Home আঞ্চলিক যৌতুক মামলার আসামী পলাশ এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

যৌতুক মামলার আসামী পলাশ এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

11

স্টাফ রিপোর্টার

নগরীর ৪৮/১, মিউনিসিপ্যাল ট্যাঙ্ক রোডের এম এ কুদ্দুসের ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে পলাশ (৪০) এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে আদালত। স্ত্রী মোসা. জান্নাত-ই-খাতুন ওরফে মিতুর করা যৌতুক মামলায় গ্রেফতারী পরোয়ানার আদেশ প্রদান করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতিকুস সামাদ পিএইচডি।

মামলার বিবরণে জানা যায়, নগরীর খালিশপুর হাউজিং এস্ট্রেট এর বাসিন্দা মো. ম।নিুল ইসলাম এর মেয়ে মোসা. জান্নাত-ই-খাতুন ওরফে মিতুর সঙ্গে ২০০৮ সালে ১৯ জানুয়ারি বিয়ে হয় ৪৮/১, মিউনিসিপ্যাল ট্যাঙ্ক রোডের এম এ কুদ্দুসের ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে পলাশ (৪০) এর। বিয়ের পর থেকে পলাশ ২০ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রী মিতুকে নির্যাতন করে আসছিল। যৌতুক আর নির্যাতনের মধ্যে দিয়ে কেটে গেছে এক যুগ। তাদের ঘরে জন্ম নিয়েছে ৩টি সন্তান। বিয়ের পর স্বার্ণালংকার, আসবাবপত্রসহ ৬লাখ টাকা দেয়া হয় তারপরও সেই যৌতুকের জন্য নির্যাতন কমেনি। সবশেষ চলতি বছরের ১৫ জানুয়ারি পলাশ, তার ভাই মাসুদ ও পিতা এম এ কুদ্দুস মিতুর বাসায় আসে এবং নগরীতে ফ্লাট কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করে এবং না দিলে মিতুকে তালাক দিবে বলে জানায়। এঘটনায় মিতু বাদী হয়ে পলাশের বিরুদ্ধে মহানগর হাকিমের আদালত (খালিশপুর অঞ্চল) এ আরজী পেশ করেন যার নং- সিআর- ৩৪/২১।