Home জাতীয় পিকে হালদার কান্ড : অবৈধ সম্পদের পাহারায় মৃধা পরিবারের ৩ জন

পিকে হালদার কান্ড : অবৈধ সম্পদের পাহারায় মৃধা পরিবারের ৩ জন

27


বিশেষ প্রতিনিধি, ঢাকা
:


প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। পৌরাণিক কাহিনির কুবেরের সম্পদও বুঝি হার মানে তার অবৈধ সম্পদের কাছে। প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় পালিয়ে থেকেও তিনি স্বীকার করেছেন এর চেয়ে প্রায় তিনগুণ সম্পত্তি রয়েছে তার দখলে। যার দেখভাল করছে দেশে থাকা তার দোসররা। এই দোসরদের মধ্যে এবার আলোচনায় এক মৃধা পরিবার। অভিযোগ পাওয়া গেছে, একই পরিবারের বিভিন্ন সদস্য মিলে পিকে হালদারের অবৈধ সম্পদের প্রায় ১ হাজার কোটি টাকা আত্মসাৎসহ বিভিন্নভাবে পাহারা দিচ্ছে। যেন গুপ্তধনের পাহারায় নিয়োজিত কোনো কালসাপ। এসব সম্পদ কোথায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে তার সন্ধান বের করতে মৃধা পরিবারের অন্যতম সদস্য পিকে হালদারের কথিত বান্ধবী অনিন্দিতা মৃধাকে রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপরই বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দুদক সূত্রে জানা যায়, পিকে হালদারের আয়কর-সংশ্লিষ্ট আইনজীবী ছিলেন অনিন্দিতার বাবা সুকুমার মৃধা। এই সূত্রেই অনিন্দিতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় পিকের। সম্পর্কের সূত্রে অবৈধ সম্পদের একটা বিরাট অংশ জমাতে থাকেন সুকুমার মৃধা এবং অনিন্দিতার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে। সঙ্গী করেন সুকুমার মৃধার ভাতিজা অসীম কুমার মিস্ত্রি ও তার মেয়ে তাপসী রানী শিকদারকে। দুদক বলছে, পিকে হালদারের অবর্তমানে তার সম্পদ সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধার তত্ত্বাবধানেই ছিল। দেশ থেকে পালানোর সময় যেসব অর্থ পাচার করতে সক্ষম হয়েছেন তা তো পেরেছেনই, বাকি দেশের ভেতরে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদের একাংশের দেখভাল করছে মৃধা পরিবারের এই ৩ সদস্য। যেই অর্থের পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুদক সূত্রে জানা যায়, পিকে হালদারের অর্থ লোপাটের ঘটনায় মঙ্গলবার অনিন্দিতা মৃধাকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংস্থাটির উপপরিচালক মো. সালাউদ্দিনের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করে।

একই দিন অসীম কুমার মিস্ত্রিকে তোলা হয় আদালতে। তাকেও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ২০ কোটি ৭০ লাখ ৮ হাজার ৮৫০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে গত সোমবার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন। মামলার অপর আসামিরা হলেনÑ সুকুমার মৃধা, তাপসী রানী শিকদার, স্বপন কুমার মিস্ত্রি এবং অনিন্দিতা মৃধা। অভিযোগ রয়েছে, পিকে হালদারের যে অবৈধ সম্পদ সুকুমার মৃধা দেখভাল করতেন, তার অনেকাংশই পাচারে সহযোগিতা করেন অসীম কুমার মিস্ত্রি। তার সহযোগী হিসেবে ছিলেন ভাই উত্তম কুমার মিস্ত্রি ও তার স্ত্রী অতশী মৃধা।
জানা যায়, নিজের অপকর্ম ঢাকতে অনিন্দিতা মৃধাকে উইন্টার ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক করেন পিকে হালদার। এ কোম্পানির নামে এফএএস ফিন্যান্স অ্যান্ড লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়ালি সার্ভিস থেকে ভুয়া ঋণে তুলে নেন ১৬৮ কোটি টাকা, যা বিভিন্ন ব্যাংক হিসাবে পাচার করা হয়। এ ছাড়া পিকে হালদারের মা লীলাবতী হালদারের নামে যে অর্থ লোপাট ও পাচারের অভিযোগ রয়েছে সেখানেও অনিন্দিতা মৃধার ব্যাংক হিসাব ব্যবহারের প্রমাণ রয়েছে। পিকে হালদার ও তার পরিবারের সদস্যদের কর ফাইলের কাজ করা সুকুমার অ্যান্ড অ্যাসোসিয়েটসের মালিক সুকুমার মৃধা। এই সুকুমার মৃধার অফিসের ঠিকানা ব্যবহার করে পিকে হালদার নিজের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে তোলেন। সুকুমার মৃধার মেয়ে অনিন্দিতা মৃধা তার প্রতিষ্ঠান উইন্টার ইন্টারন্যাশনাল পিকে হালদারের এফএএস ফিন্যান্স থেকে ৪০ কোটি টাকা ও ইন্টারন্যাশনাল লিজিং থেকে ৬০ কোটি টাকা ঋণ নিয়ে আর পরিশোধ করেননি। ঋণের এসব অর্থ পিকে হালদার নিজের বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করে বিদেশে পাচার করেছেন। দুদক কর্মকর্তারা জানান, তারা এখন পর্যন্ত পিকে হালদারের ৬২ জন সহযোগীকে শনাক্ত করেছেন।

তারা সবাই পিকে হালদারকে অর্থ আত্মসাৎ ও পাচারে সহযোগিতা করেছেন। এর আগে গত ৪ জানুয়ারি পিকে হালদারের মামাতো ভাই শঙ্খ বেপারিকে গ্রেফতার করে দুদক। এ ছাড়া ১৪ জানুয়ারি গ্রেফতার করা হয় পিকে হালদারের আরেক সহযোগী অবন্তিকা বড়ালকে। দুদক কর্মকর্তারা বলছেন, এখন পর্যন্ত পিকে হালদার ও তার সহযোগীদের মোট ১ হাজার ৫৭ কোটি ৮০ লাখ টাকা জব্দ করা হয়েছে, যার বেশির ভাগ লেনদেনের সঙ্গেই জড়িত মৃধা পরিবার। এ ছাড়া পিকে হালদারের সঙ্গে অর্থ পাচারে জড়িয়ে পড়ার অভিযোগে সন্দেহভাজন ৮৩ জনের তালিকা হাইকোর্টে দাখিল করে বিএফআইইউ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পিকে হালদারের সহযোগী সন্দেহজনক ৮৩ ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ আছে। পিকে হালদার ও তার ৮৩ সহযোগী ৪৩টি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ দিয়ে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার করেছে। বিএফআইইউর ওই তালিকায় নাম আসা সন্দেহভাজন ৮৩ ব্যক্তি হলেনÑ প্রণবেন্দু হালদার ও লীলাবতী হালদারের সন্তান প্রশান্ত কুমার হালদার, গুলশানের আ. ফয়েজ মুজিবর রহমানের দুই ছেলে রেজাউর রহমান ও মিজানুর রহমান এবং মেয়ে সৈয়দা রুহি গজনভী, গুলশানের সায়েদুর রহমান খানের ছেলে এম. নুরুল আলম, বনানী ডিওএইচএসের শামসুল আলমের ছেলে মো. নওশের উল ইসলাম, তার স্ত্রী মমতাজ বেগম, বনশ্রীর আশুতোষ চৌধুরী, একই এলাকার নারায়ণ মজুমদারের স্ত্রী উৎপল মজুমদার, বনানী ডিওএইচএসের বসুদেব ভট্টাচার্য ও তার স্ত্রী পাপিয়া ভট্টাচার্য, পিকে হালদারের ভাই প্রীতিশ কুমার হালদার ও তার স্ত্রী সুস্মিতা সাহা, বগুড়া ক্যান্টনমেন্টের কাজী মমরেজ মাহমুদ ও

তার স্ত্রী আফরোজা সুরাইয়া মজুমদার, ঝালকাঠির রাজাপুরের প্রশান্ত দেউরি, গেন্ডারিয়ার মো. মোস্তাফিজুর রহমান, উত্তরার স্বপন কুমার মিস্ত্রি ও তার স্ত্রী পূর্ণিমা রানী হালদার, মিরপুরের অমিতাভ অধিকারী, লালমাটিয়ার রাজিব সোম ও তার স্ত্রী শিমু রায়, পিরোজপুরের রতন কুমার বিশ^াস। আরও আছেন গ্রিন রোডের ওমর শরীফ, কুমিল্লার বরুড়ার উজ্জ্বল কুমার নন্দী ও তার স্ত্রী অনিতা কর, উত্তরার উজ্জ্বল মল্লিক, নড়াইল লোহাগড়ার মোস্তাইন বিল্লাহ, পিরোজপুরের শাহ আলম শেখ, অনঙ্গ মোহন রায়, উত্তরার সোমা ঘোষ, বরিশাল বাকেরগঞ্জের অমল চন্দ্র ঘোষ, গাজীপুরের কালীগঞ্জের সুবেদন কুমার ভৌমিক, নড়াইলের শেখ মইনুল ইসলাম মিঠু, সঞ্জীব কুমার হালদার, উত্তরার সুব্রত দাশ ও তার স্ত্রী শুভ্রা রানী ঘোষ, রামপুরার হাজিপাড়ার তোফাজ্জল হোসেন, পিরোজপুরের স্বপন কুমার মিস্ত্রির ভাই উত্তম কুমার মিস্ত্রি, উত্তম কুমার মিস্ত্রির স্ত্রী অতশী মৃধা, গোপাল চন্দ্র গাঙ্গুলী এবং মোহাম্মদ আবু রাজিব মারুফ। সন্দেহভাজনদের মধ্যে আরও আছেন বাগেরহাট চিতলমারীর শঙ্খ বেপারি (বর্তমানে গ্রেফতার), রাম প্রসাদ রায়, ইরফান উদ্দীন আহমেদ, শাহনাজ বেগম, জামিল মাহমুদ, ইমাম হোসেন, ধানমন্ডির অভিজিৎ অধিকারী, সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধা, ফেনী সদরের একেএম শহীদ রেজা, শওকত রেজা, জোবেদা বেগম, নাহিদ রেজা, একেএম হারুন অর রশিদ, মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, মো. শাহাদাত হোসেন, জামাল উদ্দীন আহমেদ চৌধুরী, রাম প্রসাদ, শাহ আবরার ফাইয়াজ, মো. দেলওয়ার হোসেন, মিলন কুমার দাশ, পিরোজপুর সদরের অমল কৃষ্ণ দাস, বাগেরহাট মোরেলগঞ্জের মশিউর রহমান, পিরোজপুর সদরের সাব্বির আহমেদ, মো. মনিরুল ইসলাম, আসমা সিদ্দিক, কাজী মাহজাবিন মমতাজ, মো. জাহাঙ্গীর আলম, মো. সোলায়মান চৌধুরী, মো. কামরুজ্জামান, নিকুঞ্জের মো. ইকবাল সাইদ, সিরাজগঞ্জের বেলকুচির অরুণ কুমার কু-ু, মো. সিদ্দিকুর রহমান, মাহফুজা রহমান বেবী, ইনসান আলী শেখ, হাফিজা খানম, এনএম পারভেজ চৌধুরী, প্রশান্ত কুমার হালদারের মা লীলাবতী হালদার, অবন্তিকা বড়াল (বর্তমানে গ্রেফতার), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মো. রেজাউল করিম এবং জেকে ট্রেড ইন্টারন্যাশনালে স্বত্বাধিকারী ইরফান আহমেদ খান। এ বিষয়ে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, পিকে হালদারের অর্থ পাচারের সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে পর্যায়ক্রমে তাদের সবার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।