সুন্দরবনে আগুনের কারণ জানতে তদন্ত কমিটি
স্টাফ রিপোটার,বাগেরহাট
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্চের ধানসাগর স্টেশনের টহল ফাড়ি এলাকায় অগ্নিকান্ডের কারণ জানতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হককে প্রধান এবং চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা অসিত কুমার রায় ও চাঁদপাই রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার ওবায়দুর রহমানকে সদস্য করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।সোমবার(০৮ ফেব্রুয়ারি)রাতে পূর্ব সূন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও)মোহাম্মাদ বেলায়েত হোসেন এই তদন্ত কমিটি গঠন করেন।কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সোমবার দুপুরে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্চের ধানসাগর স্টেশনের টহল ফাড়ি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম প্রায় সাড়ে চার ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি)সকালে পূর্ব সূন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও)মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, অগ্নিকান্ডে চার শতাংশ বনভূমি পুড়েছে। তবে আগুনে বনের বড় ধরণের কোন ক্ষতি হয়নি। অগ্নিকান্ডের ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করেছি।তদন্ত কমিটির প্রতিবেদন পেলে জানা যাবে কি কারণে কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহন করব।
গেল ১৫ বছরে ২৭ বার আগুন লাগে সুন্দরবনে। এতে প্রায় ৮০ একর বনভূমি পুড়ে যায়। এরআগে সর্বশেষ ২০১৭ সালের ২৬ মে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আবদুল্লাহর ছিলায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। ওই আগুনে প্রায় পাঁচ একর বনভূমির ছোট গাছপালা, লতাগুল্ম পুড়ে ছাই হয়ে যায়।
বাগেরহাটে চাকুরী ফিরে পেতে নৌবাহিনীর সাবেক নাবিক পরিবারের আকুতি
স্টাফ রিপোটার,বাগেরহাট
চাকুরী ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন জোরপূর্বক অবসরে পাঠানো বাংলাদেশ নৌবাহিনর নাবিক (সিকেটু)শেখ আবুল হাসানের পরিবার।মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে চাকুরী ফিরে পেতে প্রধানমন্ত্রী ও নৌ বাহিনী প্রধানের দয়া ভিক্ষা চান আবুল হাসান।এসময়, আবুল হাসানের মা জাহানারা বেগম, স্ত্রী ও দুই শিশু সন্তান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সিকেটু শেখ আবুল হাসান বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৯ সালের ১লা জানুয়ারি দেশ সেবারব্রত নিয়ে সিকেটু (নাবিক) পদবীতে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করি। খুলনা নৌবাহিনী ঘাটি তীতুমীরে চার মাস ২০ দিনের বুট ক্যাম্প প্রশিক্ষন শেষে চট্টগ্রাম নৌঅঞ্চলের অধীনে বা.নৌ.টা খাদেম জাহাজে যোগদান করি। দীর্ঘ দেড় বছর খাদেম জাহাজে দায়িত্ব পালন করি। এরমধ্যে আমার মা হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। জাহাজের ডিও লে. মাসুদুর রহমান জাহিদ স্যারের কাছে ছুটি চাই। জাহিদ স্যার আমাকে ছুটি না দিয়ে বেশি কথা বলেন। আমি মাকে দেখতে বাড়িতে চলে আসি। মাকে দেখে ৮৩ ঘন্টার মধ্যে আবারও জাহাজে যোগদান করি।
তিনি আরও বলেন, যোগদানের পরে, ডিও লে. মাসুদুর রহমান জাহিদ স্যার বাড়িতে যাওয়ার কারণ সম্পর্কে আমাকে লিখিত বক্তব্য উপস্থাপন করতে বলেন। লিখিত ভাবে স্যারের কাছে বিষয়টি জানাই। তারপরে ২০০১ সালের জুন মাসে জাহাজের সিও স্যারসহ সবাই মিলে আমার বিরুদ্ধে তিনটি গুরুত্বর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করেন। আমি ওই শাস্তি মাথা পেতে নিয়ে চাকুরী করি। পরে ২০০১ সালের জুলাই মাসে কাপ্তাই বিএনএস শহীদ মোয়াজ্জেম ঘাটিতে আমাকে বদলি করে দেয়। কিন্তু ২০০১ সালের ১লা অক্টোবর বিএনপি ক্ষমতায় আসে। এরপর থেকে ডিও লে. মাসুদুর রহমান জাহিদ সাহেব বিভিন্নভাবে আমাকে শাসাতে শুরু করে। বাংলাদেশ নেভিতে তুই কিভাবে চাকুরী করিস তা আমি দেখব এমন কথাও বলেন জাহিদ স্যার। এক পর্যায়ে তার বড় ভাই বিএনপি সরকারের আশির্বাদপুষ্ট কমোডোর আবুল কালাম আজাদ স্যারের মাধ্যমে আমাকে বাধ্যতা মূলক অবসরে পাঠিয়ে দেয়। অবসরে পাঠানোর সময় আমাকে কোন প্রকার সুযোগ সুবিধা দেওয়া হয়নি। কেন আমাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তাও বলা হয়নি।
আবুল হাসান বলেন, বাধ্যতামূলক অবসরে দেওয়ার পরে আমি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দপ্তরে অসহায়ের মত ঘুরেছি, অনুনয় বিনয় করেছি। কিন্তু কোন লাভ হয়নি। স্যারদের মন গলেনি। এর মাঝে ২০১৮ সালের ১০ নভেম্বর তারিখে ঢাকার খিলক্ষেতস্থ বা নৌজা শেখ মুজিব ঘাটিতে বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার ও নাবিকদের পুনঃমিলনি অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হয়। তখনও আমি নৌ প্রধান মহোদয়কে আমার প্রতি অবিচারের বিষয়টি জানিয়েছি। কিন্তু আমার কথায় কোন কাজ হয়নি।
চাকুরী হারিয়ে স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে দারুন দূরঅবস্থার মধ্যে আছি। একজন সরকারি কর্মচারী হয়েও আমি ভাড়ায় মটর সাইকেল চালিয়ে এবং মানুষের বাড়ি কামলা দিয়ে জীবীকা নির্বাহ করি। আমার সন্তানরা কাঁদে ভাতের অভাবে। বাবা নৌবাহিনীতে চাকুরী করতেন জানার পরেও আমার এ অবস্থা কেন তা জানতে চায় সন্তানরা। আমি তাদেরকে কি উত্তর দিব। এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে চাকুরী ফিরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও নৌবাহিনী প্রধানের দয়া চান অসহায় শেখ আবুল হাসান।
আবুল হাসানের বৃদ্ধ মা জাহানারা বেগম বলেন, স্বামীর মৃত্যুর পরে ছেলেকে নিয়ে আশায় বুক বেধে ছিলাম। ছেলের চাকুরী হারিয়ে আমরা খুব বিপাকে রয়েছি। খেয়ে না খেয়ে দিন কাটছে আমাদের। আমার ছেলে যদি কোন ভুল করে থাকে তাহলে তাকে ক্ষমা করে দিয়ে চাকুরী ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি।চাকুরী ফিরে পেলে আমার সন্তান ও তার স্ত্রী-সন্তান নিয়ে স্বচ্ছলভাবে বাঁচতে পারবে।
দিঘলিয়ায় মেডিকেল ক্যাম্প ও সুরক্ষা সামগ্রী বিতরণ
দিঘলিয়া প্রতিনিধি
মঙ্গলবার (০৯জানুয়ারী) দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সমাজের মূল স্রোতধারা থেকে পিছিয়ে থাকা মেয়েদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিকল্পে মেডিকেল ক্যাম্প ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে হাজীগ্রামস্থ মহিলা মাদ্রাসা ও হিন্দু সম্প্রদায়ের (দলিত) মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিকল্পে মেডিকেল ক্যাম্প ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তণু, ক্লিনিক্যাল সাইক্লোজিষ্ট খুমেক হাসপাতাল মিসেস ইসমত জেরিন, মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ নাজমা জান্নাত, তথ্য কর্মকর্তা মিসেস সাইদা খাতুন ও মাদ্রাসা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষিকাসহ স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার মহিলা কমিটির সভাপতি মিসেস ফারহানা হালিম।
সিরিজ বোমা হামলা মামলায় সাতক্ষীরার আদালতে যুক্তিতর্ক উপস্থাপন
সাতক্ষীরা প্রতিনিধি
২০০৫ সালের ১৭ আগস্ট সাতক্ষীরা শহরের ৬টি স্থানে সিরিজ বোমা হামলার মামলায় আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) এর বিচারক মোঃ শরিফুল ইসলামের আদালতে এই যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আদালত তা রেকর্ড করেন। বুধবার এ মামলার রায় প্রদান করা হবে বলে ঘোষনা দেওয়া হয়। এসময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন ৬টি মামলার আসামী মনিরুজ্জামান মুন্না, বিল্লাল হোসেন, মোঃ গিয়াস উদ্দিন, মাহবুবুর রহমান লিটন, শামীম হোসেন গালিব, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন উজ্জ্বল, আনিসুর রহমান খোকন ও মিন্টু সহ সকল জামিনপ্রাপ্ত এবং জেলহাজতে আটক আসামী। রাষ্ট্রপক্ষে এই মামলা পরিচালনা করেন জজ আদালতের পিপি এ্যাড. আব্দুল লতিফ। তাকে সহায়তা করেন অতিরিক্ত পিপি এ্যাড. আব্দুস সামাদ। এসময় তারা বলেন, সাক্ষীদের সাক্ষ্যপ্রমান এবং আলামত জব্দের মধ্য দিয়ে প্রমানিত হয় এ মামলার সকলেই দোষী। তিনি তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন।
অপরদিকে আসামীপক্ষে ছিলেন এ্যাড. জিএম আবুবকর সিদ্দীক। তিনি আইনের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বলেন, আসামীদের বিরুদ্ধে ৩,৪,৬ ধারা প্রযোজ্য নয়। ন্যায়বিচার হলে সকল আসামী খালাস পাবে। বুধবার এ মামলার রায় ঘোষনার কথা রয়েছে।
ফকিরহাটে দুইটি কভার ভ্যানের মুখো মুখি সংঘর্ষে আহত-৪
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের সাধুর সাধের বটতলা নামক স্থানে দুইটি কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন চালক দুইজন হেলপার গুরুত্বর আহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, দুর্ঘটনায় পতিত হয়ে একজন কভার ভ্যানের ভেতর আটকা পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানার পুলিশ এবং বাগেরহাট ফায়ার সার্ভিসের একটা দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহত সকলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এরমধ্যেএকজন আশংকাজনক অবস্থায় রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের তাৎক্ষণিকভাবে নাম ও পরিচয় জানা যায়নি। ঘটনাটি মঙ্গলবার ভোররাতে পিলজংগের সাধুর সাধের বটতলা নামকস্থানে ঘটেছে।
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ জন আটক
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে যাওয়া সময় ৪ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে উপজেলার যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়। দুপুর ২ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি। এদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুইজন শিশু রয়েছে। ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সব সময় সতর্ক রয়েছে বিজিবি।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারী থেকে এখন পর্যন্ত সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় ৮৯ জনকে এবং সহায়তাকারী ৩ দালালকে আটক করা হয়েছে।
‘স্বাধীনতা সাংবাদিক ফোরামে’র প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
বর্তমান সরকার ও সেনাবাহিনী সর্ম্পকে কাতারভিত্তিক গণমাধ্যম ‘আলজাজিরা’র কল্পিত মিথ্যাচার ও অপসাংবাদিকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘স্বাধীনতা সাংবাদিক ফোরাম’, খুলনা। ফোরামের সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, সহ-সভাপতি এ কে হিরু, শেখ আবু হাসান, ফারুক আহমদ, মোঃ সাহেব আলীসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এক বিবৃতিতে বলেছেন,বিশ্বের বিভিন্ন দেশে প্রত্যাখ্যাত ও নিষিদ্ধ এই বিতর্কিত গণমাধ্যামটি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সর্ম্পকে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ পরিবেশন করে আসছে। বহির্বিশ্বে বাংলাদেশ সেনাবাহিনী,জননেত্রী শেখ হাসিনা ও সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করার লক্ষ্যেই একটি কল্পিত ফিল্ম নির্মাণ করে তা ছড়িয়ে দেয়া হয়েছে-যা’ হলুদ সাংবাদিকতা ছাড়া আর কিছুই নয়। প্রতারণা ও মিথ্যাচারে সিদ্ধহস্ত বিতর্কিত ব্যক্তিদের নিয়ে আলজাজিরায় ফিল্ম তৈরির উদ্দেশ্য কারো অজানা নয়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নতি ও অগ্রগতির দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে-সে সময় মহল বিশেষের প্ররোচনায় এ ধরনের মিথ্যাচার দেশপ্রেমিক জনগণ মেনে নিতে পারেনা।
আলজাজিরায় কল্পিত কাহিনীর প্রধান চরিত্র কথিত ‘সামি’একজন প্রাক্তন সেনাকর্মকর্তার ত্যাজ্য পুত্র। অনিয়ন্ত্রিত ও উচ্ছৃঙ্খল জীবন-যাপনের কারণে তার পিতা তাকে ত্যাজ্য করেছিল। সে একজন চিহ্নিত প্রতারক,সেনানিবাসে নিষিদ্ধ,একাধিক বিয়ে ও নারী কেলেংকারীর সাথে জড়িত।শিশুকালেই তার অপরাধের হাতেখড়ি। গুজব ও মিথ্যা অপপ্রচারের অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল। নেতৃবৃন্দ আলজাজিরার ঘৃণ্য,গর্হিত হলুদ সাংবাদিকতার উপযুক্ত জবাব দেয়ার জন্য সাংবাদিকদের প্রতি এবং বিতর্কিত এই গণমাধ্যমটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি এবং গণমাধ্যমটি বয়কট করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।
মাটি ফেলে পিচের রাস্তায় কাদার সৃষ্টি: মণিরামপুরে দুই ভাটা মালিককে জরিমানা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে ভাটায় মাটি বহনকালে রাস্তায় মাটি ফেলে চলাচল বাধাগ্রস্ত করার অপরাধে দুই ভাটা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান এই জরিমানা করেন।
দ-প্রাপ্ত দুই ভাটা মালিক হলেন, দোঁদাড়িয়া এলাকার সরদার ব্রিকসের মালিক রবিউল ইসলাম পাঁচ হাজার ও মাঝিয়ালী এলাকার মিম ব্রিকসের মালিক হাফিজুর রহমান পাঁচ হাজার। আদালতের বেঞ্চসহকারী সাইফুল ইসলাম বলেন, ট্রাকে করে ইটভাটার মাটি টানার সময় রাস্তায় মাটি পড়ে। বৃষ্টি হলে সেই মাটি কাদা হয়ে জনগণেন চলাচল বাধাগ্রস্ত হয়। অনেকে দুর্ঘটনার শিকার হন। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে ব্যবস্থা নিতে তিনি ইউএনওকে নির্দেশ দেন। সেই অনুযায়ী গত রোববার রাস্তা পরিষ্কার করতে উপজেলার ৪২টি ভাটা মালিককে নির্দেশনা দেন ইউএনও সৈয়দ জাকির হাসান। নির্দেশনা পেলেও তা মানেননি সরদার ও মিম ভাটার মালিক। ফলে আদালত তাদের জরিমানা করেন। একইসাথে দুই দিনের মধ্যে রাস্তা পরিস্কার করার জন্য ওই দুই ভাটা মালিককে সময় দেওয়া হয়েছে।
গত শনিবার রাতের ও রোববার সকালের গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে মণিরামপুরের পিচের রাস্তাগুলোতে কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে রাজগঞ্জ-পুলেরহাট সড়কে দুর্ঘটনার শিকার হন কয়েকজন পথচারী। যার চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাটা মালিকদের শাস্তির দাবি ওঠে।
কুয়েট এর সিআরটিএস (সিভিল) এর অটোমেশন কার্যক্রমের শুভ উদ্ভোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের কনসালটেন্সি, রির্সাচ এন্ড টেস্টিং সার্ভিস (সিআরটিএস) এর আয়োজনে “অটোমেশন অব সিআরটিএস (সিভিল)” এর কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এবং অটোমেশন কার্যক্রমের উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের পরিচালক (সিআরটিএস) প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক, সভাপতিত্ব করেন সিআরটিএস (সিভিল) এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু জাকির মোর্শেদ এবং প্রেজেন্টেশন প্রদান করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এনইউবিটি খুলনাতে উচ্চ শিক্ষা নিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনার উদ্যোগে উচ্চ শিক্ষার সমস্যা ও সমাধান শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের মিলানায়নতে খুলনা জেলার ২০টির অধিক কলেজের শিক্ষকদের উপস্থিতিতে এ মতবিনিময়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন, ড. প্রফেসর আনোয়ারুল হক জোয়াদ্দার এসময় তিনি বলেন, উচ্চ শিক্ষা বিস্তারে এনইউবিটিকে যে ভূমিকা পালন করেছে তা সত্যি প্রশাংসা পাওয়ার যগ্য।
মার্কেটিং ব্যান্ডডিং এন্ড প্রমোশনাল বিভাগের সহকরি পরিচালক মাহমুদ হাসান এর সংঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,পরিক্ষা নিয়ন্ত্রক বিভাগের প্রিন্সিপাল অফিসার রাশিদুল ইসলাম সবুজ,আইটি বিভাগের সিনিয়র অফিসার সাইফুল ইসলাম সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: শাহ আলম।
খুলনায় আনসার পরিবারকে গৃহ প্রদান
খবর বিজ্ঞপ্তি
মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এর প্রতিশ্রুত মহাপরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ হতে খুলনা রেঞ্জের তত্ত্বাবধানে খুলনার দৌলতপুরে মৃত আনসার কমান্ডার মোঃ অহিদুর রহমানের পরিবারের জন্য গৃহ নির্মাণ করে দেওয়া হয়। নবনির্মিত গৃহের চাবি হস্তান্তর করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জ কমান্ডার মোল্লা আমজাদ হোসেন পিএএমএস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমান্ডান্ট খুলনা, হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, সহকারী জেলা কমান্ড্যান্ট খুলনা মোহাম্মদ মিরাজুল ইসলাম খান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় নতুন ঘর হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মৃত আনসার কমান্ডারের পরিবার। তারা মাননীয় প্রধানমন্ত্রী ও মহাপরিচালক আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়কে ধন্যবাদ ও কৃজ্ঞতা জানান।
বেনাপোলে ২৫০ বোতল ফেনসিডিল সহ ৫ মাদক পাচারকারী আটক
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমাšত থেকে ২৫০ বোতল ফেনসিডিল সহ ৫ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটক ফেনসিডিলের মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা বলে পুলিশ জানায়। মঙ্গলবার সকালে বেনাপোল সীমাšেতর দৌলতপুর গ্রাম থেকে পোর্টথানা পুলিশ তাদেরকে আটক করে।
আটকরা হলেন, বেনাপোল পোর্টথানার গাতিপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (৩৩, একই এলাকার আলী হোসেনের ছেলে আব্দুল্লাহ (২০), সিরাজ ব্যাপারীর ছেলে হাফিজুর রহমান (২৭), ইউনুচ মোল্লার ছেলে মাহাবুবুর রহমান (৩১) ও মিজানুর রহমানের ছেলে রেজাউল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিলের একটি চালান পাচার করে এনে বেনাপোলের দৌলতপুর সীমান্তে মজুদ করছে । পরে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৫ জন মাদক পাচারকারীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের হয়েছে এবং তাদের যশোর জেলা হাজতে পাঠানো হয়েছে।
ইউসেপ বাংলাদেশ খুলনা অঞ্চলে ৫টি সাধারন স্কুলের ৮৭৫ জন শিক্ষার্থীর মধ্যে খাদ্য সহায়তা প্রদান
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় ইধঃধ ঙহবব চধরৎ ঙহব গবধষ, এর আওতাধীন ইউসেপ খুলনা অঞ্চলের ৫টি সাধারণ স্কুল তথা ইউসেপ সোনাডাঙ্গা স্কুল, ইউসেপ খালিশপুর স্কুল, ইউসেপ এম এ মজিদ স্কুল, ইউসেপ জোহরা সামাদ স্কুল ও ইউসেপ ওয়াজেদ আলী স্কুল এর ৮৭৫ জন অতি দরিদ্র শিশুর হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এরিয়া ম্যানেজার মো:মাসুদুর রহমান সুমন, , মোহাম্মাদ কামরুজ্জামান, আঞ্চলিক ব্যবস্থাপক, ইউসেপ খুলনা অঞ্চল, এবং এলিজা পারভিন হেড টিচার ইউসেপ জোহরা সামাদ স্কুল, টুটপাড়া খুলনা।
খুলনায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনের রেজিস্ট্রেশন চলছে
তথ্য বিবরণী
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ও খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর ডিজিটাল ম্যারাথন আগামী ১২,১৩,২৬ ও ২৭ ফেব্রুয়ারি খুলনা মহানগরে এবং ১৯ ও ২০ ফেব্রুয়ারি খুলনা জেলার উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ক প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী ম্যারাথনে খুলনা জেলা হতে কমপক্ষে ১০ হাজার জনতা অংশ নেবে বলে আশা করা হয়। পাঁচ কিলোমিটার দূরত্বের ম্যারাথন খুলনা শহরের শিববাড়ি থেকে শুরু হয়ে ফেরিঘাট, ডাকবাংলো, জেলা স্কুল হয়ে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হবে। যে কোন বয়সের সুস্থ ও সবল ব্যক্তি স্বেচ্ছায় নাম নিবন্ধন করে ম্যারাথনে অংশগ্রহণ করতে পারবেন। ম্যারাথনে অংশ নিতে িি.িফযধশধসধৎধঃযড়হ.পড়স.নফ ওয়েবসাইট হতে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইটে লগইন এর ক্ষেত্রে ইমেইল ভৎববধফসরহ১@সধৎধঃযড়হ.পড়স.নফ এবং পাসওয়ার্ড হবে ভৎববধফসরহ১। এর পরবর্তী অপশন অফফ ঢ়ধৎঃরপরঢ়ধহঃ পেইজে নিজস্¦ ইমেইল ঠিকানাসহ অন্যান্য তথ্য দিয়ে পছন্দ মতো নিজস্ব পাসওয়ার্ড সেট করে নিতে হবে। রেজিস্ট্রেশন শেষে মোবাইল ফোনের গুগল প্লে-স্টোরের সার্চ অপশনে ইঝগউগ ২০২১ লিখে ডিজিটাল ম্যারাথনের অ্যাপস ডাউনলোড করে রেজিস্ট্রেশনের সময় পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ম্যারাথনে অংশ নিতে হবে। ডিজিটাল ম্যারাথনে অংশগ্রহনের সময় অ্যাপস সম্বলিত ম্মার্টফোনটি অংশগ্রহণকারীর সঙ্গে ইন্টারনেট সংযোগ চালু অবস্থায় থাকতে হবে। ম্যারাথনে অংশগ্রহণ এবং অতিক্রান্ত পথ ও সময়ের হিসাব অ্যাপসের মাধ্যমেই নির্ধারিত হবে। ম্যারাথনে অংশগ্রহণকারীদের অবশ্যই দৌড়ের পোষাক-কেডস পরিধান করে আসতে হবে। রেজিস্ট্রেশনের বিস্তারিত নিয়মাবলী ‘মিডিয়াসেল, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা’ ফেসবুক পেজ হতে জানা যাবে।
ইসলামী আন্দোলন খুলনা সদর থানার সভাপতি তাহের, সেক্রেটারী আমীরুল
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার উদ্দোগে থানা মজলিসে শূরার অধিবেশন মঙ্গলবার বিকাল ৪ টায় থানা সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী মোঃ শরিফুল ইসলামের পরিচালনায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানয়তনে অনুষ্ঠিত হয়। থানা মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জয়েন্ট সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুফতী আমিনুল ইসলাম, থানার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন, আব্দুল মান্নান, জয়েন্ট সেক্রেটারী ফেরদাউস গাজী, মাওঃ রেজাউল করীম, আবুল কাশেম, মোঃ আনোয়ার হোসেন, ইলিয়াস হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, আব্দুল কুদ্দুস, আব্দুর রহমান, মোঃ বখতিয়ার, আব্দুর রহিম, মোঃ আফজাল হোসেন, আবু জাফর মোল্লা, আবুল কালাম, যুবনেতা মাওলানা হাবিবুল্লাহ গাজী, ছাত্রনেতা মোস্তফা আল গালিব, মোঃ জুবায়ের হোসেন প্রমুখ।
কালীগঞ্জের ৯ বন্ধুর ঐক্যের জারবেরায় স্বপ্ন দেখাচ্ছে
সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি
শাহাদৎ.মহিদুল,শামিম,হাফিজ,মিটুল,আজিম,মোক্তার,জামাল,শামিমুর এরা ৯ বন্ধু। তাদের মধ্যে অন্যদিকে কিছুটা ভিন্নতা থাকলেও কর্মক্ষেত্রে যেন একই সুতোয় গাঁথা। এভাবে তারা চলছেন বিগত প্রায় ২০ টি বছর। সকলেই তারা কৃষক পরিবারের সন্তান। পরষ্পরের প্রতি আস্থা আর বিশ্বাস এতোটাই মজবুত যে,বিগত দুই যুগের অধিক সময় ধরে এলাকার কৃষকদের উৎপাদিত ফুল কিনে ঢাকা- চট্রগ্রামসহ দেশের বড় বড় জেলায় নিয়ে ব্যবসা চালিয়েছেন। এখন সকলেই হয়েছেন আর্থিকভাবে স্বচ্ছল। পরে তারা সিদ্ধান্ত নিয়ে নিজেরাই চাষ করেছেন বিদেশী জাতের ব্যয়বহুল জারবেরা ফুলের। ক্ষেতের ফুল ইতোমধ্যে ফুটতে শুরু করেছে। কিন্ত ব্যয় হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা। তাদের ভাষ্য দেশে এর আগে অনেকেই জারবেরা ফুলের চাষ করেছেন। কিন্ত তাদের ক্ষেতের জারবেরার রয়েছে ৮ রঙের এবং উন্নত জাতের। চলতি ফেব্রুয়ারীর বাজার ধরে বিক্রি করে বেশ লাভবান হবেন। তাদের বাড়ি দেশের অন্যতম ফুলনগরী খ্যাত ঝিনাইদহ কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকায়।
সরেজমিনে বালিয়াডাঙ্গা বাজার সংলগ্ন গোপিনাথপুর গ্রামের মাঠে গেলে দুর থেকে নজরে আসে ৯ বন্ধুর ঐক্যের জারবেরার সেট। ক্ষেতে পৌছে দেখা যায় বিদেশি জাতের এই ফুল লাল, সাদা, হলুদ ও গোলাপিসহ ৮টি বাহারি রঙের ধরে আছে। তাকালে নজর ফেরানোর কোন সুযোগ নেই। তবে এই ফুলের কোন গন্ধ নেই। কিন্ত দেখতে অপরুপ। প্রতিটি গাছে রয়েছে একাধিক ফুল। কোনটি ফুটন্ত. কোনটি অর্ধ ফুটন্ত আবার কোনটি সবেমাত্র কড়ি। যা বিশেষ নজদারিতে রেখে পরিচর্যা সানানো হচ্ছে ফেব্রুয়ারী ঘিরে। কেননা বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন দিবস পালন হবে এ মাসেই। এ সময় ফুলের কাটতি হবে বিরাট। তাই বাজার ধরতে ব্যস্ততার সীমা নেই তাদের। আর বিকাল হলেই অপরুপ সৌন্দর্য্য দেখতে ভীড় করছেন দর্শনার্থীরাও।
৯ বন্ধুর মধ্যে হাফিজুর রহমান জানান,কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের অধিকাংশ মাঠেই কৃষকেরা প্রায় ২০ বছর আগে থেকেই দেশি বিদেশি জাতের ফুলের চাষ করে আসছেন। সারাদেশের ফুলের চাহিদা মেটাতে যশোরের গদখালীর পরেই ঝিনাইদহ কালীগঞ্জের ত্রিেেলাচনপুরের স্থান। গোলাপ রজনীগন্ধ্যা, গাঁদা,জারবেরা, সন্ধ্যা মালতি, শিউলিসহ বিভিন্ন দেশী বিদেশী জাতের ফুল কি নেই এ মাঠে ? এলাকা থেকে এ সব ফুল কিনে আমরা ৯ বন্ধু একসাথে দীর্ঘদিন ধরে ঢাকা,চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করতাম। যা লাভ হতো সকলেই সমান ভাগ করে নিতাম। কারও টাকা কম বেশি হলেও হাসি মুখে মেনে নিয়েছি। আবার কারও সংসারে বিপদ আপদ আসলে রক্তের ভাইয়ের মত অতীতের ন্যায় এখনও পাশে থাকি। এমন ঐক্যের মধ্যদিয়েই নিজ এলাকার বালিয়াডাঙ্গা – গোপিনাথপুর মাঠে দেড় বিঘা জমি দেড় লাখ টাকা দিয়ে ইজারা নিয়ে ব্যয়বহুল জারবেরার চাষ করা হয়েছে। প্রথমে প্রায় ৪ লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরী করা হয়েছে অসংখ্য বাঁশ খুটির উপর বিদেশী ব্যয়বহুল বিশেষ পলিথিনের ছাউনির সেট। এরপর জমি তৈরী করে পার্শ্ববর্তী দেশ ভারতের পুনে থেকে প্রতিটি ৭০ টাকা দরে চারা কিনে এনে লাগিয়ে পরিচর্যা শুরু করা হয়। তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ১৫ লক্ষাধিক টাকা ব্যয় হয়ে গেছে। এখনও প্রতিমাসে ২০ হাজার টাকা ব্যয় হচ্ছে। ইতোমধ্যে প্রতিটি গাছ ফুলে ফুলে ভরে গেছে। তার দাবি দেশে অনেক জাতের জারবেরার চাষ থাকলেও তাদের এ জাতের ফুল সম্পূর্ণই ভিন্ন। এ জাতের জারবেরা একবার রোপন করলে প্রাকৃতিক দূর্যোগ না হলে ভালোভাবে ৩ বছর ফুল বিক্রি করা যাবে। বাজারে দাম ভালো থাকলে মোটা লাভও আসবে।
বন্ধুদের আরেকজন শাহাদৎ হোসেন জানান, ক্ষেতে এখনও পরিচর্যাবাবদ প্রতিমাসে ব্যয় হচ্ছে। ক্ষেতে একজন এক্সপার্ট কৃষক রেখেছেন মাসিক বেতন চুক্তিতে। মুলত তিনিই ক্ষেত পরিচর্যা করে থাকেন। তিনি আরও বলেন, সারাবছরই ফুলের চাহিদা থাকে। তবে এদেশে ফেব্রুয়ারীর মাসে এ দেশে কয়টি আন্তর্জাতিক ও জাতীয় দিবস পালন করা হয় জাকজমকের সাথে। এ দিবস গুলোতে ফুলছাড়া একেবারে চলেই না। ফলে বিক্রি বেড়ে যায় অনেক বেশি। তাই তারা ফেব্রুয়ারীর বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন।
বন্ধুদের অন্য সদস্য শামিম আহম্মেদ জানান, বিদেশী জাতের ফুলচাষ। পূর্ব কোন অভিজ্ঞতা ছিলনা। টাকাও ব্যয় হয়েছে অনেক। তাই প্রথম থেকেই সকলেই অনেক চিন্তায় ছিলাম। কিন্ত এখন একই ক্ষেতে যেভাবে নানা রঙের ফুল ফুটে আছে তাকালেই মনে দিচ্ছে খুশির দোলা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী তিন বছরে ওই ক্ষেত থেকে যাবতীয় খরচ বাদে কমপক্ষে ৩০ লাখ টাকা লাভ আসবে।
বাংলাদেশ ফ্লাওয়ার এসোসিয়েশনের সভাপতি যশোরের আব্দুর রহিম জানান, জারবেরা বিদেশী জাতের ফুল। ২০০৬ সালে বাংলাদেশে তিনিই প্রথম ভারত থেকে টিস্যু কলামের উন্নত জাতের জারবেরার চারা এনে নিজে চাষ করেন। পাশাপাশি আরও ৪ কৃষককে উৎসাহিত করে চাষ করান। এ ফুলের চাষ ব্যয়বহুল হলেও লাভও পেয়েছিলেন। তিনি তার অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, জারবেরা বিদেশী জাতের ফুল। এ ফুলের চাষ করতে অভিজ্ঞতাও একটি পূঁজি। জারবেরার ফুল একবার ক্ষেতে রোপন করলে কমপক্ষে ৩ বছর ক্ষেত থেকে ফুল পাওয়া যায়। এ ফুলের স্টিক ক্ষেত থেকে তোলার পর কমপক্ষে ১২ থেকে ১৫ দিন সতেজ রাখা সম্ভব। একবার ফুল ধরা শুরু হলে সারা বছর ফুল ধরতে থাকে। গাছের কান্ড থেকে নতুন ডালপালা হয়ে নতুন কড়ি হয়। একটি গাছ জীবনচক্রে বছরে কমপক্ষে ৫৫ থেকে ৬০টি ফুল দেয়। দাম একেবারে কমে গেলেও প্রতিটি ফুল কমপক্ষে ৭ থেকে ১০ টাকায় বিক্রি হয়। আর দাম বেশি হলে তো কথায় নেই। পরিচর্যা ঠিক থাকলে ৩ বছরের মধ্যে প্রথম বছরেই যাবতীয় খরচ উঠে যায়। আর পরবর্তী ২ বছরে উৎপাদন ব্যয় কমে যায় ফলে লাভও বেশি হয়। তিনি আরও বলেন বর্তমানে আরও উন্নত জাতের জারবেরার চাষ হচ্ছে।
কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার হুমায়ন আহম্মেদের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, গত বছর ফুলের দাম কম পেয়ে এ বছর বেশ খানিকটা ফুলচাষ কমে গেছে। তাছাড়াও করোনাকালীন সময়ে ঢাকার অবস্থা খারাপ বিবেচোনায় নিয়ে অনেকে ফুলচাষ করেননি। তারপরও এ বছর ২৫ হেক্টোর জমিতে দেশি বিদেশী জাতের ফুলের চাষ হয়েছে। এরমধ্যে বালিয়াডাঙ্গা বাজারের নিকটবর্তী একটি মাঠে ৯ বন্ধু মিলে ভারতীয় জাতের জারবেরার চাষ করেছেন। কয়েকদিন তিনি ক্ষেতও পরিদর্শন করেছেন। ক্ষেতে দাঁড়ালে নানান রঙের ফুল দেখলে মন ভরে যাচ্ছে। এখন ৯ বন্ধুই একই গাছে ফুলের কড়ি হয়ে ধরে থেকে যেন ঐক্যের ইঙ্গিত দিচ্ছে।
জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ ডুমুরিয়া উপজেলা কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার বিকাল ৩ টায় শেখ আব্দুল মজিদ মিলনায়তনে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ ডুমুরিয়া উপজেলার কমিটি গঠন করা হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ, প্রধান বক্তা ছিলেন মহানগর সভাপতি হযরত মাওলানা মুফতি গোলামুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল্লাহ ইমরান, হাফেজ মাওলানা আসাদুল্লাহ আল-গালীব, মুফতী শেখ আমীরুল ইসলাম, মাওলানা মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন মাওলানা মুজিবুর রহমান ও পরিচালনা করেন মাওলানা আব্দুর জব্বার। উপস্থিত ছিলেন মুফতী আব্দুস সালাম, ক্বারী জাহিদুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, মুফতী ওমর ফারুক, মাওলানা ইব্রাহিম খলিল, আলহাজ্ব সিরাজুল ইসলাম, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইউসুফ আজাদী, মুফতী ওমর ফারুক, মাওলানা মোখলেছুর রহমান, মুফতী মিজানুর রহমান, মুফতী জসিম বিন আফতাব, মুফতী ফজলুল করীম প্রমূখ। সভায় সকলের পরামর্শে মাওলানা মুজিবুর রহমান কে সভাপতি ও মুফতী ওমর ফারুক কে সাধারণ সম্পাদক করা হয়।
শেখ সুজনের নেতৃত্বে সাড়ে ছয় হাজার নেতাকর্মীর মিছিল
খবর বিজ্ঞপ্তি
নগর আওয়ামী লীগের আনন্দ মিছিল সফলের লক্ষে নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন এর নেতৃত্বে বিশাল মিছিলের আয়োজন করা হয়। নগরীর ময়লাপোতা মোড়ে প্রায় সাড়ে ছয় হাজার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিলিত হয়। তারপর তারা মহানগর আওয়ামী লীগের আনন্দ মিছিলে অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, কাজী ইব্রাহীম মার্শাল, জুয়েল হাসান দিপু, মোস্তফা শিকদার, মশিউর রহমান সুমন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম, মাছুম উর রশিদ, আব্দুল্লাহ আল মামুন মিলন, বিপুল মজুমদার, অভিজিৎ পাল, মুরাদ হোসেন, সাগর মজুমদার, মোঃ আকরাম হোসেন, সাকিব হাওলাদার, সালাম শিকদার, হেলাল হোসেন, মোঃ রফিক রাফি রিপন, ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাস, আসাদুজ্জামান বাবু, রনবীর বাড়ৈ সজল, সাইফুল ইসলাম মানিক, জহির আব্বাস, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, শেখ তাজুল, জোয়েব সিদ্দিকী, রুম্মান আহম্মেদ, রাকিব মোড়ল, নিশাত ফেরদাউস অনি, প্রমূখ।
ডুমুরিয়ায় দেড়’শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় দেড়‘শ গ্রাম গাঁজাসহ সোহাগ গাজী (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত কাল মঙ্গলবার দুপুরে টিপনা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।আটক সোহাগ উপজেলার চাকুন্দিয়া এলাকার আঃ হন্নান গাজীর ছেলে।থানা পুলিশের এসআই হামিদুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে অবস্থ্ান নিয়ে সোহাগকে আটক করে তাকে তল্লাশি করে কাছে থাকা দেড়‘শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।এ প্রসংগে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যদিয়ে: শেখ হারুনর রশিদ
ডুমুরিয়া প্রতিনিধি
মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যদিয়ে।আমি খুব কাছে থেকে দেখেছি অভিজিৎ ছিল সৎ,বিনয়ী ও কর্মঠ।এত অল্প বয়সে সে আমাদের ছেড়ে চলে যাবে আমরা তা ভাবতে পারেনি।অমার বিশ্বাস যুগ যুগ ধরে অভিজিৎ আমাদের মাঝে স্মরণীয় ও বরনীয় হয়ে থাকবে।জেলা পরিষদ’র সদস্য প্যানেল চেয়ারম্যান অভিজিৎ চন্দ’র প্রথম প্রয়াণ দিবসে স্মরণ সভা ও বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনর রশিদ একথা বলেন।গতকাল মঙ্গলবার বিকেলে অভিজিৎ চন্দ স্মৃতি সংসদের আয়োজনে সংসদের সভাপতি মুক্তিযোদ্ধা বিজন বিহারী মিস্ত্রির সভাপতিত্বে বান্দা স্কুল এন্ড কলেজিয়েট মাঠে আয়োজিত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড.সুজিত কুমার অধিকারী,সহ-সভাপতি বিএমএ আব্দুস সালাম,এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল,এবিএম শফিকুল ইসলাম,রফিকুর রহমান রিপন,যুগ্ম-সম্পাদক শরফুদ্দিন রহমান বাচ্চু,কামরুজ্জামান জামাল,সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ। যুবলীগনেতা প্রভাষক গোবিন্দ ঘোষের সঞ্চালনায় বক্তব্যদেন আ’লীগ নেতা এ্যাড.নব কুমার চক্রবর্ত্তী,শিউলি সরোয়ার,জামিল খান,শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার,শোভা রানী হালদার,জিএম ফারুক হোসেন,গোপাল চন্দ্র দে,কাজী আলমগীর হোসেন,গাজী তৌহিদুল ইসলাম,মোল্যা জাহিদুল ইসলাম,মোল্যা সোহেল রানা,এসএম জাহাঙ্গীর আলম,ইউপি চেয়ারম্যান খান সাকুর আহমেদ,হিমাংশু বিশ্বাস,প্রতাপ রায়,মোল্যা রেজোয়ান হোসেন, ছাত্রলীগ নেতা খান আবুল বাসার,শেখ মাসুদ রানা,চিশতী নাজমুল হোসেন,অভিজিত রায় প্রমূখ।
সাংবাদিক বেলাল উদ্দীনের ১৬তম মৃত্যুবার্ষিকী কাল
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শেখ বেলাল উদ্দীনের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি-’২১, বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০.৪৫ মিনিটে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ক্লাবের সকল সদস্য ও ইউজার সদস্যদেরকে উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রাষ্ট্রায়ত্ব পাটকলের বদলী শ্রমিক নেতৃবৃন্দের সাথে নাগরিক নেতাদের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ নেতৃবৃন্দের সাথে রাষ্ট্রায়ত্ব পাটকলের বদলী শ্রমিক নেতৃবৃন্দে এক মতবিনিময় সভা মঙ্গলবার বিকেল ৫টায় খালিশপুরস্থ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কার্যালয়ে পরিষদের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদস্য সচিব এস এ রশীদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেনÑবাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, সিপিবি মহানগর নেতা মিজানুর রহমান বাবু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা সভাপতি কোহিনুর আক্তার কণা, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, বদলী শ্রমিক নেতা ইলিয়াস হোসেন, শামস শারফিন শ্যামন, আলতাফ হোসেন, আব্দুর রাজ্জাক তালুকদার, আবুল কালাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ মিণ্টু, নাজমুন নাহার, মরিয়ম বেগম, পারুল বেগম প্রমুখ। মতবিনিময় সভায় নাগরিক পরিষদ নেতৃবৃন্দ বদলী শ্রমিক আঞ্চলিক কমিটি গঠন করে আন্দোলন চালিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তাতে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের আন্দোলনে সর্বদাই সহযোগিতার করার আশ্বাস প্রদান করেন।
কেশবপুরে সড়ক দূঘটনায় মৃত্যু-১,আহত-২
কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে ৯ফেব্রয়ারী দুপুরে সড়ক দূঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে কেশবপুরের সাগরদাঁড়ি-বগা সড়কের নেহালপুর নামক স্থানে দাঁড়িয়ে থাকা মটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মটরসাইকেল এসে দাঁড়িয়ে থাকা মটর সাইকেলটি কে আঘাত করলে মটরসাইকেলে থাকা ভান্ডারখোলা গ্রামের আবুল হোসেনের ছেলে রায়হান হোসেন (১৮)কে আঘাত করলে ঘটনাস্থলে মারা যায়।থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে। মটরসাইকেলে থাকা অন্য দু’জন মোমিনপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে আল আমিন ও তালা উপজেলার রেজাউল ইসলাম গুরুতর আহত অবস্থায় কেশবপুর হাসপাতালে আনা হলে কর্মরত চিকিৎসাক তাদের অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাটানো হয়।
অশ্লীলতার প্রতিবাদ করায় বিএলকলেজ শিক্ষককে পিটিয়ে জখম
স্টাফ রিপোর্টার
প্রেমিক যুগলকে প্রকাশ্যে অশালীন অবস্থায় দেখেন বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী (৪০)। সেখান থেকে চলে যেতে বলায় ক্ষিপ্ত হয়ে শিক্ষককে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনার বিএল কলেজ রোডে সোনালী ব্যাংকের সামনে এঘটনা ঘটেছে। রক্তাক্ত জখম বিএল কলেজের শিক্ষক মোহাম্মদ আলী নগরীর দৌলতপুরের পাবলা মোল্লার মোড়ের মোঃ মতিয়ার রহমান মুন্সীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী (৪০) প্রতিদিনের ন্যায় কলেজের কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। দৌলতপুরের বিএল কলেজ রোডে সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে তিনি দেখে দুইজন ছেলে-মেয়ে বসে অশ্লীল কার্যকলাপ করছে। তিনি তাদের সেখান থেকে চলে যেতে বলেন। এর আগেও তোমাদের এখানে অশ্লীল কার্যকলাপ করতে দেখেছি বলে মন্তব্য করেন শিক্ষক মোহাম্মদ আলী। এতে ছেলে রাগান্বিত হয়ে ফোন করে লোকজন ৪/৫ জনকে ডেকে নিয়ে শিক্ষক মোহাম্মদ আলীকে অজ্ঞাতনামা ৪/৫ জন এলোপাতাড়ি কিল-ঘুষি ও পাথর দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে মাথায় জখম হন তিনি। একপর্যায়ে আত্মীয়-স্বজন এসে ঘটনাস্থল থেকে শিক্ষক মোহাম্মদ আলীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী-১ বিভাগে ভর্তি করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন। তিনি বলেন, এখনো লিখিত অভিযোগ করেননি। তবে হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
খুবির সেই ৩ শিক্ষককে চাকরিতে বহালের নির্দেশ হাইকোর্টের
স্টাফ রিপোর্টার
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণকারী তিন শিক্ষককে চাকুরিচ্যুত করেছিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটি। তবে মঙ্গলবার তাদের শিক্ষকতা চালিয়ে যাওয়ার পক্ষে স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে শিক্ষকদের অপসারণ সিদ্ধান্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন উচ্চ আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তা জানাতে রুল জারি করা হয়েছে। বিচারপতি কামরুল ইসলাম মোল্লা ও বিচারপতি মো. মুজিবর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পাশাপাশি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার আদেশ স্থগিত করে ওই তিন শিক্ষককে চাকরিতে বহাল রাখারও নির্দেশ দিয়েছেন আদালত।
শিক্ষকদের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত বৃহস্পতিবার ওই তিন শিক্ষক উচ্চ আদালতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে রিট আবেদন করেন। চারদিন পর রিটের শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালতের দ্বৈত বেঞ্চ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের চাকরি চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন। পাশাপাশি কেন ওই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হবে না তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন।’ তিনি আরও বলেন, ‘যেহেতু ওই তিন শিক্ষক এখনও তাদের দায়িত্ব হস্তান্তর করেননি, তাই তাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ চালিয়ে যেতে কোনো আইনি বাঁধা নেই। তিন শিক্ষকের প্রতি যে অন্যায় আচরণ করা হয়েছে, তা কোনো বিচারেই গ্রহণযোগ্য নয় এবং সেটি তাদের একাডেমিক স্বাধীনতার ওপর আঘাত।’ ২০১৯ সালের ১ জানুয়ারিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করে। পাঁচ দফা দাবির মধ্যে ছিল- বেতন কমানো, আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, চিকিৎসা ব্যবস্থা উন্নত করা, অগ্রাধিকারের ভিত্তিতে অবকাঠামো নির্মাণ ও ছাত্রবিষয়ক সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।
আন্দোলনে সহমত পোষণকারী তিন শিক্ষককে চাকরিচ্যুত করার জন্য গত ১৮ জানুয়ারি সিন্ডিকেট কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় হয়েছিল। এর মধ্যে বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আবুল ফজলকে বহিষ্কার ও বাংলা ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষক হৈমন্তী শুক্লা কাবেরী অপসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ২৮ জানুয়ারি রেজিস্টার স্বাক্ষরিত পত্রে তাদের চূড়ান্ত বহিষ্কার বা অপসারণের পত্র দেওয়া হয়েছিল। ৪ ফেব্রুয়ারি ওই তিন শিক্ষক উচ্চ আদালতে রিট আবেদন করেছিলেন।
জাতীয় কৃষক পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খবর বিজ্ঞপ্তি
জাতীয় কৃষক পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ০৮ ফেব্রুয়ারি ২০২১ সন্ধ্যা ৭টায় খুলনা জাতীয় কৃষক পার্টি, মহানগরের উদ্যোগে খানজাহান আলী থানা কমিটির আয়োজনে জাপা থানা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় কৃষক পার্টি খানজাহান আলী থানার সভাপতি মোঃ নূর আলম মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর কৃষক পার্টির সভাপতি মোঃ শাহাবুদ্দিন। প্রধান অতিথি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেনÑখানজাহান আলী থানা জাতীয় পার্টির আহ্বায়ক এস এম আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑজাপা নেতা মোঃ আলমগীর হোসেন, যুবনেতা মোঃ মিলন গাজী, হানিফ সিকদার, আল আমিন সিকদার, কৃষক পার্টির সাংগঠিনিক সম্পাদক মোঃ রেজাউল হোসেন নয়ন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, কৃষক পার্টির মান্নান সরকার, হারুন শেখ, সেলিম মিনা, মিজানুর রহমান শাকিল, রফিকুল ইসলাম, মিণ্টু কাগজী, মিজু আহমেদ, লিটন ম-ল, জাকির কাকা, শেখ জুয়েল, আব্দুল হক, মিরাজুল ইসলাম, মাহবুর হোসেন, সুমন, বাবু মোল্লা, কোহিনুর বেগম, মিরা বেগম, কমলা বেগম, ফজিলা বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে খানজাহান আলী থানাও বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করা হয়।
পাইকগাছায় গ্রীলকেটে চুরির চেষ্টাকালে আটক-১
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার রাড়ুলীতে গ্রীল কেটে ভ্যান চুরির চেষ্টাকালে হাতে-নাতে মফিজুল নামে এক যুবককে আটক করা হয়েছে। মফিজুল সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা গ্রামের মৃত কওসার গাজীর ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
রাড়ুলীর মৃত আরমান গাজীর ছেলে বাড়ী মালিক মুহিদ গাজী জানান, সোমবার গভীর রাতে কাতারী যন্ত্র দিয়ে মফিজুল ঘরের গ্রীল কেটে ভ্যান চুরির চেষ্টা করেন। এ সময় আমরা তাকে হাতে-নাতে আটক করি। এ সময় অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে রাড়ুলী ক্যাম্প পুলিশের আইসি এসআই তাইজুল ইসলাম ও এএসআই গোলাম রসুল অভিযুক্ত মফিজুলকে আটক করে পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় বাড়ীর মালিক মুহিদ গাজী বাদী হয়ে অভিযুক্ত মফিজুলের বিরুদ্ধে থানায় চুরির মামলা করেছেন। ওসি (তদন্ত) মোঃ আশরাফুল আলম জানান, চুরির মামলায় গ্রেপ্তারকৃত আসামী মফিজুলকে মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।
পাইকগাছায় ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের মৃত্যু দাবী চেক হস্তান্তর ও দোয়া অনুষ্ঠান
পাইকগাছা প্রতিনিধি
ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড মৃত্যু দাবী চেক হস্তান্তর ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাইকগাছা জোনাল অফিসে ইনচার্জ এস এম আবুল হাসেম সভাপতিত্বে চেক হস্তান্তর ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। প্রধান আলোচক ছিলেন কোম্পানীর ইভিপি ও ইনচার্জ খুলনা ডিভিশন মোস্তফা জামান হামিদী স্বাধীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা থানার ওসি তদন্ত আশরাফুল আলম, ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার সিনিয়র অফিসার হাফিজুর রহমান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, পাইকগাছা জোন (সাবী) ইনচার্জ শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, সদর সাংগঠনিক ইনচার্জ জি এম গোলাম সরোয়ার, কয়রা অফিস ইনচার্জ গাউসুল আজম, অফিস ইনচার্জ মোস্তাফিজুর রহমান, বাঁকা অফিস ইনচার্জ শেখ জুবায়ের হোসেন, মাওঃ আব্দুর রকিব, আনিছুর রহমান, হাফেজ শাহাদাত হোসেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেয়র সেলিম জাহাঙ্গীর মৃত্যু আশুরা বেগমের স্বামী শেখ সাজ্জাদ আলীর নিকট মৃত্যু দাবী চেক হস্তান্তর করেন।
খুলনা অঞ্চলে ভ্যাকসিন নিয়েছেন ৮ হাজার ৪৩৮ জন
স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভ্যাকসিন কার্যক্রমের তৃতীয় দিনে ৯ ফেব্রুয়ারি খুলনা অঞ্চলে ৮ হাজার ৪৩৮ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৬৪২৪ জন ও মহিলা ২০১৪ জন রয়েছেন। ৭ ফেব্রুয়ারি প্রথম দিনে ২১০৪ জন ও ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনে ৩৭৫৫ জন টিকা গ্রহণ করেন। খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, খুলনা জেলায় ৩য় দিনে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন ৩ হাজার ৩১৫ জন। এর মধ্যে পুরুষ ২৫৯০ জন ও নারী ৭২৫ জন। তিনি জানান, টিকা যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে। ইপিআই কার্যক্রমের দক্ষতা এখানে কাজে লাগানো হচ্ছে। ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে সক্রিয় রয়েছেন সকলেই। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন,বাগেরহাটে ৩য় দিন টিকা গ্রহণ করেছেন ১ হাজার ২৫৩ জন। এর মধ্যে পুরুষ ৯৬৯ জন ও মহিলা ২৮৫ জন রয়েছেন। তিনি জানান, টিকা সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে। বিদ্যুৎ ব্যবস্থায় বিঘ্ন ঘটলে জেনারেটর প্রস্তুত আছে। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হোসাইন সাফায়েত বলেন, তার জেলায় ৩য় দিনে ৮৪৯ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছেন পুরুষ ৭২৮ জন ও মহিলা ১২১ জন। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ৩য় দিন এখানে ১৩৭৬ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ১০৩৫ জন ও মহিলা ৩৪১ জন রয়েছেন। নড়াইল সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার জানান, টিকাদান কার্যক্রমের ৩য় দিন এখানে ৭৪০ জন পুরুষ ও ৪০৩ জন মহিলাসহ ১১৪৩ জন টিকা গ্রহণ করেছেন।
মাগুরার সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান বলেন, ৩য় দিনে টিকা গ্রহণ করেছেন ৫০২ জন। এর মধ্যে পুরুষ ৩৬২ জন ও মহিলা ১৪০ জন।
সীমান্ত হত্যায় বিএসএফের বিরুদ্ধে তদন্ত চায় এইচআরডব্লিউ
খুলনাঞ্চল রিপোর্ট
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে ওঠা সীমান্ত হত্যার অভিযোগ তদন্তে সেদেশের সরকারের একটি নিরপেক্ষ কমিশন গঠন করা উচিত বলেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একইসঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহারে বিএসএফসহ নিরাপত্তা বাহিনীকে জাতিসংঘের নীতিমালা মেনে চলতে ভারত সরকারের আদেশ জারি করা উচিত বলেও উল্লেখ করেছে আন্তর্জাতিক সংস্থাটি। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কথা বলে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনে জড়িত বিএসএফ সদস্যদের বিচারের ব্যবস্থা করা উচিত। এছাড়া বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের নির্যাতনের ক্ষেত্রে বিএসএফের বিরুদ্ধে পুলিশকে অভিযোগ করতে হবে। সীমান্তে সকল মৃত্যুর ঘটনা তদন্তের জন্য জাতীয় মানবাধিকার কমিশন যে নির্দেশিকা নির্ধারণ করেছে সেগুলো বিএসএফের ওপর প্রয়োগ করতে হবে। এছাড়া মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বিএসএফ সদস্যদের শান্তিরক্ষার দায়িত্ব থেকে বাদ দেয়া উচিত। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২০ সালে বাংলাদেশের সঙ্গে আলোচনার সময় ভারত সীমান্ত হত্যা বন্ধের আশ্বাস দিয়েছিল। ভারত সরকার নিরাপত্তা বাহিনীকে সংযমী হতে এবং বেআইনি হত্যা বন্ধেরও নির্দেশ জারি করেছিল। বাংলাদেশ ও ভারতীয় বেসরকারি সংস্থাগুলোর বরাত দিয়ে এইচআরডব্লিউ বলছে, দুই দেশের সীমান্তবর্তী বাসিন্দাদের ওপর এখনও নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যা অব্যাহত রেখেছে বিএসএফ। বাংলাদেশের এক বেসরকারি সংস্থার কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ১০ বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ৩৩৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে ২০২০ সালেই ৫১ জনকে হত্যা করা হয়েছে। ভারতীয় মানবাধিকার সংস্থা মাসুম বিবিসিকে জানায়, ২০১১ সাল থেকে এ পর্যন্ত বিএসএফের হাতে ১০৫টি হত্যার তদন্ত হয়েছে। তারা বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হবে।
হবু স্বামীকে অপহরণ করে মুক্তিপণ দাবি বান্ধবীর
অভয়নগর প্রতিনিধি
সাতক্ষীরা থেকে আবু হেনা মোস্তাফা কামাল মিলন (৩০) নামের হাইকোর্টের এক আইনজীবীকে অপহরণ করার অভিযোগে হবু স্ত্রীর বান্ধবীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের মৃত ইসহাক তরফদারের মেয়ের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন- সাতক্ষীরা জেলার সুলতানপুর বড়বাজার এলাকার মৃত আজমল হকের মেয়ে সুরাইয়া (২০), খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ফরমায়েসখানা গ্রামের মোড়লপাড়ার জমির সরদারের ছেলে মো. আব্দুস সালাম (২৪) ও একই গ্রামের আলাউদ্দিন শিকদারের ছেলে শাহিল শিকদার (১৮)। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আইনজীবী আবু হেনা মোস্তাফা কামাল মিলনের সাথে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাবনগর গ্রামের এস এম হারুনুর রশিদের মেয়ে রাবেয়া সুলতানা রিতুর (২২) বিয়ে ঠিক হয়। এর সূত্র ধরে গত শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মিলন খুলনা পাইওনিয়র কলেজের সামনে রিতুর সঙ্গে দেখা করেন। পরে তারা জাহানাবাদ ক্যান্টনমেন্ট পার্কে ঘুরতে আসেন। এসময় রিতুর বান্ধবী সুরাইয়ার সাথে দেখা হয় তাদের। কৌশলে বান্ধবী সুরাইয়া মিলনকে যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের মৃত ইসহাক তরফদারের মেয়ের বাড়িতে নিয়ে আসেন। সেখানে আইনজীবী মিলনকে আটকে রেখে শারীরিক নির্যাতন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। দাবিকৃত মুক্তিপণের টাকা না দিলে মিলনকে মেরে ফেলা হবে বলেও অপহরণকারীরা হুমকি দেন।
এ ঘটনায় মিলনের দুলাভাই শরিফুল ইসলাম গত সোমবার (৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরার তালা থানায় একটি জিডি করেন। একপর্যায়ে অপহৃত মিলনের পরিবার জানতে পারে মিলনকে যশোরের কোন স্থানে আটকে রাখা হয়েছে। পরে তারা জিডির কপি নিয়ে যশোরে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনে (পিবিআই) যোগাযোগ করেন। পিবিআই মোবাইল ট্র্যাকিং করে যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রাম থেকে মিলনকে উদ্ধার করেন। এসময় অপহরণকারী দলের নারী সদস্য সুরাইয়াকে আটক করে পিবিআই। পরে তার স্বীকারোক্তি মোতাবেক অপর দুই অপহরণকারী যুবককে খুলনা থেকে আটক করা হয়। বাড়ির মালিক মৃত ইসহাক তরফদারের মেয়ে রাবেয়া সুলতানা মনি বলেন, ‘প্রায় এক মাস আগে সুরাইয়া ও আব্দুস সালাম স্বামী-স্ত্রী পরিচয়ে তার বাড়ি ভাড়া নেয়।’ এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, ‘যশোর পিবিআই’র সহযোগিতায় অপহৃত আইনজীবী আবু হেনা মোস্তাফা কামাল মিলনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে এক নারীসহ তিন অপহরণকারীকে।
কলা চাষ করে ভাগ্য বদল হচ্ছে চাষিদের
মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলার চারটি উপজেলাড চাষিরা বুক বেঁধে আছে কলার কাধির উপর। আবহাওয়া অনুকূলে থাকলে, এ বছর ৩৫ কোটি টাকার কলার ফলন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ঘূর্ণিঝড় আম্পানে জেলার কলা গাছের ব্যাপক ক্ষতির পরেও যা রয়েছে তাতে চাষিরা লাভবান হবে এবং পুষিয়ে নিতে পারবেন আম্পানের ক্ষতি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সূত্রে জানা যায়, এবার জেলায় ৭৫০ হেক্টর জমিতে কলার চাষ করা হয়েছে, এরমধ্যে মাগুরা সদর উপজেলায় ৩৮৫ হেক্টর, শ্রীপুরে ২৯৫ হেক্টর, মোহাম্মদপুর, ৪০ হেক্টর ও শালিখা উপজেলায় ৩০ হেক্টর জমিতে কলার চাষ করা হয়েছে।
কমলাপুর গ্রামের কলা চাষি রবিউল ইসলাম জানান, এবার সে ৩৩ শতাংশ জমিতে কলা চাষ করেছে গাছে অল্প কিছুদিনের মধ্যে কলা ধরবে।প্রতি শতাংশ জমিতে সাতটি করে, ৩৩ শতাংশ জমিতে মোট ২৩১টি গাছ লাগিয়েছে।
প্রতিটি গাছের জন্য তার খরচ হয়েছে ৮০ টাকা তাতে এক বিঘায় সর্বমোট খরচ হয়েছে ১৯ হাজার টাকা। সব কিছু ঠিক থাকলে প্রতি কাধি কলা গড়ে ২শ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করলে তাতে ৪৫ থেকে ৬০ হাজার টাকা বিক্রি হবে। সদরের আঠারোখাদা গ্রামের কৃষক একেন আলী জানান, আমি এবার এক একর জমিতে কলা চাষ করেছি আমার সর্বমোট খরচ হয়েছে ৬০ হাজার টাকা সবকিছু ঠিক ঠাক থাকলে এই কলা বিক্রি হবে এক লাখ ৮০ হাজার থেকে প্রায় দুই লাখ টাকা। মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার পরামাণিক জানান, বর্তমানে কলা চাষে লাভ বেশি হওয়ায় জেলার চাষিরা কলা চাষের দিকে ঝুঁকে পড়ছে। এ অঞ্চলের মাটি এবং আবহাওয়া দুটোই কলা চাষের জন্য উপযুক্ত। শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ না থাকলে এ বছর কলার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা ছিলো। ইতিমধ্যে কলাচাষিদের সঠিক পরামর্শসহ যখন যে সরকারি প্রণোদনা আসেছে তা দেয়া হয়েছ বলেও জানান এ কৃষি কর্মকর্তা।
স্যানিটাইজার-সাবানের ৫০ লাখ টাকার টেন্ডারে সমঝোতার অভিযোগ
স্টাফ রিপোর্টার
খুলনা জেলা পরিষদের হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, সাবান ও মাস্ক ক্রয়ের ৫০ লাখ টাকার টেন্ডারে সমঝোতার অভিযোগ উঠেছে। সোমবার রাজনৈতিক দলের প্রভাবশালী ঠিকাদার, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাদের মধ্যস্থতায় এ সমঝোতা হয় বলে অভিযোগ সাধারণ ঠিকাদারদের। জেলা পরিষদ সূত্রে জানা যায়, কোভিড -১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশের দরিদ্র জনসাধারণের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, সাবান ও মাস্ক বিতরণের উদ্যোগ নেয় খুলনা জেলা পরিষদ। ৫০ লাখ টাকা ব্যয়ে এ টেন্ডার গত ৩ জানুয়ারি বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্রের আহ্বান করা হয়। ১৯ জানুয়ারি ছিল দরপত্র বিক্রির শেষ দিন।
পরের দিন ২০ জানুয়ারি বুধবার দুপুর ১টায় ওই দরপত্র জমার শেষ সময় ধার্য করা হয়। দরপত্র উন্মুক্ত করার সময় ছিল বিকেল ৩টা। তবে টেন্ডার গ্রহণ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তা স্থগিত হয়ে যায়। সোমবার ফের এর দরপত্র গ্রহণের দিন ধার্য করা হয়। শেষ দিন পর্যন্ত ৩০টি দরপত্র বিক্রি হয়। আর নির্ধারিত সময় দুপুর ১টার মধ্যে মাত্র ৪টি দরপত্র জমা পড়ে। এর মধ্যে এসএম এন্টারপ্রাইজ ৪৯ লাখ ৯৫ হাজার ৪৩ টাকা, এসআর করপোরেশন ৪৯ লাখ ৯৭ হাজার ৯৮৪ টাকা, সিটি মেডিকেল ৪৯ লাখ ৯৫ হাজার ৯৫৮ টাকা করে রেট জমা দিয়েছেন। তবে বিডি ছাড়াই একটি দরপত্র জমা পড়ে, সেটি হলো লাবিবা এন্টারপ্রাইজ। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার অভিযোগ করেন, সকাল থেকে জেলা পরিষদের ভেতরে সরকার সমর্থক প্রভাবশালী ঠিকাদাররা ওই টেন্ডার কাজের সমঝোতার চেষ্টা করেন। তাদের ভয়ে সাধারণ ঠিকাদাররা দরপত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন। সরকার সমর্থক প্রভাবশালী ঠিকাদারের সাথে যুক্ত হন স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগ নেতারা। সূত্র জানায়, প্রভাবশালীদের হুমকিতে ৩০ ঠিকাদারের ২৬ জনই দরপত্র জমা না দেয়ায় কাজটি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এস এম এন্টারপ্রাইজ।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, শেষ সময় পর্যন্ত ৩০টি দরপত্র বিক্রি হয়। তার বিপরীতে দরপত্র পড়েছে মাত্র ৪টি। এখন টিইসি কমিটিতে সিদ্ধান্ত নেয়া হবে। সিন্ডিকেটের ব্যাপারে তিনি বলেন, তার দফতরে কোনো সমঝোতা হয়নি। বাহিরে কিছু হলে সেটি তিনি অবহিত নন।
অসাবধানতায় রাখা বিষ পানে প্রাণ গেল ৪ বছরের শিশুর
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বিষ পানে তাসফির ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির বাবার নাম শরিফুল ইসলাম। নিহতের পরিবারের সদস্যরা জানান, সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে ভাই স্বাধীনের সাথে খেলা করছিল তাসফির। এ সময় তারা একটি কীটনাশকের বোতল খুঁজে পায়। পরে কীটনাশকের বোতল খুলে খেয়ে ফেলে শিশুটি। কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস মৃত ঘোষনা করেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আ.লীগের নির্বাচনী সমাবেশে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে আওয়ামী লীগের নির্বাচনী সমাবেশে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীদের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পৌর নির্বাচনে আওয়ামী লীগ মোননীত নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী জনসমাবেশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ জেলা আওয়ামী লীগের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আহমেদ বলেন, সমাবেশ চলাকালে স্টেজে ওঠানামাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় যুবলীগ কর্মীদের হামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইদুজ্জামান জিকোসহ দুই কর্মী গুরুতর আহত হয়। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে যুবলীগ কর্মী রবিন জানান, স্টেজের পাশে অবস্থানকালীন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা বল্লি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লাল্টুকে মারধর করেন। পরে যুবলীগের কর্মীরা এর প্রতিবাদ করলে দুই পক্ষের হাতাহাতি হয়েছে। এ সময় ৩ যুবলীগ কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
ভুয়া কমিটি করে কবরস্থানের টাকা আত্মসাৎ
স্টাফ রিপোর্টার
খুলনার খালিশপুর থানার গাবতলা কবরস্থান উন্নয়নের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। কাজ না করে ভুয়া একটি কমিটির মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। এই করবস্থানের উন্নয়নের জন্য খুলনা জেলা পরিষদ এক লাখ টাকা বরাদ্দ করে। গাবতলার আওয়ামী লীগ নেতা বেল্লাল হোসেন টুলু দুর্নীতি দমন কমিশনে কবরস্থানের উন্নয়নের অর্থ আত্মসাতের বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে তিনি বলেন, গাবতলা কবরস্থান উন্নয়নের নামে জেলা পরিষদ থেকে এক লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এই বরাদ্দের প্রথম ষাট হাজার টাকা ২০২০ সালের জুন মাসে চেকের মাধ্যমে পরিশোধ করা হয় এবং পরবর্তিতে আরো চল্লিশ হাজার টাকার চেক প্রদান করা হয়। কিন্তু যে কমিটির মাধ্যমে এই অর্থ উত্তোলন করা হয়েছে, তারা কেউই খুলনার বাসিন্দা নন। এই কবরস্থান উন্নয়নের নামে বরাদ্দকৃত সমুদয় টাকা জনৈক গাড়িচালক নাজমুল আলম এবং তার দ্বিতীয় স্ত্রী চম্পা বেগম ভুয়া কমিটি গঠন করে আত্মসাৎ করেছেন। কিন্তু সে অর্থ দিয়ে কোনো কাজ হয়নি বলে অভিযোগকারী জানান। সরেজমিনে ওই কবরস্থান পরিদর্শনে গেলে শতশত এলাকাবাসী একই অভিযোগ উত্থাপন করে দুর্নীতিবাজ, সরকারি টাকা লুটেরাদের শাস্তি দাবি করেছেন। তবে যাদের নামে অভিযোগ করা হয়েছে, তাদের এলাকায় খুঁজে পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।’ দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয় থেকে জানানো হয়েছে, অভিযোগ পেয়ে এ বিষয়ে তদন্ত করার জন্য প্রধান কার্যালয়ের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৯২ হাজার হেক্টর জমিতে ভুটা চাষ
খুলনাঞ্চল রিপোর্ট
চলতি মৌসুমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৯১হাজার ৯শ’৯০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।চাষকৃত জমিতে ভুট্টার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০লাখ ২৮হাজার ৭ মেট্রিক টন।আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে কৃষক ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলা হচ্ছে-যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা,কুষ্টিয়া, মেহেরপুর ও মাগুরা।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভুট্টা চাষ করে দিন দিন লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষকরা।গমে অনেক সময় পোকার আক্রমণ হয়।এতে কৃষকরা ক্ষতির সম্মুখীন হন।কিন্তু ভুট্টায় পোকার আক্রমণ নেই বললেই চলে।তাছাড়া ভুট্টা চাষে তেমন কোন সেচের প্রয়োজন হয় না।এ কারণে অনেক চাষি গমের পরিবর্তে ভুট্টা চাষে মনোযোগী হচ্ছেন-এমনটাই মনে করছেন কৃষি কর্মকর্তারা। এক সময়ের অনাবাদি ও পতিত জমিতে ভুট্টা চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা।অনেক প্রান্তিক ও বর্গাচাষি অর্থকরী এ ফসল চাষে দিন দিন ঝুঁকে পড়ছেন বলে আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে। লাভজনক হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভুট্টা চাষ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় মোট হাজার ৯১ হাজার ৯শ’৯০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে।আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: শরিফুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা জেলায় সবচেয়ে বেশি জমিতে ভুট্টার চাষ হয়েছে।এ জেলায় ভুট্টার চাষ হয়েছে ৪৬ হাজার ৫শ’৭৫ হেক্টর জমিতে।ঝিনাইদহ জেলায় ভুট্টার চাষ হয়েছে ১৮ হাজার ৫শ’ হেক্টর জমিতে।কুষ্টিয়া জেলায় ভুট্টার চাষ হয়েছে ৯ হাজার ৬শ’৩৫ হেক্টর জমিতে।মেহেরপুর জেলায় ভুট্টার চাষ হয়েছে ১৫ হাজার ৭শ’১৫ হেক্টর জমিতে। যশোর জেলায় ভুট্টার চাষ হয়েছে ১হাজার ২শ’৫ হেক্টর জমিতে।মাগুরা জেলায় ভুট্টার চাষ হয়েছে ৩শ’৬০ হেক্টর জমিতে।আবাদকৃত জমিতে কাবেরী, সুপারসাইন-২৭৬০,সানসাইন,পাইওনিয়ার ভি-৯২ এবং এলিট জাতের ভুট্টার চাষ হয়েছে বলে তিনি জানান।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস জানান,কৃষি অফিসের পক্ষ থেকে ভুট্টা চাষিদের উদ্বুদ্ধকরণ,পরামর্শ,মাঠ দিবস,উঠান বৈঠক,নতুন নতুন জাতের বীজ সরবরাহ ও প্রশিক্ষণ দেয়া হয়েছে।ভুট্টা চাষে অন্য ফসলের তুলনায় খরচ কম।ভুট্টায় পোকার আক্রমণ নেই বললেই চলে।ফলনও বেশি।এক বিঘা জমিতে ৩৩ থেকে ৪০ মণ পর্যন্ত ভুট্টা উৎপাদিত হয়ে থাকে।ভুট্টা মানুষের খাদ্যের পাশাপাশি পোল্ট্রি ফিড ও মাছের খাবার হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে।বাজারে ভুট্টার চাহিদা ব্যাপক থাকায় এ অঞ্চলে ভুট্টার চাষ দিন দিন বাড়ছে বলে তিনি জানান।
কুষ্টিয়া মেডিক্যাল কলেজ: বসবাস উপযোগী হোস্টেলের কত দেরি
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের জন্য দীর্ঘ দশ বছরেও তৈরি হয়নি বসবাস উপযোগী কোনো হোস্টেল। ২০১১ সাল থেকে বিভিন্ন অস্থায়ী হোস্টেলে থেকেই তারা দিন পার করে আসছেন। ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতাল ভবনের পেছনে একটি পরিত্যক্ত ভবনে মেডিক্যালের পঞ্চম বর্ষের ৩২জন শিক্ষার্থী বাধ্য হয়েই ব্যবহার করছেন। এছাড়া, গণপূর্ত বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারীদের পরিত্যক্ত ভবনে ‘রহিমা আফসার ছাত্রী হোস্টেল’ সাইনবোর্ড লাগিয়ে নারী শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। মেডিক্যাল কলেজ-সূত্রে জানা গেছে, গণপূর্ত বিভাগের আপত্তির পরও বসবাসের অযোগ্য এসব ভবনে অস্থায়ী ভিত্তিতে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করা হয়। কিন্তু নির্মাণাধীন মেডিক্যাল কলেজ ৩ বছরের প্রকল্প ৯ বছরেও শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। হাসপাতালের পেছনের ভবনে বসবাস করা ছাত্রদের একজন ৫ম বর্ষের শাহিদ আলম। তিনি বলেন, ‘আর মাত্র কয়েক দিন, পরীক্ষা দিয়ে বের হয়ে যাবো। এতদিন যখন মরিনি, যত ঝুঁকিপূর্ণ হোক, বাকি দিনগুলোও কেটে যাবে।’ একই অবস্থা ‘রহিমা-আফসার ছাত্রী হোস্টেলেরও। এই হোস্টেলের ছাত্রী অনিতা বিশ্বাস বলেন, ‘এখানে চরম ভোগান্তির মধ্যদিয়ে ৫টি বছর শেষ করলাম। এখানে নেই পানের উপযোগী জল, সৌচাগার, স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা। দেয়াল খসে খসে পড়ছে। ছাদের পলেস্তারা খসে পড়ে আহত হচ্ছেন সহপাঠীরা। দুর্ভোগ আমাদের নিত্যসঙ্গী।’ হোস্টেল নির্মাণ প্রকল্প সূত্রে জানা গেছে, শুরুতে ৬ তলাবিশিষ্ট ছাত্রাবাসের জন্য মোট বরাদ্দ ছিল ৮ কোটি ৭ লাখ টাকা। এরমধ্যে শুধু ভবন নির্মাণব্যয় ছিল ৭ কোটি ৫৫ লাখ টাকা। কিন্তু ৬ তলা ভিত্তির ওপর চার তলা ভবন নির্মাণেই চুক্তি হয় ৭ কোটি ৯৬ লাখ টাকার। এছাড়া, আরও ১ কোটি ১১ লাখ টাকার বর্ধিত অননুমোদিত ব্যয় দেখানো হয়। এ ভবনের ভিত্তি ১০ হাজার ৫৪৫ বর্গফুট করার কথা।
একইভাবে ৬ তলাবিশিষ্ট ছাত্রী হলের জন্য বরাদ্দ ছিল ৮ কোটি ৭ লাখ টাকা। যার অনুমোদিত ব্যয় ছিল সাত কোটি ৫৫ লাখ টাকা। কিন্তু ৪ তলার ভবন নির্মাণেই চুক্তি হয় ৭ কোটি ৮৬ লাখ টাকার। এই ভবনটি ১০ হাজার ৫৪৫ বর্গফুট করার কথা। ২০১৪ সালের ডিসেম্বরেই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ২ দফায় ২ বছর মেয়াদ বাড়ানো হয়। তবে, তাতেও কাজ শেষ না হওয়ায় আর সময় বাড়ানো হয়নি। ২০১৬ সালে সেপ্টেম্বরে এই সংক্রান্ত আইএমইডির এই প্রতিবেদন জমার পর পিইসি (প্রকল্প মূল্যায়ন কমিটি) সভায় প্রকল্পটির মেয়াদ নতুন করে আর না বাড়ার শঙ্কা তৈরি হয়।
কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ‘মেডিক্যালের শিক্ষার্থীরা যেসব ভবনে বসবাস করেন, ওইসব ভবন অনেক আগেই বসবাসের অযোগ্য ঘোষণা করা হয়েছে। সেখানে শিক্ষার্থীরা কিভাবে থাকেন, তা কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।’ মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. সরোয়ার জাহান বলেন, ‘নিরুপায় হয়ে শিক্ষার্থীদের এসব জরাজীর্ণ ভবনে রেখেছি। ’
বিষয়টি নিয়ে প্রকল্পের পরিচালক (পিডি) ডা. আমিনুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা তাদের মূল ক্যাম্পাসে চলে গেলে সব দুর্ভোগ লাঘব হয়ে যাবে। ইতোমধ্যে ছাত্রদের আবাসনের জন্য নির্ধারিত ১টি এবং ছাত্রীদের জন্য ১টি হোস্টেল তৈরির কাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে।’ শিগগিরই সমস্যার সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
নারীর অধিকার প্রতিষ্ঠায় আনারস প্রতীকে ভোট দিন: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, বঙ্গবন্ধু কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারীর অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তাদের সুযোগ-সুবিধার বিষয়ে নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই অধিকার সংরক্ষণে নারী পুরুষ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেজন্য রেকসোনা কালাম লিলিকে আনারস প্রতীকে ভোট দিয়ে কেসিসির সংরক্ষিত ১০ আসনের প্রতিটি নারীকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। লিলি নির্বাচিত হলে আপনাদের পাশে থেকে ওয়ার্ডের নারীদের উন্নয়নে কাজ করতে পারবে। তাই, নারীর অধিকার প্রতিষ্ঠায় আনারস প্রতীকে ভোট দিন।
মঙ্গলবার ২৯, ৩০, ৩১ নং ওয়ার্ডে পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতা জিয়াউল ইসলাম মন্টু, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসন’র সভাপতিত্বে এবং এ্যাড শামীম মোশারফ, মো. শিহাব উদ্দিন, মো. শহিদুল ইসলাম’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. আইয়ুব আলী শেখ, জোবায়ের আহমেদ খান জবা, মো. মফিদুল ইসলাম টুটুল, কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, আজগর আলী মিন্টু, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর আরিফ হোসেন মিঠু, এ্যাড. জেসমিন আক্তার জলি, কামরুল ইসলাম, রেকসোনা কালাম লিলি, খিলাফত হোসেন মন্টু, গোলাম হায়দার বুলবুল, সাহেব আলী, আবুল খায়ের কামাল, বিবেক বোষ, নজরুল ইসলাম নজু, এম এ মানু, এম এ হাসিব, আজিজুল তালুকদার, মোশারেফ হাওলাদার, ফারুক হাসান তুরান, নুরে আলম সিদ্দিকী লিটন, শেখ শহিদুল ইসলাম, সবনম মুস্তারী, নাজমুল, মো. আইয়ুব খান, ইলিয়াজ হোসেন লাবু, হুমায়ুন কবির খান, তৌহিদুর রহমান লিটন, জামিল আক্তার, ইদ্রিস শেখ, কাজী আমজাদ হোসেন টিপু, এ্যাড. পাপ্পু, আলমগীর মল্লিক, ইখতিয়ার উদ্দিন মোল্লা, মাহমুদুর রহমান সুজন, ইনামুল কবির, ইমরান মোল্লা, জাফর আহমেদ রাজা, আসাদুজ্জামান, মনিরুল ইসলাম মনি, ওলি উল্লাহ, আব্দুল জলিল, কে এম চঞ্চল, সোলেমান শিকদার, মাহবুব খন্দকার, নাঈমুর রহমান, কহিনুর বেগম, তুষার সরকার, আলামিন কবির, রাজু, শিরিন খানম, মনিরুল ইসলাম মনি, আব্দুল কুদ্দুস জমাদ্দার, তানভির হাসান, আব্দুস সাত্তার, মো. আক্তারুজ্জামান, লাভলি বেগম, নুর আলম, তহুরা শামসু, কাবিরী মোস্তফা, আজিজুল, তানিয়া, লিনা, আব্দুল কাদির সৈকত ,আমান উল্লাহ খান কচি, কাজী নজরুল ইসলাম, আশরাফুল আলম, খান বজলুর রহমান, মো, হানিফ, নাছের উদ্দিন বাদশা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এসময়ে মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন তিন ওয়ার্ডের বিভিন্ন সড়কে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করে।
মহানগর তাঁতীদলের লিফলেট বিতরন
খবর বিজ্ঞপ্তি
সংরক্ষিত আসন- ১০ (২৯, ৩০ ও ৩১) নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী রোকেয়া ফারুকের বই প্রতীকের সমর্থনে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ৩০নং ওয়ার্ডের নগরীর খানজাহান আলী রোড, ফায়ার ব্রিগেড রোড, টুটপাড়া কবরসান রোডের আংশিক, সাহাদাৎ আলী সড়ক ও ঘোষের ভিটার বিভিন্ন বাই লেন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মহানগর তাঁতী দলের আহবায়ক মোহাম্মদ আবু সাঈদ শেখ।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মো. রিয়াজুর রহমান, সেলিম বড় মিয়া ও দেলোয়ার মাতুব্বার, মোল্যা আলী আহমেদ, আসিফ ইকবাল, মাসুদ রেজা, মুনসুর আলী, আলী আজগর, মো. ইউনুস আলী, সালাউদ্দিন সুইট, ফয়সালুর রহমান স্বপন, সামসুর রহমান, জহর আলী, ডা. আব্দুল হালিম মোড়ল, সাচ্চু ব্যাপারী, আব্দুল খালেক, সুমন মাতুব্বর, আব্দুল মান্নান, মো. রিপন প্রমুখ।
কয়রার এমপি বাবুর শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ কয়রা-পাইকগাছার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু কয়রার বামিয়া গ্রামে একাগ্রতা পরিবেশ উন্নয়ন সোসাইটি (আপস) সংস্থার পক্ষে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। মঙ্গলবার বিকাল ৫ টায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, বাগালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আঃ সামাদ গাজী, সেচ্ছািেব সংগঠন আপনের প্রধান নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, সংস্থার সভাপতি রাবেয়া সুলতানা, ম্যানেজার তরিকুল ইসলাম। বামিয়া জি,আই,বি ক্লাবের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, সদস্য মনিরুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার গরিব অসহায় মানুষের ও বাস্তহারা মানুষের খুজে বের করে ঘর নির্মাণ করে দিচ্ছেন। তিনি বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশে এক লক্ষাধিক গৃহহারা পরিবারে ঘর নির্মাণ করায় সেখানে বসবাস শুরু হয়েছে এবং কয়রা উপজেলায়ও দেড় শতাধিক পরিবার এই ঘর পেয়েছে। এছাড়া নতুন করে সহস্রাধিক গৃহহারা ও ভবঘুরে সহ নদী ভাঙনে গৃহহারাদের ঘর নির্মানের ব্যবস্থা করা হবে। তিনি আপস কতৃপক্ষকে এ ধরনের মহৎ কাজে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানিয়ে সকল সামাজিক প্রতিষ্ঠানকে আহবান জানিয়েছেন।
যুব ইউনিয়নের মহানগর সম্মেলন সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা মহানগরীর ৮ম সম্মেলন সফলের লক্ষ্যে আজ সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজুর সভাপতিত্বে ও সৈয়দ রিয়াসাত আলী রিয়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেনÑযুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাংগঠনিক সম্পাদক জামসিদ হাসান জিকু, দপ্তর সম্পাদক প্লাবন পাল বাঁধন, সদর থানা আহ্বায়ক শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, সদস্য সচিব রামপ্রসাদ রায়, হরষিৎ ম-ল প্রমুখ। সভায় ১৩ ফেব্রুয়ারির মহানগরীর ৮ম সম্মেলনকে সফলের লক্ষ্যে সকল থানা ও আঞ্চলিক কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
খুলনায় মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জননেতা তারেক রহমানের নামে বানোয়াট মামলা ও অবৈধ রায় ঘোষণায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর নেতৃত্বে মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৬, কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, নেহিবুল হাসান নেহিম, মেহেদী মাসুদ সেন্টু, জাহাঙ্গীর হোসেন, জাকির ইকবাল বাপ্পি, আসাদুজ্জামান আসাদ, শরীফুল ইসলাম, মোল্লা সোহেল, সলেমান মোল্লা, সালাউদ্দিন মোল্লা বুলবুল, হারুনার রশীদ মাসুম, মনিরুজ্জামান মনি, এস. এম জসিম, মো. কামাল হোসেন, রবিউল ইসলাম রবো, তরিকুল ইসলাম তরিক, মো. সাকারুল সুমন, নাজমুল হোসেন বাবু, রুবেল জমাদ্দার, আরিফুর রহমান আরিফ, আরিফুজ্জামান সোহেল, জসিমুদ্দিন ডেভিড, সোহেল রানা, মোল্লা মেহেদী, বাবুল মোল্লা, মো. লিটন, মো. মাসুদ, সিরাজুল ইসলাম হিরা, সেখ সাদি, মো. আলামিন, মো. রিপন, সামাদ বিশ্বাস, মেহেদী হাসান বাপ্পি, মো. সাজু, মো. জাহিদ, জিয়াউর রহমান, মো. বেল্লাল, মো. রুবেল প্রমুখ।
দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি’র ভাই এর মৃত্যুতে শোক
দিঘলিয়া প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান নজরুল ইসলাম এর অগ্রজ শতবর্ষী খান আব্দুর রউফ বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (৯ জানুয়ারী) সকাল ১০টায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে–রাজেউন)।তার নামাযে জানাযা আজ আছরবাদ দিঘলিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক নেতা মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী সহ জেলা শাখার সকল নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোল্লা জালাল উদ্দীন, দিঘলিয়া উপজেলাস্থ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, জেলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ যথাক্রমে হায়দার আলী মোড়ল, ফারহানা হালিম, এস এম জাহিদুর রহমান, মোসাঃ শামসুননাহার ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, বারাকপুর, দিঘলিয়া, গাজিরহাট, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে গাজি জাকির হোসেন, মোল্লা ফিরোজ হোসেন, কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল, গাজি জিয়াউর রহমান প্রমুখ।
তেরখাদায় পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের উদ্বোধন
তেরখাদা প্রতিনিধিঃ
গতকাল তেরখাদার ইখড়ি গ্রামে পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের শুভ উদ্বোধন করেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, পল্লী বিদ্যুতের ডিজিএম হাওলাদার ফজলুর রহমান, এজিএম অসিত কুমার সাহা, জুনিয়র ইঞ্জিনিয়ার দিগেন্দ্র নাথ বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, মোল্যা শাহিদুল ইসলাম, বদরুল আলম বাদশা, অরবিন্দ প্রসাদ সাহাসহ তেরখাদা পল্লীবিদ্যুতের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ক্বারী মোঃ ফরিদ উদ্দিন।
শিরোমণিতে বাগাট দধি ঘর এন্ড মিষ্টান্ন ভান্ডারের উদ্বোধন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
শিরোমণি শহীদ মিনার সংলগ্ন মার্কেটে মেসার্স অর্নব এন্টারপ্রাইজ এর আর একটি প্রতিষ্ঠান ‘বাগাট দধি ঘর এন্ড সুইটস’এর শুভ উদ্বোধন অনুষ্ঠান ৯ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ১ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন ১নং আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ শেখ ওমর ফারুক, শেখ আসলাম হোসেন, এ সময় উপস্থিত ছিলেন শেখ ফজলুর রহমান, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন,শংকর কুমার বিষ্ণু,সাইফুল্লাহ তারেক,মিহির রঞ্জন বিশ্বাস,তোফাজ্জেল হোসেন। আরোও উপস্থিত ছিলেন মেহেদী হাসান ডালিম, মোহাম্মদ তরিকুল ইসলাম রাতুল, কাজী মইনুল কবির, কাজী মনিরুল ইসলাম প্রিন্স প্রমুখ। অনুষ্ঠান শেষে অর্নব এন্টার প্রাইজ এর সত্বাধীকারী পবন ঘোষ বলেন, শতভাগ ভেজালভুক্ত উন্নতমানের দধি, ঘি , মধু ও বিভিন্ন রকমের মিষ্টান্ন সামগ্রী আমাদের এ শাখাতে পাওয়া যাবে ।
যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী’র উঠান বৈঠক ও গণসংযোগ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী ৯ ফেব্রুয়ারী ৪ টায় যোগীপোল ইউনিয়নের ৯ ও ৩নং ওয়ার্ড এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ডের মোড়ল আনিসুর রহমান সড়কে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী। বেগ সুমনের পরিচালনায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, শেখ সিদ্দিক হোসেন, খোকা মুন্সি, শেখ আমজাদ হোসেন, এস এ কামাল, ওহিদ মোড়ল, ওমর আলী হাওলাদার, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগে নেতা আল আমিন ফকির, মাসুম মোড়ল, আব্দুর রহমান, মুরাদ মোড়ল, বেগ তমজিদ, আসাদ বেগ, বিল্লাল হোসেন, শেখ ওহিদুল, শেখ আজিজুল, বেগ সিবলী, মিতুল মোল্যা, শিলা পারভিন, মনিরা বেগম, জাহানারা বেগম, কনা বেগম, সাবিহা খাতুন, নুপুর বেগম প্রমুখ। উঠান বৈঠক শেষে ৩নং ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। উঠান বৈঠকে এলাকাবাসী বলেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও যোগীপোল ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত করে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করার লক্ষে নৌকার মাঝি হিসেবে প্রবীন রাজনিতিবীদ বেগ লিয়াকত আলীকে দেখতে চায়।
ফকিরহাটে কোভিড-১৯ টিকা উৎসবের তৃতীয় দিন অতিবাহিত
ফকিরহাট প্রতিনিধি
সারা দেশের ন্যায় বাগেরহাটের ফকিরহাটে কোভিড-১৯ এর টিকা প্রদান উৎসবের তৃতীয় দিন অতিবাহিত। এদিন অর্থাৎ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, গনমাধ্যমকর্মী সহ ৯১জন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ টিকা গ্রহন করেছেন। এ পর্যন্ত গত তিন দিনে ফকিরহাটের মোট টিকা গ্রহন করেছেন ২০৯জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। টিকাদান উৎসবে তৃতীয় দিনে যারা টিকা নিয়েছেন তারা হলেন সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো: ছয়রুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুল, মো: সাইফুল ইসলাম, মো: হাফিজুর রহমান, মশিয়ার উদ্দিন, শিক্ষক অজয় কুমার চক্রবর্তী প্রমূখ। পাশাপাশি ফকিরহাটে গনমাধ্যমকর্মী হিসেবে প্রথম টিকা গ্রহন করেছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন ও সাংবাদিক মান্না দে।
লোকজ’র উদ্যোগে বটিয়াঘাটায় বিশ্ব জলাভূমি দিবস পালন জলাভূমি, পানি ও জীববৈচিত্র্য সুরক্ষার দাবী
খবর বিজ্ঞপ্তি
মানুষ ও প্রকৃতি রক্ষায় জলাভুমি সুরক্ষা ও পানি ব্যবস্থাপনার দাবী জানিয়ে বটিয়াঘাটায় পালিত হলো বিশ্ব জলাভূমি দিবস ২০২১। দিবসটি উপলক্ষ্যে ওয়াল্ড পিস মিশন এবং ন্যাচার এন্ড বায়োডায়র্ভাসিটি কনজারভেশন সোসাইটির সহযোগিতায় আজ ০৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বটিয়াঘাটা উপজেলা সদরে স্থানীয় উন্নয়ন সংস্থা লোকজ ও বটিয়াঘাটা কৃষক ফেডারেশন এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সিপিবি নেতা অশোক সরকার, বিআরডিবির চেয়ারম্যান এস এস ফরিদ রানা, ইউপি সদস্য ও প্যালেন চেয়ারম্যান দীপ্তি রাণী মল্লিক, বটিয়াঘাটা মৈত্রী কৃষক ফেডারেশনের সভাপতি রবীন্দ্রনাথ ম-ল, সহসভাপতি মনছুর আলী শেখ ও প্রভাষক তাপস মল্লিক প্রমুখ:।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্যের সবচেয়ে সমৃদ্ধ উদাহরণ হলো জলাভূমি। ০২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবসের এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘জলাভূমি ও পানি’। জলাভূমির অপরিসীম গুরুত্ব অনুধাবন করে ১৯৭১ সালের ০২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে পরিবেশবাদী সম্মেলনে জলাভূমির টেকসই ব্যবহার ও সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর হয়। এটি রামসার কনভেনশন চুক্তি বলে পরিচিত। সেই থেকে ০২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হিসাবে পালিত হচ্ছে। ১৯৯২ সালে আমাদের সুন্দরবনকে রামসার কনভেনশন কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃত (রামসার সাইট) জলাভূমি হিসেবে ঘোষণা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য, কৃষি, মৎস্যসহ নানা ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য অংশ হলো জলাভূমি। সুতরাং জলাভূমিকে রক্ষা করতে সরকার ও জনগণের প্রতি বক্তরা আহ্বান জানান।
ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়ে আনোয়ার হোসেন মঞ্জু’র জন্মদিন পালিত
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কেক কেটে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু’র জন্মদিন পালন করেছে ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়। জন্মদিন উপলক্ষ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা সদরের ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইত্তেফাক সংবাদদাতা আহাদুল ইসলাম শিমুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মতিউর রহমান শাহিন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মজনু হোসেন রনি।
আলোচনা শেষে আনোয়ার হোসেন মঞ্জু’র দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন সূবর্ণ শিশুদের নিয়ে কেক কেটে সবার মাঝে বিতরণ করা হয়।
ফুলতলায় দামোদর ইউপি চেয়ারম্যান শিপলুর উঠান বৈঠক
ফুলতলা প্রতিনিধি
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ২নং দামোদর ইউনিয়নের চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলুর নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে মঙ্গলবার বিকালে দামোদর হাজামভিটায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আবুল মিনার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন মোড়ল, ইউপি সদস্য মিসেস কেয়া খাতুন, রমজান আলী মিন্টু, সুমন সরদার, নূর ইসলাম, চুমকী বেগম, লোকমান হোসেন, আনিচুর রহমান, খান তরিকুল ইসলাম, আলামিন হোসেন প্রমুখ।
ফুলতলায় স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল
ফুলতলা প্রতিনিধি
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম বকুলের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকালে স্থানীয় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আহবায়ক আনিচুর রহমান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা নেতা পিন্টু জমাদ্দার, বিদ্যুৎ খান, আবজাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা টিটো জমাদ্দার, মোঃ আলমগীর শেখ, মোঃ জাহিদ খান, মোঃ হুমায়ুন কবির, শাহাজাহান সরদার, মোঃ গোলাম রসুল, শুভ হোসেন, সোহাগ খান, রিফাত হোসেন, মফিজুর রহমান, সাঈদ সরদার, মহিউদ্দিন ফকির, পাপ্পু শেখ প্রমুখ।
সোনার বাংলা স্বপ্ন পল্লীর মানুষের স্বপ্ন পুরনে সরকার সাথে থাকবে: জেলা প্রশাসক মোস্তফা কামাল
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দলে অসহায় মানুষের ঠিকানা সোনার বাংলা স্বপ্ন পল্লীর মানুষের সাথে উঠান বৈঠকে মতবিনিময় কালে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদিচ্ছায় আপনারা বসবাসের ঘর পেয়েছেন। এখানে সবাই মিলেমিশে শান্তিতে থাকতে হবে। সন্ধ্যার পরে পড়ালেখা শিখতে হবে। কেউ যেন নিরক্ষর না থাকে সেজন্যে আমরা ব্যবস্থা নেব। আপনাদের সাবলম্বী করে তুলতে আমরা সরকারিভাবে নানাধরনের প্রশিক্ষনের ব্যবস্থা করব। সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সাবলম্বী হতে কাজগুলো আপনাদেরই করতে হবে। আপনাদের স্বপ্ন পুরনে সরকার পাশে থাকবে। সবাই যাতে প্রাথমিক চিকিৎসাসেবা পায় সেজন্য স্যাটেলাইট ক্লিনিক চালু হবে। সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন, পুকুর খনন করে মিষ্টি পানির জলাধার তৈরীসহ রেইন ওয়াটার হার্ভেষ্টিং এর ব্যবস্থা করা হবে। মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে নারীরা সাবলম্বী হতে পারে। সমবায় সমিতি করে দেওয়া হবে, সবাই সরকারি ত্রাণের মুখাপেক্ষী না হয়ে প্রশিক্ষনের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে স্বনির্ভর হয়ে উঠবেন। করোনা ঝুঁকি মোকাবেলায় সবাই স্বাস্থ্যবার্তা মেনে চলবেন এবং বাইরে জনসমাগমস্থলে গেলে অবশ্যই মাস্ক পরে থাকবেন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) সকালে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের নির্মাণাধীন সোনার বাংলা স্বপ্ন পল্লীর উপকারভোগীদের মাঝে শীত বস্ত্র বিতরণ, নলকূপ স্থাপন ও উঠান বৈঠকে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠান শেষে তিনি নামফলক স্থাপন করে স্বপ্ন পল্লীতে বৃক্ষ রোপন উদ্বোধন করেন এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বিকালে তিনি উপজেলা পরিষদের লেডিস ক্লাব ও মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক পরিদর্শন করেন। এসময় উপজেলার সকল কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কুল্যায় ভিজিডি কার্ডধারীদের ৬৬ হাজার টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যায় ভিজিডি কার্ডধারীদের ৬৬ হাজার টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় কুল্যার মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ইউনিয়নের ৩৩০ জন কার্ডধারী দু’বছর অর্থাৎ ২৪ মাস চাউল উত্তোলন ও ২০০ টাকা করে জমা দিয়ে থাকেন। এতে দেখা যায় প্রত্যেকের সঞ্চয় হিসাবে ৪৮০০ টাকা করে জমা হওয়ার কথা। তবে অনেক সময় কেউ কেউ সঞ্চয় জমা না করায় সকলের সঞ্চয় জমা এক রকম না হলেও ৪২০০ টাকা থেকে ৪৬০০ টাকা করে জমা হয়েছে। দায়িত্বরত এনজিও আইডিয়াল এর ম্যানেজার (ভিজিডি) শেখ সিরাজুল ইসলামের নেতৃত্বে মাঠ সংগঠক রুহুল কুদ্দুছ কুল্যা ইউনিয়নের কার্ডধারীদের টাকা আদায় ও সঞ্চয় জমা করে এসেছেন। ভিজিডি কার্ড এর হিসাব সংরক্ষণ পাশ বহিতে চাউল উত্তোলনের হিসাব ও সঞ্চয় জমার হিসাব লিপিবদ্ধ করা আছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদে কার্ডধারীদের সঞ্চয়ের টাকা ফেরৎ প্রদান করার ব্যবস্থা করা হয়। ব্যাংক এশিয়ার দায়িত্বরত কর্মকর্তারা এনজিও আইডিয়ালের সহযোগিতায় টাকা ফেরৎ প্রদান করেন। এসময় প্রত্যেক কার্ডধারীকে তাদের বহিতে লেখা টাকার অংক থেকে দু’শত টাকা করে কেটে রেখে সঞ্চয় ফেরৎ দেওয়া হলে কার্ডধারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়। এতে দেখা যায় অনুমান ৬৬ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। আত্মসাৎকৃত টাকা ফেরত প্রদান এবং আত্মসাৎকারীদের বিরুদ্ধে তদন্ত পূর্ব আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানানো হয়েছে।
আশাশুনির খাজরায় জমির বিরোধ নিয়ে সংর্ঘষে আহত- ৮
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার খাজরায় জমি দখলের বিরোধ নিয়ে সংর্ঘষে ৮ জন আহত হয়েছে। আহতদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) সকালে খাজরা ইউনিয়নের রাউতাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি রাউতাড়া গ্রামের মৃত খগেন্দ্র ম-লের ছেলে গোবিন্দ ম-ল জানান, রাউতাড়া মৌজায় তাদের পৈত্রিক (১০৮৫ নং খতিয়ানের ১৫৮৩, ১৫৯২, ১৬০১, ১৬৮২, ১৬৮৬, ১৬৮৭ ও ১৬৮৮ দাগে) ১.০৭ একর সম্পত্তিতে প্রায় ৪০ বছর যাবত শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। জমিতে ধান ও মাছ চাষ করা হয়। সেটেলমেন্ট জরিপ, খাজনা পরিশোধ ও মিউটেশন তার নামে রেকর্ড হয়েছে। প্রতিপক্ষ মৃত তেজেন্দ্র নাথের ছেলে কালিদাশ ম-ল উক্ত সম্পত্তি নিজেদের দাবি করে বিভিন্ন সময় জবর দখলের পায়তারা করে আসছিল। গত ১২ জানুয়ারী তারা স্থানীয় লাঠিয়াল নিয়ে মারপিট করে তাদের ঘের থেকে মাছ লুটপাট করে। থানায় অভিযোগ করলে স্থানীয়ভাবে বিষয়টি সুরাহা করতে বলা হয়। একবার সালিশ বসলেও তাদের দাম্ভিকতার জন্য কোন সমাধান হয়নি। তারই জের ধরে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) তারা আবারও স্থানীয় লাঠিয়াল বাহিনী নিয়ে ঘের জবর দখল করতে যায়। বাধা দিলে তাদেরকে মারপিট করলে গোবিন্দ, তার স্ত্রী সারথী, মা দূর্গা, ভাই মহেন্দ্র, মহেন্দ্রর স্ত্রী সুমিতা ও ভাই রবিন্দ্র গুরুতর আহত হয়ে আশাশুনি হাসপাতালে ভর্তি হয়েছে। সংঘর্ষে অপর পক্ষের সহযোগী একই গ্রামের কওছার ঢালীর ছেলে আব্দুস সালাম ও তার স্ত্রী রেবেকা আহত হয়েছে। এঘটনায় আহত গোবিন্দ বাদী হয়ে থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, লিখিত এজাহার পেয়েছি, তদন্ত পূর্বক সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাগেরহাটে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
স্টাফ রিপোটার,বাগেরহাট
স্বাধীনতার সুবর্ন জয়ন্তি উদযাপন উপলক্ষে বাগেরহাটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দোকার মোহাম্মাদ রিজাউল করিম, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলুসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধো রতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে গুরুত্বপূর্ণ স্থানে মাস ব্যাপি লোকজ মেলা, আতষবাজী সো, থিম সং তৈরি, ওয়েব সাইট তৈরি, সুবর্ন জয়ন্তী লোগো নির্বাচন, ফানুষ ওড়ানোসহ মাস ব্যাপি নানা কর্মসূচি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাগেরহাটে কাউন্সিলর প্রার্থীর গনসংযোগ ও কর্মীসভা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট পৌরসভা নির্বাচনের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজাউর রহমান মন্টু ব্রিজ প্রতিকের গনসংযোগ ও কর্মীসভা করেছেন। মঙ্গলবার বিকেলে পূর্ব বাসাবাটি এলাকায় নিজ বাড়ির সামনে কর্মীসভা করেন। এসময় সাংবাদিক আজাদ রুহুল আমিন, ডা. বিপ্লব, নবির উদ্দিন শেখ, পাপন বিশ^াস, দিলীপ বিশ^াসসহ ব্রিজ প্রতিকের কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মীসভায় রেজাউর রহমান মন্টু বলেন, এলাকার মানুষ আমাকে ভালবাসে। আমি সবসময় এলাকার মানুষের পাশে আছি, ভবিষ্যতেও তাদের পাশে থাকব। ১৪ তারিখের নির্বাচনে ভোটারদের ভোটে আমি বিজয়ী হব। এর পরে ব্রিজ প্রতিকের পক্ষে লিফলেট বিতরণ ও শোভাযাত্রা করেন। শোভাযাত্রায় ৮ নং ওয়ার্ডের সহ¯্রাধিক মানুষ অংশগ্রহন করেন।
তালায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা প্রদান
ইলিয়াস হোসেন, তালাঃ
সাতক্ষীরার তালায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) সকালে ভায়ড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ভায়ড়া করোনা ও দুর্যোগ প্রতিরোধ কমিটির আয়োজনে, স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে এবং বে-সরকারী সংস্থা উত্তরণ এর সহযোগিতায় উক্ত খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। ভায়ড়া করোনা ও দুর্যোগ প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষক মোঃ আব্বাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম এবং তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন।
এ সময় শিক্ষক মোমরেজ হোসেন, উত্তরণ প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, তীর্থ কুমার দে, জিএম মোজাহিদ হোসেন, মুন্না রহমান, জাহিরুল ইসলাম, বিপ্লব হোসেনসহ উপকারভোগিরা উপস্থিত ছিলেন। ভায়ড়া গ্রামের ৬০ জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উক্ত খাদ্য সহায়তা প্রদান করা হয়। আপদকালীন সময় উক্ত খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।











































