মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, জেলা মৎস্যজীবি সমিতির সেক্রেটারী শিবপদ মন্ডল, বীরমুক্তিযোদ্ধা আলী আশরাফ, আশাশুনি উপজেলা মৎস্যজীবি সমিতির সেক্রেটারী নাসির উদ্দিন, আশাশুনি বাজার বণিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকন, শিক্ষক কামরুন নাহার কচি প্রমুখ। মানববন্ধন শেষে আশাশুনির ভাঙ্গন কবলিত ও ঝুঁকিপূর্ণ স্থানে টেকসই বাঁধ নির্মান, সিএস ম্যাপ অনুযায়ী নদী ও খালের সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ ও খনন, মৎস্যজীবিদের তালিকা হালনাগাদ ও বাদ পড়া জেলেদের তালিকা কার্যকর করা, ঘূর্ণিঝড় সিডর বুলবুল ও আম্ফানে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন ও খাদ্য সহায়তা প্রদান, মানিকখালী ব্রীজ হতে সদর বাজার পর্যন্ত সংযোগ সড়ক নির্মান ও উপজেলা রক্ষা বাঁধ টেকসই ভাবে নির্মাণ এবং আশাশুনি বাজারের জন্য স্থায়ী জায়গা নির্ধারণ ও স্বাস্থ্য সম্মত কসাইখানা নির্মানের দাবী সম্বলিত মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি ইউএনও মীর আলিফ রেজার কাছে হস্তান্তর করা হয়।
আশাশুনি উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা পরিষদের মাসিক (সমন্বয়) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সঞ্চালনায় সভায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ড. মোঃ মোকতার হোসেন অতিথি হিসাবে আলোচনা রাখেন। সভায় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, আ ব ম মোছাদ্দেক, আঃ আলিম মোল্যা, দীপঙ্কর কুমার সরকার দীপ, আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, সকল সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আশাশুনিতে ভাইস চেয়ারম্যানসহ ১৮৬ জনের টিকা গ্রহন
আশাশুনি প্রতিনিধি
করোনা ভাইরাস প্রতিরোধে টিকা দান কর্মসূচির ৮ম দিনে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ১৮৬ জন করোনা ভাইরাস ভ্যাকসিন গ্রহণ করেছেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে দুপুর পর্যন্ত টিকা প্রদান করা হয়। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিকা দান কর্ণারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার এর তত্ত্বাবধানে কোভিড-১৯ টিকা প্রদান করা হচ্ছে। সোমবার উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, পিআইও সোহাগ খানসহ ১৮৬ জন টিকা গ্রহন করেন। এনিয়ে আশাশুনি উপজেলায় সর্বমোট ৭৭৮জন টিকা গ্রহণ করলেন।
গুনাকরকাটি কৃষি ব্যাংকে অন লাইন ব্যাংকিং উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি কৃষি ব্যাংক শাখায় অন লাইন ব্যাংকিং উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দীর্ঘ প্রতিক্ষিত অন লাইন কার্যক্রম উদ্বোধন করা হয়।
রাষ্ট্রায়াত্ব ব্যাংকের অন্যতম বাংলাদেশ কৃষি ব্যাংক লিঃ, গুনাকরকাটি শাখায় সকল প্রকার সেবা চালু থাকলেও অন লাইন ব্যবস্থা না থাকায় গ্রাহকরা আধুনিক সুবিধা বঞ্চিত ছিল। উদ্বোধনী দিনে “খায়রিয়া আজিজিয়া ফাউন্ডেশন” এর হিসাবে অন লাইনে জমা গ্রহনের মাধ্যমে অনলাইন ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়। ফলে এ শাখা গ্রাহক সেবায় আর এক ধাপ এগিয়ে গেলো। শাখা ব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফা ও ফ্লোরা ব্যাংকিং সফটওয়ার এর প্রতিনিধি ওবায়দুল্লাহ টাকা জমার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন।
ফুলতলায় কারুকথা’র সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ
ফুলতলা প্রতিনিধি
কারুকথা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে সোমবার বিকালে দামোদরস্থ সংস্থার কার্যালয়ে সেলাই মেশিন, ক্রীড়া সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সংস্থার সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ খুলনার বিভাগীয় সমন্বায়ক মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস। সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর জাহানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান শেখ ও বিপুল কুমার সাহা, তরঙ্গ নির্বাহী পরিচালক এস এম বাবুল রেজা, ইউপি সদস্য নজরুল ইসলাম, কাজল রায় প্রমুখ।
ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জাহেদী ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত এ ভবনের উদ্বোধন করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল। এসময় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যাড. আজিজুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, সাবেক অধ্যক্ষ বিসি বিশ্বাস, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, তবিবর রহমান লাবু, এক্স কাঞ্চননগর এসোসিয়েশনের সভাপতি শাহিনুর আলম লিটন, ম্যানেজিং কমিটির সদস্য ফয়সাল আহমেদ, জেলা পরিষদের সদস্য মুস্তাকিম মনির প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝিনাইদহে বন্যপ্রাণী বাঁচাতে ইমামদের প্রশিক্ষণ
ঝিনাইদহ প্রতিনিধি
‘আমরাই পারি বন্য প্রানী বাঁচাতে’ এ শ্লোগানকে সামনে রেখে বন্যপ্রাণী বাঁচাতে ঝিনাইদহে মসজিদের ইমামদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
এসময় প্রশিক্ষণ প্রদাণ করেন বন অধিদপ্তরের পরিচালক এস এম এম জহির উদ্দিন আকন। এসময় উপস্থিত ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, ফিল্ড সুপারভাইজার লুৎফর রহমান, বৃক্ষপ্রেমিক জহির রায়হান। প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার ৩০ জন মসজিদের ইমামকে পরিয়াযাী পাখি ও বন্যপ্রাণী বিষয়ক সচেতনতামুলক প্রশিক্ষন প্রদাণ করা হয়।
শুভদিয়া ইউনিয়নে ওর্য়াড পর্যায়ে আ,লীগের মতবিনিময় সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ওর্য়াড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে তৃনমুলের নেতাকর্মিদের সমন্বয়ে উন্মুক্ত মতবিনিময় সভা সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ১ ও ২নং ওয়ার্ডের ঘনশ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শুভেন্দু রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তৃতা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নয়ন কুমার বিশ^াস, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ একরামুল কবীর নান্নু, ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ হেমায়েত হোসেন গাজী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ইয়াছিন সরদার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ রাহাত কালাম রুনু, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মহসীন শেখ, ওর্য়াড যুবলীগের সভাপতি মোঃ মাইনুল ফকির, মোঃ জাহাংগীর শেখ, সাধারন সম্পাদক মিজানুর রহমান মন্টু, ওর্য়াড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মোতাহর হোসেন গাজী, সাধারন সম্পাদক মোঃ মাহাবুব শেখ, ৪নং ওর্য়াড ছাত্রলীগের সাধারন সম্পাদক শুভ কুমার ঘোষ, ১নং ওর্য়াড ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম সাগর, মোঃ বিল্লাল শেখ ও শেখ আব্দুর মান্নান সহ বিভিন্ন নের্তৃবৃন্দ। সভায় ওর্য়াড পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করার লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।
এক দলীয় প্রহশনের নির্বাচনের প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ
বাগেরহাট প্রতিনিধি
বিএনপি কর্তৃক ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী এক দলীয় প্রহশনের নির্বাচনের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাগেরহাট রেল রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড শাহ-ই আলম বাচ্চ সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সরদার ফখরুল আলম সাহেবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড হেমায়েত উদ্দিন ভূইয়া। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড ফরিদ উদ্দিন, সরদার সেলিম আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মনোয়ার হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, দপ্তর সম্পাদক বাবু অম্বরিশ রায়,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক এম এ মতিন,পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড শরিফা হেমায়েত,মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিনসহ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।











































