Home আঞ্চলিক খুলনায় ট্রাভেল এজেন্সির কমিটি গঠন: মামুন সভাপতি, এলিনা সাধারণ সম্পাদক

খুলনায় ট্রাভেল এজেন্সির কমিটি গঠন: মামুন সভাপতি, এলিনা সাধারণ সম্পাদক

49

খবর বিজ্ঞপ্তি

খুলনায় অবস্থিত সকল শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারীগনের একমাত্র সংগঠন “Travel Agency Owner’s Association of JSR Zone ” ( TAAJ)-এর খুলনা চ্যাপ্টার-এর বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত। খুলনার একটি অভিজাত রেস্তোরাঁয় বুধবার (১৩ জানুয়ারি) বিকাল ৫টায় মোঃ সাইদুল হক বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোঃ সাইদুল হক বাপ্পি, যশোরের অরুন মজুমদার সহ অনেকে। সভায় মামুন হাসানকে সভাপতি ,হুমায়ুন কবিরকে সহ সভাপতি, এলিনা রহমানকে সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারন সম্পাদক মোল্লা  সিরাজুল ইসলাম নয়ন ও শেখ আমান উদ্দিন সাগরকে কোষাধ্যক্ষ করে এডহক কমিটি গঠন করা হয়।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এ সংগঠন আগামী দিনে দেশীয় সকল Airlines এর সাথে পূর্ণ সহযোগিতা করা সহ খুলনা-যশোরে অবস্থিত সকল  Travel Agency-এর সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সাম্প্রতিক মহামারী পরিস্থিতিতে সকলের মংগল কামনা করে, ডিনার শেষে সভাপতি মহোদয় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার পরিসমাপ্তি ঘোষণা করেন। সভায় সঞ্চালকের দায়িত্বপালন করেস উজ্জ্বল বিশ্বাস।