স্টাফ রিপোর্টার
খালিশপুর গাবতলা মোড়ের আঁখি আক্তারকে ঢাকায় ভাল বেতনে চাকরি দেয়ার কথা বলে ভারতে পাচার করার মামলার আসামী মো. মিজানুর রহমান শেখ (৪০) কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক মো. শরিফুল ইসলাম আসামীকে আদালতে হাজির করে ৭দিনের রিমা-ের আবেদন করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতিকুস সামাদ পিএইচডি রিমা- শুনানির দিন ১৮ ফেব্রুয়ারি ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। মিজানুর রহমান শেখ খালিশপুর গোয়ালখালি বাস্তহারা কলোনীর মৃত. ফজর আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, খালিশপুর গাবতলা মোড়ের মৃত. চুন্নু শেখের মেয়ে আঁখি আক্তার (১৮) এর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় যশোর জেলার অভয়নগর থানার শরখোলা গ্রামের পীর মোহাম্মদ শেখের ছেলে মঈন শেখের (৩৮)। সেই সুত্র ধরে ২০১৯ সালের ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে মঈন ও তার স্ত্রী কেয়া আঁখির বাসায় এসে ১৫ হাজার টাকার চাকরি দিবে বলে তাদের বাড়িতে নিয়ে যায়। রাতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তাকে ঘুম পড়িয়ে রাখে। যখন আঁখির ঘুম ভাঙ্গে তখন সে দেখতে পায় সে ভারতে। বাবু নামের এক লোক তাকে মোটরসাইকেলে নিয়ে যেয়ে মিজানুর রহমান শেখ ও সীমার কাছে বিক্রি করে দেয়। সেখানে তাকে অনৈতিক কাজ করতে বাধ্য করে তারা। পরে সেখানে আটকে থাকা অভযনগরের আর একটি মেয়ে আঁখির সঙ্গে পরামর্শ করে ওই বাড়ি থেকে পালিয়ে ভারতের পুলিশের নিকট যায় তারা। ভারতীয় পুলিশ ২০১৯ সালের ২৭ নভেম্বর যশোরের জাস্টিস এন্ড কেয়ার এনজিও বাংলাদেশে আসে আঁখি। এঘটনায় আঁখি আক্তার বাদী হয়ে মঈন ও তার স্ত্রী কেয়া, মিজানুর রহমান শেখ ও সীমার বিরুদ্ধে খালিশপুর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন যার নং- ৩৭, তাং- ২৭/১১/২০১৯।











































