Home আঞ্চলিক টানা ২ দিন বন্ধ থাকার পর পুনরায় সচল দু’দেশের আমদানি রফতানি...

টানা ২ দিন বন্ধ থাকার পর পুনরায় সচল দু’দেশের আমদানি রফতানি বানিজ্য

6

বেনাপোল প্রতিনিধি::

বেনাপোল বন্দর দিয়ে টানা ২ দিন আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকার পর আজ মংগলাবার সকাল থেকে পুনরায় সচল হয়েছে দু দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য।

ভারতের পেট্রাপোল বন্দরের জীবন-জীবিকা বাঁচাও কমিটির ডাকা ধর্মঘটিদের ৫ দফা দাবি মেনে নেয়ায় তারা তাদের লাগাতার ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

এর আগে, বাণিজ্য পরিচালনায় নিরাপত্তার নামে সীমাšতরক্ষী বিএসএফ কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ পণ্য খালাসের জটিলতা নিরসনে পাঁচ দফা দাবি বা¯তবায়নে সংগঠনটি আমদানি-রফতানি বন্ধ করে দেয়। ফলে দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়ে কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ধর্শঘট আহবানকারিরা বাণিজ্য সচল করার জন্য রোববার ও সোমবার দফায় দফায় বৈঠক করে আসছিলেন প্রশাসনের সাথে। কিন্তু তাদের দাবি মেনে না নেয়ায় গত দু’দিন কোনও পন্যবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করেনি। ভারতের পেট্রাপোল স্থল বন্দরে জীবন জীবিকা বাঁচাও কমিটির ৫ দফা দাবি মেনে নেয়ায় আন্দোলকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নিয়েছে।

সকাল থেকে ৮২ ট্রাক পন্য আমদানি হয়েছে ও ২৯ ট্রাক পণ্য রফতানি হয়েছে ভারতে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ শুরু হয়েছে। আটকে থাকা পণ্য যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৫ শতাধিক ট্রাক আমদানি হয় ও ২’শ ট্রাক পণ্য ভারতে রফতানি হয়ে থাকে। বাণিজ্যিক কার্যক্রম সম্পাদনে ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ সদস্যরা বেনাপোল বন্দরে ডকুমেন্টস নিয়ে আসা-যাওয়া করতেন। কিন্তু সীমাšতরক্ষী বিএসএফ হঠাৎ করে নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে তাদের যাতায়াত বন্ধ করে দেয়। এছাড়া বিএসএফ সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সকল পণ্যবাহী ট্রাক তল্লাশীর নামে দীর্ঘ সময় ক্ষেপন করে। এ সংগঠনটির সঙ্গে একত্বতা ঘোষণা করেছে ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন, আমদানি-রফতানি কারক সমিতি, ট্রাক শ্রমিক ইউনিয়ন।