Home আঞ্চলিক বিভাগীয় স্পেশাল জজ আদালতে: দুদকের মামলায় ভূমি কর্মকর্তা আয়শার ৩ বছরের জেল

বিভাগীয় স্পেশাল জজ আদালতে: দুদকের মামলায় ভূমি কর্মকর্তা আয়শার ৩ বছরের জেল

19

স্টাফ রির্পোটার

জমির খাজনা বাবদ আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে ভূমি উপ-সহকারী কর্মকর্তা বেগম আয়শা আক্তারকে ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে আত্মসাৎকৃত ৯৯ হাজার ৫৬ টাকা জরিমানা হিসেবে ফেরত বা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। গতকাল সোমবার খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় ঘোষণা করেছেন।  রায় ঘোষণাকালে আসামি আয়শা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এই মামলার আরেক আসামি শেখ মনিরুজ্জামানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী ইয়াসিন আলি নথীর বরাত দিয়ে জানান, ২০১৪-১৫ সালে বাগেরহাট তহসিল অফিসে কর্মরত অবস্থায় আয়শা আক্তার আদায়কৃত জমির খাজনার ৯৯ হাজার ৫৬ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন তদন্ত শেষে তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) বিজন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি সর্বশেষ বাগেরহাটের তহসিল অফিসে কর্মরত ছিলেন।