Home আঞ্চলিক পঞ্চবীথি ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোল্লার ইন্তেকাল: শোক

পঞ্চবীথি ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোল্লার ইন্তেকাল: শোক

9


স্টাফ রিপোর্টার:


খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার বড়ভাই ও পঞ্চবিথী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোল্লা মঙ্গলবার রাত ৯ টায় নগরীর রয়্যাল মোড়স্থ নিজস্ব বাসভবনে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী, ১পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার (১০ ফেব্রুয়ারি) নগরীর তারের পুকুর আল হেরা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে সিদ্দীকীয়া মহল্লায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


পঞ্চবীথি ক্রীড়া চক্রের শোক: পঞ্চবীথি ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোল্লার ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সভাপতি রফিকুল ইসলাম খোকনসহ ক্রীড়াচক্রের সকল সদস্যবৃন্দ। অনুরুপ বিবৃতি দিয়েছেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।